05 January, 2021

বাংলায় মুঘল আমল,সাধারণ জ্ঞান

 

বাংলায় মুঘল আমল

১/ শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন -- ১৬৬৪ সালে।
২/ শায়েস্তা খান দ্বিতীয়বার ঢাকায় আসেন -- ১৬৮০ সালে।
৩/ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
৪/ বাবরের মৃত্যু পর বাংলার মসনদে উপবিষ্ট হন -- নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।
৫/ যে যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয় -- রাজমহলের যুদ্ধে।
৬/ শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় - -১৬৮৪ সালে।
৭/ শায়েস্তা খান ছিলেন -- শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।
৮/ শায়েস্তা খানের পূর্ন নাম -- মির্জা আবু তালেব ওরফে শায়েস্তাা খান।
৯/ শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন -- মোট ২৪ বছর।
১০/ শায়েস্তা খান ঢাকায় থাকতেন -- মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।
১১/ চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন - - শায়েস্তা খান।
১২/ লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি -- পরিবিবির মাজার।
১৩/ লালবাগে পরিবিবির সমাধিসৌধ তৈরী করেন - - শায়েস্তা খান।
১৪/ পরিবিবি ছিলেন -- নবাব শায়েস্তার খানের কন্যা।
১৫/ পরিবিবির আমল নাম -- ইরান দুখত।
১৬/ সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন -- ১৬১০ সালে।
১৭/ লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় -- যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।
১৮/ শাহ মোহম্মদ আজম ছিলেন -- সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।
১৯/ শাহ মোহম্মদ আজম লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন -- ১৬৭৮ সালে।
২০/ শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন - - কিল্লা আওরঙ্গবাদ।
২১/ লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য -- পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।
২২/ বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত - - মুঘল আমলে।
২৩/ ঈসা খানের রাজধানী ছিল - - সোনারগাঁয়ে।
২৪/ রাজস্ব আদায়ের জন্য ইজারাদারী প্রথা প্রবর্তন করেন - - মুর্শিদকুলি খান।
২৫/ সম্রাট আকবর বাংলা জয় করেন - - ১৫৭৬ সালে।
২৬/ শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্‌ক্ত হন - - ১৮৫৩ সালে।
২৭/ মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন - - ১৬৬০-১৬৬৩ সাল পর্যন্ত ৩ বছর।
২৮/ মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় -- ১৬০৫ সালে।
২৯/ ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন - - রাজমহল থেকে।
৩০/ ঢাকার দোলাই খাল খনন করেন - - সুবেদর ইসলাম খান।
৩১/ পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় - - ১৫৫৬ সালে, আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর।
৩২/ পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে -- ১৭৬১ সালে, আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের।
৩৩/ শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন - - কনৌজের যু্‌দ্ধ।
৩৪/ বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষনা করেন - - সম্রাট হুমায়ুন।
৩৫/ ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন - - শেরশাহ।
৩৬/ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মান করেন - - শেরশাহ।
৩৭/ দাম নামক মুদ্রা দিল্লীর যে সুলতানের সময় প্রচলিত ছিল - - শেরশাহ।
৩৮/ আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স ছিল - - ১৩ বছর।
৩৯/ সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম -- দীন-ই-ইলাহী।
৪০/ যার আমলে সমগ্র বাংলা সুবহ-ই-বাঙ্গালাহ নামে পরিচিত ছিল -- সম্রাট আকবর।
৪১/ যে মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন -- সম্রাট আকবর।
৪২/ সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন -- টোডরমল।
৪৩/ অমৃতসর স্বর্ণ মন্দির তৈরী হয় - - সম্রাট আকবরের আমলে।
৪৪/ বুলান্দ দরওয়াজা নির্মান করেন - - সম্রাট আকবর।
৪৫/ আকবর যে রাজপুত রমনীর পানি গ্রহন করেছিলেন - - জোধা বাঈ।
৪৬/ সম্রাট আকবরের সমাধি অবস্থিত - -সেকেন্দ্রায়।
৪৭/ যে মুঘল সম্রাট Prince of Builders নামে খ্যাত - - সম্রাট শাহজাহান।
৪৮/ দিল্লীর দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস নির্মান করেন কে - - সম্রাট শাহজাহান।
৪৯/ আগ্রার জামে মসজিদ নির্মান করেন - - সম্রাট শাহজাহান।
৫০/ ময়ূর সিংহাসনের নির্মাতা - - সম্রাট শাহজাহান।
৫১/ ময়ূর সিংহাসন লুন্ঠন করেন - - পারস্যের নাদির শাহ (১৭৩৯)।
৫২/ ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে - - ইরানে।
৫৩/ দিল্লীর লাল কেল্লা নির্মান করেন -- শাহজাহান।
৫৪/ সর্বশেষ মোগল সম্রাট - - দ্বিতীয় বাহাদুর শাহ।
৫৫/ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি অবস্থিত - - রেঙ্গুনে (ইয়াঙ্গুন), মায়ানমার।
৫৬/ মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন - - শিবাজী।
৫৭/ শিবাজীর তরবারির আঘাতে আঙ্গুল কাটাঁ যায় - - শায়েস্তা খানের।
৫৮/ হুসেনী দালাল (ইমাম বাড়ি) নির্মান করেন - - মীর মুরাদ।
৫৯/ ঢাকার সাত গম্বুজ মসজিদ নির্মান করেন - - ১৬৮০ সালে, নবাব শায়েস্তা খাঁ।
৬০/ গ্রান্ডট্রাঙ্ক রোড তৈরী করা হয় - - শেরশাহ এর নির্দেশে।
৬১/ ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন - - ইসলাম খান।
৬২/ বাংলার বার ভুইয়ার মধ্যে শ্রেষ্ঠ ভুঁইয়া - - ঈসা খান।
৬৩/ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন - - মীর জুমলা।
৬৪/ মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান নিযুক্ত হন - - আওরঙ্গজেব এর রাজত্বকালে।
৬৫/ মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন - - সম্রাট আওরঙ্গজেব এর মৃত্যুর পর।
৬৬/ যে মুঘল সুবেদার পর্তুগ্রীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন - - শায়েস্তা খান।
৬৭/ মুর্শিদকুলী খান ইন্তেকাল করেন - -১৭২৭ সালে।
৬৮/ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন -- মুর্শিদকুলী খান।
৬৯/ মূঘল সুবেদারদের প্রথম রাজধানী ছিল -- মুর্শিদাবাদ।
৭০/ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন -- সিরাজউদ্দৌলা।
৭১/ বড় কাটরা নির্মিত হয় -- ১৬৪৪ সালে।
৭২/ বড় কাটরা যার আমলে নির্মিত হয় -- সুবেদার ইসলাম খান।

সুলতানী আমল,সাধারণ জ্ঞান

 

সুলতানী আমল

১/ সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করে কত বার - - ১৭ বার।
২/ সুলতাল মাহমুদ ভারত আক্রমন করেন - - ১০০০ সালে।
৩/ সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন - - মহা কবি ফেরদৌসি।
৪/ আল বিরুনী নামকরা দার্শনিক ও জ্যের্তিবিদ হিসাবে কর্মরত ছিলেন -- সুলতান মাহমুদের।
৫/ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করে -- ১২০৪ খ্রিঃ।
৬/ বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় -- ত্রয়োদশ শতকে।
৭/ সুলতান মাহমুদ ছিলেন -- গজনীর অধিপতি।
৮/ সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমনের করেন - - ধনসম্পদ লুট করার জন্য।
৯/ মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে অনুষ্ঠিত হয় -- তরাইনের প্রথম যুদ্ধ।
১০/ দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী -- সুলতানা রাজিয়া।
১১/ পরিব্রাজক ইবনে বতুতা যার সময়ে দিল্লীতে আসেন-- মুহাম্মদ বিন তুঘলক।
১২/ ইবনে বতুতা যে দেশের অধিবাসী ছিলেন - - উত্তর আফ্রিকার মরক্কো।
১৩/ পূর্বে বলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল - - বাংলা।
১৪/ ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধনসম্পদপূণ নরক বা দোযখপুর নিয়ামত বলেন - - সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য।
১৫/ বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার যে গ্রন্থে - - কিতাবুল রেহালা।
১৬/ দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন - - মুহম্মদ বিন তুঘলক।
১৭/ ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিন্তার করেন -- মুহাম্মদ ঘুরী।
১৮/ ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা -- কুতুবউদ্দিন আইবেক।
১৯/ কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরন করেন -- ১২১০ সালে।
২০/ কোন সুলতান সুলতানই আজম খেতাবে ভুষিত হন -- সুলতান ইলতুৎমিশ।
২১/ দিল্লীর কুতুব মিনার নির্মান করেন - - সুলতান কুতুবউদ্দিন-এর সময় নির্মান শুরু এবং ইলতুৎমিশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সমাপ্ত।
২২/ মুহম্‌দ বিন তুঘলক (উলুখ খান) দিল্লীর সিংহাসনে আসীন হয় -- ১৩২৫ সালে।
২৩/ ইব্রাহীম লোদী সিংহাসনে আরোহন করেন -- ১৫১৭ সালে।
২৪/ পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় -- ১৫২৬ সালে, ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে।
২৫/ শাহ-ই- বাঙালা উপাধিতে ভুষিত করা হয় -- সমগ্র বাংলার ১ম সুলতান শামছুদ্দীন ইলিয়াস শাহ।
২৬/ বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন -- আলাউদ্দিন হোসেন শাহ।
২৭/ নাসিরউদ্দিন মাহমুদ বাংলার সিংহাসনে বসেন -- ১৪৪২ সালে।
২৮/ জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারন করে বাংলার সিংহাসনে আরোহণ করেন -- রাজা গণেশের ছেলে যদু সেন।
২৯/ যার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয় -- পরাগল খান ও ছুটি খান।
৩০/ যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন -- ইলিয়াস শাহ।
৩১/ মালদহের বড় পান্ডু্রয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মান করেন -- সিকান্দার শাহ।
৩২/ গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মান করেন -- নসরত শাহ।
৩৩/ উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার এসেছিলেন -- মুহম্মদ বিন তুঘলক আমলে।
৩৪/ যার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন -- নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ।
৩৫/ বাংলার যে শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্ম প্রচারে বাংলায় আসেন -- সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।
৩৬/ যে সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমন করেন -- বখতিয়ার খলজি।
৩৭/ বখতিয়ার খলজি যে স্থানে মৃত্যুবরন করেন -- দেবকোটে।
৩৮/ বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন -- ১৭ জন সৈন্য নিয়ে ।
৩৯/ আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল -- একডালা।
৪০/ সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত -- রৌপ্য মুদ্রা।

প্রাচীন বাংলা সাধারণ জ্ঞান

 

প্রাচীন বাংলা

১/ গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল -- দুটি।
২/ গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল -- ৩২০-৫৫০ খ্রিঃ।
৩/ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত)।
৪/ গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় -- ৩২০ খ্রিঃ।
৫/ গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন -- ১ম চন্দ্রগুপ্ত।
৬/ ১ম চন্দ্রগুপ্তের উপাধি ছিল -- রাজাধিরাজ।
৭/ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা -- সমুদ্রগুপ্ত।
৮/ সমূদ্রগুপ্ত সিংহাসনে আরোহন করেছিল -- ৩৩৫ খ্রিঃ।
৯/ সমূদ্রগুপ্ত বছর রাজ্য শাসন করেন -- ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্ত)।
১০/ সমূদ্রগুপ্তের পিতা ছিলেন -- ১ম চন্দ্রগুপ্ত।
১১/ মহাকবি কালিদাস সভাকবি ছিলেন -- ২য় চন্দ্রগুপ্ত রাজার।
১২/ বিক্রমাদিত্য উপাধী ছিল -- ২য় চন্দ্রগুপ্ত।
১৩/ ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল -- ৩৮০-৪১৩ খ্রিঃ।
১৪/ অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি -- গুপ্তযুগের।
১৫/ গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত -- সমুদ্রগুপ্তকে।
১৬/ সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন -- ফা-ইয়েন।
১৭/ ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন -- ২য় চন্দ্রগুপ্ত।
১৮/ ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল -- বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।
১৯/ ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন -- তিন বছর।
২০/ গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন -- স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
২১/ কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন -- খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
২২/ আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন -- এরিস্টটল।
২৩/ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন -- শশাঙ্ক।
২৪/ গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয় -- ৬০৬ সালে।
২৫/ গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল – কর্ণসুবর্ণ।
২৬/ গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন -- শশাঙ্ক।
২৭/ গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন -- শশাঙ্ক।
২৮/ শশাঙ্কের রাজধানী ছিল - - কর্ণসুবর্ণ।
২৯/ শশাঙ্কের উপাধি ছিল - - মহাসামন্ত।
৩০/ হিউয়েন সাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন - - শশাংঙ্ককে।
৩১/ শশাঙ্কের পর গৌড় রাজ্য দখল করেন - - হর্ষবর্ধন।
৩২/ আরবরা সিন্ধু আক্রমন করে - - ৭১২ খ্রিষ্টাব্দে।
৩৩/ পাল বংশের প্রতিষ্ঠাতা -- গোপাল।
৩৪/ গোপালের রাজত্বকাল ছিল -- ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।
৩৫/ পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন -- প্রায় চারশ বছর।
৩৬/ পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন -- বৌদ্ধ।
৩৭/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ -- পাল বংশ।
৩৮/ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে -- ধর্মপাল।
৩৯/ গোপালের পরে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন -- ধর্মপাল।
৪০/ ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে যে মন্দির স্থাপন করেন -- ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার, পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
৪১/ ধর্মপালের রাজত্বকাল ছিল -- ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্তু ৪০ বছর।
৪২/ নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা -- ধর্মপাল।
৪৩/ লৌসেন (Lausen) হলো -- রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।
৪৪/ উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় -- দেবপালের শাসনামলকে।
৪৫/ পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে -- ১১২৪ খ্রিষ্ঠাব্দে।
৪৬/ চন্দ্রবংশের শাসনকাল বিস্তৃত ছিল -- ১০ম- ১১শ শতক পর্যন্ত।
৪৭/ চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা -- ত্রৈলোক্যচন্দ্র।
৪৮/ পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী ছিল -- শ্রীচন্দ্রের।
৪৯/ শ্রীচন্দ্র রাজত্ব করেছেন -- ৯৩০-৯৭৫ খ্রিঃ সময় পর্যন্ত।
৫০/ বেদ রাজবংশের রাজাদের রাজধানী ছিল -- দেবপর্বত।
৫১/ দেবপর্বত অবস্থিত -- কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।
৫২/ সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা -- সামন্ত সেন।
৫৩/ সেন রাজাদের পূর্ব পুরুষগণ যে দেশের অধিবাসী ছিলেন -- দাক্ষিণাত্যের কর্ণাটক।
৫৪/ সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা -- বিজয় সেন।
৫৫/ সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট -- বিজয় সেন।
৫৬/ যার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে -- বিজয় সেনের।
৫৭/ বিজয় সেনের রাজত্বকাল বিস্তৃত ছিল -- ১০৯৮-১১৬০ খ্রিঃ সময় পর্যন্ত।
৫৮/ বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল -- ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।
৫৯/ কৌলিন্য প্রথার প্রবর্তক -- বল্লাল সেন।
৬০/ সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী ছিল -- লক্ষন সেনের।
৬১/ লক্ষন সেনের রাজধানী ছিল -- গৌড় ও নদীয়ায়।
৬২/ সেন বংশের অবসান ঘটে -- ত্রয়োদশ শতকে।
৬৩/ সেন বংশের সর্বশেষ রাজা -- লক্ষন সেন।
৬৪/ বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন -- লক্ষন সেন।

11 December, 2020

ফাটাফাটি জোকস ৩

 জ্বর এর ভয়াবহতা

(৪১) রোগী : আজ আমি বুঝতে পারছি সামান্য জ্বর যে কত ভয়াবহ হতে পারে।
ডাক্তার : কিভাবে বুঝলেন?
রোগী : আপনার বিলের কাগজটা দেখে!

সালোকসংশ্লেষণ কাকে বলে?

(৪২) পল্টু কোনো দিন পড়া পারে না। কিন্তু সেদিন হঠাৎ জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক পড়া ধরায় হাত তুলল সে।
স্যার : আরে বাহ্। পল্টু বল তো সালোকসংশ্লেষণ কাকে বলে?
পল্টু : (মাথা চুলকে) স্যার পড়ে এসেছি। কিন্তু মনে পড়ছে না।
স্যার : কতটুকু মনে আছে?
পল্টু : স্যার, শেষের দিকটা।
স্যার : ঠিক আছে। শেষের দিকটাই বল।
পল্টু : একেই সালোকসংশ্লেষণ বলে!

জঠিল গনিত ও সহজ সমাধান

(৪৩) পরীক্ষায় প্রশ্ন এসেছে,‘লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের দূরত্ব ৮০০০ কিলোমিটার। একজন লোক লস অ্যাঞ্জেলেস থেকে গাড়িতে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে লন্ডন রওনা হলো এবং অপর একব্যক্তি লন্ডন থেকে গাড়িতে ১৬০ কিলোমিটার বেগে লস অ্যাঞ্জেলেসে রওনা হল তাদের দুজনের কোথায় দেখাহবে?’ ছোট্ট জনি উত্তর লিখল, ‘জেলখানায়! এত জোরে গাড়ি চালাবেন, পুলিশ বুঝি আঙুল চুষবে?’

সিংহের মুখোমুখি হওয়া

(৪৪) রবিন : আমার সিংহের মুখোমুখি হওয়ার ঘটনাটা তোকে বলেছিলাম?
সালেক : না তো, কী হয়েছিল?
রবিন : সঙ্গে বন্দুক নেই, সিংহটা সমানে গর্জাচ্ছে, এগিয়ে আসছে...।
সালেক : হায় হায়, তুই তখন কী করলি?
রবিন : বানর দেখতে পাশের খাঁচায় চলে গেলাম!

সাইকেল চালানো

(৪৫) বাবা : তোকে না বলেছিলাম পাস করলে সাইকেল কিনে দেব। তবু ফেল করলি! পড়া বাদ দিয়া কী করছিলি?
ছেলে : সাইকেল চালানো শিখছিলাম!

ফেক আইডি

(৪৬) মন্টু : বাবা আজ তোমাকে একটা কথা বলতে চাই?
বাবা : বল।
মন্টু : আমি না মেয়েদের নাম দিয়ে ফেসবুকে পাঁচটা ফেক আইডি খুলছি।
বাবা : হারামজাদা! তোর আর কোন কাজ নাই? এইসব আকাম করছ? তা এই কথা তুই আমাকে কেন বলছিস?
মন্টু : বাবা তুমি যে গত এক মাস যাবত স্বর্ণা চৌধুরী নামের মেয়েটাকে পটানোর চেষ্টা করতাছো ঐটা আমিই!

অতিথির আবির্ভাব

(৪৭) এক বাড়িতে একজন অতিথি এসেছেন। অনেকদিন হয়ে গেল তবু নড়বার কোন লক্ষণ নেই। স্বামী-স্ত্রী কেউ কিছু বলতে পারে না লজ্জায়। একদিন অতিথিকে শুনিয়ে পাশের ঘরে দু’জন খুব ঝগড়া করতে লাগলো। স্ত্রীকে মারধর এবং স্ত্রীর কান্নার আওয়াজও শোনা গেল। অবস্থা সুবিধার নয় ভেবে অতিথি ভদ্রলোক তার সুটকেস নিয়ে বেরিয়ে গেল। স্বামী-স্ত্রী জানালা দিয়ে তা দেখে ঝগড়া বন্ধ করে খুব হেসে নিল যে, বুদ্ধি করে তারা অতিথি তাড়াতে পেরেছে। স্বামী বলল, ‘তোমার লাগেনি তো? যে জোরে কাঁদছিলে।’ স্ত্রী বলল, ‘ধুর একটুও লাগেনি। এ তো লোক দেখানো কেঁদেছিলাম।’ এক সময় অতিথির আবির্ভাব। সে হাসতে হাসতে বলল, ‘আমিও কিন্তু লোক দেখানো গিয়েছিলাম!

সেইরাম জোকস - দাঁতে খুব ব্যথা!

(৪৮) জুয়েলের দাঁতে খুব ব্যথা। ডাক্তারের কাছে গেলে ডাক্তার বললেন, দাঁত তুলতে হবে। শুনে তো ভয়েই তানভীরের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার যোগাড়। ও আবার এইসব অপারেশন খুব ভয় পায়। সব শুনে ডাক্তার বললেন, তাহলে আপনি এই ওষুধটা খেয়ে নিন, দেখবেন দাঁত তুলতে একদম ব্যথা পাবেন না। আর সাহসও যাবে বেড়ে। শুনে তানভীরও খুব করে ওষুধটা খেয়ে নিলো। এবার ডাক্তার জিজ্ঞেস করলো, কি, এখন সাহস পাচ্ছেন তো? - পাচ্ছি না মানে! এবার দেখি, কার এমন বুকের পাটা যে আমার দাঁত তুলতে আসে!

দাদা মারা গেছেন!

(৪৯) দাদা : যা, পালা তাড়াতাড়ি। তুই আজকে স্কুলে যাসনি। তাই তোর হেডমাস্টার বাড়ির দিকে আসছে।
নাতি : আমি পালামু না দাদু। তুমি বরং পালাও। কারণ আমি স্যারকে বলেছি আমার দাদা মারা গেছেন। তাই স্কুলে যাইনি!

দমকল বাহিনী

(৫০) আজিজ মিঞার কারখানায় আগুন লেগেছে। জলদি আগুন নেভাতে না পারলে সর্বনাশ। আজিজ খবর দিলেন দমকলকর্মীদের। চটজলদি হাজির হলো দমকল বাহিনী। কারখানার সামনের ছোট গলিটার দুই পাশের দোকানগুলো ভেঙে, সদর দরজা গুঁড়িয়ে দিয়ে, দেয়াল ভেঙে সোজা অগ্নিকাণ্ডের স্থলে গিয়ে থামল গাড়ি! প্রচণ্ড ঝাঁকি খেয়ে গাড়ির পেছনে রাখা পানির ট্যাংকিটা ছিটকে গিয়ে পড়ল আগুনে। ব্যস, নিভল আগুন। দমকলকর্মীদের তৎপরতা দেখে ভীষণ খুশি আজিজ। তিনি দমকল বাহিনীর প্রধানের হাতে ১০ হাজার টাকা পুরস্কার তুলে দিলেন। জিজ্ঞেস করলেন, 'এই টাকা দিয়ে আপনারা কী করবেন বলুন তো?'
দমকল বাহিনীর প্রধান : প্রথমেই গাড়ির ব্রেকটা ঠিক করাব!

নাইট গার্ড

(৫১) এক লোক দাতের ব্যাথায় অতিষ্ট হয়ে ডাক্তারের কাছে এসেছে।
রোগী : ডাক্তার সাহেব আমাক তাড়াতাড়ি ওষুধ দেন দাতের ব্যথায় রাতে ঘুমাতে পারি না।
ডাক্তার : ভাল ! আপনেকই তো আমি খুঁজতেছি।
রোগী : কেন ?
ডাক্তার : আমার একজন নাইট গার্ড লাগব!

চার আনা পয়সা

(৫২) নাতিঃ আমাদের বাড়ির সামনের ভদ্রলোক কি গরীব আর কিপ্টে?
নানুঃ কেন রে, কি হয়েছে। না তেমন কিছু নয়।
নাতিঃ ওদের ছোট মেয়েটি মাত্র চার আনা পয়সা গিলে ফেলেছে তাই সেটা বার করতে কী কান্ডই না করছে!

নানু ও নাতির মধ্যে কথোপকথন

(৫৩) নানু ও নাতির মধ্যে কথা হচ্ছে—
নানুঃ বলতে পারিস, তোর বাবার বয়স এখন কত হলো?
নাতিঃ কেন, দশ বছর।
নানুঃ তা কি করে হয়? তোর বয়সই তো দশ বছর।
নাতিঃ সে জন্যই তো বলছি, আমার জম্মের পরই তো তিনি বাবা হয়েছেন!

গুনতে সুবিধা হবে!

(৫৪) বিক্রেতা : এই নাও, তোমাকে ওজনে একটু কম দিলাম, বাসায় নিয়ে যেতে সুবিধা হবে।
বল্টু : এই নিন টাকা।
বিক্রেতা : এ কী, মাছের দাম তো একশ টাকা, দশ টাকা দিলে কেন?
বল্টু : টাকা একটু কম দিলাম, আপনার গুনতে সুবিধা হবে!

অপারেশন টেবিলে

(৫৫) হাতে সেলাই দেওয়া লাগবে। অপারেশন টেবিলে শুয়ে রোগী কাতর চোখে ডাক্তারকে বলল, 'ডাক্তার সাহেব একটা কথা আছিল।'
ডাক্তার : কী কথা বুঝতে পেরেছি আর বলতে হবে না, সেলাইয়ের সময় যেন ব্যথা না দিই এই তো?
রোগী : না না, তা নয় ডাক্তার সাহেব, সেলাই তো ভালোমতো করবেনই, লগে আমার শার্টের হাতার বোতামটাও একটু সিলাইয়া দিয়েন, ছুইটা গ্যাছে!

এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে

(৫৬) এক পাগল ডোবার পাশে দাঁড়িয়ে চিত্কার করছেঃ পাঁচ পাঁচ পাঁচ।পাশ দিয়ে এক লোক হেঁটে যাচ্ছিল। সে অবাক হয়ে বললঃ তুমি এভাবে পাঁচ পাঁচ পাঁচ বলে চিত্কার করছ কেন? তখন পাগলটি বললঃ তুমি কাছে আসো তোমাকে দেখাই। লোকটি কাছে যেতেই পাগলটি ধাক্কা মেরে তাকে ডোবার মাঝে ফেলে দিয়ে বলতে লাগলঃ
.
.
. .
ছয় ছয় ছয়।

বইয়ের ভেতর

(৫৭) স্বামী : ওগো, তোমার ছেলের জন্য কোথাও টাকা রেখে শান্তি পাচ্ছি না।
স্ত্রী : টাকাগুলো ওর বইয়ের ভেতর রেখো, পরীক্ষার আগ পর্যন্ত নিরাপদ থাকবে!

চালাক প্রাণী

(৫৮) স্যার : এই বল্টু, বল তো পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী কোনটি?
বল্টু : পৃথিবীতে সবচেয়ে চালাক প্রাণী হচ্ছে গরু।
স্যার : এইটা কেমনে সম্ভব। ব্যাখ্যা দে।
বল্টু : ব্যাখ্যা তো আরো সহজ! বাংলা দ্বিতীয় পত্রে প্রবাদ আছে-অতি চালাকের গলায় দড়ি। বেশির ভাগ গরুর গলায় দড়ি থাকে। সুতরাং গরুই সবচেয়ে চালাক প্রাণী (প্রমাণিত)।

গৃহিণীর সঙ্গে চালাকি

(৫৯) এক সেলসম্যান দরজায় নক করলে দরজা খুললেন গৃহকর্ত্রী। সেলসম্যান দ্রুত লিভিংরুমে ঢুকে এক ব্যাগ গোবর ফ্লোরে ছড়িয়ে দিয়ে বলল, 'ম্যাডাম, নেক্সট তিন মিনিটের মধ্যে যদি এ পুরো গোবরটুকু আমার কম্পানির ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করতে না পারি তাহলে গোবরটা আমি খাব।'
গৃহকর্ত্রী : তা গোবরটা খাওয়ার জন্য তোমাকে কী দেব, চিলি নাকি টমেটো সস?
সেলসম্যান : কেন ম্যাডাম, এ কথা কেন বলছেন?
গৃহকর্ত্রী : কারণ বাসায় ইলেকট্রিসিটি নেই। তাই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে নেক্সট তিন মিনিটে তোমার গোবর পরিষ্কার করা হচ্ছে না!

ডাক্তারের সঙ্গে চালাকি

(৬০) এক ডাক্তার ক্লিনিক খুলেছেন। ক্লিনিকের দরজার বাইরে লেখা-যেকোনো ধরনের চিকিৎসার ফি ৩০০ টাকা। বিফলে ১০০০ টাকা ফেরত। এক চালাক লোক ভাবল, ডাক্তারের চেম্বারে যাবে আর চালাকি করে ১০০০ টাকা কামাই করবে। ডাক্তারের কাছে এসে লোকটি বলল, 'ডাক্তার সাহেব, আমার জিহ্বায় কোনো স্বাদ পাচ্ছি না।'
ডাক্তার : 'নার্স, ২২ নম্বর বোতল থেকে কয়েক ফোঁটা তরল ওনার জিহ্বায় ঢেলে দাও।'
ডাক্তারের কথামতো নার্স ২২ নম্বর বোতল থেকে কয়েক ফোঁটা তরল লোকটির জিহ্বায় ঢেলে দিতেই চিৎকার করে উঠল লোকটি, 'ছি ছি! এসব কী? এটা তো প্রস্রাব!'
ডাক্তার : কনগ্র্যাচুলেশন, আপনার জিহ্বার স্বাদ ফিরে এসেছে।'
লোকটি রেগেমেগে ৩০০ টাকা ফি দিয়ে চলে গেল।
দুই সপ্তাহ পরে লোকটি আবার এলো ডাক্তারের কাছে, এবার সুদে-আসলে টাকাটা আদায় করার পরিকল্পনা করে।
এবার বলল, 'আমি আমার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি, ডাক্তার।
ডাক্তার : নার্স, ২২ নম্বর বোতল থেকে কয়েক ফোঁটা ওনার জিহ্বায় ঢেলে দাও তো।
শুনে এবারও চিৎকার করে উঠল লোকটি, 'সেকি ডাক্তার! ওই ওষুধ তো আপনি জিহ্বার স্বাদ ফিরিয়ে আনার জন্য ব্যবহার করেছিলেন!
ডাক্তার : কনগ্র্যাচুলেশন, আপনার স্মৃতিশক্তি ফিরে এসেছে।

ফাটাফাটি জোকস ২

 কী করে বলব

(২১) বাইরে থেকে দরজা নক করছে।
ভেতর থেকেঃ কে?
বাইরে থেকেঃ আমি।
ভেতর থেকেঃ আমি কে?
বাইরে থেকেঃ আরে, আপনি কে আমি কী করে বলব?

একটা কঠিন প্রশ্ন করব

(২২) চাকরির ভাইভায় এক তরুণকে প্রশ্ন করা হল-
প্রশ্নকর্তা : আপনাকে আমি ১০টি সহজ প্রশ্ন করব অথবা কেবল একটা কঠিন প্রশ্ন করব। উত্তর দেওয়ার আগে ভালো করে ভেবে দেখুন, কোন অপশনটা বেছে নেবেন।
তরুণ : কঠিন প্রশ্নের উত্তরটাই দিতে চাই।
প্রশ্নকর্তা : ভালো, শুভকামনা আপনার জন্য। এবার বলুন, কোনটা প্রথমে আসে- দিন না রাত?
তরুণ : দিন প্রথমে আসে, স্যার!
প্রশ্নকর্তা : কীভাবে?
তরুণ : দুঃখিত স্যার, আপনি কথা দিয়েছিলেন, দ্বিতীয় কোনো কঠিন প্রশ্ন করবেন না আমাকে!

মানুষকে ভালোবাসতে হবে!

(২৩) শিক্ষক : জীবজন্তুকে ভালোবাসতে হবে। সৃষ্টির সেরা জীব মানুষকে ভালোবাসতে হবে। যে মানুষকে ভালোবাসে না সে মানুষ নয়, পশু।
ছাত্র : স্যার, আপনার মেয়ে কি তাহলে পশু?
শিক্ষক : কেন, আমার মেয়ে পশু হবে কেন?
ছাত্র : না! গত এক বছর যাবৎ আমি আপনার মেয়েকে ভালোবাসি, কিন্তু এক দিনের জন্যও সে আমাকে ভালোবাসেনি!

স্যার কারেন্ট ছিলোনা

(২৪) শিক্ষকঃ তুমি হোমওয়ার্ক করে আনোনি কেন?
বল্টুঃ স্যার, লোডশেডিং। তাই আলো ছিলো না ...
স্যারঃ মোমবাতি জ্বালালেই হতো।
বল্টুঃ স্যার, লাইটার ছিলো না...
স্যারঃ লাইটার ছিলোনা কেন ?
বল্টুঃ স্যার, বাবা যে রুমে নামাজ পড়ছিলো ওখানে ছিলো।
স্যারঃ তাহলে.. ওখান থেকে আনলে না কেন?
বল্টুঃ স্যার, আমার ওজু ছিলোনা....
স্যারঃ ওজু ছিলোনা কেন ?
বল্টুঃ পানি ছিলোনা স্যার...
স্যারঃ কেন ছিলো না ?
বল্টুঃ মোটর কাজ করছিলো না!!!
স্যারঃ স্টুপিড !!! মোটরে কি হয়েছিলো?
বল্টুঃ স্যার, শুরুতেই তো আপনাকে বললাম, কারেন্ট ছিলো না।

শুনা কথায় কান দিতে নেই

(২৫) ছেলেঃ বাবা তুমি নাকি ঘুষ খাও?
বাবাঃ তুমি দেখেছ?
ছেলেঃ না শুনেছি।
বাবাঃ শুনা কথায় কান দিতে নেই।
কিছু দিন পর—
বাবাঃ তুমি নাকি পরীক্ষায় ফেল করেছ?
ছেলেঃ তুমি কি দেখেছ বাবা?
বাবাঃ না শুনেছি।
ছেলেঃ শুনা কথায় কান দিতে নেই বাবা।

স্যার, নেপাল লেপ্টিনের ভেতর অবস্থিত

(২৬) বল্টু & নেপাল দুই বন্ধু। একদিন তারা ক্লাসে গেলো। শিক্ষক সবাইকে উদ্ধেশ্য করে বললেন, কাল মন্ত্রী কলেজে আসবেন, তোমাদের তিনি যা প্রশ্ন করবেন, তার ঠিক ঠিক উত্তর দিয়ো.. পরের দিন ক্লাসে আসার সময় নেপালের টয়লেটে ধরলো।
নেপাল :: বল্টু তুই ক্লাসে যা, আমি পায়খানা করে আসি !!
বল্টু :: আচ্ছা ঠিক আছে , তারাতারি আয় ।
ক্লাসে ঢুকার কিছুক্ষন পর মন্ত্রী আসলেন মন্ত্রী সবাইকে উদ্দেশ্য করে বললেন,, একটা প্রস্ন করবো কে উত্তর দেবে?
বল্টু :: আমি দেবো স্যার, বলুন ।
মন্ত্রী :: বলোতো, নেপাল কোথায় অবস্থিত??
বল্টু ::: স্যার,, নেপাল লেপ্টিনের ভেতর অবস্থিত ....
ওরে বল্টু রে কেউ মাইরালা.।।

একটু ধাক্কা দেবেন ভাই

(২৭) গভীর রাত। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কেউ একজন চিৎকার করে বলছে, ‘এই যে ভাই, কেউ আছেন? একটু ধাক্কা দেবেন?’চিৎকার শুনে ঘুম ভেঙে গেল মিসেস মলির। মলি তাঁর স্বামী রফিক সাহেবকে ধাক্কা দিয়ে বললেন, ‘এই যে, শুনছো, কে যেন খুব বিপদে পড়েছে!’ঘুমাতুর কণ্ঠে বললেন রফিক, ‘আহ্! ঘুমাও তো! লোকটার কণ্ঠ শুনে মাতাল মনে হচ্ছে।’অভিমানের সুরে বললেন মলি, ‘মনে আছে সেই রাতের কথা? সেদিন তোমার কণ্ঠও মাতালের মতোই শোনাচ্ছিল।’ রফিক বললেন, ‘মনে আছে। সে রাতেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তোমার খুব শরীর খারাপ করেছিল। গাড়িতে করে তোমাকে নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম। হঠাৎ গাড়ি বন্ধ হয়ে গেল। সেদিন আমিও চিৎকার করেছিলাম, কেউ আছেন? একটু ধাক্কা দিয়ে দেবেন?’ মলি বললেন, ‘মনে আছে তাহলে। সেদিন যদি তোমার চিৎকার শুনে একটা লোকও এগিয়ে না আসত, কী হতো বলো তো? আজ অন্যের বিপদে তুমি যাবে না? প্লিজ, একটু গিয়ে দেখো না!’ অগত্যা উঠতে হলো রফিক সাহেবকে। ভিজে চুপচুপা হয়ে কাদা-পানি মাড়িয়ে এগিয়ে চললেন তিনি শব্দের উৎস লক্ষ্য করে। বললেন, ‘কোথায় ভাই আপনি?’শুনতে পেলেন, ‘এই তো, এদিকে। বাগানের দিকে আসুন।’রফিক সাহেব এগোলেন। আবারও শুনতে পেলেন, ‘হ্যাঁ হ্যাঁ…ডানে আসুন। নিম গাছটার পেছনে…।’ রফিক সাহেব আরও এগোলেন। ‘আহ্! ধন্যবাদ! আপনার ভাই দয়ার শরীর। কতক্ষণ ধরে দোলনায় বসে আছি, ধাক্কা দেওয়ার মতো কাউকে পাচ্ছি না!’ বলল মাতাল!

প্রোগ্রামার এর জবাব!

(২৮) পিসির সামনে বসে প্রোগ্রাম রচনা করছে প্রোগ্রামার। তার দৃষ্টি আকর্ষণের নানাবিধ চেষ্টা ব্যর্থ হওয়ার পর তার স্ত্রী নতুন কেশবিন্যাস করল, নতুন পোশাক পরল, মেকআপ করল মন দিয়ে, তারপর তার কাছে গিয়ে বলল, ‘আমার দিকে তাকিয়ে দেখো তো। কোনো পরিবর্তন লক্ষ করছো?’স্ত্রীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে প্রোগ্রামার বলল, নতুন স্কিন? মাইরালা

আমাকে পিটিয়ে স্কুলে পাঠান

(২৯) বাবা আর ছেলের মধ্যে কথা হচ্ছে —
বাবাঃ বুঝলে বাবা, এক জায়গায় বারবার যেতে নাই। আদর থাকে না।
ছেলেঃ ঠিকই বলেছ বাবা, সে জন্যই তো প্রতিদিন স্কুলে যেতে চাই না। অথচ মা আমাকে পিটিয়ে স্কুলে পাঠান ।

দুটো থেকেই “ছানা” পাওয়া যায়

(৩০) শিক্ষক ক্লাসে পড়াচ্ছেন—
শিক্ষকঃ আচ্ছা বলতে পারো দুধের সঙ্গে বিড়ালের কোনখানে মিল আছে?
ছাত্রঃ স্যার, এটা তো খুব সহজ প্রশ্ন।
শিক্ষকঃ তাহলে বলো।
ছাত্রঃ স্যার দুটো থেকেই “ছানা” পাওয়া যায়।

যার যেটার অভাব সে তো সেটাই নেবে

(৩১) একদিন এক শিক্ষক তার ছাত্রের কাছে প্রশ্ন করলেন বলতো তোমার সামনে যদি একদিকে কিছু টাকা আর অন্যদিকে জ্ঞান রাখা হয় তবে তুমি কোনটা নিবে?
অনন্যাঃ এটা সোজা স্যার। আমি অবশ্যই টাকা নেব!
শিক্ষকঃ আমি হলে জ্ঞান্টাই নিতাম।
অনন্যাঃ যার যেটার অভাব সে তো সেটাই নেবে স্যার।

বৃষ্টির জন্য আসতে পারিনি।

(৩২) ছাত্র এবং শিক্ষকের মধ্যে কথা হচ্ছে—
শিক্ষকঃ কী ব্যাপার! তুমি গতকাল স্কুলে আসনি কেন?
ছাত্রঃ বৃষ্টির জন্য আসতে পারিনি।
শিক্ষকঃ বৃষ্টি, বলো কী? আরে একে তো শীতকাল তার উপর গতকাল বৃষ্টি হলে তো আমরাও টের পেতাম!
ছাত্রঃ টের পাবেন ক্যামনে স্যার! এই বৃষ্টি তো সেই বৃষ্টি নয়। বৃষ্টি হচ্ছে আমার খালাতো বোন। ঈদের ছুটিতে বেড়াতে এসেছে। তাই ওকে ফেলে স্কুলে আসা হয়নি।

ভাগ্যিস তোদের কালে আমার জম্ম হয়নি

(৩৩) এক ছাত্র তার বন্ধুকে চিৎকার করে নিহা নিহা বলে ডাকছে—
শিক্ষকঃ এই নিরঞ্জন তুমি নিহা নিহা বলে কাকে ডাকছ?
ছাত্রঃ আমার বন্ধুকে স্যার।
শিক্ষকঃ নিহা কন ছেলের নাম হতে পারে?
ছাত্রঃ না, মানে ওর আসল নাম নিরঞ্জ হাওলাদার স্যার! আমরা সংক্ষেপে নিহা বলে ডাকি।
শিক্ষকঃ ভাগ্যিস তোদের কালে আমার জম্ম হয়নি।
আমার নাম শান্তুনু লাহিড়ী। (শালা)

সরকার নাকি ফেসবুক খুলে দিয়েছে?

(৩৪) এক "আপু" কে হন্তদন্ত হয়ে দৌড়াতে দেখে---
আপু,,, কি হয়েছে,, এতো তাড়াহুড়া করে কই যাচ্ছেন???
পার্লারে যাবো ভাই,, এখন কথা বলার সময় কম,, সেলফি তুলে ফেসবুকে আপলোড করতে হবে,, মাত্রই খবর পেলাম সরকার নাকি ফেসবুক খুলে দিয়েছে
মাইরালা

ইনজেকসন দেওয়ার জায়গাটা দেখবে?

(৩৫) এক যুবক আর এক তরুণী ট্যাক্সি করে বেড়াতে বেড়িয়েছে। মেয়েটি যুবকটিকে নিয়ে তামাশা করে মজা পায়। হঠাৎ মেয়েটি বলল, দেখবে কাল আমি কোথায় ইনজেকশন নিয়েছিলাম? ছেলেটি দারুণ উৎসাহে সঙ্গে সঙ্গে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ দেখব, দেখাও। মেয়েটি আঙুল তুলে বলল, ওই হাসপাতালে!

স্যার আপনি বল্টুর পক্ষে রায় দিয়েছেন?

(৩৬) দুই ছাত্র মারামারি করার পর শিক্ষক তাদের শাস্তি হিসেবে তাদের নিজের নাম ১০০ বার করে লিখতে বললেন।
১ম ছাত্র :- স্যার আপনি বল্টুর পক্ষে রায় দিয়েছেন।
শিক্ষক:- কেন ! আমি তো দু'জনকেই সমানভাবে ১০০ বার নাম লিখতে দিয়েছি!!
১ম ছাত্র :- স্যার ওর নাম হচ্ছে বল্টু আর আমার নাম হচ্ছে ওমর ইবনে আব্দুল গাইয়্যুম ।
মাইরালা

এবার আমার দাদার বিয়ে !

(৩৭) কর্মচারী: স্যার, একটা দিন ছুটি চাই।
বস: কেন? আবার কী?
কর্মচারী: স্যার, আমার দাদা…
বস: আবার দাদা? গত তিন মাসে তুমি চারবার দাদির মৃত্যুর কথা বলে ছুটি নিয়েছ ।
কর্মচারী: স্যার, এবার আমার দাদার বিয়ে!

কলমের আচড়

(৩৮) স্কুলপড়ুয়া দুই বন্ধুর পরীক্ষার শেষে স্কুল মাঠে দেখা-
১ম বন্ধু : কিরে, তোর পরীক্ষা কেমন হলো?
২য় বন্ধু : পরীক্ষা ভাল হয়নি রে ! তবে ৫ নম্বর নিশ্চিত পাবো ।
১ম বন্ধু : কীভাবে?
২য় বন্ধু : পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য ছিল ৫ নম্বর! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি! তাই ৫ নম্বর নিশ্চিত পাবো।
১ম বন্ধু : হায়! সর্বনাশ হয়েছে- আমিও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি! আমাদের দুই জনের খাতা একই রকম দেখলে শিক্ষিকা মনে করবে না যে আমরা দুজনে নকল করেছি!

তোরটা দেখে ফেলেছে !

(৩৯) শান্ত একবার মন খারাপ করে বসে আছে। ওর বাবা বললেন, ‘কী রে, মন খারাপ কেন?' শান্ত কিছুতেই কিছু বলে না, একদম চুপ। বাবা কাঁধে হাত রেখে বললেন, ‘আরে বল। মনে কর আমি তোর বাবা না, তোর বন্ধু।' এবার শান্ত মুখ খুলল, ‘আর বলিস না ভাই। গতকাল আমারটাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম। তোরটা দেখে ফেলেছে। তারপর আমাকে কি মারটাই না মারল!

নির্বাচনের প্রচার প্রচারনায় নলাদা

(৪০) নির্বাচনের প্রচার প্রচারনায় নলাদা বক্তব্য দিচ্ছেন, হঠাৎ বক্তব্যের মাঝে বললেন, এই এলাকায় যত খাল আছে সব খানে ১ টা করে ব্রিজ করে দেবো। সাথে সাথে সহকারী বলল বস এই এলাকায় কোন খাল নাই তো। নলাদা এ কথা শুনে বলল এই এলাকায় খাল নাই বলে কি ? তাহলে এই এলাকায় প্রথম খাল কাটমু তারপর ব্রিজ করে দেবো।

ফাটাফাটি জোকস ১

 সাবধান আর নিচে নামিস না

(১) এক শিক্ষক ক্লাসে ছাত্রদের জিজ্ঞেস করেন - এমন জিনিসের নাম বল তো যা ভিন্ন ভিন্ন নামে পরিচিতি হয় ।
ছাত্র - চুল
শিক্ষক - কিভাবে ?
ছাত্র - মাথায় আমরা বলি চুল , চোখের উপরে থাকলে বলি ভ্রু, ঠোটের উপরে থাকলে বলি গোফ , গালে ও চিবুকে থাকলে বলি দাড়ি । বুকে থাকলে বলি লোম এবং ……
শিক্ষক - সাবধান আর নিচে নামিস না !!!


আজকালকের ছেলেদের কোনো বিশ্বাস নাই!

(২) দুই মেয়ে কথা বলছে-
১ম মেয়ে: আজকালকের ছেলেদের কোনো বিশ্বাস নাই। আমি তো আজকে থেকে ওর মুখও দেখতে চাই না…
২য় মেয়ে: কি হইছে? তুমি কি ওকে অন্য কোনো মেয়ের সাথে দেখে ফেলছ?
১ম মেয়ে: আরে না! ও আমারে আরেক ছেলের সাথে দেখে ফেলছে…। কালকে ও আমারে বলছিল যে, ও নাকি শহরের বাইরে যাবে। তাহলে সে আমাকে কিভাবে দেখল। মিথ্যুক, বদ, ধোঁকাবাজ…


রাতে রোমান্টিক মেসেজ

(৩) প্রেমিকা তার প্রেমিককে রাতে রোমান্টিক মেসেজ পাঠাচ্ছে...
মেয়েঃ
ঘুমিয়ে আছো তো স্বপ্ন পাঠাও,
জেগে আছো তো ভাবনা পাঠাও,
যদি কাঁদছো তো চোখের জল পাঠাও ।
ছেলেঃ প্রিয়তমা পায়খানা করতেছি কি পাঠাবো ?


বউয়ের সাথে ঝগড়া

(৪) বল্টু : তুই তোর বউয়ের সাথে ঝগড়া করিস ?
পল্টু : হ্যাঁ, করি। তবে প্রতিবার ঝগড়ার শেষে ও এসে হাঁটু গেড়ে আমার সামনে বসে পড়ে।
বল্টু : বলিস কী ! তারপর ?
পল্টু : তারপর মাথা ঝুঁকিয়ে বলে, ‘খাটের তলা থেকে বেরিয়ে আসো। আর মারব না।'


সবাই বাথরুমে গান গায়

(৫) প্রথম বন্ধু : জানিস, আমাদের বাসার সবাই বাথরুমে গান গায়!
দ্বিতীয় বন্ধু : বলিস কী, স-বা-ই?
প্রথম বন্ধু : সবাই, চাকর-বাকর পর্যন্ত।
দ্বিতীয় বন্ধু : তোরা তাহলে সবাই খুব গানের ভক্ত!
প্রথম বন্ধু : দূ-র-র, তা নয়, আসলে আমাদের বাথরুমের ছিটকিনিটা নষ্ট তো, তাই!


দোকান খোলা

(৬) তন্ময় : তোর ছোট ভাইটা এখন কী করছে ?
রাফি : কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলেছিল, এখন জেলে আছে।
তন্ময় : কেন ?
রাফি : কারণ ও দোকানটা খুলেছিল হাতুড়ি দিয়ে...দরজা ভেঙে !


একচেটিয়া ব্যবসা

(৭) বদু : কী করছিস আজকাল?
কদু : সৎ পথে ব্যবসা করার চেষ্টা করছি।
বদু : তাহলে তো তোর একচেটিয়া ব্যবসা।
কদু : মানে?
বদু : তুই ছাড়া তো ওই লাইনে আর কেউ নাই!


এক মিনিটের জন্য মানুষ

(৮) ভিক্ষুক : মাগো! দুটো ভিক্ষা দিন, মা।
বাড়ির মালিক : বাড়িতে মানুষ নেই, যাও।
ভিক্ষুক : আপনি যদি এক মিনিটের জন্য মানুষ হন, তাহলে খুব ভালো হতো!


কাল এনে দেবো

(৯) পচাদা নিজের দোকানের নতুন কর্মচারি বান্টাকে বলল "আমি বাড়ি থেকে আসছি, কোন খদ্দের ফেরাবি না। যা চাইছে তা দোকানে না থাকলে অন্য কোম্পানির কিছু একটা দিয়ে বলবি আজকের মত চালিয়ে নিতে, কাল এনে দেবো"।
খদ্দের : ভাই টয়লেট পেপার আছে ?
বান্টা : না দাদা, শিরিষ কাগজ আছে, আজকের মত চালিয়ে নিন, কাল এনে দেবো।


তিন মাতালের গাড়ি চড়া

(১০) ৩ জন মাতাল রাতে একটা গাড়িতে উঠল ড্রাইভার বুঝতে পারল যে তারা মাতাল!! ড্রাইভার গাড়ির ইঞ্জিন চালু করল এবং সাথে সাথে বন্ধ করে ফেলল আর তাদেরকে বলল যে তারা নাকি গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছে।
৩ মাতাল গাড়ি থেকে নামল। তারপর......
১ম মাতালঃ ধন্যবাদ....
২য় মাতালঃ নিন, ১০ টাকা বকশিস দিলাম।
তখন ৩য় মাতাল ড্রাইভারকে দিল একটা থাপ্পর।
ড্রাইভার মনে করল যে লোকটা বোধ হয় মাতাল না, হয়ত সবকিছু বুঝে ফেলেছে। তবুও ড্রাইভার তাকে জিজ্ঞেস করল: থাপ্পর মারলেন কেন??
৩য় মাতালঃ শালা, এত স্পীডে কি কেউ গাড়ি চালায়! আর একটু হলে তো মেরেই ফেলেছিলি।


কিছুক্ষণের জন্য ছাড়তে হবে

(১১) ম্যাজিস্ট্রেট : ২০ টাকা পকেট মারার জন্য তোমাকে একশ টাকা জরিমানা দেওয়া হল। পকেটমার : আমার কাছে মাত্র ২০ টাকা আছে, স্যার। বাকি টাকা এক্ষুনি এনে দিতে পারি, কিন্তু কিছুক্ষণের জন্য ছাড়তে হবে।

বল্টু ও তার বন্ধু

(১২) তিন বন্ধু মিলে জঙ্গলে হাঁটতেছে ৷ হঠাৎ তাদের সামনে একটা পরী এল
পরী : তোমরা একটা করে ইচ্ছার কথা বল , আমি তোমাদের সেই ইচ্ছা পূরণ করে দেব৷
বন্ধু ১ : আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর বানিয়ে দাও ৷
পরী : দিলাম ৷
বন্ধু ২ : আমাকে দুনিয়ার সবচেয়ে হ্যান্ডসাম ছেলে বানিয়ে দাও ৷
পরী : দিলাম ৷
বল্টু : এই দুইজনকে আগের মত করে দাও!!


সিনেমার বিয়ে এবং বাস্তব বিয়ে

(১৩) দুই বিবাহিত বন্ধু বিল্টু আর দুবলোর মধ্যে কথা হচ্ছে -
বিল্টু: আচ্ছা দুবলো! বল তো সিনেমার জীবন আর বাস্তব জীবনের মধ্যে পার্থক্য কী?
দুবলো: এইটা বুঝলি না! সিনেমায় অনেক ঝক্কিঝামেলা পেরোনোর পর বিয়ে করতে হয়। আর বাস্তব জীবনে বিয়ের পর অনেক ঝক্কিঝামেলা শুরু হয়!


অসুখটা আসলে মানসিক

(১৪) ডাক্তার: চিন্তার কিছু নেই। আপনার চাচার অসুখটা আসলে মানসিক। উনি মনে করেন উনি অসুস্থ, আসলে তা নয়।
কিছুদিন পর রোগীর খবর নিতে ফোন করলেন ডাক্তার।
ডাক্তার: কী অবস্থা আপনার চাচার?
রোগীর আত্মীয়: খুবই খারাপ! উনি মনে করেন, উনি মারা গেছেন!


বারোটা বাজবে

(১৫) এক ছাত্র পরীক্ষার হলে বসে প্রশ্নপত্র নিয়ে বেশ অস্থির হয়ে বিড় বিড় করছে-
শিক্ষক: কী ব্যাপার তুমি খাতায় না লিখে বসে বসে উসখুস করছ কেন?
ছাত্র: স্যার, প্রশ্ন যে রকম কঠিন এসেছে লিখতে আমার বারোটা বাজবে।
শিক্ষক: তাতে কি এখন তো এগারোটা বাজে!


যৌতুকবিরোধী আন্দোলনে

(১৬) শফিক সাহেব: আমি আগামী মাস থেকে যৌতুকবিরোধী আন্দোলনে নামব। কী বলেন?
রফিক সাহেব: কেন, এ মাসে নামবেন না কেন?
শফিক সাহেব: এ মাসে আমার ছেলের বিয়ে আর আগামী মাসে মেয়ের বিয়ে তো, তাই!


ছেলের আচার-ব্যবহার কেমন?

(১৭) পাত্রীর বাবা : ছেলের আচার-ব্যবহার কেমন?
ঘটক : নিশ্চয়ই ভালো। এক খুনের মামলায় তার ১০ বছর জেল হয়েছিল। আচার-ব্যবহার দেখেই জেল কর্তৃপক্ষ সাজা দুই বছর মওকুফ করেছে।
পাত্রীর বাবা : ছেলে উদার মানছি। আমার মেয়েকে যে কখনোই ছেড়ে যাবে না, আপনি কী করে বুঝলেন, ঘটক সাহেব?
ঘটক : কারণ, ছেলে এ পর্যন্ত কোনো গার্লফ্রেন্ডকেই ছাড়েনি। বরং গার্লফ্রেন্ডরাই তাকে ছেড়ে গেছে!


যুক্তিবিদ্যার ক্লাস চলছে

(১৮) যুক্তিবিদ্যার ক্লাস চলছে-
শিক্ষক : আমি টেবিল ছুঁয়েছি, টেবিল মাটি ছুঁয়েছে, সুতরাং আমি মাটি ছুঁয়েছি। এভাবে একটি যুক্তি দেখাওতো।
ছাত্র : আমি আপনাকে ভালোবাসি, আপনি আপনার মেয়েকে ভালবাসেন, সুতরাং আমি আপনার মেয়েকে ভালোবাসি!


ভদ্রমহিলা ও সিনেমা হলের ম্যানেজারের মধ্যে ফোনালাপ

(১৯) এক ভদ্রমহিলা ও সিনেমা হলের ম্যানেজারের মধ্যে ফোনালাপ-
মহিলা : হ্যালো। কোন ছবি চলছে?
ম্যানেজার : আই লাভ ইউ!
মহিলা : (রেগে গিয়ে) ইডিয়ট।
ম্যানেজার : এটি গত সপ্তাহে চলছিল।
মহিলা : (আরো রাগান্বিত হয়ে) ননসেন্স।
ম্যানেজার : এটি আগামী সপ্তাহে চলবে!


গোপন রহস্য

(২০) জন্মবার্ষিকীতে একজন শতায়ু বৃদ্ধাকে জিজ্ঞেস করা হল তাঁর এই দীর্ঘ্য জীবনের গোপন রহস্য কী? বৃদ্ধা বললেন, এখনই ঠিক বলা যাচ্ছে না। একটা ভিটামিন পিল কোম্পানি, একটা আয়ুর্বেদ কোম্পানি আর এ‌কটা ফ্রুট জুস ফ্যাক্টরির সাথে দরদাম চলছে।

 

16 June, 2020

কিচক ইউনিয়নের শিবগঞ্জ সফল ইউপি চেয়ারম্যান শাহজাহান চৌধুরী


বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাধীন রয়েছে ১২টি ইউনিয়ন পরিষদ। ২নং কিচক ইউনিয়ন পরিষদ তারমধ্যে অন্যতম একটি। ২নং কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ।

মাত্র ৬৪টি গ্রামের সমন্বয়ে গঠিত উল্লেখিত ২নং কিচক ইউনিয়ন পরিষদটি। ইউনিয়নটিতে বসবাসকৃত বর্তমান লোকসংখ্যা প্রায় ৪৫ হাজার এবং ভোটার সংখ্যা প্রায় ৩১ হাজার। শাহজাহান চৌধুরী এলাকার জনসমর্থনে চেয়ারম্যান পদপ্রার্থী হন।

বিপুল জনসমর্থনে নির্বাচিত হন আওয়ামী লীগ সমর্থিত, যুবসমাজের বলিষ্ঠ কন্ঠস্বর, ইউনিয়নবাসীর প্রিয়মুখ ও গণমানুষের নেতা শাহজাহান চৌধুরী। শিবগঞ্জ উপজেলার সকল ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের মূল্যায়নে যার নাম সর্বজন স্বীকৃত তিনি হলেন এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী ।

যুব সমাজের মনিকোঠায় তিনি অপ্রতিরোধ্য চেয়ারম্যান হিসেবে নির্বাচিত, যার পরিপ্রেক্ষিতে তিনি সুন্দর ও সুষ্ঠুভাবে ইউনিয়ন এলাকার উন্নয়নে সরকার ঘোষিত প্রতিটি কার্যক্রম সুন্দর ও সফলভাবে সম্পাদন করতে সক্ষম।

এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চান জনবান্ধব ও বিচক্ষণ এই চেয়ারম্যান। ইউনিয়ন এলাকার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয় ইউপি চেয়ারম্যানের সাথে, তিনি বলেন, আমাদের ইউনিয়নটি একটি আদর্শ ইউনিয়ন।

ইউনিয়নে নেই কোনো বাল্যবিবাহ, ইভটিজিং এমনকি জঙ্গীবাদ। ইউনিয়নে বসবাসরত অনেকের সাথে কথা বলে জানা যায় তাদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী একজন সদালাপী, পরিশ্রমী এবং এলাকার উন্নয়নে যথেষ্ট নিবেদিত।

তিনি শুধু এলাকার চেয়ারম্যান-ই নন, তিনি একজন সমাজসেবক ও জনবান্ধব বটে। বর্তমানে ৯ জনের একটি গ্রাম পুলিশ কমিটি রয়েছে ইউনিয়নটিতে, যারা সার্বক্ষনিক এলাকার আইন-শৃংখলা রক্ষায় এবং জনগনের সেবায় কাজ করে যাচ্ছে।

প্রতিমাসে মাসিক সভা অনুষ্ঠিত হয়, যেখানে এলাকার সার্বিক উন্নয়নে নানা বিষয়ে আলোচনা হয়ে থাকে। বিশেষ করে অনলাইনে জন্ম নিবন্ধন ও বাল্যবিবাহ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, ইভটিজিং বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহনে প্রয়োজনীয় ভূমিকা পালন করেন ইউপি চেয়ারম্যান।

গুরুত্বপূর্ণ প্রতিটি মাসিক এ সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান নিজেই। ২নং কিচক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী দলমত নির্বিশেষে সকলের কাছে বড়ই আস্থাভাজন। সফল ও জনবান্ধব এই চেয়ারম্যান জানান, যতদিন এলাকার জনপ্রতিনিধি হিসেবে দায়িত্বে থাকবো, এলাকার সার্বিক উন্নয়নে নিবেদিত হয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

২নং কিচক ইউনিয়নের জনবান্ধব ও সফল চেয়ারম্যান এবিএম নাজমুল কাদির শাহজাহান চৌধুরী । যার আন্তরিকতা, ভালোবাসা ও নিরলস প্রচেষ্টায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন অব্যাহত আছে এবং আগামীতেও থাকবে বলে মনে করেন ইউনিয়নবাসী ।

13 June, 2020

সাধারন জ্ঞান ট্যাবঃ ০২



প্রশ্ন:-আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম পৌরসভা কোনটি ?

উত্তর:- ভেদরগঞ্জ,শরীয়তপুর।

প্রশ্ন:-বাংলাদেশের কোন জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশী ?

উত্তর:- নাটোর(সর্বনিম্ন পাবনা ও জয়পুরহাট)

প্রশ্ন:-১৫ ডিসেম্বর ২০১০ কোন স্হানকে দেশের ৩১২তম পৌরসভা ঘোষনা করা হয় ?

উত্তর:- কুয়াকাটা,পটুয়াখালী।

প্রশ্ন:-বাংলাদেশের তৈরী পোষাক আমদানীতে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর ;- মার্কিন যুক্তরাষ্ট্র(দ্বিতীয় জাপান)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভবক কে ?

উত্তর:- ড.জামালউদ্দিন (বাংলাদেশ)

প্রশ্ন:-৮ জানুয়ারিতে ২০১১ প্রধানমন্ত্রী কোনটিকে সিটি কর্পোরেশনে উন্নতি করার ঘোষনা দেন ?

উত্তর:- রংপুর।

প্রশ্ন:-বাংলাদেশ রাইফেসলস ( বি জি বি )-এর পরিববর্তিত নাম কি?

উত্তর:- “বর্ডার গার্ড বাংলাদেশ”

প্রশ্ন:-বর্ডার গার্ড বাংলাদেশ কবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন ?

উত্তর:- ২৩ জানুয়ারী,২০১১।

প্রশ্ন:-কৃষি বিষয়ক বেতার কেন্দ্র চালু হচ্ছে কোন বিশ্ববিদ্যালয়ে ?

উত্তর:- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে।

প্রশ্ন:-সোমালিয়ার জলদস্যরা বাংলাদেশের যে জাহাজটি ছিনতাই করে তার নাম কি ?

উত্তর:- এমভি জাহান মনি।

প্রশ্ন:-দেশের বৃহত্তম সৌর বিদ্যু কেন্দ্র কোথায় অবস্হিত ?

উত্তর:- স্বন্দ্বীপ,চট্টগ্রাম।

প্রশ্ন:-সম্প্রতি কোন গাছকে জাতীয় বৃক্ষ (গাছ) ঘোষনা করা হয় ?

উত্তর:- আম।

প্রশ্ন:-জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে শান্তিরক্ষী প্রেরনে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর:- বাংলাদেশ।

প্রশ্ন:-দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্তিম লেক কোনটি ?

উত্তর:- মহামায়া লেক(মিরসরাই.চট্টগ্রাম) বৃহত্তম লেক হলো কাম্তাই লেক।

প্রশ্ন:-সম্প্রতি দেশে চালুকৃত নতুন টেলিভিশন চ্যানেলের নাম কি ?

উত্তর:- সংসদ বাংলাদেশ টেলিভিশন।

প্রশ্ন:-সম্প্রতি দেহে ছড়িয়ে পড়া ভাইরাসের নাম কি ??

উত্তর:- নিপা।

প্রশ্ন:-বাংলাদেশের ইন্টারনেট সেবা প্রদানকারী সংগঠনের নাম কি ?

উত্তর ;- ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

প্রশ্ন:-বাংলাদেশ মিলিটারি একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- ভাটিয়ারি,চট্টগ্রাম।

প্রশ্ন:-বাংলাদেশ নেভাল একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- পতেঙ্গা,চট্টগ্রাম।

প্রশ্ন:-বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি কোথায় অবস্হিত ?

উত্তর:- যশোর।

প্রশ্ন:-বিশ্বের দীর্ঘতম সমুদ্র সেতুর নাম কি ?

উত্তর:- কিংদাও হাইওয়ান সেতু,চীন(৪২.৫৮ কি.মি.)

প্রশ্ন:-বিশ্বের সর্বপ্রথম কাঠের কুরআন শরীফ কে তৈরী করেন।

উত্তর:- শিল্পী মহসেন ফুলাদি (ইরান)

প্রশ্ন:-২০১১ সালের জানুয়ারীতে দ্বিতীয় ব্যক্তি হিসাবে কার কন্ঠে স্বরযন্ত্র স্হাপন রা হয় ?

উত্তর :- ব্রেন্ডা জেনসন (ইউ এস এ) (১ম- টিমোথি হিয়েডলার )

প্রশ্ন:-ইউরেনিয়াম উৎপাদনে শীর্ষ দেশ কোনটি ?

উত্তর:- কাজাখস্তান (২য় কানাডা)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ট্রেনের নাম কি ?

উত্তর:- হারমনি এক্সপ্রেস (চীন)

প্রশ্ন:-বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার কোনটি ?

উত্তর:- তিহান-১

প্রশ্ন:-বিশ্বের বৃহত্তম নারী বিশ্ববিদ্যালয়ের নাম কি ?

উত্তর:- রিয়াদ উইমেন্স বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন:-সামাজিক যোগাযোগ সাইট “টুইটার” এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর ;- বিজ স্টোন।

প্রশ্ন:-“উইকিলিকস” এর প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- জুলিয়ান অ্যাসাঞ্জ(অস্ট্রেলিয়া)

প্রশ্ন:-বিশ্বের প্রথম কৃত্তিম কিডনি আবিস্কারক কে ?

উত্তর:- ড.শুভ রায় (বাংলাদেশ)

প্রশ্ন:-বিশ্বের সর্বোচ্চ ভবন “দা প্রিন্সেস টাওয়ার” কোথায় নির্মিত হচ্ছে ?

উত্তর:- দুবাই (সংযুক্ত আরব আমিরাত)

প্রশ্ন:-১জানুয়ারী ২০১১ কোন দেশ ইউরো মুদ্রা চালু করে ?

উত্তর:- এস্তোনিয়া।

প্রশ্ন ;- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কতটি দেশে ইউরো মুদ্রা চালু রয়েছে ?

উত্তর ;-১৭টি দেশে।

প্রশ্ন:-জনসংখ্যায় আফ্রিকার বৃহত্তম শহর কোনটি ?

উত্তর :- কায়রো,মিশর।

প্রশ্ন:-২০১০সালে বিশ্বের শীর্ষ মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি ?

উত্তর:- টয়োটা(জাপন)

প্রশ্ন:-১মার্চ ২০১১ সার্কের দশম মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহন করেন কে ?

উত্তর:- ফাতিহা দইয়ানা সাঈদ(মালদ্বীপ)

প্রশ্ন:-বিমসটেকের স্হায়ী সচিবালায় বা সদর দপ্তর কোফায় হচ্ছে ?

সাধারন জ্ঞান ট্যাবঃ ০১



১.প্রশ্ন : সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?

উত্তর : পটুয়াখালী।

২.প্রশ্ন : আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?

উত্তর : ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান।

৩.প্রশ্ন : বাংলাদেশের প্রথম মহিলা বিচারপতির নাম কি?

উত্তর : নাজমুন আরা সুলতানা।

৪.প্রশ্ন : বাংলাদেশের সর্বাধিক চা বাগান কোন জেলায় অবস্থিত?

উত্তর : মৌলভীবাজার।

৫.প্রশ্ন : রাষ্ট্রপতির পদ শূন্য হলে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন?

উত্তর : জাতীয় সংসদের স্পিকার।

৬.প্রশ্ন : বাংলাদেশের শিশু আইন প্রণীত হয়?

উত্তর : ১৯৭৪ সালে।

৭.প্রশ্ন : আয়তনে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা?

উত্তর : পার্বত্য রাঙামাটি।

৮.প্রশ্ন : বাঙালি ও যমুনা নদীর সংযোগ হয়েছে?

উত্তর : বগুড়ায়।

৯.প্রশ্ন : স্টেট ডুমা কোন দেশের আইন সভা?

উত্তর : রাশিয়া।

১০.প্রশ্ন : রাখাইন উপজাতিদের অধিক বাস কোন জেলায়?

উত্তর : কক্সবাজার জেলায়।

১১.প্রশ্ন : ইন্দোনেশিয়া কার উপনিবেশ ছিল? উত্তর : নেদারল্যান্ডস।

১২.প্রশ্ন : কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়েছিল?

উত্তর : ১৯৯৭ সালে।

১৩.প্রশ্ন : ‘গ্রেট মস্ক অব জেনি’ কোন মহাদেশে অবস্থিত?

উত্তর : এশিয়া।

১৪.প্রশ্ন : বাংলা একাডেমী থেকে প্রকাশিত মাসিক পত্রিকার নাম কী?

উত্তর : উত্তরাধিকার।

১৫.প্রশ্ন : বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?

উত্তর : কুতুবদিয়া।

১৬.প্রশ্ন : ‘রূপসী বাংলাদেশ’ কোন এলাকাকে ঘোষণা দেয়া হয়েছে?

উত্তর : সোনারগাঁয়ের জাদুঘর এলাকাকে।

১৭.প্রশ্ন : বাংলা মুদ্রাক্ষরের জনক কে?

উত্তর : চার্লস উইলকিনস।

১৮.প্রশ্ন : ‘জীবন তরী’ কী?

উত্তর : একটি ভাসমান হাসপাতাল।

১৯.প্রশ্ন : ‘নজরুল মঞ্চ’ কোথায় অবস্থিত? উত্তর : বাংলা একাডেমী প্রাঙ্গণে।

২০.প্রশ্ন : ভিনসেন্ট ভ্যানগগ কে ছিলেন?

উত্তর : চিত্রকর (নেদারল্যান্ড)।

২১. প্রশ্ন : ‘স্ট্যাচু অফ লিবার্টি’ কোথায় অবস্থিত?

উত্তর : নিউইয়র্ক।

২২.প্রশ্ন : ‘আজাদ প্রাসাদ’ কোথায় অবস্থিত? উত্তর : পর্তুগালের লিসবনে।

২৩.প্রশ্ন : বসফরাস প্রণালি কাকে কাকে পৃথক করেছে?

উত্তর : এশিয়া ও ইউরোপকে।

২৪.প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম খাল কোনটি?

উত্তর : গ্রান্ডখাল (চীন)।

২৫.প্রশ্ন : মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?

উত্তর : নওয়াব আবদুল লতিফ।

২৬। প্রশ্ন:বিশ্বের দীর্ঘতম রেলওয়ে টানেলের নাম কি ?

উত্তর : গোথার্ড বেস টানেল (সুইারল্যান্ড এবং ইতালি )

২৭। প্রশ্ন:সম্প্রতি কোন দেশে জনসমক্ষে ধূমপান নিষিদ্ধ আইন কার্যকর হয়?

উত্তর : স্পেনে।

ইসমাইল হোসেন