28 January, 2019

মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর,সাধারন জ্ঞান

মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর


১ নং সেক্টর । 
এলাকাঃ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার মহুয়া নদীর পূর্বাংশের সমগ্র এলাকা । 
সদর দপ্তরঃ হরিণা, ত্রিপুরা, ভারত। 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর জিয়াউর রহমান(এপ্রিল-জুন) এবং মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)।

২ নং সেক্টর। 
এলাকাঃ কুমিল্লা, আখাউরা-ভৈরব এবং ঢাকা শহর, ফরিদপুর ও নোয়াখালী জেলার অংশবিশেষ। 
সদর দপ্তরঃ মেঘালয়, ত্রিপুরা, ভারত । 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর কে এম খালেদ মোশরফ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং মেজর এটি এম হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর)

৩ নং সেক্টর । 
এলাকাঃ আখাউরা-ভৈরব রেললাইন থেকে পূর্ব-দিকে কুমিল্লা জেলার অংশ বিশেষ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশ বিশেষ। 
সদর দপ্তরঃ কলাগাছিয়া, ত্রিপুরা, ভারত। 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃমেজর কে এম শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং মেজর এ এম এন নুরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)।

৪ নং সেক্টর । 
এলাকাঃ সিলেটের পূর্বঞ্চল, খোয়াই-সায়েস্তগঞ্জ রেললাইন থেকে পূর্ব-উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক । 
সদর দপ্তরঃ জালালপুর। 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর সি.আর. (চিত্তরঞ্জন) দত্ত এবং ক্যাপ্টেন রব

৫ নং সেক্টর । 
এলাকাঃ সিলেটের পশ্চিম এলাকা, সিলেট-ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল । 
সদর দপ্তরঃ বাঁশতলা, ছাতক, সুনামগঞ্জ। 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর মীর শওকত আলী ।

৬ নং সেক্টর । 
এলাকাঃ ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও দিনাজপুর জেলার অংশবিশেষ। 
সদর দপ্তরঃ বুড়িমারী। 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ উইং কমান্ডার এম কে বাশার।

৭ নং সেক্টর । 
এলাকাঃ সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুরা ও পাবনা জেলা। 
সদর দপ্তরঃ বালুঘাট, পশ্চিমবঙ্গ, ভারত । 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর নাজমুল হক, সুবাদার মেজত এ রব, মেজর কাজী নুরুজ্জামান।

৮ নং সেক্টর । 
এলাকাঃ সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ, এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা। 
সদর দপ্তরঃ বেনাপোল, যশোর । 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম এ মঞ্জুর ।

৯ নং সেক্টর । 
এলাকাঃ সাতক্ষীরা-দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা। 
সদর দপ্তরঃ হাসনাবাদ, বাগেরহাট। 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর এম আব্দুর আজিজ, মেজর এম. এ. মঞ্জুর, মেজর জয়নাল আবেদীন।

১০ নং সেক্টর । 
এলাকাঃ অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকুলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা । 
সদর দপ্তরঃ নৌবাহিনীর কমান্ডারের অধীন । 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ পাকিস্তান নৌবাহিনীর আটজন বাঙালী কর্মকর্তা।

১১ নং সেক্টর । 
এলাকাঃ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা । 
সদর দপ্তরঃ মহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত । 
দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর এম. আবু তাহের(৩ নভে: পর্যন্ত), স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ (৩ নভে:-ডিসেম্বর) ।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন