02 November, 2018

ঝটপট প্রশ্ন উত্তর-১

ঝটপট প্রশ্ন ও উত্তর-০১

/center>
০০১.
চটপট বলে ফেল, ঝাল কোন দেশ?

উত্তরঃ শ্রীলঙ্কা।

০০২.
কোন বিলে জল নেই?

উত্তরঃ টেবিল।

০০৩.
কোন দেশে মাটি নেই?

উত্তরঃ সন্দেশ।

০০৪.
কোন টিয়া ডাকে না?

উত্তরঃ খাটিয়া।

০০৫.
কোন চিল উরে না?

উত্তরঃ পাঁচিল। ।

০০৬.
কোন মাছি উড়ে না?

উত্তরঃ ঘামাচি।।

০০৭.
কোন বাসে মৌমাছি আসে?

উত্তরঃ সুবাসে।

০০৮.
কোন পথে যেতে নেই?

উত্তরঃ বিপথে।

০০৯.
কোন রাণী পুরুষও হয়?

উত্তরঃ কেরানী।

০১০.
কোন উল বোনে না?

উত্তরঃ বাউল।

০১১.
কোন গান গাওয়া যায় না?

উত্তরঃ বাগান।

০১২.
কোন টেবিলে পা নেই?

উত্তরঃ টাইমটেবিল।

কোন তাসা বাজে না?
বাতাসা
০১৩.
কোন জিনিস টানলে কমে?

উত্তরঃ সিগারেট।

০১৪.
কোন জিনিস দিলে বাড়ে?

উত্তরঃ বিদ্যা।

০১৫.
কোন জিনিস কাটলে বাড়ে?

উত্তরঃ পুকুর।

০১৬.
কোন গ্রামে মানুষ নেই?

উত্তরঃ টেলিগ্রাম।

০১৭.
কোন রাজধানী পাট ছাড়া?

উত্তরঃ পাটনা।

০১৮.
কোন হাঁস ডিম পারে না?

উত্তরঃ ইতিহাস।

০১৯.
কোন চোর চুরি করে না?

উত্তরঃ এঁচোড়।

০২০.
কোন চুড়ি খেতে ভাল?

উত্তরঃ খিচুড়ী।

ঝটপট প্রশ্ন ও উত্তর-০২

০০১.
কোন জামা খায়ে দেয় না?

উত্তরঃ পায়জামা।

০০২.
কোন ডিম দেখা যায় না?

উত্তরঃ ঘোড়ার ডিম।

০০৩.
কোন লেট ভাল লাগে?

উত্তরঃ চকলেট।

০০৪.
কোন গুণ পুড়িয়ে খায়?

উত্তরঃ বেগুন।

০০৫.
কোন ধান পড়তে লাগে?

উত্তরঃ অভিধান।

০০৬.
কোন বরের গায়ে গন্ধ?

উত্তরঃ গোবর।

০০৭.
কোন ব্যাংকে টাকা রাখে না?

উত্তরঃ ব্লাডব্যাংক।

০০৮.
কোন আম খায় না?

উত্তরঃ বেয়াম।

০০৯.
কোন নুন গরম হয়?

উত্তরঃ উনুন।

০১০.
কোন মা থাকে নাকের পরে?

উত্তরঃ চশমা।

০১১.
কোন ছানা খায় না?

উত্তরঃ বিছানা।

০১২.
কোন শহর কে খুললে মানা?

উত্তরঃ খুলনা।

০১৩.

উত্তরঃ।

কোন বর কে সবাই কে চায়?
খবর
০১৪.
কোন ভাত সকালে দেখে?

উত্তরঃ প্রভাত।

০১৫.
কোন পান খায় না?

উত্তরঃ জাপান।

০১৬.
কোন গজ লিখতে লাগে?

উত্তরঃ কাগজ।

০১৭.
কোন কোলে বসে না?

উত্তরঃ নারকোল ।

০১৮.
কোন চা খায় না?

উত্তরঃ খাঁচা।

০১৯.
কোন চা বসতে লাগে?

উত্তরঃ মাচা।

০২০.
গানের কোনটা গাছে ধরে?

উত্তরঃ তাল।

ঝটপট প্রশ্ন ও উত্তর-০৩

০০১.
কোন মূলের লাল ফুল?

উত্তরঃ শিমূল।

০০২.
কোন বেশ সস্তা না?

উত্তরঃ দরবেশ।

০০৩.
কোন পাখি পড়লে ভয়?

উত্তরঃ বাজ।

০০৪.
কোন পাখি ডিম পাড়ে না?

উত্তরঃ বাজ পাখি।

০০৫.
কোন গাছের মাথায় জাটা?

উত্তরঃ তাল গাছ।

০০৬.
কোন গাছের মাথায় ঘা?

উত্তরঃ সজনে।

০০৭.
কোন গাছে কাটে না?

উত্তরঃ কলুর ঘানিগাছ।

০০৮.
কোন গাছের পাখা নেই?

উত্তরঃ কাঁকড়া।

০০৯.
কোন গাছের পাতা নেই?

উত্তরঃ সিজ।

০১০.
কোন আম করতে হয়?

উত্তরঃ বেয়াম।

০১১.
কোন চুরি হাতে পারে না?

উত্তরঃ খিচুড়ি।

০১২.
কোন পাখি উড়ে না?

উত্তরঃ উটপাখি।

০১৩.
কোন মাছ, মাছ নয়?

উত্তরঃ চিংড়ি মাছ।

০০১.
কোন বাচ্চার মা নেই?

উত্তরঃ চৌবাচ্চা।

০১৪.
কোন সুখে সুখ নেই?

উত্তরঃ অসুখে।

০১৫.
কোন জল চোখে দেয়?

উত্তরঃ কাজল।

০১৬.
কোন বলে শিত কাটে?

উত্তরঃ কম্বল।

০০১.
কোন পাল ভাগ্য বলে?

উত্তরঃ কপাল।

০১৭.
কোন সাগরে জল নেই?

উত্তরঃ বিদ্যাসাগর।

০১৮.
কোন খালে জল আসে না?

উত্তরঃ খাটালে ।

০১৯.
কোন চায়ে ভীষন জাল?

উত্তরঃ মরিচা।

০২০.
কোন খানা দেখতে হয়?

উত্তরঃ চিড়িয়াখানা।

ঝটপট প্রশ্ন ও উত্তর-০৪

০০১.
কোন টকে চড়ে মজা?

উত্তরঃ ঘোটক।

০০২.
কোন টক দেখালে হয়?

উত্তরঃ নাটক।

০০৩.
কোন পুলে ওষুধ হয়?

উত্তরঃ পিপুল।

০০৪.
কোন হাড় চোরকে দেয়?

উত্তরঃ প্রহার।

০০৫.
কোন বাজী কেউ কেউ খায়?

উত্তরঃ ডিগবাজি।

০০৬.
কোন রেটে আগুন লাগে?

উত্তরঃ সিগারেটে।

০০৭.
কোন দুলি দোলে না?

উত্তরঃ মাধুলি।

০০৮.
কোন কারে গান বাজে?

উত্তরঃ স্পিকার।

০০৯.
কোন কাসে মেঘ বাসে?

উত্তরঃ আকাশে।

০১০.
কোন সুধা তরল নয়?

উত্তরঃ বসুধা।

০১১.
কোন গ্রামে রক্ত ঝরে?

উত্তরঃ সংগ্রাম।

ঝটপট প্রশ্ন ও উত্তর-০৫

০০১.
বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে?

উত্তরঃ বেগম সুফিয়া কামাল।

০০২.
‘ভানুসিংহ’ কার ছদ্মনাম?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুরের।

০০৩.
‘সকলের জন্য প্রযোজ্য’ এককথায় কি হবে?

উত্তরঃ সার্বজনীন।

০০৪.
‘সমাজ ও সমাধান’- গ্রন্থটির লেখক কে? 

উত্তরঃ মোহাম্মদ আকরাম খাঁ।

০০৫.
চর্যাপদ আবিষ্কার করা হয় কোথা থেকে?

উত্তরঃ নেপালের রাজগ্রন্থশালা থেকে।

০০৬.
বাংলার প্রথম স্বাধীন নরপতি কে?

উত্তরঃ শশাঙ্ক।

০০৭.
বাংলাদেশের সংবিধান
কার্যকর হয় কবে?

উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে।

০০৮.
বাংলাদেশের সবচেয়ে
উঁচু পাহাড় কোনটি?

উত্তরঃ গারো পাহাড়।

০০৯.
বাংলাদেশে নারী শিক্ষার
প্রসারের অগ্রদূত কে?

উত্তরঃ বেগম রোকেয়া সাখাওয়াত।

০১০.
‘ছিয়াত্তরের মন্বন্তর’
হয়েছিল বাংলা কত সালে?

উত্তরঃ ১১৭৬ বঙ্গাব্দে।

০১১.
দিন-রাত্রি সর্বত্র সমান হয় কোন রেখায়? 

উত্তরঃ নিরক্ষরেখায়।

০১২.
বিশ্বের অন্যতম প্রাচীন মেসোপটেমিয়া 
সভ্যতা কোন দেশে গড়ে উঠেছিলো?

উত্তরঃ ইরাক।

০১৩.
হংকং চীনের পূর্বে কোন
দেশের অধীনে ছিলো?

উত্তরঃ ব্রিটেন। ।

০১৪.
ইউরোপের বৃহত্তম
সাগর কোনটি?

উত্তরঃ ভূমধ্যসাগর।

০১৫.
‘এক দেশ দুই পদ্ধতি নীতি’ চালু কোন দেশে? 

উত্তরঃ চীনে।

০১৬.
বিন্দুর চলার পথকে কি বলে?

উত্তরঃ রেখা। ।

০১৭.
Liaison-এর উচ্চারণ কী?

উত্তরঃ লিয়াজোঁ।

০১৮.
চর্ম ক্যান্সারের জন্য দায়ী কী? 

উত্তরঃ আলট্রাভায়োলেট রশ্মি।

০১৯.
HTTP এর পূর্ণরূপ কি?

উত্তরঃ Hyper Text Transfer Protocol.

০২০.
পৃথিবীর সর্বাপেক্ষা 
খর্বকায় জাতি কোনটি? 

উত্তরঃ পিগমি।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন