৫৭০ আবূবকর ইবনু আবূ শায়বা (রহঃ), যূহায়র ইবনু হারব (রহঃ) ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কেউ যখন ঋতূমতী হয়ে পড়ত তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর নির্দেশে সে পরিধেয় বস্ত্র ভাল করে বেধে নিত। তারপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাথে মেলামেশা করতেন।
৫৭১ আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) ও আলী ইবনু হুজর সা’দী (রহঃ) আয়িশা (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের কেউ যখন ঋতূমতী হয়ে পড়ত, তখন তার পূর্ণ হায়েযের সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পরিধেয় বস্ত্র বেধে নেয়ার হুকুম দিতেন। তারপর তার সাথে মেলামেশা করতেন। তিনি (আয়িশা (রাঃ) বলেন, তোমাদের মধ্যে কে তার কামভাব সেরুপ আয়ত্তে রাখতে সক্ষম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরুপ তাঁর কামভাব আয়ত্তে রাখতে সক্ষম ছিলেন?
৫৭২ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) মায়মুনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর স্ত্রীগণের সাথে পরিধেয় বস্ত্রের উপরে মেলামেশা করতেন যখন তাঁরা ঋতুমতী হতেন।
৫৭৩ আবূ তাহির (রহঃ), হারুন ইবনু সাঈদ আয়লী (রহঃ) এবং আহমাদ ইবনু ঈসা (রহঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী মায়মুনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে শুইতেন আর আমি তখন ঋতুমতী থাকতাম এবং আমার ও তার মধ্যে কেবলমাত্র একটি কাপড় থাকত।
৫৭৪ মুহাম্মাদ ইবনুল মূসান্না (ব) উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখামুক্ত চাঁদরের নিচে শুয়েছিলাম। ইতি মধ্যেই আমার হায়েয এল। আমি চুপিসারে উঠে গিয়ে আমার হায়েয-এর কাপড় পরে নিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি হায়িয এসেছে? আমি বললাম, হ্যা। তিনি “আমাকে (কাছে) ডাকলেন। অতঃপর আমি তাঁর সাথে চাঁদরটির নিচে শুইলাম। রাবী বলেন, তিনি (উম্মূসা লামা) ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে (পানি নিয়ে) জানবাত-এর গোসল করতেন।
৫৭৫ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন তখন আমার দিকে তার মাথা ঝুঁকিয়ে দিতেন। আমি তা আচড়ে দিতাম। (ইতিকাফ কালে) তিনি ঘরে প্রবেশ করতেন না মানাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক প্রয়োজন (যেমন পেশাব পায়খানা) ছাড়া।
৫৭৬ কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ও মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (ইতিকাফে থাকাকালীন) প্রয়োজনের জন্য ঘরে যেতাম। সেখানে রোগী থাকত। আমি চলতে চলতেই তার খবরাদি জিজ্ঞেস করতাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে থাকা অবস্হায় প্রয়োজন ছাড়া ঘরে যেতেন না। ইবনু রুমহ (‘তিনি- এর পরিবর্তে) বলেন, ‘যখন তাঁরা ইতিকাফে থাকতেন’…।
৫৭৭ হারুন ইবনু সাঈদ আয়লী (রহঃ) নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (অনেক সময়) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফে থাকা অবস্হায় মসজিদ থেকে তাঁর মাথা আমার দিকে বের করে দিতেন। আমি তা ধুলে দিতাম। আর তখন আমি ঋতূমতী থাকতাম।
৫৭৮ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে তাঁর মাথা এগিয়ে দিতেন। আমার হুজুরায় থেকে ঋতুমতী অবস্হায় আমি তাঁর মাথা আচড়ে দিতাম।
৫৭৯ আবূবকর ইবনু আবূ শায়বা (রহঃ) আয়িশা (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ঋতুমতী অবস্হা- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর মাথা ধুয়ে দিতাম।
৫৮০ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ), আবূবকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমাকে বললেন, ‘মসজিদ থেকে আমার জায়সালাত (নামায/নামাজ)টি (হাত বাড়িয়ে) নিয়ে এস’…। তিনি বলেন, আমি বললাম, আমি তো ঋতুমতী। তিনি বলেন, ‘তোমার হায়িয তো তোমার হাতে নয়”।
৫৮১ আবূ কুরায়ব (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে জায়সালাত (নামায/নামাজ) (হাতে বাড়িয়ে) তুলে নিয়ে আসতে আমাকে নির্দেশ দিলেন। আমি বললাম যে, আমি তো ঋতুমতী। তিনি বললেন, তুমি তা আমার কাছে নিয়ে আস। কারণ হায়িয তোমার হাতে (লেগে) নাই।
৫৮২ যুহায়র ইবনু হারব, আবূ কামিল ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে থাকাবস্থায় বললেন, হে আয়িশা! আমাকে কাপড় এনে দাও। তিনি (আয়িশা (রাঃ) বললেন, আমি তো ঋতুমতী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার হায়িয তোমার হাতে নয়। অতঃপর তিনি তা এনে দিলেন।
৫৮৩ আবূ বাকর ইবনু আবূ শায়বা ও যুহায়র ইবনু হারব (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি হায়িয অবস্হায় পানি পান করে সে পাত্র রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দিতাম। আমার মুখ লাগানো স্থানে তিনি তাঁর মুখ লাগিয়ে পান করতেন। আমি হায়িয অবস্হায় হাড়ের টূকরা চুষে তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে দিতাম। তিনি আমার মুখ লাগানো স্হানে তার মুখ লাগাতেন। যুহায়র পান করার কথা উল্লেখ করেননি।
৫৮৪ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, (অনেক সময়) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হায়েয অবস্হায় আমার কোলে মাথা রেখে কুরআন তিলাওয়াত করতেন।
৫৮৫ যুহায়র ইবনু হারব (রহঃ)আনাস (রাঃ) থেকে বর্ণিত যে, ইয়াহুদীরা তাদের মহিলাদের হায়েয হলে তার সঙ্গে এক সাথে আহার করত না এবং এক ঘরে বাস করত না। সাহাবায়ে কিরাম এ সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞেস করলেন। তখন আল্লাহ তায়াআলা এ আয়াত নাযিল করলেন: “তারা তোমার কাছে হায়েয সম্পর্কে জিজ্ঞেস করে। বলে দাও যে, তা হল নাপাক। সুতরাং হায়েয অবস্হায় তোমরা মহিলাদের থেকে পৃথক থাকবে । এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা (সে সময় তাদের সাথে) শুধু সহবাস ছাড়া অন্যান্য সব কাজ কর। এ খবর ইয়াহুদীদের কাছে পৌছলে। তারা বলল, এ লোকটি সব কাজেই কেবল আমাদের বিরোধিতা করতে চায়। অতঃপর উসায়দ ইবনু হুযায়র (রাঃ) ও আববাদ ইবনু বিশর (রাঃ) এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! ইয়াহুদীরা এ রকম এ রকম বলছে। আমরা কি তাদের সাথে (হায়িয অবস্হায়) সহবাস করব না? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর চেহারা মূবারক বিবর্ণ হয়ে গেল। এতে আমরা ধারণা করলাম যে, তিনি তাদের ওপর ভীষণ রাগান্বিত হয়েছেন। তারা (উভয়ে) বেরিয়ে গেল। ইতিমধ্যেই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে দুধ হাদিয়া এল। তিনি তাদেরকে ডেকে আনার জন্য লোক পাঠালেন। (তারা এলে) তিনি তাদেরকে দুধ পান করালেন। তখন তারা বূঝল যে, তিনি তাদের ওপর রাগ করেননি।
৫৮৬ আবূবকর ইবনু আবূ শায়বা (রহঃ) আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন আমার বেশী বেশী মযী বের হত। আমি এ সম্পর্কে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করতাম। কারণ তাঁর কন্যা ছিল আমার বিবাহধীন (স্ত্রী। তাই আমি মিকদাদ ইবনুল আসওয়াদকে (এ সম্পর্কে জানতে) বললাম, তিনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে জিজ্ঞাসা করলেন। তখন তিনি বললেন, সে তার পুরুষাঙ্গ ধুলে ফেলবে এবং উযূ (ওজু/অজু/অযু) করে নেবে।
৫৮৭ ইয়াহইয়া ইবনু হাবীব আল হারিসী (রহঃ) আলী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মযী সম্পর্কে জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করছিলাম ফাতিমার কারণে। তাই আমি মিকদাদকে বললাম, তখন -তিনি তাঁকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন তিনি বললেন, তাতে (মযী বেল হলে) শুধু উযূ (ওজু/অজু/অযু) করতে হয়।
৫৮৮ হারুন ইবনু সাঈদ আল আয়লী ও আহমাদ ইবনু ঈসা (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আলী ইবনু আবূ তালিব (রাঃ) বলেন, আমি একবার মিকদাদ ইবনুল আসওয়াদকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে জিজ্ঞাসা করলেন যে, কোন লোকের মযী বের হলে সে তখন কি করবে? তিনি বললেন, উযূ (ওজু/অজু/অযু) করবে এবং পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে।
৫৮৯ আবূ বাকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাতে (ঘূম থেকে) উঠলেন, হাজত পূরণ করলেন, তারপর তার মুখমন্ডল এবং উভয় হাত ধুইলেন। এরপর ঘুমিয়ে গেলেন।
৫৯০ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত তামীমী ও মুহাম্মাদ ইবনু রুমহ (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাপাক থাকা অবস্হায় যখন ঘূমাতে ইচ্ছা করতেন তখন ঘূমাবার সালাত (নামায/নামাজ)-এর জন্য যেরুপ উযূ (ওজু/অজু/অযু) করতে হয় সেরুপ উযূ (ওজু/অজু/অযু) করতেন।
৫৯১ আবূবাকর ইবনু আবূ শায়বা (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাক থাকতেন তখন কিছু খাওয়া অথবা ঘুমাবার ইচ্ছা করলে উযূ (ওজু/অজু/অযু) করে নিতেন।
৫৯২ মুহাম্মাদ ইবনুল মূসান্না, ইবনু বাশশার ও উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ) শু’বা (রহঃ) সুত্রে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন।
৫৯৩ মুহাম্মাদ ইবনু আবূ বাকর আল মুকাদ্দামী ও যুহায়র ইবনু হারব (রহঃ) ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। একদা উমর (রাঃ) জিজ্ঞাসা করলেন, ইয়া রাসুলুল্লাহ! আমাদের কেউ নাপাক অবস্হায় কি ঘূমাতে পারবে? তিনি বললেন, হ্যা, যখন সে উযূ (ওজু/অজু/অযু) করে নেবে।
৫৯৪ মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত! উমর (রাঃ) একবার নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে ফাতওয়া জিজ্ঞাসা করলেন যে, আমাদের কেউ কি নাপাক অবস্থায় ঘূমাতে পারবে? তিনি বললেন, হ্যা সে যেন উযূ (ওজু/অজু/অযু) করে তারপর ঘূমায়। এরপর যখন ইচ্ছা গোসল করে নেয়।
৫৯৫ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর ইবনুল খাত্তাব (রাঃ) একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বললেন, তিনি রাতে অপবিত্র হন। অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তুমি (তখন উযূ (ওজু/অজু/অযু) করবে এবং তোমার লজ্জাস্হান ধুয়ে ফেলবে তারপর ঘূমাবে।
৫৯৬ কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) আবদুল্লাহ ইবনু আবূ কাছাস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর বিতর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি (সে সম্পর্কে) হাদীস বর্ণনা করলেন। (তারপর) আমি বললাম, তিনি নাপাকের সময় কি করতেন, তিনি কি ঘুমাবার আগে গোসল করতেন, না গোসল করার আগে ঘুমাতেন? তিনি (আয়িশা (রাঃ) বললেন, সবই করতেন। কখনো গোসল করে ঘূমাতেন আর কখনো উযূ (ওজু/অজু/অযু) করে নিতেন পরে ঘূমাতেন। আমি বললাম, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সব কাজেই অবকাশ রেখেছেন।
৫৯৭ যুহায়র ইবনু হারব ও হারুন ইবনু সাঈদ আল আয়লী (রহঃ) মু-আবিয়া ইবনু সালিহ (রহঃ)-এর সুত্রে উক্ত সনদে এ হাদীসটি বর্ননা করেছেন।
৫৯৮ আবূ বাকর ইবনু আবূ শায়বা, আবূ কুরায়ব ও আমর আন-নাকিদ (যর) আবূ সাঈদ খুদরি (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন তার স্ত্রীর সাথে মিলবে তারপর আবার মিলতে ইচ্ছা করবে সে যেন উযূ (ওজু/অজু/অযু) করে নেয়। আবূ বকর তার হাদীস “উভয় মিলনের মধ্যে উযূ (ওজু/অজু/অযু) করবে” যদি সে পূনরায় মিলনের ইচ্ছা করে বাক্যটি বাড়িয়েছেন।
৫৯৯ হাসান ইবনু আহমাদ ইবনু আবূ শু’আয়ব আল হাররানী (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সকল স্ত্রীর কাছে যেতেন একই গোসলে।
৬০০ যুহায়র ইবনু হারব (রহঃ) আনাস ইবনু ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মু সুলায়ম (রাঃ) যিনি ছিলেন (এ হাদীসের রাবী) ইসহাকের দাদী-একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এসে বললেন, আয়িশা (রাঃ) তখন তাঁর কাছে উপস্হিত ছিলেন-ইয়া রাসুলুল্লাহ! মেয়ে লোক যদি ঘূমে পুরুষে যা দেখে তাই দেখে তবে পুরুষে যা করে তারও কি তাই করতে হবে বলে আপনি মনে করেন? তখন আয়িশা (রাঃ)বললেন, উম্মু সুলায়ম! তুমি নারী জাতিকে অপমানিত করেছ। তোমার ডান হাতে মাটি লাগুক। (”হাতে মাটি লাগার” তার এ কথা ছিল ভাল উদ্দেশ্যে) অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়িশা (রাঃ)-কে বললেন, বরং তোমার ডান হাতে মাটি লাগুক। (এরপর উম্মু সুলায়ম এর জবাবে বললেন) হ্যা, উম্মু সুলায়ম! সে গোসল করে ফেলবে যখন ঐরুপ দেখবে”।
৬০১ আববাস ইবনুল ওয়ালদী (রহঃ) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। উম্মু সুলায়ম (রাঃ) বলেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সেই মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করলেন, যে ঘূমে পুরুষ যা দেখে তাই দেখতে পায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেয়ে লোক যখন ঐরুপ দেখবে তখন সে গোসল করবে। উম্মু সালামা (রাঃ) বলেন, এ কথায় আমি লজ্জাবোধ করলাম। তিনি বললেন, এ রকমও কি হয়? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যা, তা না হলে ছেলে মেয়ে তার সদৃশ কোত্থেকে হয়? পুরুষের বির্য্য, সাদা আর মেয়েলোকের বির্য্য পাতলা, হলুদ। উভয়ের মধ্য থেকে যার বির্য্য ওপরে উঠে যায় অথবা আগে চলে যায় (সন্তান) তারই সদৃশ হয়।
৬০২ দাউদ ইবনু রুশায়দ (ব) আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে সেই মেয়েলোক সম্পর্কে জিজ্ঞাসা করলেন, পুরুষ ঘূমের মধ্যে যা দেখতে পায় তাই দেখে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুরুষের যা হয় (স্বপ্নদোষ) মেয়েলোকেরও তাই হলে সে গোসল করবে।
৬০৩ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া আত -তামীম (রহঃ) উম্মু সালামা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মু সুলায়ম একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললেন, ইয়া রাসুলুল্লাহ! আল্লাহ তা’আলা হক কথা বলতে লজ্জাবোধ করেন না। তাই মেয়েলোকের যখন স্বপ্নদোষ হয় তখন কি তার ওপর গোসল করা জরুরী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যা, যখন সে বীর্য্য দেখবে। (একথা শুনে) উম্মু সালামা (রাঃ)বললেন, “ইয়া রাসুলুল্লাহ! মেয়েলোকেরও স্বপ্নদোষ হয়? তিনি বললেন, তোমার উভয় হাত ধুলিময় হোক! তাহলে তার সন্তান কিসের দ্বারা তার সা’দৃশ হয়।
৬০৪ আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ), যুহায়র ইবনু হারব ও ইবনু আবূ উমর (রহঃ) উরওয়া (রহঃ) থেকে এই সনদে উপরোক্ত হাদীসের অর্থের অনুরুপ বর্ণিত আছে। তিনি আরো একটু বাড়ান যে, তিনি (উম্মু সালামা (রাঃ) বললেন, তুমি নারী জাতিকে লজ্জিত করেছ।
৬০৫ আবদুল মালিক ইবনু শুআয়ব ইবনুল লাইস (রহঃ) উম্মুল মুনিনীন . আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি জানোান যে, আবূ তালহার সন্তানদের মা উম্মু সুলায়ম (রাঃ) একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে উপস্থিত হয়ে - হিশামের হাদীসের অনুরুপ বর্ণনা করেন। তবে এ হাদীসটিতে ব্যতিক্রম যা রয়েছে তা হল, আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম –‘তোমার অমঙ্গল হোক! উহ! মেয়েলোক কি ঐরুপ দেখে--?
৬০৬ ইবরাহীম ইবনু মূসা আর রাযী, সাহল ইবনু উসমান ও আবূ কুরায়ব (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। এক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলল, মেয়েলোকের যখন স্বপ্নদোষ হবে এবং সে বীর্য্যরস দেখতে পাবে তখন কি সে গোসল করবে? তিনি বললেন, হ্যা। এরপর আয়িশা (রাঃ) মহিলাটিকে বললেন, তোমার উভয় হাত ধুলিময় হোক এবং তাতে অস্ত্রের খোচা লাগুক! তিনি (আয়িশা রা) বলেন, এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ছেড়ে দাও ওকে (ভৎসনা করো না) সন্তানের মধ্যে মা-বাপের সা’দৃশ এর কারণেই হয়ে থাকে যখন মেয়েলোকের ডিম্বপুরুষের বীর্য্যের ওপর প্রাধান্য লাভ করে, তখন সন্তানের আকৃতি তার মাতৃকুলের অনুরুপ হয়। আর যখন পুরুষের বির্য্য মেয়েলোকের ডিম্বের ওপর প্রাধান্য লাভ করে তখন তার আকৃতি পিতৃকুলের অনুরুপ হয়।
৬০৭ আল হাসান ইবনু আলী আলহুল ওয়ানী (রহঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর আযাদকৃত গোলাম সাওবান (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে দাঁড়িয়েছিলাম। ইতিমধ্যেই ইয়াহুদীদের এক পণ্ডিত ব্যাক্তি এসে বলল, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মাদ! এরপর আমি তাকে এমন এক ধাক্কা মারলাম যে, সে প্রায় পড়েই গিয়েছিল আর কি! সে বলল, তুমি আমাকে ধাক্কা মারলে কেন? আমি বললাম, ‘ইয়া রাসুলুল্লাহ - বলতে পার না। ইয়াহুদী বলল, আমরা তাঁকে তাঁর পরিবার পরিজন যে নাম রেখেছে সে নামেই ডাকি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার নাম মুহাম্মাদ। আমার পরিবারের লোকই আমার এ নাম রেখেছে। এরপর ইয়াহুদী বলল, আমি আপনাকে (কয়েকটি কথা) জিজ্ঞাসা করতে এসেছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি লাভ হবে, যদি আমি তোমাকে কিছু বলি? সে বলল, আমি আমার কান পেতে শুনব। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কাছে যে লাঠিটি ছিল তা দিয়ে মাটিতে আকা-ঝোকা করলেন। তারপর বললেন, জিজ্ঞাসা কর। ইয়াহুদী বলল, যেদিন এক যমীন ও আসমান পেল্টে গিয়ে কি অন্য যমীন ও আসমানে পরিণত হবে (অর্থাৎ কিয়ামাত হবে) সেদিন লোকজন কোথায় থাকবে? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন; তারা সেদিন পুলসিরাতের কাছে অন্ধকারে থাকবে। সে বলল, কে সর্ব প্রথম (তা পার হবার) অনুমতি লাভ করবে? তিনি বললেন, দরিদ্র মুহাজিরগন। ইয়াহুদী বলল, জান্নাতে যখন তারা প্রবেশ করবে তখন তাদের তোহফা কি হবে? তিনি বললেন, মাছের কলিজার টুকরা। সে বলল, এরপর তাদের সকালের নাস্তা কি হবে? তিনি বললেন, তাদের জন্য জান্নাতের ষাড় যবেহ করা হবে যা জান্নাতের আশে পাশে চরে বেড়াত। সে বলল, এরপরে তাদের পানীয় কি হবে? তিনি বললেন, সেখানকার একটি ঝর্ণার পানি যার নাম ‘সালসাবীল’-। সে বলল, আপনি ঠিক বলেছেন। সে আরো বলল যে, আমি আপনার কাছে এমন একটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছি যা নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া পৃথিবীর কোন অধিবাসী জাননা অথবা একজন কি দুইজন লোক ছাড়া। তিনি বললেন, আমি, যদি তোমাকে তা বলে দই তাতে তোমার কি কোন উপকার হবে? সে বলল, আমি এ আমার কান পেতে শুনব। সে বলল, আমি আপনাকে সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করতে এসেছি। তিনি বললেন, পুরুষের বীর্য্য সাদা এবং মেয়েলোকের বীর্য্য হলুদ। যখন উভয়টি একত্রিত হয়ে যায় এবং পুরুষের বীর্য্য মেয়েলোকের ডিম্বের ওপর প্রাধান্য বিস্তার করে তখন আল্লাহর হুকুমে পূত্র সন্তান হয়। আর যখন মেয়েলোকের ডিম্বপুরুষের বীর্যের ওপর প্রাধান্য বিস্তার করে তখন আল্লাহর হুকুমে কন্যা সন্তান হয়। ইয়াহুদী বলল, আপনি ঠিকই বলেছেন এবং নিশ্চয়ই আপনি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম । এরপর সে চলে গেল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ লোক আমার কাছে যা জিজ্ঞাসা করেছে, ইতিপূর্বে আমার সে সম্পর্কে কোন জ্ঞানই ছিল না। আল্লাহতায়ালা এক্ষণে আমাকে তা জানিয়ে দিলেন।
৬০৮ আবদুল্লাহ ইবনু আবদুর রহমান আদ দারিমী (রহঃ) মু’আবিয়া ইবনু সালাম থেকে এই সনদে অনুরুপ বর্ণিত আছে। তবে তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে উপবিষ্ট ছিলাম। রাবী যায়িদা তিনি আরো বলেছেন, মাছের কলিজার টূকরা। এবং তিনি ও শব্দ দু’টোকে দ্বিবচন ব্যবহার না করে একবচন ব্যবহার করেছেন।
৬০৯ ইয়াহইয়া ইবনু ইয়াইয়া আত তামীমী (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানবাত থেকে গোসল করতেন তখন প্রথমে উভয় হাত ধূইতেন। তারপর ডান হাত দিয়ে বাম হাতে পানি ঢেলে লজ্জাস্হান ধুইতেন। তারপর সালাত (নামায/নামাজ)-এর উযূ (ওজু/অজু/অযু)র ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করতেন। তারপর পানি নিয়ে তাঁর আঙ্গুল গুলো চুলের গোড়ায় ঢুকাতেন। এমনিভাবে যখন মনে করতেন যে, তা ভিজে গেছে তখন মাথায় তিন আজলা পানি ঢালতেন! তারপর সমস্ত শরীরে পানি ঢেলে দিতেন। তারপর তাঁর উভয় পা ধুয়ে ফেলতেন।
৬১০ কুতায়বা ইবনু সাঈদ, যুহায়র ইবনু হারব, আলী ইবনু হুজর ও আবূ কুরায়ব হিশাম থেকে অনুরুপ সনদে উক্ত হাদীসটি বর্নিত আছে। তবে তাদের হাদীসে পা ধোয়ার কথা উল্লেখ নেই।
৬১১ আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুল জানবাত থেকে গোসল কালে প্রথমে তাঁর উভয় হাত কবজি পর্যন্ত তিনবার ধূইতেন। এরপর আবূ মূআবিয়ার (এই অনুচ্ছেদের প্রথম) হাদীসের অনুরুপ উল্লেখ করেন। তবে তিনি অনুরুপ উল্লেখ করলেও উভয় পা ধোয়ার ধোয়ার কথা উল্লেখ করেননি।
৬১২ আমর আন নাকিদ (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানবাত থেকে গোসল করতেন তখন পাত্রে হাত ঢুকানোরপূর্বে প্রথমেই তার উভয় হাত ধুইতেন তারপর সালাত (নামায/নামাজ)-এর উযূ (ওজু/অজু/অযু)র ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করতেন।
৬১৩ আলী ইবনু ইবনু হুজর আস সা’দী (রহঃ) আববাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার খালা মায়মুনা (রাঃ) আমার নিকট বর্ণনা করেন যে, আমি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানবাত থেকে গোসলের জন্য পানি এগিয়ে দিলাম। তিনি উভয় হাতের কজা পর্যন্ত দুইবার অথবা তিনবার ধুইলেন। তারপর উভয় হাত পাত্রের মধ্যে ঢুকালেন তারপর লজ্জাস্হানে পানি ঢেলে দিলেন এবং বাম হাত দিয়ে তা ধুয়ে ফেললেন। তারপর তাঁর বাম হাত ভাল করে ঘষলেন। তারপর সালাত (নামায/নামাজ)-এর উযূ (ওজু/অজু/অযু)র ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করলেন। তারপর আজলা ভরে তিন আজলা পানি মাথার ওপর ঢেলে দিলেন। তারপর তাঁর উভয় পা ধূইলেন। তারপর আমি তাকে রুমাল দিলাম, কিন্তু তিনি তা :ফেরত দিলেন।
৬১৪ মুহাম্মাদ ইবনু সাববাহ, আবূ বাকর ইবনু আবূ শায়বা, আবূ কুরায়ব, আশাজ্জ ও ইসহাক প্রত্যেকেই ওয়াকী থেকে এবং ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আবূ কুরায়ব আবূ মু’আবিয়া থেকে উভয়ে আমাশ থেকে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেন। তরে তাদের উভয়ের হাদীসে তিনি আজলা পানি মাথায় ঢেলে দেয়ার কথা নেই। আর ওয়াকী-এর হাদীসে উযূ (ওজু/অজু/অযু)র পূর্ণ বিবরণ দেয়া হয়েছে। অতঃপর তিনি কুলি করা এবং নাকে পানি দেয়ার কথা তার হাদীসে উল্লেখ করেছেন। আবূ মুআবিয়া’র হাদীসে রুমালের কথা উল্লেখ নেই।
৬১৫ আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) মায়মুনা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে রুমাল দেয়া হল, কিন্তু তিনি তা স্পর্শ করলেন না। তিনি পানি নিয়ে এরুপ করছিলেন অর্থাৎ পানি ঝেড়ে ফেলছিলেন।
৬১৬ মুহাম্মাদ ইবনুল মূসান্না আল আনাযী (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানবাত থেকে গোসল করতেন তখন হিলাব (দুধ দোহন করার পাত্র) এর ন্যায় একটি পানির পাত্র চেয়ে নিতেন। অতঃপর তা হাত দিয়ে ধরে প্রথমে মাথার ডান দিকে ঢালতেন তারপর বাম দিক, তারপর উভয় হাত দিয়ে পানি নিয়ে মাথায় বহায়ে দিতেন।
৬১৭ ইয়াহইয়াহ ইবনু ইয়াহইয়া (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারাক পরিমাণ পাত্রের পানি দিয়ে জানবাতেরগোসল করতেন।
৬১৮ কুতায়বা ইবনু সাঈদ, ইবনু রুমহ, আবূ বাকর আবূ শায়বা, আমর আননাকিদ ও যুহায়র ইবনু হারব (রহঃ) আয়িশা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফারাক পরিমাণ পাত্রের পানি দিয়ে গোসল করতেন। আর আমি এবং তিনি একই পাত্রে গোসল করতাম। সুফিয়ানের হাদীসে বর্ণিত হয়েছে ‘একই পাত্র থেকে”। কুতায়বা বলেন, সুফিয়ান বলেছেন, ফারাক হল তিন সা’র [১] পরিমাণ। [১] এক সা প্রায় সাড়ে তিন সেরের বররের ওজন বিশেষ।
৬১৯ উবায়দুল্লাহ ইবনু মু’আয আল আম্বারি (রহঃ) আবূ সালামা ইবনু আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং আয়িশা (রাঃ)-এর রিযাঈ (দুধ) ভাই একবার তার কাছে গেলাম। অতঃপর তাঁর রিযাঈ ভাই তাকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানবাতের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তিনি একটি পাত্র আনালেন যা ছিল সা, পরিমান। তারপর তিনি গোসল করলেন। আমাদের এবং তাঁর মধ্যে পর্দা ছিল তিনি তাঁর মাথায় তিনবার পানি ঢাললেন। আবূসালামা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর স্ত্রীগণ মাথার এর চুল কেটে তা ওয়াফরার ন্যায় (ঘাড়ের নিম্নভাগ পর্যন্ত) রাখতেন।
৬২০ হারুন ইবনু সাঈদ আয়লী (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন তখন ডান হাত শুরু করতেন। তিনি প্রথমেই ডান হাতে পানি ঢেলে তা ধূয়ে ফেলতেন। তারপর ডান হাত দিয়ে শরীরের যেখানে নাপাক থাকত সেখানে পানি ঢেলে দিতেন এবং বাম হাত দিয়ে তা ধুয়ে ফেলতেন। এটা শেষ করে তিনি মাথায় পানি ঢালতেন। আয়িশা (রাঃ) বলেন, আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়েই জানবাত অবস্হায় একই পাত্র থেকে (পানি দিয়ে) গোসল করতাম।
৬২১ মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) আয়িশা (রহঃ) থেকে বর্ণিত যে, তিনি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতেন যাতে তিন মুদদ বা তার সামান্য কম পানি ধরত।
৬২২ আবদুল্লাহ ইবনু মাসলাম ইবনু কা’নাব আয়িশা (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একি পাত্র থেকে (পানি নিয়ে) গোসল করতাম। আমাদের উভয়ের হাত ভিন্ন ভিন্ন ভাবে তাতে লাগত। এ গোসল ছিল জানবাত থেকে।
৬২৩ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে টূ “? ছত্র থেকে গোসল করত যা আমার এবং তাঁর মাঝখানে থাকত। তিনি আমার থেকে আগে তাড়াতাড়ি ষূফলতেন। তখন আমি বলতাম, আমার জন্য একটু রেখে দিন, আমার জন্য একটু রেখে দিন। তিনি (আয়িশা (রাঃ) বলেন, যে তাঁরা উভয়েই জানবাত অবস্হায় ছিলেন।
৬২৪ কুতায়বা ইবনু সাঈদ ও আবূ বাকর ইবনু আবূ শায়বা (রাঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, মায়মূন (রাঃ) আমাকে জানোান যে, তিনি ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে গোসল করতেন।
৬২৫ ইসহাক ইবনু ইবরাহীম ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ইবনু আব্বাস (রাঃ) থেকেবর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়মুনা (রহঃ)-এর উদ্বৃত্ত পানি দিয়ে গোসল করেন।
৬২৬ মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) উম্মু সালামা (রহঃ) থেকে থেকে বর্নিত। তিনি বলেন, তিনি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্রে জানবাতেরগোসল করতেন।
৬২৭ উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ) ও ইবনুল (রহঃ) আনাস (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন , রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ মাককুক পানি দিয়ে গোসল করতেন এবং এক মাককুক পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করতেন। (মাককুক শব্দ দ্বাবা এখানে হয়ত মুদূদ বুঝানো হয়েছে)। ইবনুল মূসান্না এর স্হানের, বলেছেন ইবনু মু’আয বলেছেন। কিন্তু এর সাথে করেননি।
৬২৮ কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) আনাস (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুদ্দ পানি দিয়ে উযূ (ওজু/অজু/অযু) করতেন। এক’সা থেকে পাঁচ মুদ্দ পর্যন্ত পানি দিয়ে গোসল করতেন।
৬২৯ আবূ কামিল আল জাহদারী (রহঃ) ও আমর ইবনু আলী (রহঃ) সাফীনা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, এক’সা পানিতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জানবাতের গোসল সস্পন্ন হয়ে যেত এবং এক মুদ্দ পানিতে উযূ (ওজু/অজু/অযু) হয়ে যেত।
৬৩০ আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) ও আলী ইবনু হুজর (রহঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবূ বাকর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সা- পানি দিয়ে গোসল এবং এক মুদ্দ পানি দিয়ে পবিত্রতা অর্জন (উযূ (ওজু/অজু/অযু) করতেন। বর্ণনাকারী আবূ রায়হানা বলেন, সাফীনা (রহঃ) বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। তাই তার হাদীসের উপর আমি আস্হা স্হাপন করতে পারছি না।
৬৩১ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ), কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ও আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) যুবায়র ইবনু মুতঈম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সামনে লোকেরা গোসল নিয়ে তর্ক বিতর্ক করতে লাগল। কেউ কেউ বলল, আমিতো মাথা এরকম এরকমভাবে ধুই। তখন রাসুল বললেনঃ আমি তো আমার মাথায় তিন আজলা পানি ঢেলে দেই।
৬৩২ মুহাম্মাদ ইবনু বাশশার (রহঃ) জুবায়র ইবনু মুতঈম (রাঃ) থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একবার জানবাত থেকে গোসলের আলোচনা করা হলে তিনি বললেন আমি তো আমার মাথায় তিনবার পানি ঢেলে দই।
৬৩৩ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ও ইসমাঈল ইবনু সালিম (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, সাকীফ-এর প্রতিনিধি দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে জিজ্ঞেস করল, আমাদের দেশ হল শীত প্রধান দেশ। সুতরাং কিভাবে গোসল করতে হবে? তিনি বললেন, আমি তো আমার মাথায় তিনবার পানি ঢেলে দেই। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া এবং ইবনু সালিমের বর্ণনার মানে শব্দগত কিছু পার্থক্য আছে, কিন্তু অর্থের দিক থেকে কোন পার্থক্য নেই।
৬৩৪ মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ)থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানবাত থেকে গোসল করতেন তখন তাঁর মাথায় তিন আজলা পানি ঢেলে দিতেন। (এ হাদীস শুনে) হাসান ইবনু মুহাম্মাদ তাকে [জাবির (রাঃ)] বললেন, আমার চুল খুব বেশী। জাবির (রাঃ) বলেন, অতঃপর আমি তাকে বললাম ভ্রাতষ্পূত্র! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম –এর চুল তোমার চুলের চেয়ে অনেক বেশী এবং অনেক সুন্দর ছিল।
৬৩৫ আবূ বকর ইবনু আবূ শায়বা, আমর আন-নাকিদ, ইসহাক ইবনু ইবরাহীম ও ইবনু আবূ উমর (রাঃ) উম্মু সালামা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! আমার মাথার বেনী তো খুবই মোটা এবং শক্ত। আমি কি জানবাতের গোসলের জন্য তা খুলে ফেলব? তিনি বললেন, না, তোমার মাথায় কেবল তিন আজলা পানি ঢেলে দিলেই চলবে। এরপর তোমার সর্বাঙ্গে পানি ঢেলে দিবে। এ ভাবেই তুমি পবিত্রতা অর্জন করবে।
৬৩৬ আমর আন নাকিদ ও আবদ ইবনু হুমায়দ (রহঃ)-এর সুত্রে এ সনদে উক্ত হাদীসটি বর্ণিত আছে। আবদুল রাযযাকের হাদীসে রয়েছে যে, ‘আমি কি তা হায়িয ও জানবাতের গোসলের জন্য খূলব? তিনি বললেন, না”। এরপর ইবনু উয়ায়নার (উপরোক্ত) হাদীসের অনুরুপ বর্ণনা করেছেন।
৬৩৭ আহমাদ ইবনু সাঈদ আদ দারিমী (রহঃ)-এর সুত্রে আইউব ইবনু মূসা (রহঃ) থেকে এ সনদে হাদীসটি বর্ণিত আছে। সেখানে উল্লেখ আছে যে, ‘আমি কি তা খুলে তারপর জানবাত থেকে গোসল করব? সেখানে তিনি হায়েযের কথা উল্লেখ করেননি।
৬৩৮ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাকর ইবনু আবূ শায়বা ও আলী ইবনু হুজর (রহঃ) উবায়দ ইবনু উমায়র (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আয়িশা (রাঃ)-এর কাছে সংবাদ পৌছল যে, আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) মাহীলাদেরকে গোসলের সময় মাথার চুল (বেনী) খুলে ফেলতে আদেশ দেন। তিনি (আয়িশা (রাঃ) বললেন, ইবনু আমরের পক্ষে এ বড়ই আশ্চর্য যে, সে মহিলাদেরকে গোসলের সময় তদের চুল খুলে ফেলার আদেশ দেয়। সে তাদেরকে একেবারে মাথা মুড়ে ফেলতে আদেশ দেয় না কেন! আমি এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে গোসল করতাম। আমি আমার মাথায় তিনবার পানি ঢেলে দেয়ার বেশী কিছু করতাম না।
৬৩৯ আমর ইবনু মুহাম্মাদ আন নাকিদ ও ইবনু আবূ উমর (রহঃ) আয়িশা (রহঃ) থেকে বর্ণিত! এক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল যে, কিভাবে সে তার হায়িয থেকে গোসল করবে? হাদীসের রাবী, বলেন, আয়িশা (রহঃ) উল্লেখ করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভদ্রমহিলাকে সে কিভাবে গোসল করবে, তারপর সুগন্ধযুক্ত কাপড় বা তুলা ব্যবহার করে তদ্বারা পবিত্রতা অর্জন করবে এসবই শিক্ষা দিলেন। মহিলা টি বলল, তা (সুগন্ধযুক্ত কাপড়) দ্বারা আমি কিভাবে পবিত্রতা অর্জন করব? তিনি বললেন, তার দ্বারা পবিত্রতা অর্জন করবে, সুবহান আল্লাহ! (এত সোজা কথাও বোঝ না)। এরপর তিনি (মুখ) আড়াল করলেন। (রাবী বলেন) সুফিয়ান ইবনু উয়ায়না তার মুখের ওপর হাত দিয়ে আমাদেরকে ইশারা করে দেখালেন। আয়িশা (রাঃ) বলেন, আমি তাকে আমার দিকে টেনে আনলাম। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাতে চাচ্ছেন তা আমি বুঝে ফেললাম। অতঃপর আমি (মহিলাটিকে) বললাম, তুমি তা (সুগন্ধযুক্ত কাপড় বা তুলা) রক্তের স্হানে (লজ্জাস্হানে) ঝুলিয়ে নিবে। ইবনু আবূ উমর তার বর্ণনায় - এর স্হানে বলেছেন।
৬৪০ আহমাদ ইবনু সাঈদ আদ দারিমী (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, এক মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করল সে তুহর (হায়িয থেকে পবিত্র)-এর সময় কিভাবে গোসল করবে?তিনি বললেন, একখন্ড সুগন্ধযুক্ত কাপড় বা তুলা তদ্বারা পবিত্রতা অর্জন করবে। এরপর সুফিয়ানের হাদীসের অনুরুপ বর্ণনা করেন।
৬৪১ মুহাম্মাদ ইবনুল মূসান্না ও ইবনু বাশশার (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, আসমা (রাঃ) একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে হায়েযের গোসল সম্পর্কে জিজ্ঞাসা করল। বললেন, তোমাদের কেউ পানি এবং বরই-এর পাতা নিয়ে সুন্দরভাবে পবিত্র হবে। তারপর মাথায় পানি ঢেলে দিয়ে ভালভাবে রগড়ে ফেলবে যাতে সমস্ত চুলের গোড়া পর্যন্ত পৌছে যায়। তারপর তার ওপর পানি ঢেলে দিবে। তারপর সুগন্ধযুক্ত কাপড় নিয়ে তদ্বারা পবিত্রতা অর্জন করবে। আসমা বলল তা দিয়ে সে কিভাবে পবিত্রতা অর্জন করবে? তিনি বললেন, সুবহান আল্লাহ! তা দিয়ে পবিত্রতা অর্জন করবে। অতঃপর আয়িশা (রাঃ) তাঁকে যেন চুপিচুপি বলেন দিলেন, রক্ত বের হবার জায়গায় তা ঝুলিয়ে দিবো সে জানবাতের গোসল সম্পর্কেও জিজ্ঞাসা করল। তিনি বললেন, পানি তদ্বারা সুন্দরভাবে পবিত্র হবে। তারপর মাথায় পানি ঢেলে দিয়ে ভাল করে রগড়ে ফেলবে যাতে চুলের গোড়ায় পানি পৌছে যায়। তারপর সর্বাঙ্গে পানি বইয়ে দিবে। আয়িশা (রহঃ) বললেন, আনসারদের মহিলারা কত ভাল! লজ্জা তাদেরকে দ্বীন-এর জ্ঞান থেকে ফিরিয়ে রাখে না।
৬৪২ উবায়দুল্লাহ ইবনু মু’আয (রহঃ)শু’বা থেকে অনুরুপ বর্ণিত আছে। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূবহান আল্লাহ। তদ্বারা পবিত্রতা অর্জন করবে, এবং তিনি আড়াল করলেন।
৬৪৩ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আবূ বাকর ইবনু আবূ শায়বা (রহঃ) আয়িশা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আসমা বিনতে শাকাল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এসে বলল, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমাদের কেউ যখন হায়িয থেকে পবিত্র হবে তখন সে কি ভাবে গোসল করবে? এরপর পূর্বোক্ত হাদীসের অনুরুপ বর্ণনা করেছেন। তবে এ হাদীসটির মধ্যে জানবাতের গোসলের কথা উল্লেখ করেননি।
৬৪৪ আবূ বাকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতিমা বিনতে আবূ হুবায়শ (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এসে বলল, ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমার ইসতিহাযা হয়েছে (সব সময়ই রক্ত ঝরে) কখনো আমি পবিত্র হই না। আমি কি সালাত (নামায/নামাজ) ছেড়ে দেব? তিনি বললেন, না, ওটা শিরার , (ধমনী) রক্ত, হায়িয নয় যখন হায়িয আসবে তখন সালাত (নামায/নামাজ) ছেড়ে দেবে আর যখন তা চলে যাবে তখন তোমার শরীর থেকে রক্ত ধুয়ে ফেলবে এবং সালাত (নামায/নামাজ) আদায় করবে।
৬৪৫ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) জারীর থেকে বর্ণিত যে, ফাতিমা বিনতে আবূ হুবায়শ ইবনু আবদুল মুত্তালিব ইবনু আসা’দ যিনি আমাদের বংশের একজন মহিলা ছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন ।
৬৪৬ কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মু হাবীবা বিনতে জাহশ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে মাসআলা জানতে চেয়ে বলল, আমার ইস্তিহাযা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওটা হল একটা শিরার (ধমনী) রক্ত। তাই তুমি গোসল করে ফেলবে তারপর সালাত (নামায/নামাজ) আদায় করবে। এরপর সে প্রতি সালাত (নামায/নামাজ)-এর সময়ই গোসল করত। রাবী নায়স ইবনু সা’দ বলেন, ইবনু শিহাব (রহঃ) একথা উল্লেখ করেননি, যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মু হাবীবাকে প্রত্যেক সালাত (নামায/নামাজ)-এর সময়ই গোসলের নির্দেশ দিয়েছিলেন। বরং এটা সে নিজের থেকেই করত। ইবনু রুমহ তার বর্ণনায় জাহশের কন্যার কথা বলেছেন উম্মু হাবীবার নাম উল্লেখ করেননি।
৬৪৭ মুহাম্মাদ ইবনু সালামা আল মুরাদী (রহঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর সহধর্মিনী আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর শ্যালিকা এবং আবদুর রহমান ইবনু আওফের স্ত্রী উম্মু হাবীবা বিনতে জাহশ (রাঃ) সাত বৎসর যাবত “ইসতিহাযার রোগী ছিলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ ব্যাপারে মাসআলা জানতে চাইলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হায়িয নয়, বরং ধমনীর (শিরা) রক্ত। তাই তুমি গোসল করে ফেল এবং সালাত (নামায/নামাজ) আদায় কর। আয়িশা (রাঃ) বলেন, এরপর তিনি তার বোন যায়নাব বিনতে জাহশের কক্ষে একটি পাত্রে (থেকে পানি নিয়ে) গোসল করতেন। এমনকি পানি রক্তে লাল হয়ে যেত। ইবনু শিহাব বলেন, আমি এ হাদীসটি আবূ বাকর ইবনু আবদুর রহমান ইবনুল হারিস ইবনু হিশাম-এর কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, আল্লাহ তা’আলা হিন্দা-এর ওপর রহমত করুন সে যদি এ ফাতওয়া (মাসআলা) শুনতে পেত! আল্লাহর কসম! সে শুধু কাঁধত। কারণ সে সালাত (নামায/নামাজ) আদায় করত না (এ মাস’আলা তার জানা ছিলনা। ফলে সালাত (নামায/নামাজ) পড়তে না পারার কারণে কাঁধত )।
৬৪৮ আবূ ইমরান মুহাম্মাদ ইবনু জাফর ইবনু যিয়াদ (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মু হাবীবা বিনত জাহশ (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। আর সাত বছর ধরে তার ইসতিহাযা চলছিল। এরপর রাবী আবূ ইমরান আমর ইবনুল হায়িসের হাদীসের অনুরুপ পর্যন্ত বর্ণনা করে যান এর পরবর্তী অংশ তিনি উল্লেখ করেননি।
৬৪৯ মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) আয়িশা (রাঃ) থেকে বর্ণিত যে, জাহশের কন্যার সাত বছর যাবত ইসতিহাযা ছিল। এরপর পূর্বোক্ত হাদীসের অনুরুপ বর্ণিত।
৬৫০ মুহাম্মদ ইবনু রুমহ (রহঃ) আয়িশা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মু হাবীবা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করল। এরপর আয়িশা (রহঃ) বলেন, আমি তার পাত্র দেখেছি রক্তে পরিপূর্ণ। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার হায়েয যে কয়দিন চলত, সে কয়দিন পরিমাণ তুমি অপেক্ষা কর। তারপর গোসল করে ফেল এবং সালাত (নামায/নামাজ) আদায় কর।
৬৫১ মূসা ইবনু কুরায়শ আত তামীমী (রহঃ) উম্মুল মুমিনীন আয়িশা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মু হাবীবা বিনতে জাহশ (রাঃ) যিনি আবদুর রহমান ইবনু আওফ (রাঃ)-এর স্ত্র ছিলেন-একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে রক্ত সম্পর্কে অভিযোগ করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তোমার যে কয়দিন হয়েয চলত, সে কয়দিন পরিমাণ তুমি অপেক্ষা কর। তারপর গোসল কর। এরপর তিনি প্রতি সালাত (নামায/নামাজ)-এর সময়ই গোসল করতেন।
৬৫২ আবূ রাবী আযযাহরানী (রহঃ) মু’আজা (রহঃ) থেকে বর্ণিত, এক মহিলা। আয়িশা (রাঃ)-কে জিজ্ঞাসা করল, আমাদের কেউ কি তার হায়িয এর দিনগুলির সালাত (নামায/নামাজ) কাযা করবে? আয়িশা (রাঃ) বললেন, তুমি কি হারুরিয়্যা (খারেজী)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে আমাদের কারো হায়িয হলে পরে তাকে (সালাত (নামায/নামাজ) কাযা করার নির্দেশ দেয়া হত না।
৬৫৩ মুহাম্মাদ ইবনুল মূসান্না (রহঃ) মু’আযা থেকে বর্ণিত যে, তিনি আয়িশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলেন ঋতুমতী মহিলা কি সালাত (নামায/নামাজ) কাযা করবে? আয়িশা (রাঃ) জিজ্ঞাসা করলেন তুমি কি হারুরিয়্যা? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর পত্নীগণের হায়েয হত, কি তাদেরকে (সালাত (নামায/নামাজ) কাযা করার হুকুম দিয়েছেন?
৬৫৪ আবদ ইবনু হুমায়দ (রহঃ) মু’আযা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) -কে জিজ্ঞাসা করলাম, ঋতুমতী কি হুকুম? সে কি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) কাযা করবে এবং সালাত (নামায/নামাজ) কাযা করবে না? তিনি বললেন , তুমি কি হারুরিয়্যা? আমি বললাম, আমি হারুরিয়্যা নই, বরং আমি (জানার জন্যই কেবল) জিজ্ঞাসা করছি। তিনি (আয়িশা রা) বললেন , আমাদের এরুপ হত তখন আমাদের কে কেবল সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) কাযা করার নির্দেশ দেয়া হত, সালাত (নামায/নামাজ) কাযা করার নির্দেশ দেয়া হত না।
৬৫৫ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) উম্মূ হানী বিনতে আবূ তালিব (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ফাতহে মক্কার বছর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গেলাম। তখন আমি তাঁকে এই অবস্হায় পেলাম যে, তিনি গোসল করছিলেন আর তার কন্যা ফাতিমা একটি কাপড় দিয়ে তাঁকে আড়াল করে রেখেছিল।
৬৫৬ মুহাম্মাদ ইবনু রুমহ ইবনু মুহাজির (রহঃ) উম্মু হানী বিনতে আবূ তালিব (রহঃ) থেকে বর্নিত। ফাতহে মক্কার বছর তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এলেন। তিনি তখন মক্কার -উচু এলাকায় অবস্থান করছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতে গেলে ফাতিমা তাঁকে আড়াল করে দিল। এরপর তিনি নিজের কাপড় নিয়ে পরিধান করলেন। তারপর আট রাকআত চাশতের সালাত (নামায/নামাজ) আদায় করলেন।
৬৫৭ আবূ কুরায়ব (রহঃ) সাঈদ ইবনু আবূ হিনদ (রাঃ) থেকে এ সনদে বর্ণিত। এবং তিনি বলেন, এরপর তাঁর কন্যা ফাতিমা তাঁর কাপড় দিয়ে তাঁকে আড়াল করে রেখেছিল। গোসল সমাপন করে তিনি ঐ কাপড় নিয়ে পরিধান করলেন। তারপর দাঁড়িয়ে আট রাকআত সালাত (নামায/নামাজ) আদায় করলেন। আর সেটা ছিল চাশতের সময়।
৬৫৮ ইসহাক ইবনু ইবরাহীম আল হানযালী (রহঃ) মায়মুনা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর জন্য পানি রাখলাম এবং তাকে আড়াল করলাম। এরপর গোসল করলেন।
৬৫৯ আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) আবূ সাঈদ খুদরি (রাঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন পুরুষ অপর পুরুষের সতরের দিকে তাকাবে না এবং কোন মহিলা অপর মহিলার সতরের দিকে তাকাবে না; কোন পুরুষ অপর পুরুষের সাথে এক কাপড়ের নিচে শয়ন করবে না এবং কোন মহিলা অপর মহিলার সাথে একই কাপড়ের নিচে শয়ন করবে না।
৬৬০ হারুন ইবনু আবদুল্লাহ ও মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) যাহহাক ইবনু উসমান (রহঃ) সুত্রে উক্ত সনদে হাদীসটি বর্ণনা করেছেন। তারা উভয়েই এর স্হলে এর উল্লেখ করেছেন।
৬৬১ মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) হাম্মাম ইবনু মুনাব্বিহ থেকে বর্ণিত। তিনি কয়েকটি হাদীসের উল্লেখ করে বলেন, এগুলী আবূ হুরায়রা (রাঃ) মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলরা উলঙ্গ হয়ে গোসল করত এক অপরের সতরের দিকে তাকাত। আর মূসা (আলাইহি ওয়াসাল্লাম) গোসল করতেন একাকী। তাই তারা বলাবলি করত, আল্লাহর কসম! মূসা আমাদের সাথে গোসল করে না কারণ তার একশিরা রোগ রয়েছে। একবার তিনি গোসল করতে গিয়ে একটি পাথরের ওপর তাঁর কাপড় রাখলেন। এরপর পাথরটি তার কাপড় নিয়ে দৌড়াতে লাগল। রাবী বলেন, মূসা (আলাইহি ওয়াসাল্লাম) তার পিছু পিছু ছুটলেন আর বলতে লাগলেন, পাথর! আমার কাপড়, পাথর! আমার কাপড়। এমনিভাবে বনী ইসরাঈলরা মূসা (আলাইহি ওয়াসাল্লাম) -এর সতর দেখে ফেলল এবং তারা বলল, আল্লাহর কসম! মূসা র তো কোন খুত নেই। এরপর পাথর দাঁড়িয়ে গেল এবং তাঁকে দেখা হয়ে গেল। রাবী বলেন, এরপর তিনি তাঁর কাপড় তুলে নিলেন এবং (রাগে) পাথরকে মারতে শুরু করে দিলেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আল্লাহর কসম! পাথরের ওপর . মূসা (আ )-এর আঘাতের ছয়টি কি সাতটি চিহ্ন রয়েছে।
৬৬২ ইসহাক ইবনু ইবরাহীম আল হানযালী ও মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মায়মূন (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন কাবা নির্মাণ করা হচ্ছিল তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আব্বাস (রাঃ) পাথর বয়ে নিয়ে যাচ্ছিলেন। আব্বাস (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন , পাথর বহনের সুবিধার্থে তোমার লুঙ্গি কাঁধের ওপর তুলে নাও। এরপর তিনি এরুপ করলেন। সাথে সাথেই তিনি (বেহুশ হয়ে) মাটিতে পড়ে গেলেন। আর তার উভয় চোখ আকাশের দিকে নিবদ্ধ হল। তারপর তিনি দাড়িয়ে বললেন , আমার লুঙ্গি! আমার লুঙ্গি! এর পর তার লুঙ্গি পরিয়ে দেয়া হল। ইবনু রাফি তাঁর রিওয়ায়েতে কাঁধের স্হলে ঘাড়ের উল্লেখ করেছেন।
৬৬৩ যুহায়র ইবনু হারব (রহঃ) জাবির ইবনু আবদুল্লাহ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কা’বা মেরামতের জন্য পাথর বয়ে নিচ্ছিলেন। আর তাঁর পরনে ছিল লুঙ্গি। এরপর তাঁর চাচা আব্বাস (রাঃ) তাঁকে বললেন , ভাতিজা! তোমার লুঙ্গি খূলে যদি কাঁধের ওপর পাথরের নিচে রেখে নিতে (তাহলে খুবই ভাল হত)। তিনি লূঙ্গি খূলে তার কাঁধের ওপর রাখলেন। সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে গেলেন। জাবির (রাঃ) বলেন, সেদিনের পর থেকে আর কখনো উলঙ্গ দেখা যায়নি।
৬৬৪ সাঈদ ইবনু ইয়াহইয়া আল উমাবী (রহঃ) মিসওয়ার ইবনু মাখরামা (রাঃ) থেকে বর্ণিত। বলেন, আমি একটি ভারী পাথর বয়ে নিয়ে আসছিলাম। আর তখন আমার পরনে ছিল একটি পাতলা লুঙ্গি। তিনি বলেন, এরপর আমার লুঙ্গি খুলে গেল। পাথরটি তখন আমার কাছে ছিল। তাই আমি লুঙ্গি তুলে নিতে পারলাম না। এমনিভাবে আমি পাথরটি যথাস্হানে নিয়ে গেলাম। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , তোমার কাপড়ের কাছে ফিরে গিয়ে তা নিয়ে এস। আর কখনো উলঙ্গ চলোনা।
৬৬৫ শায়বান ইবনু ফাররুখ ও আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা আদ দুবাঈ (রহঃ) আবদুল্লাহ ইবনু জাফর (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাওয়ারির উপরে তাঁর পেছনে বসালেন। অতঃপর তিনি চুপিচুপি আমাকে একটা কথা বললেন , যা আমি কাউকে বলব না। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর হাজত পূরনের সময় যা দিয়ে আড়াল করতেন তার মধ্যে বেশী পছন্দনীয় ছিল টিলা অথবা ক্ষেতের গাছ।
৬৬৬ ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া ইবনু আইউব, কুতায়বা ও ইবনু হুজর (রহঃ) আবূ সাঈদ খুদরী (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক সোমবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে (মসজিদে) কুবা’র দিকে রওয়ানা হলাম। আমরা যখন বানূ সালিম-এর এলাকায় পৌছিলাম তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতবান-এর বাড়ীর দরজায় গিয়ে থামলেন এবং তাকে জোরে ডাক দিলেন ও অতঃপর তিনি তার লুঙ্গি মাটি দিয়ে টানতে টানতে বেরিয়ে এলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , আমরা এ ব্যাক্তিকে তাড়াহুড়ার মধ্যে ফেলেছি। ইতবান আরয করলেন , ইয়া রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! কোন ব্যাক্তি তার স্ত্রী থেকে তাড়াতাড়ি পৃথক হয়ে গেলে এবং ধাতু নির্গত না হলে তার কি হুকুম (সে গোসল করবে কিনা)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন , পানি (অর্থাৎ গোসল করা) পানির (বীর্য্য) ফলেই ফরয হবে।
৬৬৭ হায়ীন ইবনু সাঈদ আল আয়লী (রহঃ) আবূ সাঈদ খুদরী (রহঃ) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানির (ধাতু নির্গত হলে) দ্বারা পানি (গোসল) ফরয হয়।
৬৬৮ উবায়দুল্লাহ ইবনু মু’আয আল আন্বারী (রহঃ) আবূ ল আলা ইবনু শিখখীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর এক হাদীস অপর হাদীসকে মানসূখ (রাতে) করে দেয় যেমনিভাবে কুরআনের এক আয়াত অপর আয়াতকে মানসূখ করে।
No comments:
Post a Comment