ধাঁধা সমগ্র অধ্যায় ১৮
মৎস্য মকর নহে পাণী পাণী বুলে
হাঙ্গর কুম্ভীর নহে দেখিলে সে গিলে
গিলিয়া উগারে সেই দেখে জনগণ
হিয়ালী প্রবন্ধে পন্ডিত দেহ মন।
উত্তরঃ প্রদীপ।
দেখিতে রূপ দুই মুখ এক কায়
এক মুখে উগারয়ে অন্য মুখে খায়
মরিলে জীবন পায় হুতাস পরশে
বুঝ হে পণ্ডিত ভাই সভামাঝে বৈসে।
উত্তরঃ নৌকা।
জীয়ন্তে মৌন সেই মৈলে ভাল ডাকে
গায়েতে নাইকো ছাল বিধির বিপাকে
সেবা করিয়া থাকে দেবতার স্থানে
অবশ্য আনয়ে নর মঙ্গল বিধানে।
উত্তরঃ উনুন।
যোগী নয় সন্ন্যাসী নয় মাথার হুতাশন
ছেলে নয় পিলে নয় ডাকে ঘনঘন
চোর নয় ডাকাত নয় বর্শা মারে বুকে
কন্যা নয় পুত্র নয় চুমু খায় মুখে।
উত্তরঃ নারিকেল।
ধোঁয়াতে নিশান যদি জুড়ে দাও ভাই
আকাশে অমনি তারে দেখিবারে পাই।
উত্তরঃ ধুমকেতু।
প্রথম অক্ষর বলব না, শেষের কথা টক,
দেখবো কেমন বলতে পারো, চতুর পাঠক?
উত্তরঃ নাটক।
মাপতে লাগে কাপড় খানি
দাবার ছকেও আছেন উনি।
উত্তরঃ গজ।
আমরা যমজ ভাই
দাদার মাথায় বোজা
আমার মাথায় নাই।
উত্তরঃ ধাঁধা ।
তিন অক্ষরে অগভীর বন
মাঝে কেটে পাও বারি
পা বাদ গেলে যুদ্ধ লাগবে
সামলাও তারাতারি।
উত্তরঃ জঙ্গল।
উল্টো সোজা একই রয়
লেজ বাদে তার সংখ্যা নয়
তিন অক্ষরে সামনে বসে
সবাইকে রঙ রূপ দেখায়।
উত্তরঃ নয়ন।
সমস্তটা মুখরোচক
প্রায় সকলের প্রিয়
কাটলে মাথা সংখ্যা মেলে
মাঝখানে পানীয়।
উত্তরঃ আচার।
তিন অক্ষর সে যে আলোকবিহীন সাজে
মাথা বাদ দিলে ঋণের বোঝা সাজে
পা বাদ দিলে পুরোটা সে নয় যে।
উত্তরঃ আঁধার।
গোলের গোড়া কণের স্বামী
বর্জ্য হলেও শুদ্ধ মানি।
উত্তরঃ গোবর।
পলক ফেলে দেখিস কি
শির কেটে প্রথম রাশি।
উত্তরঃ নিমেষ।
এতটুকু মেয়ে, তার
লাল টুকটুকে বরণ
রাজা বাদশাও কেঁদে আকুল
এমন স্বভাব ধরণ।
উত্তরঃ পাকা মরিচ।
মাথা কেটে নারদের
পা রেখে মাথায়
গলানো এ রূপো নাকি
তাপ মাপা যায়।
উত্তরঃ পারদ।
প্রথম শেষে গাঁথবে মালা
দুই তিন মিলে হই পাত্র
চার অক্ষরে আর কেউ নই
খেলার জিনিস মাত্র।
উত্তরঃ ফুটবল।
পেট কাটলে গলায় শোভা
তিন অক্ষরের শব্দ
জিতলে খুশি হারলে হবে
ভিটে মাটি জব্দ
উত্তরঃ মামলা।
শেষ বাদে হই মাথার শোভা
মুন্ডু কেটে তীর
সিংহ মায়ায় পরবে মনে
হয়ো না অস্থির।
উত্তরঃ কেশর।
মিষ্টি ফকির যাযাবর
সস্তা তো নয় বেশ দর।
উত্তরঃ দরবেশ।
ধাঁধা সমগ্র অধ্যায় ১৯
মাথা কাটলে যুদ্ধ হয়
লেজ মুড়োলে শাপ কী দেয়?
সবটা মিলে জীবণ শেষ
তিন অক্ষরের এই আদেশ।
উত্তরঃ।
মাথা কেটে ফেলছে ফাঁদ
সিক্ত কেটে চরণ
তিন অক্ষরের আসল কোথায়
নকল যে, আ মরণ।
উত্তরঃ ভেজাল।
মৃত দেহ মুন্ডু ছাড়া
পেয়ে ছিলাম শিশুকালে
আবার পাওয়া শক্ত।
উত্তরঃ শৈশব।
ডানা ছাড়া উরে চলে
মুখ ছাড়া ডাকে
কুব চিড়ে আলো দিয়ে
বল তো কে হাঁকে।
উত্তরঃ মেঘ।
বিবাদেও থাকে মান
কি পাখির ভাই
প্রাণ দিয়ে ওড়ে তবু
তার প্রাণ নাই।
উত্তরঃ বিমান।
গোরুর পিছনে রাখলে পন
জানতে পারে না জগৎজন।
উত্তরঃ গোপন।
টক ঝাল খেয়ো সার
চা নিলে পাবে আর।
উত্তরঃ আচার।
মুখে বল বাহা রে
লেজ নাই আহা রে
ছুতো-নাতা অজুহাত
বল দেখি, কেয়া-বাত?
উত্তরঃ বাহানা।
শীতের শেষে রাজা এলো
মুড়িয়ে মাথা সাধু হলো
পা কেটেছে? বসতে বলো।
উত্তরঃ বসন্ত।
শীত কালে যে গায়ে উঠে
অথচ ওই বনে
এক পায়েতে দাঁড়িয়ে আছে
স্বজাতিদের সনে।
উত্তরঃ শাল।
ফলের ওপর পাতার মুকুট
শরীর ভরা চোখ
আনন্দেতে মিষ্টি সে ফল
নুন দিয়ে খায় লোক।
উত্তরঃ আনারস।
নেই তো শরীর তবু সে ভালো
সে ছাড়া ভাই জগৎ-কালো
উত্তরঃ আলো।
শির ছেঁড়া লতা শেষ ছাঁটা কথা
ক্ষুদ্র সে পতঙ্গের দংশনে ব্যাথা
উত্তরঃ বোলতা।
মাথার উপর পা চাপিয়া
উল্টো কথা ‘কই’
তিন অক্ষরে প্রশাসনে
আমরা মশাই রই
উত্তরঃ পাইক।
মাথা কাটলে খাটনি বুঝি
পেট কাটলে হয় গাছে
তিন অক্ষরে শান্তির এমন
জায়গা কোথায় আছে।
উত্তরঃ আশ্রম।
মা ছাড়া ভাই ইংরেজীতে
শরীরটা খারাপ
মা থাকলে করতে পারি
পথের পরিমাপ।
উত্তরঃ মাইল।
জননী থাকলে সপ্ত মাঝ
সাঙ্গ হল তো সকল কাজ।
উত্তরঃ সমাপ্ত।
তিন অক্ষরে নাম তার
জঙ্গলেতে বাস করে
শেষ অক্ষর বাদ দিলে
সর্বনাশ ঘটে।
মাঝের অক্ষর বাদ দিলে
ঘোড়ে সপ্তাময়
শিরোচ্ছেদে কী আশ্চর্য
জীব শ্রেষ্ঠ হয়।
উত্তরঃ বানর।
দিয়ে না তার ঠ্যাং ভেঙে
যদি পাও
থাকলে সবটা, দ্বিধাহীন
তুমি নাও।
উত্তরঃ পাওনা।
কাটলে মাথা জল সে অথৈ
কিম্বা ধণুর শর
তিন অক্ষরের সবটা ফেলে
ময়লা সাফাই কর।
উত্তরঃ সাবান।
ধাঁধা সমগ্র অধ্যায় ২০
মাথা ছোঁটে ‘ছিল’ তার
পেট কাটা ‘মিল’
গোটা নিয়ে হেঁটে হেঁটে
খোলে পায়ের খিল।
উত্তরঃ মিছিল।
পেটটা ফেলে অল্প পেলে
পা গেলে পাও যন্ত্র
তিন অক্ষরে সবটা লেখায়
এমন ষড়যন্ত্র।
উত্তরঃ কলম।
শুরুতে বারণ কর
মাথা ছাড়া চলতে বল
দু’অক্ষরে সব মিলিয়ে
থামবো কোথায় সময়টা বল।
উত্তরঃ নাচ।
মাথা কাটলে যেটুকু পেলে
পেট কাটলেও তাই
তিন অক্ষরে রাতের বেলা
পাহাড়া দিয়ে যাই।
উত্তরঃ কুকুর।
রান্না করতে লাগে এটা
পেট কাটলে অন্য
কাটলে মাথা নেই দোষ,
তিন অক্ষরে গণ্য।
উত্তরঃ আগুন।
ওড়ে তবু পাখি নয়
নামখানি কী তার
চোখ নেই তাই কানে শুনেই
খোঁজে বাহির-দ্বার।
উত্তরঃ।
কচুরও হয়, কানেরও হয়
কোন সে জিনিসটি
উলটে পাবে শষ্যদানা
নামটি বল কী?
উত্তরঃ লতি।
বলেনতো একজন নারী কি করে
৩০ দিন না ঘুমিয়ে কাটাতে পারে?
উত্তরঃ রাতে ঘুমিয়ে।
বলেনতো নেপোলিয়ান
কোন যুদ্ধে মারা গিয়েছিল।
উত্তরঃ তার জীবনের শেষ যুদ্ধে।
বলেনতো বিশ্বের সমস্ত দেশের
স্বাধীনতার সাক্ষর কোথায় হয়েছিল?
উত্তরঃ চুক্তি পত্রের শেষ পাতার নিচের অংশে।
১০ জন মানুষ ১০ ঘন্টায় ইট দিয়ে
একটি দেয়াল তৈরি করল, ঐ দেয়ালটি
চার জন মানুষের তৈরি করতে কত
সময় লাগবে?
উত্তরঃ কোন সময়ই লাগবে না, কারণ দেয়ালটি অলরেডি তৈরি আছে।
How Can you lift an
elephant with one hand?
উত্তরঃ You can never find an elephant that has one hand.
একটি অর্ধেক আপেল দেখতে
ঠিক কিসের মত?
উত্তরঃ ঠিক একেবারে আপেলের বাকি অর্ধেকের মত....।
ব্রেকফাস্টে আপনি কি
কখনো খেতে পারবেন না?
উত্তরঃ লাঞ্চ এবং ডিনার।
যদি আপনার এক হাতে
তিনটি আপেল ও
চারটি কমলা এবং
অপর হাতে চারটি আপেল ও তিনটি কমলা থাকে তবে কি বুঝতে হবে?
উত্তরঃ বুঝতে হবে আপনার হাত অনেক বড়।
কি করে একটি কাচা ডিমকে না ভেংগে
কংক্রিটের ফ্লোরে ফেলতে পারবেন?
উত্তরঃ আপনি যে ভাবে ইচ্ছে ফেলতে পারেন, কেননা ডিম যেভাবেই পরুক কংক্রিটের ফ্লোর কখনো ভাংবে না।
সুপারম্যান খ্যাত অভিনেতা
ক্রিস্টোফার রীভকে একবার প্রশ্ন
করা হয়েছিল -সুপারম্যান আর
জেন্টেলম্যান এর মধ্যে
পার্থক্য কি?
উত্তরঃ তিনি গম্ভীর মুখে উত্তর দিলেন- সহজ পার্থক্য। জেন্টেলম্যানরা আন্ডারঅয়্যার পরে প্যান্টের নিচে আর সুপারম্যান পরে ওপরে।
কোন প্রানীর বুদ্ধি
সবচেয়ে উঁচুতে ?
উত্তরঃ জিরাফ।
অষ্ট্রেলিয়া আবিষ্কারের আগে
পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ
কোনটি ছিল?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
মানুষ রাতে কেন
বিছানায় যায়?
উত্তরঃ কারন রাতে বিছানা তার কাছে আসে না।
No comments:
Post a Comment