28 January, 2019

সংবিধান ও বাংলাদেশ,সাধারণ জ্ঞান

সংবিধান ও বাংলাদেশ

  1.  বাংলাদেশের সংবিধান গণপরিষদে গৃহীত হয় – ১৯৭২ সালের ৪ নভেম্বর।

  2. সংবিধান কার্যকর হয় – ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর।

  3. বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির প্রধান - - ড. কামাল হোসেন।

  4. সংবিধানে অনুচ্ছেদ আছে - - ১৫৩ টি।

  5. সংবিধান অনুযায়ী সংসদ সদস্যের বয়স হতে হবে - - ২৫ বছর।

  6. গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয় - - ১১ নং অনুচ্ছেদে।

  7. সংবিধানের যে অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির অভিশংসন হয় - - ৫২ নং অনুচ্ছেদ।

  8. সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে দেশে সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তিত হয় - - দ্বাদশ।

  9. তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয় সংবিধানের – পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে।

  10. জীবন ও ব্যক্তিস্বাধীনতার অধিকার রক্ষিত আছে - - ৩২ নং অনুচ্ছেদে।

  11. এখন পর্যন্ত বাংলাদেশের সংবিধানের সংশোধন হয়েছে --‌১৬ টি ।

  12. সংবিধানের অভিভাবক ও ব্যাখ্যাকারক – সুপ্রিম কোর্ট।

  13. প্রশাসনিক ট্রাইবুনাল গঠনের উল্লেখ আছে – ১১৭(১)অনুচ্ছেদে।

  14. রাষ্ট্রের নির্বাহী অঙ্গসমুহ হতে বিচার বিভাগের পৃথকীকরণের উল্লেখ আছে – ২২ নং অনুচ্ছেদে।

  15. সংবিধান সংশোধনীর বিষয়টি উল্লেখ আছে – ১৪২ নং অনুচ্ছেদে।

  16. জরুরি বিধিমালার বিষয়টি সংবিধানে আছে - - ১৪১(ক) অনুচ্ছেদে।

  17. নির্বাচন কমিশন প্রতিষ্টা হয়েছে - - ১১৮ নং অনুচ্ছেদে।

  18. ‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী’ বলা আছে –২৭ নং অনুচ্ছেদে।

  19. ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বর্ণিত আছে - - ২৮(২) নং অনুচ্ছেদে।

  20. রাষ্ট্র পরিচালনার মূলনীতি বর্ণিত আছে - - ৮ নং অনুচ্ছেদে।

  21. ‘প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা’ বলা আছে – ৩ নং অনুচ্ছেদে।

  22. রাষ্ট্রধর্ম ইসলামের কথা বলা হয়েছে - - ২(ক) নং অনুচ্ছেদে।

  23. বাংলাদেশের সরকারি কর্মকমিশন গঠিত হয় – ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।

  24. বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার - - বিচারপতি মোঃ ইদ্রিস।

  25. নির্বাচন সম্পর্কে জাতীয় সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা উল্লেখ আছে - - ১২৪ নং অনুচ্ছেদে।

  26. ভোটার তালিকার বিধান বর্ণিত আছে - - ১২১ নং অনুচ্ছেদে।

  27. সুপ্রিম কোর্টের ডিভিশন - - দুটি, আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ।

  28. বেঙ্গল সিভিল সার্ভিস কমিশন গঠিত হয় - - ১৯৩৭ সালে।

  29. নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় - - ১ নভেম্বর ২০০৭।

  30. রাষ্ট্রের পক্ষে আইনের জটিলতা প্রশ্নে মতামত প্রকাশ করেন - - এটর্নি জেনারেল।

  31. সংবিধান প্রণয়নের কমিটি গঠন করা হয়েছিল- ১১ই এপ্রিল,১৯৭২ সাল ;

  32.  সংবিধান প্রণয়নের কমিটির প্রধান ছিলেন – ড . কামাল হোসেন ;

  33. সংবিধান প্রণয়নের কমিটির মোট সদস্যে ছিলেন – ৩৪ জন ;

  34.  সংবিধানের খসড়া পর্যালোচনা কমিটির সদস্য ছিলেন – ড .আনিসুজ্জামান (আহবায়ক ), সৈয়দ আলী আহসান এবং মযহারুল ইসলামকে (ভাষা বিশেষজ্ঞ);

  35. সংবিধান ছাপাতে ব্যয় হয়েছিলো – ১৪ হাজার টাকা ;

  36.  সংবিধান অলংকরণের দায়িত্বে ছিলেন – শিল্পী হাশেম খান ;

  37.  সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপিত হয়- ১২ই অক্টোবর , ১৯৭২সাল;

  38.  সংবিধান গণপরিষদে বিল আকারে উত্থাপন করেছিলেন – ড. কামাল হোসেন ;

  39.  সংবিধান গণপরিষদে পাশ এবং আইনে পরিণত হয় – ৪ঠা নভেম্বর , ১৯৭২ সাল;

  40. সংবিধান জাতীয় সংসদে প্রণীত হয় – ৪ঠা নভেম্বর,১৯৭২ সাল;

  41.  সংবিধান জাতীয় সংসদে কার্যকর হয় -১৬ই ডিসেম্বর,১৯৭২ সাল;

  42.  মূল সংবিধানের কপিটি বর্তমানে সংরক্ষিত আছে – বাংলাদেশ জাতীয় জাদুঘরে ;

  43.  সংবিধানের প্রথমেই রয়েছে – প্রস্তাবনা

  44. সংবিধানের প্রথম ভাগে বলা হয়েছে -রয়েছে – প্রজাতন্ত্র সম্পর্কে ;

  45. সংবিধানের প্রথম ভাগে অনুচ্ছেদ রয়েছে – সাতটি ;

  46. সংবিধানের দ্বিতীয় ভাগে বলা হয়েছে -রয়েছে – রাষ্ট্র পরিচালনার মূলনীতি সম্পর্কে ;

  47.  সংবিধানের দ্বিতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – আটারো টি ;

  48.  সংবিধানের তৃতীয় ভাগে বলা হয়েছে – মৌলিক অধিকার সম্পর্কে ;

  49.  সংবিধানের তৃতীয় ভাগে অনুচ্ছেদ রয়েছে – একুশ টি ;

  50. সংবিধানের চতুর্থ ভাগে বলা হয়েছে – নির্বাহী বিভাগ সম্পর্কে ;

  51. সংবিধানের চতুর্থ ভাগে অনুচ্ছেদ রয়েছে – ষোল টি;

  52.  সংবিধানের পঞ্চম ভাগে বলা হয়েছে -আইনসভা সম্পর্কে ;

  53. সংবিধানের পঞ্চম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ঊনত্রিশটি ;

  54.  সংবিধানের ষষ্ঠ ভাগে বলা হয়েছে – বিচার বিভাগ সম্পর্কে ;

  55.  সংবিধানের ষষ্ঠ ভাগে অনুচ্ছেদ রয়েছে – চব্বিশটি;

  56.  সংবিধানের সপ্তম ভাগে বলা হয়েছে – নির্বাচন সম্পর্কে ;

  57.  সংবিধানের সপ্তম ভাগে অনুচ্ছেদ রয়েছে – নয়টি ;

  58.  সংবিধানের অষ্টম ভাগে বলা হয়েছে – মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক সম্পর্কে ;

  59. সংবিধানের অষ্টম ভাগে অনুচ্ছেদ রয়েছে – ছয়টি ;

  60. সংবিধানের নবম ভাগে বলা হয়েছে -বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কে ;

  61.  সংবিধানের নবম ভাগে অনুচ্ছেদ রয়েছে – দশটি ;

  62.  সংবিধানের দশম ভাগে বলা হয়েছে – সংবিধান সংশোধন সম্পর্কে ;

  63.  সংবিধানের দশম ভাগে অনুচ্ছেদ রয়েছে – একটি ;

  64. ১২ সংবিধানের একাদশ ভাগে বলা হয়েছে – বিবিধ সম্পর্কে ;

  65.  সংবিধানের একাদশ ভাগে অনুচ্ছেদ রয়েছে – এগার টি ;

  66. সংবিধানের মোট ভাগ – এগারটি ;

  67.  সংবিধানের মোট অনুচ্ছেদ – একশ তিপ্পান্নটি;

  68. সংবিধানের মোট তফসিল – সাতটি

  69.  সংবিধান পরিবর্তন বা সংশোধন হয় – সংসদ সদস্যদের দুই তৃতীয়াংশ ভোটে;

  70. ২০১১ সালের ৩ রা জুলাই পর্যন্ত সর্বমোট সংশোধনী – ১৫টি ॥

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন