26 March, 2020

অনুপ্রেরণার উক্তি

  • দেশের তুলনায় ক্রিকেট অতি ক্ষুদ্র একটা ব্যাপার। একটা দেশের অনেক ছোট ছোট মাধ্যমের একটা হতে পারে খেলাধুলা; তার একটা অংশ ক্রিকেট। ক্রিকেট কখনও দেশপ্রেমের প্রতীক হতে পারে না। সোজা কথায়-খেলাধুলা হলো বিনোদন। --মাশরাফি বিন মর্তুজা

  • খেলা কখনও একটা দেশের প্রধান আলোচনায় পরিণত হতে পারে না। দেশের অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যা সমাধান বাকি। সেখানে ক্রিকেট নিয়ে পুরো জাতি, রাষ্ট্র এভাবে এনগেজ হতে পারে না। আজকে আমাদের সবচেয়ে বড় তারকা বানানো হচ্ছে, বীর বলা হচ্ছে, মিথ তৈরি হচ্ছে। এগুলো হলো বাস্তবতা থেকে পালানোর ব্যাপার। --মাশরাফি বিন মর্তুজা

  • আমি ক্রিকেটার, একটা জীবন কি বাঁচাতে পারি? একজন ডাক্তার পারেন। কই, দেশের সবচেয়ে ভালো ডাক্তারের নামে কেউ তো একটা হাততালি দেয় না! তাদের নিয়ে মিথ তৈরি করুন, তারা আরও পাঁচজনের জীবন বাঁচাবেন। তারাই তারকা। তারকা হলেন লেবাররা, দেশ গড়ে ফেলছেন। ক্রিকেট দিয়ে আমরা কি বানাতে পারছি? একটা ইটও কি ক্রিকেট দিয়ে বানানো যায়? একটা ধান জন্মায় ক্রিকেট মাঠে? যারা ইট দিয়ে দালান বানায়, কারখানায় ওটা-ওটা বানায় বা ক্ষেতে ধান জন্মায়, তারকা হলেন তারা। --মাশরাফি বিন মর্তুজা

  • বীর হলেন মুক্তিযোদ্ধারা। আরে ভাই, তারা জীবন দিয়েছেন। জীবন যাবে জেনেই ফ্রন্টে গেছেন দেশের জন্য। আমরা কি করি? খুব বাজে ভাবে বলি--টাকা নেই, পারফর্ম করি। একটা অভিনেতা, গায়কের মতো পারফর্মিং আর্ট করি। এর চেয়ে এক ইঞ্চি বেশিও না। মুক্তিযোদ্ধারা গুলির সামনে এইজন্য দাঁড়ায় নাই যে জিতলে টাকা পাবে। কাদের সঙ্গে কাদের তুলনা রে! ক্রিকেটে বীর কেউ থেকে থাকলে রকিবুল হাসান, শহীদ জুয়েলরা। --মাশরাফি বিন মর্তুজা

  • রকিবুল ভাই ব্যাটে জয় বাংলা লিখে খেলতে নেমেছিলেন, অনেক বড় কাজ। তার চেয়েও বড় কাজ, বাবার বন্দুক নিয়ে ফ্রন্টে চলে গিয়েছিলেন। শহীদ জুয়েল ক্রিকেট রেখে ক্র্যাক প্লাটুনে যোগ দিয়েছিলেন। এটাই হলো বীরত্ব। ফাস্ট বোলিং সামলানার মধ্যে রোমান্টিসিজম আছে, ডিউটি আছে। বীরত্ব নেই। --মাশরাফি বিন মর্তুজা

  • আমি বলি, এই যারা ক্রিকেটে দেশপ্রেম দেশপ্রেম বলে চিৎকার করে, এরা সবাই যদি একদিন রাস্তায় কলার খোসা ফেলা বন্ধ করত, একটা দিন রাস্তায় থুথু না ফেলত বা একটা দিন ট্রাফিক আইন মানত, দেশ বদলে যেত। এই প্রবল এনার্জি ক্রিকেটের পেছনে ব্যয না করে নিজের কাজটা যদি সততার সঙ্গে একটা দিনও সবাই মানে, সেটাই হয় দেশপ্রেম দেখানো। আমি তো এই মানুষদের দেশপ্রেমের সংজ্ঞাটাই বুঝি না। --মাশরাফি বিন মর্তুজা

  • কিছু হলেই আমরা বলি, এই ১১ জন ১৬ কোটি মানুষের প্রতিনিধি। আন্দাজে! তিন কোটি লোকও হয়ত খেলা দেখেন না। দেখলেও তাদের জীবন-মরণ খেলায় না। মানুষের প্রতিনিধিত্ব করেন রাজনীতিবিদেরা, তাদের স্বপ্ন ভবিষ্যত অন্য জায়গায়। এই ১১ জন মানুষের ওপর দেশের মানুষের ক্ষুধা, বেঁচে থাকা নির্ভর করে না। দেশের মানুষকে তাকিয়ে থকতে হবে একজন বিজ্ঞানী, একজন শিক্ষাবিদের দিকে। --মাশরাফি বিন মর্তুজা

  • ১০০০ বার বল জাগল করাটা স্কিল না, প্র্যাকটিস করলে যে কেউ করতে পারবে, তারপর সার্কাসেও কাজ করতে পারবে। আসল স্কিল হল এক টাচে বলটা পাস করা, আর টিমমেটের ডান পায়ে ফেলা। --ইয়োহান ক্রুইফ

  • আমার দলে আক্রমন শুরু করে গোলকিপার, আর স্টাইকার হল প্রথম ডিফেন্ডার। --ইয়োহান ক্রুইফ

  • আমরা কেন ধনী একটা ক্লাবকে হারাতে পারবো না? আমি কখনও একটা টাকার বস্তাকে গোল করতে দেখি নি। --ইয়োহান ক্রুইফ

  • অযোগ্য নেতারাই কেবল টিমমেটরা ভুল করলে তাদের উপর একহাত নেয়। সত্যিকারের নেতারা ধরেই নেয়, সতীর্থরা ভুল করবে। --ইয়োহান ক্রুইফ

  • গতি আসলে কি? মিডিয়া অনেক সময়েই চতুরতা আর গতিকে মিশিয়ে ফেলে। তুমি যদি বিপক্ষের চেয়ে খানিকটা আগে দৌড়োতে শুরু কর, তোমাকে গতিময় মনে হবে। --ইয়োহান ক্রুইফ

  • ৯০ মিনিটের খেলায় একজন প্লেয়ারের কাছে বল থাকে ৩ মিনিট, তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, বাকি ৮৭ মিনিটের খেলা, যখন তোমার কাছে বল নেই। তুমি ভাল খেলোয়াড় কিনা, এই সময়টুকুই সেটা ঠিক করে দেয়। --ইয়োহান ক্রুইফ

  • মাঠে বল একটাই, তাই সেটা নিজেদের কাছে রাখো। --ইয়োহান ক্রুইফ

  • নিশ্চিত করতে হবে, বিপক্ষের সবচেয়ে বাজে খেলোয়াড় যাতে সবচেয়ে বেশি বল পায়, তুমি খুব সহজেই বল ফেরত পাবে। --ইয়োহান ক্রুইফ

  • যখন তোমার কাছে বল থাকবে, মাঠটাকে যতটা সম্ভব বড় করে ফেল। আর যখন থাকবে না, তখন মাঠটাকে যতটা পারো ছোট করে ফেল। --ইয়োহান ক্রুইফ

  • আমার অবাক লাগে, যখন স্ট্যাটস দিয়ে প্রতিভাদের বাতিল করে দেয়া হয়। স্ট্যাটস দেখলে আমিও বাদ পড়ে যেতাম। আমার বয়স যখন ১৫, আমি ডানপায়ে ২০ মিটার আর বাম পায়ে ১৫ মিটারের বেশি দুরে বল পাঠাতে পারতাম না। আমার কোয়ালিটি ছিল স্কিল আর ভিশন, কোন কম্পিউটারের সেটা ধরার ক্ষমতা নেই। --ইয়োহান ক্রুইফ

  • ফুটবল খেলা খুব সহজ, কিন্তু সহজ ফুটবল খেলা সবচেয়ে কঠিন। --ইয়োহান ক্রুইফ

  • যদি আমাকে একটি সমস্যা সমাধানের জন্য এক ঘন্টা বেঁধে দেয়া হয়, আমি ৫৫ মিনিট সমস্যাটা নিয়ে চি

  • গাইতে ব’সে কন্ঠ ছিঁড়ে আসবে যখন কান্না, ব’লবে সবাই-“ সেই যে পথিক তার শেখানো গান না?’’ আসবে ভেঙে কান্না! প’ড়বে মনে আমার সোহাগ, কন্ঠে তোমার কাঁদবে বেহাগ! প’ড়বে মনে অনেক ফাঁকি অশ্র”-হারা কঠিন আঁখি ঘন ঘন মুছবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • আবার যেদিন শিউলি ফুটে ভ’রবে তোমার অঙ্গন, তুলতে সে ফুল গাঁথতে মালা কাঁপবে তোমার কঙ্কণ- কাঁদবে কুটীর-অঙ্গন! শিউলি ঢাকা মোর সমাধি প’ড়বে মনে, উঠবে কাঁদি’! বুকের মালা ক’রবে জ্বালা চোখের জলে সেদিন বালা মুখের হাসি ঘুচবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • আসবে আবার আশিন-হাওয়া, শিশির-ছেঁচা রাত্রি, থাকবে সবাই - থাকবে না এই মরণ-পথের যাত্রী! আসবে শিশির-রাত্রি! থাকবে পাশে বন্ধু স্বজন, থাকবে রাতে বাহুর বাঁধন, বঁধুর বুকের পরশনে আমার পরশ আনবে মনে- বিষিয়ে ও-বুক উঠবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • আসবে আবার শীতের রাতি, আসবে না'ক আর সে- তোমার সুখে প’ড়ত বাধা থাকলে যে-জন পার্শ্বে, আসবে না'ক আর সে! প’ড়বে মনে, মোর বাহুতে মাথা থুয়ে যে-দিন শুতে, মুখ ফিরিয়ে থাকতে ঘৃণায়! সেই স্মৃতি তো ঐ বিছানায় কাঁটা হ’য়ে ফুটবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরী রঙ্গে, সেই তরীতে হয়ত কেহ থাকবে তোমার সঙ্গে- দুলবে তরী রঙ্গে, প’ড়বে মনে সে কোন্ রাতে এক তরীতে ছিলেম সাথে, এমনি গাঙ ছিল জোয়ার, নদীর দু’ধার এমনি আঁধার তেমনি তরী ছুটবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • তোমার সখার আসবে যেদিন এমনি কারা-বন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়ত হবে অন্ধ- সখার কারা-বন্ধ! বন্ধু তোমার হানবে হেলা ভাঙবে তোমার সুখের মেলা; দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান- এ ভার মরণ-সনে বুঝ্বে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • ফুটবে আবার দোলন চাঁপা চৈতী-রাতের চাঁদনী, আকাশ-ছাওয়া তারায় তারায় বাজবে আমার কাঁদনী- চৈতী-রাতের চাঁদনী। ঋতুর পরে ফিরবে ঋতু, সেদিন-হে মোর সোহাগ-ভীতু! চাইবে কেঁদে নীল নভো গা’য়, আমার মতন চোখ ভ’রে চায় যে-তারা তা’য় খুঁজবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • আসবে ঝড়, নাচবে তুফান, টুটবে সকল বন্ধন, কাঁপবে কুটীর সেদিন ত্রাসে, জাগবে বুকে ক্রন্দন- টুটবে যবে বন্ধন! পড়বে মনে, নেই সে সাথে বাঁধবে বুকে দুঃখ-রাতে- আপনি গালে যাচবে চুমা, চাইবে আদর, মাগবে ছোঁওয়া, আপনি যেচে চুমবে- বুঝবে সেদিন বুঝবে। --কাজী নজরুল ইসলাম

  • আমার বুকের যে কাঁটা-ঘা তোমায় ব্যথা হানত্ সেই আঘাতই যাচবে আবার হয়ত হ’য়ে শ্রান– আসবে তখন পান’। হয়ত তখন আমার কোলে সোহাগ-লোভে প’ড়বে ঢ’লে, আপনি সেদিন সেধে কেঁদে চাপবে বুকে বাহু বেঁধে, চরণ চুমে পূজবে- বুঝবে সেদিন বুঝবে! --কাজী নজরুল ইসলাম

  • ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। --সংগৃহীত

  • শেখ মুজিবুর রহমান ভিয়েতনামী জনগনকে অনুপ্রাণিত করেছিলেন। --কেনেথা কাউণ্ডা

  • দৃঢ় বিশ্বাস, অনবরত প্রচেষ্টা এবং বিশ্বজয়ী প্রেম-জীবনযুদ্ধ এই হলো মানুষের হাতিয়ার। --আল্লামা ইকবাল

  • আমার অভিধানে "অসম্ভব" নামে কোন শব্দ নেই। --নেপোলিয়ন বোনাপার্ট

  • নিজের লক্ষ্য ও স্বপ্নকে আপনার আত্মার সন্তান হিসেবে লালন করুন, এগুলোই আপনার চূড়ান্ত সাফল্যের নকশা হবে। --নেপোলিওন হিল

  • সাফল্যের মূলমন্ত্র হল যা আমরা ভয় পাই তার উপর নয় বরং আমরা যা চাই তার উপর আমাদের চেতন মনকে কেন্দ্রীভূত করা। --ব্রায়ান ট্রেসি

  • পারিব না' একথাটি বলিও না আর, কেন পারিবে না তাহা ভাব একবার; পাঁচজনে পারে যাহা, তুমিও পারিবে তাহা, পার কি না পার কর যতন আবার একবার না পারিলে দেখ শতবার। --কালীপ্রসন্ন ঘোষ

  • একবার না পারিলে দেখ শতবার। --প্রবাদ

  • এই বিশ্বে স্থায়ী কিছুই না, এমনকি আমাদের সমস্যাগুলোও না। --চার্লি চ্যাপলিন

  • স্বপ্ন সেটা নয় যেটা মানুষ, ঘুমিয়ে ঘুমিয়ে দেখে; স্বপ্ন সেটাই যেটা পূরনের প্রত্যাশা, মানুষকে ঘুমাতে দেয় না। --এ পি জে আব্দুল কালাম

  • সূর্য আমি, ঐ দিগন্তে হারাব, অস্তমিত হব, তবু ধরনীর বুকে চিহ্ন রেখে যাব। --সংগৃহীত

  • দুঃখ গুলোকে অনেক বড় মনে হয়, সুখ গুলোর চেয়ে। কিন্তু একটি সফলতাকে অনেক বড় মনে হয়, হাজার ব্যর্থতার চেয়ে। --সুজন মজুমদার

  • যে পুরুষ কখনো দুঃখকষ্ট ভোগ করেনি এবং পোড় খাওয়া মানুষ নয় মেয়েদের কাছে সে তেমন বাঞ্ছনীয় না । কারণ দুঃখকষ্ট পুরুষকে দরদি ও সহনশীল করে তোলে। --ডেনিস রবিনস

  • যার মা আছে, সে কখনও গরীব নয়। --আব্রাহাম লিংকন

  • জীবনে প্রগতির অাশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে। --নেতাজি সুভাষচন্দ্র বসু

  • আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ। --বিল গেটস

  • একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাশ করে। এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা। --বিল গেটস

  • সাফল্য অনেকটা উস্কানি দেয়া শিক্ষকদের মত। এটা দক্ষ ও বুদ্ধিমান লোকদের চিন্তা করতে বাধ্য করায় যে তারা কখনো হারবে না। --বিল গেটস

  • বাংলাদেশের হয়ে টানা ১০০ ম্যাচ জিতলেও, তার পরের ম্যাচের জন্য জেতার তাগিদ একই থাকবে. তৃতীয় ম্যাচে তাই ছাড় দেয়ার প্রশ্নই উঠে না। --মাশরাফি বিন মর্তুজা

  • দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি মাত্র উপায় আছে আর তা হল ঝুঁকি না নেওয়া। --মার্ক জাকারবার্গ

  • দ্রুত কাজ করে অন্যকে অতিক্রম করুন। আপনি যদি সেটি না পারেন, তাহলে বুঝতে হবে আপনি খুব দ্রুত কাজ করতে পারছেন না। --মার্ক জাকারবার্গ

  • আপনার সম্পর্কে একটা ম্যুভিতে কি বলা হল কিংবা আপনি কী বলছেন, তাতে অন্যরা খুব একটা গুরুত্ব দিবে না। আপনি কী করেছেন, সবাই সেটি দেখতে চায়। --মার্ক জাকারবার্গ

  • আপনি যা করছেন, যদি ভালোবাসেন এবং ওই কাজে সফলতার জন্য সবকিছু করতে ইচ্ছুক থাকেন, তাহলে সেটা হাতের নাগালে পৌঁছবে। কাজের পেছনে প্রতিটা মিনিটের মূল্যায়ন প্রয়োজন। ভাবুন আর ভাবুন; যে আসলেই আপনি কি নকশা অথবা তৈরি করতে চাচ্ছেন। --স্টিভ ওজনিয়াক

  • পা দুটো বেইমানি করলেও ঘাড়ের রগ বাঁকা করে চ্যালেঞ্জ করবো নিজেকেই। শুধু একটা বল করতে চাই বাংলাদেশের হয়ে। --মাশরাফি বিন মর্তুজা

  • মুক্তিযোদ্ধারা যদি পায়ে গুলি নিয়ে যুদ্ধ করতে পারে অামি কেন সামান্য সার্জারি নিয়ে বোলিং করতে পারব না। --মাশরাফি বিন মর্তুজা

  • জেগে ওঠো, সচেতন হও এবং লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত থেমো না। --স্বামী বিবেকানন্দ

  • মুস্তাফিজের সঙ্গে বিশ্বের কোনো বোলারের সঙ্গে তুলনা হয় না। কারণ আমি সব সময় বলেছি ও যেন অন্য গ্রহের কেউ। ওর সঙ্গে কারও তুলনা করার সুযোগ নেই। --মাশরাফি বিন মর্তুজা

  • যদি আমরা একটি কাঙ্ক্ষিত সমাজ কিংবা বিশ্বের কল্পনা করতে না পারি, তাহলে তা কখনোই সত্যি হবে না। সে জন্য আমাদের একটি গন্তব্য দরকার, একটি নির্দেশনা দরকার। তুমি যদি জানো যে তোমাকে কোথায় যেতে হবে, তাহলে তুমি অবশ্যই সেখানে পৌঁছাতে পারবে। তোমার প্রযুক্তি, যোগাযোগ ক্ষমতা তোমাকে সেখানে নিয়ে যাবে। --ড. মুহাম্মদ ইউনূস

  • দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যের পর্যায়ে থাকবে—এমন একটি বিশ্বের কথা কল্পনা করো। দেখবে একসময় তা সত্যিই হয়ে যাবে।

  • শিক্ষার উচিত তাকে উদ্যোক্তা বা চাকরি সৃষ্টিকারী হতে প্রস্তুত করা, চাকরি খুঁজতে নয়।...আমরা যদি তরুণদের চাকরি সৃষ্টিকারী হিসেবে গড়ে তুলতাম, তাহলে বেকারত্ব বলে কিছু থাকত না। --ড. মুহাম্মদ ইউনূস

  • ভিন্নভাবে চিন্তা করার ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, অপরিচিত পথে চলার ও অসম্ভব জিনিস আবিষ্কারের সাহস থাকতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। এ সকল মহানগুণের দ্বারা তরুণদের চালিত হতে হবে। তরুণ প্রজন্মের প্রতি এই আমার বার্তা। -- এ পি জে আব্দুল কালাম

  • আকাশের দিকে তাকাও। আমরা একা নই। পুরো মহাবিশ্ব আমাদের প্রতি বন্ধুত্বসুলভ। যারা স্বপ্ন দেখে এবং কাজ করে শুধুমাত্র তাদেরকেই শ্রেষ্ঠটা দেওয়ার জন্য চক্রান্তে লিপ্ত এই বিশ্ব। --এ পি জে আব্দুল কালাম


নারীকে নিয়ে উক্তি

  • নারী সম্পর্কে আমি একটি বই লিখছি; কয়েকজন মহিলা আমাকে বললেন, অধ্যাপক হয়ে আমার এ-বিষয়ে বই লেখা ঠিক হচ্ছে না। আমি জানতে চাইলাম, কেনো ? তাঁরা বললেন, বিষয়টি অশ্লীল ! --হুমায়ূন আজাদ

  • মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে তাকে ঘৃনা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পড়েও দাগ রেখে যায়। --সমরেশ মজুমদার

  • প্রতিটা মেয়ে হয়ত তার স্বামীর কাছে রানী হয়ে থাকতে পারে না। কিন্তু প্রতিটা মেয়েই তার বাবার কাছে রাজকন্যা হয়ে থাকে। --হুমায়ূন আহমেদ

  • পুরুষ শেষ অবধি চায় না মেয়ের মধ্যে পুরুষের অনুকরণ যেমন মেয়ে চায় না মেয়েলি পুরুষ। --প্রবোধকুমার সাণ্যাল

  • তরুণী মেয়েদের হঠাৎ আসা আবেগ হঠাৎ চলে যায়। আবেগকে বাতাস না দিলেই হলো। আবেগ বায়বীয় ব্যাপার, বাতাস পেলেই তা বাড়ে। অন্য কিছুতে বাড়ে না। --হুমায়ূন আহমেদ

  • নিজেদের অধিকারের ব্যপারে সামান্য সচেতন হলে মেয়েরা নিশ্চয়ই বুঝতো যে জগতে যত নির্যাতন আছে মেয়েদের বিরূদ্ধে সবচেয়ে বড় নির্যাতন হল , মেয়েদেরকে সুন্দরী হওয়ার জন্য লেলিয়ে দেওয়া। --তসলিমা নাসরিন

  • একজন বিবাহিত মেয়ে কোন দিনই কুমারী জীবনে ফিরে যেতে পারে না। কিন্ত কাছাকাছি হয়ত যাওয়া যায়। চেস্টা করলেই যাওয়া যায়। --হুমায়ূন আহমেদ

  • নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে। --রবীন্দ্রনাথ ঠাকুর

  • মেয়েরা অতি দূরের আত্মীয়কে কাছের মানুষ প্রমাণ করার জন্যে চট করে তুই বলে। --হুমায়ূন আহমেদ

  • যে পুরুষ অসংশয়ে অকুন্ঠিতভাবে নিজেকে প্রচার করিতে পারে সেই সমর্থ পুরুষ সহজেই নারীর দৃষ্টি আর্কষণ করিতে পারে। --রবীন্দ্রনাথ ঠাকুর

  • নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার থেকে আসা মেয়েগুলো তাদের সব রকম কনজারভেটিভ ধারনা বুকে পুষে রেখে এমন ভাবভঙ্গী করে যেন পৃথিবীর সব ছেলেই তাদের দিকে হামলে পড়ছে। --সমরেশ মজুমদার

  • মেয়েরা এমনিতেই সন্দেহ বাতিকগ্রস্ত হয়। পেটে সন্তান থাকা অবস্থায় সন্দেহ রোগ অনেকগুনে বেড়ে যায়। --হুমায়ূন আহমেদ

  • সুন্দরী মেয়েদের হাতের লেখা সুন্দর হয়। এটা হল নিপাতনে সিদ্ধ। সুন্দরীরা মনে প্রাণে জানে তারা সুন্দর। তাদের চেষ্টাই থাকে তাদের ঘিরে যা থাকবে সবই সুন্দর হবে। --হুমায়ূন আহমেদ

  • একজন পুরুষ সর্বদা অর্থ উপার্জনের ধান্ধায় থাকে আর একজন মহিলা তার দেহগঠন নিয়ে ব্যস্ত থাকে। --বাটলার

  • মেয়েমানুষের এরকম হয়, ওরকম হয়, সব রকম হয়, শুধু মনের মত হয় না। --মানিক বন্দ্যোপাধ্যায়

  • শুধু পরনারীর সঙ্গ নিয়ে সারা জীবন কাটানো যায় না। --যাযাবর

  • সাধারণত স্ত্রীজাতি কাঁচা আম, ঝাল লঙ্কা এবং কড়া স্বামীই ভালোবাসে। যে দুর্ভাগ্য পুরুষ নিজের স্ত্রীর ভালোবাসা হইতে বঞ্চিত সে - যে কুশ্রী অথবা নির্ধন তাহা নহে; সে নিতান্ত নিরীহ। --রবীন্দ্রনাথ ঠাকুর

  • রূপবতীদের সব অভদ্রতা ক্ষমা করা যায়। এরা অভদ্র হবে এটাই স্বাভাবিক। এরা ভদ্র হলে অস্বস্তি লাগে। --হুমায়ূন আহমেদ

  • স্ত্রীলোকদের ব্যাপারে তোমরা কল্যাণের উপদেশ গ্রহণ কর। কেননা তাদেরকে তৈরীই করা হয়েছে পাঁজরের হাড় থেকে, আর পাজরের যা সবচেয়ে বক্র তা উপরের অংশে থাকে। তুমি যদি তা সোজা করতে যাও তবে তা ভেঙ্গে যাবে। আর যদি এমনি ছেড়ে দাও তবে তা চিরদিন বক্রই থেকে যাবে। অতএব, তাদের ব্যাপারে কল্যাণের অসিয়ত গ্রহণ কর। --আল হাদিস

  • একটি একা মেয়ে ইচ্ছে করলেই বাজার যেতে পারে, ডাক্তার এর সঙ্গে দেখা করে ওষুধ আনতে পারে। কিন্তু এসব করণীয় কাজ কেউ আন্তরিকতার সাথে করে দিলে একধরনের আরাম হয় । মনের আরাম। --সমরেশ মজুমদার

  • স্ত্রীলোকদিগের উপর যেমন কঠিন শাসন, পুরুষের উপর তেমন কিছু নেই। কথায় কিছু হয় না, ভ্রষ্ট পুরুষের কোন সামাজিক দণ্ড নেই। একজন স্ত্রী সতীত্ব সম্বন্ধে কোন দোষ করিলে সে আর মুখ দেখাইতে পারে না। হয়তো আত্মীয় স্বজন তাকে বিষ প্রদান করেন, আর একজন পুরুষ প্রকাশ্যে সেই সব কাজ করিয়া রোশনাই করিয়া জুড়ি হাকাইয়া রাত্রিশেষে পত্নীকে চরণরেণু স্পর্শ করাইয়া আসেন, পত্নী পুলকিত হয়েন। --বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

  • বধু তোমার গরবে গরবিনী নাম রুপসী তোমার রুপে হেন মনে হয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে। --জ্ঞানদাস

  • যখন রাত আসে তখন ঘুম আসে যখন ঘুম আসে তখন স্বপ্ন আসে যখন স্বপ্ন আসে তখন তুমি আসো – যখন তুমি আসো তখন ঘুমও আসে না, স্বপ্নও আসে না। --নিমাই ভট্টাচার্য

  • কোনকালে একা হয়নিকো জয়ী, পূরুষের তরবারী; প্রেরনা দিয়েছে, শক্তি দিয়াছে, বিজয়ালক্ষী নারী। --কাজী নজরুল ইসলাম

  • একজন মেয়ে একজন পুরুষকে বিয়ে করে পুরুষটির চরিত্রের জন্য, তারপর সারা জীবন চেষ্টা করে সেই চরিত্রটি বদলাবার। --প্রবাদ

  • আমাকে বিক্রির টাকা হক্কের টাকা আর আমার রোজগারের টাকা নোংরা টাকা। --সুনীল গঙ্গোপাধ্যায়

  • পৃথিবীর ইতিহাসে, কোনও অন্ধকার সমাজে যখনই কোনও নারী পুরুষতন্ত্রের বিরুদ্ধে রুখে উঠেছে, নিজের স্বাধীনতার কথা বলেছে, ভাঙতে চেয়েছে পরাধীনতার শেকল, তাকেই গালি দেওয়া হয়েছে পতিতা বলে। --তসলিমা নাসরিন

  • হে নারী, কেউ যদি তোমাকে ধর্ষণ করতে আসে, তুমিও তাকে ধর্ষণ করে দাও। পুরুষদের দেখিয়ে দাও, ধর্ষণ শুধু তারা নয়, তোমরাও পারো। --তসলিমা নাসরিন

  • নারীর হৃদয় সাপের, বুদ্ধি গাধার, রূপটা দেবীর, চোখটা ধাঁধার। --প্রবাদ

  • তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। --নেপোলিয়ন বোনাপার্ট

  • অধিকাংশ রূপসীর হাসির শোভা মাংসপেশির কৃতিত্ব, হৃদয়ের কৃতিত্ব নয়। --হুমায়ূন আজাদ

  • শাড়ি প’রে শুধু শুয়ে থাকা যায়; এজন্যে বাঙালি নারীদেরহাঁটা হচ্ছে চলমান শোয়া। --হুমায়ূন আজাদ

  • ছেলেটি তার বিছানা গুছিয়ে না রাখলে মা খুশি হয়, দেখতে পায় একটি পুরুষের জন্ম হচ্ছে; কিন্তু মেয়েটি বিছানা না গোছালে একটি নারীর মৃত্যু দেখে মা আতংকিত হয়ে পড়ে। --হুমায়ূন আজাদ

  • পৃথিবী জুড়ে প্রতিটি নরনারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ; কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেনি। --হুমায়ূন আজাদ

  • ভদ্র ছেলেদের জন্য মেয়েদের মনে কখনও প্রেম জাগে না। যা জাগে সেটা হল সহানুভূতি। --হুমায়ূন আহমেদ

  • ক্ষুধা ও সৌন্দর্যবোধের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। যে-সব দেশে অধিকাংশ মানুষ অনাহারী, সেখানে মাংসল হওয়া রূপসীর লক্ষণ; যে-সব দেশে প্রচুর খাদ্য আছে, সেখানে মেদহীন হওয়া রূপসীর লক্ষণ। এজন্যেই হিন্দি আর বাঙলা ফিল্মের নায়িকাদের দেহ থেকে মাংস চর্বি উপচে পড়ে। ক্ষুধার্ত দর্শকেরা সিনামা দেখে না, মাংস ও চর্বি দেখে ক্ষুধা নিবৃত্ত করে। --হুমায়ূন আজাদ

  • মেয়েদের স্বভাবই হচ্ছে হালকা জিনিস নিয়ে মাতামাতি করা। --হুমায়ূন আহমেদ

  • মেয়েরা ব্যাক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না। --হুমায়ূন আহমেদ

  • মেয়েদের চরিত্রের মাধুর্য পাওয়া যায় কুমারী অবস্থায়। --প্রবোধকুমার সাণ্যাল

  • গত দু-শো বছরে গবাদিপশুর অবস্থার যতোটা উন্নতি ঘটেছে নারীর অবস্থার ততোটা উন্নতি ঘটে নি। --হুমায়ূন আজাদ

  • পুরুষতান্ত্রিক সভ্যতার শ্রেষ্ঠ শহীদের নাম মা। --হুমায়ূন আজাদ

  • ও যৌবন ঘুমেরই স্বপন সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন। --হাসন রাজা

  • আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে,আঁখি মুঞ্জিয়া দেখ রূপ রে আরে দিলের চক্ষে চাহিয়া দেখ বন্ধুয়ার স্বরূপ রে। --হাসন রাজা

  • সারাদিন মেকাপ নিয়ে ব্যস্ত থাকলে দিন বদল দেখবে কেমনে? - খালেদা জিয়াকে উদ্দেশ্য করে। --মতিয়া চৌধুরি

  • বিশ্বের নারী নেতারা নারীদের প্রতিনিধি নয়; তারা সবাই রুগ্ন পিতৃতন্ত্রের প্রিয় সেবাদাসী। --হুমায়ূন আজাদ

  • গল্প উপন্যাস হল অল্প বয়সী মেয়েদের মাথা খারাপের মন্ত্র। --হুমায়ূন আহমেদ

  • কাজল ছাড়া মেয়ে দুধ ছাড়া চায়ের মত। --হুমায়ূন আহমেদ

  • নারীর বয়স তার দেহে পুরুষের বয়স তার মনে। --প্রবাদ

  • মহিলাদের ঘ্রাণশক্তি খুবই প্রবল। আমার এক বন্ধুপত্নী স্বামীর সাথে টেলিফোনে আলাপের সময়ও তার স্বামীর মুখে হুইস্কির ঘ্রাণ পান। --হুমায়ূন আজাদ

  • দরিদ্র পুরুষদের প্রতি মেয়েদের একপ্রকার মায়া জন্মে যায়, আর এই মায়া থেকে জন্মায় ভালোবাসা। --হুমায়ূন আহমেদ

  • যে নারীকে ঘুমন্ত অবস্থায় সুন্দর দেখায় সেই প্রকৃত রূপবতী। --হুমায়ূন আহমেদ

  • পৃথিবীতে বা সমুদ্রে যত হিংস্র প্রাণী আছে সবছেয়ে বৃহত্তম প্রাণী হল মেয়েরা। --মেনানডির

  • মেয়েদের চোঁখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের অপরটি ছলনার। --পিথাগোরাস

  • মেয়েরা গোছানো মানুষ পছন্দ করে না। মেয়েরা পছন্দ করে অগোছালো মানুষ। --হুমায়ূন আহমেদ

  • এরশাদের প্রধান অপরাধ পরিবেশদূষন: অন্যান্য সরকারগুলো পুরুষদের দূষিত করেছে, এরশাদ দূষিত করেছে নারীদেরও। --হুমায়ূন আজাদ

  • পুরুষের বুদ্ধি খড়গের মতো; শান বেশি না দিলেও কেবল ভারেই অনেক কাজ করতে পারে। মেয়েদের বুদ্ধি কলম-কাটা ছুরির মতো; যতই ধার দাওনা কেনো, তাতে বৃহৎ কাজ চলে না। -- রবীন্দ্রনাথ ঠাকুর

  • ছেলেদের জন্য পৃথিবীতে সব চাইতে মূল্যবান হল মেয়েদের হাসি। --হুমায়ূন আহমেদ

  • যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর। --আল কুরআন

  • মেয়েরা গণেশের মত, মা দূর্গার চারপাশে পাক দিয়ে যে জগত দেখে তাতেই তৃপ্তি আর পুরুষরা কার্তিকের মত সারা পৃথিবী ঘুরে আসে অথচ কি দেখে তা তারাই জানে না। -- সমরেশ মজুমদার

  • গিন্নির চেয়ে শালী ভালো। --কাজী নজরুল ইসলাম

  • যে সমাজে শিক্ষিত, স্বনির্ভর, সচেতন মেয়ের সংখ্যা বেশি, সেই সমাজে বিচ্ছেদের সংখ্যাটা বেশি, বিয়ের সংখ্যাটা কম। --তসলিমা নাসরিন


ভালোবাসার উক্তি

  • কখনো বাগান, কখনো দিগন্ত কখনো শ্রাবণ, কখনো বসন্ত আমি সেই তোমাকেই খুঁজি -- সংগৃহীত

  • ভালবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভাল। বিয়ে হলে মানুষটা থাকে ভালবাসা থাকে না। আর যদি বিয়ে না হয় তাহলে হয়ত বা ভালবাসাটা থাকে,শুধু মানুষটাই থাকে না। মানুষ এবং ভালবাসা এই দুয়ের মধ্যে ভালবাসাই হয়ত বেশি প্রিয়।-- হুমায়ূন আহমেদ

  • কাউকে সারা জীবন কাছে পেতে চাও? তাহলে প্রেম দিয়ে নয় বন্ধুত্ব দিয়ে আগলে রাখো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে কিন্তু বন্ধুত্ব কোনদিন হারায় না-- উইলিয়াম শেক্সপিয়র

  • একজন মানুষকে সত্যিকারভাবে জানার উপায় হচ্ছে তার স্বপ্নটা জানা-- হুমায়ূন আহমেদ

  • এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায়-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • সমাজ সংসার মিছে সব, মিছে এ জীবনের কলরব। কেবলই আঁখি দিয়ে আঁখির সুধা পিয়ে হৃদয় দিয়ে হৃদি অনুভব – আঁধারে মিশে গেছে আর সব।।-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন, সে জানে তোমারে ভোলা কি কঠিন-- কাজী নজরুল ইসলাম

  • প্রেমের পরশে প্রত্যেকেই কবি হয়ে ওঠে-- প্লেটো

  • প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, বুদ্ধিমান বোকা হয়ে যায়-- স্পুট হাসসুন

  • ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ-- জর্জ চ্যাপম্যান

  • ভালোবাসতে শেখ, ভালোবাসা দিতে শেখ তাহলে তোমার জীবনে ভালোবাসার অভাব হবে না-- টমাস ফুলার

  • কোনো কিছুকে ভালোবাসা হলো সেটি বেঁচে থাক তা চাওয়া-- কনফুসিয়াস

  • যখন আপনি কাউকে ভালোবাসেন তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে-- এলিজাবেথ বাওয়েন

  • ভালোবাসা যখন অবদমিত হয়, তার জায়গা দখল করে ঘৃণা-- হ্যাভনক এলিস

  • তুমি তা জানো না কিছু, না জানিলে- আমার সকল গান তবুও তোমারে লক্ষ্য ক’রে! যখন ঝরিয়া যাব হেমন্তের ঝড়ে, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের ‘পরে শুয়ে রবে?-- জীবনানন্দ দাশ

  • অলির ও কথা শুনে বকুল হাসে কই তাহার মত তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ও ধুলিতে যে ফাগুন আসে কই তাহার মত তুমি আমার কাছে কভু আসো না তো।-- হেমন্ত মুখোপাধ্যায়

  • অভিমানী প্রেমিকা ভুলে যায় যে প্রেমিকেরও অভিমান হতে পারে-- সংগৃহীত

  • প্রেমের নাম বেদনা, সে কথা তো বুঝিনি আগে। দুটি প্রানের সাধনা, কেন যে বিদূর লাগে।-- সংগৃহীত

  • তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমারে টানে।।-- কে. জি. মুস্তফা

  • আমাকে খোঁজো না তুমি বহুদিন-কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো;- এক নক্ষত্রের নিচে তবু – একই আলো পৃথিবীর পারে আমরা দুজনে আছি; পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়...-- জীবনানন্দ দাশ

  • ডাকিয়া কহিল মোরে রাজার দুলাল,- ডালিম ফুলের মতো ঠোঁট যার রাঙা, আপেলের মতো লাল যার গাল, চুল যার শাঙনের মেঘ, আর আঁখি গোধূলির মতো গোলাপী রঙিন, আমি দেখিয়াছি তারে ঘুমপথে, স্বপ্নে-কত দিন!-- জীবনানন্দ দাশ

  • পৃথিবীর সব ঘুঘু ডাকিতেছে হিজলের বনে; পৃথিবীর সব রূপ লেগে আছে ঘাসে; পৃথিবীর সব প্রেম আমাদের দু-জনার মনে; আকাশ ছড়ায়ে আছে শান্তি হয়ে আকাশে আকাশে-- জীবনানন্দ দাশ

  • শুধু তোমাকে একবার ছোঁব, ঐ আনন্দে কেটে যাবে সহস্র জীবন-- নির্মলেন্দু গুণ

  • চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের’পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা-- জীবনানন্দ দাশ

  • সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি-দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে; বলেছে সে, ‌‌‘এতদিন কোথায় ছিলেন?’ পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন-- জীবনানন্দ দাশ

  • তুমি মুখ তুলে তাকাওনি বলে রৌদ্রদগ্ধ হয়ে গেছে হৃদয়ের ঘন বনাঞ্চল বর্ষণ-অভাবে সেখানে দিয়েছে দেখা ব্যধি ও মড়ক, একমাত্র তুমি মুখ তুলে তাকাওনি বলে এই গ্লানি এই পরাজয়-- মহাদেব সাহা

  • চোখে তার যেন শত শতাব্দীর নীল অন্ধকার! স্তন তার করুণ শঙ্খের মতো–দুধে আর্দ্র-কবেকার শঙ্খিনীমালার!-- জীবনানন্দ দাশ

  • প্রেম হল সিগারেটের মতো, যার আরাম্ভ হল অগ্নি দিয়ে আর শেষ পরিনতি ছাইয়েতে-- জর্জ বার্নার্ড শ

  • হে বর্ষা, এত বেশী ঝরোনা যে আমার প্রেয়সী আমার কাছে আসতে না পারে। ও এসে যাওয়ার পর এত মুষলধারায় ঝরো যেন ও যেতেই না পারে।-- সংগৃহীত

  • হিসাব নিকাস করে ব্যবসা হয়, ভালোবাসা হয় না-- সংগৃহীত

  • যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়-- হুমায়ূন আহমেদ

  • প্রেমে-পড়া আর রাজনীতি করার মধ্যে মেটাফরিক মিল খুঁজে পাই; তারুণ্যে প্রেমে পড়ে সুন্দর মুখ দেখে, আর তরুণোত্তীর্ণে শরীর দেখে; তেমনি তরুন বয়সে রাজনীতি করে আদর্শ দেখে আর বার্ধক্যে এসে মন্ত্রীত্ব দেখে।-- সংগৃহীত

  • ভালোবাসা নিজেই তার ক্ষেত্রেবিচারের পথ করে নেয় -- টমাস মিডল্টন

  • ভালোবাসা রঙিন প্রজাপতির মতো উড়ে উড়ে ছন্দ তুলে যায়। কিন্তু চলে যাওয়া মাত্রই সেখানে এক বিবর্ন বিষণ্নতা নেমে আসে।-- জন ম্যান্সফিল্ড

  • পৃথিবীর সবচেয়ে বড় দূরত্ব কোনটি জানো? নাহ, জীবন থেকে মৃত্যু পর্যন্ত, উত্তরটা সঠিক নয়। সবচেয়ে বড় দূরত্ব হলো যখন আমি তোমার সামনে থাকি, কিন্তু তুমি জানো না যে আমি তোমাকে কতটা ভালোবাসি।-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • আমি তোমাকে অসংখ্য ভাবে ভালবেসেছি, অসংখ্যবার ভালবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালবেসেছি, বছরের পর বছর, সর্বদা, সবসময়।-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা - তরকারীতে লঙ্কামরিচের মত-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • চিঠি লেখার প্রতিভা সবচেয়ে বিকশিত হয় প্রেমে পড়লে। প্রেমপত্র তাই সবদেশে এত আদরের।-- শংকর

  • আমার অভাব যদি তুমি বুঝতে না পার তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না-- কালস্যান্ডবার্গ

  • ভালোবাসার চোখকে ফাকি দেওয়া যায় না--জন ক্রাউন

  • ধোয়া টাকা আর প্রেম কিছুতেই চেপে রাখা যায় না। ঠিক ফুটে বেরুবেই।-- শংকর

  • প্রেম একটি লাল গোলাপ-- শীর্ষেন্দু মুখোপাধ্যায়

  • ভালোবাসা দীন ভিখারিকেও রাজা করে-- নিমাই ভট্টাচার্য

  • তুমি যদি না দেখা দাও, কর আমায় হেলা, কেমন করে কাটে আমার এমন বাদল-বেলা।-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • স্বার্থসিদ্ধির চরমতম অভিব্যক্তি প্রেম-- ব্রুক জ্যাকসন

  • লুকোচুরিই তো প্রেমের রোমান্স। প্রেম যেদিন স্বীকৃতি পেয়ে যায় সেদিন থেকেই প্রেমের মজাও নষ্ট হয়ে যায়।-- আশুতোষ মুখোপাধ্যায়

  • যায় যদি লুপ্ত হয়ে থাকে শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল-- রবীন্দ্রনাথ ঠাকুর

  • অল্প বয়সের ভালোবাসা অন্ধ গন্ডারের মত। শুধুই একদিকে যায়। যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, আদর দিয়ে এই গন্ডারকে সামলানো যায় না।-- হুমায়ূন আহমেদ

  • বধু তোমার গরবে গরবিনী নাম রুপসী তোমার রুপে হেন মনে হয় ও দুটি চরণ সদা নিয়ে রাখি বুকে--জ্ঞানদাস

  • ছোট ছোট বিচ্ছেদ প্রেমকে গভীর করে আর দীর্ঘ বিচ্ছেদ প্রেমকে হত্যা করে--মিরবো

  • বেশি কিছু আশা করা ভুল বুঝলাম আমি এতদিনে।। মুক্তি মেলে না সহজে জড়ালে হৃদয় কোনো ঋণে।।-- সংগৃহীত

  • কে তুমি আমারে ডাকো অলখে লুকায়ে থাকো ফিরে ফিরে চাই দেখিতে না পাই--গৌরী প্রসন্ন মজুমদার

  • মনে তো পড়ে না তবুও যে মনে পড়ে হাসিতে গেলেই কেন হৃদয় আঁধারে ভরে সমুখের পথে যেতে পিছনে টানিয়া রাখো-- গৌরী প্রসন্ন মজুমদার

  • নিশি রাত বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাস্‌ বাতাসে নিশি রাত – বাঁকা চাঁদ আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে, বাতাসে-- গৌরী প্রসন্ন মজুমদার

  • এ জীবনে যতটুকো চেয়েছি মন বলে তার বেশি পেয়েছি, পেয়েছি-- গৌরী প্রসন্ন মজুমদার

  • যদি হিমালয় আল্পসের সমস্ত জমাট বরফ একদিন গলেও যায়, তবুও তুমি আমার যদি নায়াগ্রা জলপ্রপাত একদিন সাহারের কাছে চলেও যায় তবুও তুমি আমার-- গৌরী প্রসন্ন মজুমদার

  • মেয়েরা তাত্বিক হয় পুরুষের সংসর্গের ঠিক আগে। পুরুষেরা তাত্বিক হয় নারী সংসর্গের পরে। - প্রবোধ কুমার সান্যাল।

  • মেয়েরা পুরুষের হৃদয় এক মিনিটেই চিনে নিতে পারে, এটি বিধাতার দেয়া শক্তি এদের। অথচ আশ্চর্যের ব্যাপার- ওরা নিজেরাই নিজেদের হৃদয় চিনতে পারে না। - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

  • ভালবাসার অর্থ হলো, যাকে তুমি ভালবাস তারমত জীবন যাপন করা। - টলস্টয়।

  • জ্ঞানী ব্যক্তি ভালবাসা প্রকাশ করে কর্মে। - জর্জ ডেভিডসন।

  • ভালবাসা ও প্রেম এক জিনিস নয়। একটায় মিশ্রিত থাকে স্নেহ, প্রীতি, শ্রদ্ধা ও সমীহের ভাব। অন্যটায় কেবল কামনা। ভালবাসার সাথে কামনা যুক্ত হলেই তা প্রেম। - মোহাম্মদ রহমত উল্লাহ।

  • ভালবাসার ক্ষেত্রে সেই সবচেয়ে জ্ঞানী, যে ভালবাসে বেশী কিন্তু প্রকাশ করে কম। - জন ডেভিডসন।

  • ব্যাংকে টাকা জমানোর মনোবৃত্তি আর ভালবাসার মনোবৃত্তি কখনো এক নয়। হিসেবি বুদ্ধি নিয়ে ভালবাসতে গেলে আপনার উদ্দেশ্য ব্যর্থ হবে। ইংরেজী LOVE আর বাংলা লাভ কোন দিন এক সংগে মিলানো যায় না। লাভের খেয়াল থাকলে LOVE (ভালবাসা) ব্যর্থ হয়ে যায়। - মোতাহার হোসেন চৌধুরী।

  • ভালবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা। - রফিক আজাদ।

  • ভালবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জলন্ত কাঠ। - পূর্নেন্দু পত্রী।

  • মূলতঃ ভালবাসা মিলনে মলিন হয়, বিরহে উজ্ঝ্বল। - হেলাল হাফিজ।

  • মভালবাসার মতো এমন ভয়ঙ্কর হৃদরোগ আর নেই। তুমি যদি সত্যি কাউকে ভালবেসে থাক নিজের অজান্তে সেও তোমার প্রতি দুর্বল হয়ে পড়বে। - মনচারী।

  • আমাকে সামান্যই ভালবাস, কিন্তু তা যেন দীর্ঘ দিনের জন্য হয়। - জন হে উড়।

  • পরিতৃপ্তিতে ভালবাসার মাধুর্য কমে যায়। - আব্রাহাম কওলে।

  • যে যাকে যত বেশী ভালবাসে, সে তাকে ততো বড়ো আঘাত দেয়।মোঃ মনিরুজ্জামান।

  • সত্যিকারের ভালবাসা মেয়েরা একজনকেই বাসে। - ইমদাদুল হক মিলন।

  • প্রেম বিয়ের সূর্যোদয় এবং বিয়ে প্রেমের সূর্যাস্ত। - ফরাসী প্রবাদ।

  • তুমি যদি একজন অসুন্দর মহিলাকে বিয়ে করো। তাহলে সে তোমার হবে। আর যদি একজন সুন্দরীকে বিয়ে করো, তবে তুমি তার হবে। - বিয়ন।

  • প্রেমের অভাবে নয়, বরং বন্ধুত্বের অভাবেই বিয়ে অসুখের হয়। -- ফ্রেডারিক নিৎস।

  • কাম ওপ্রেম একসংগে চলে, কোন দিন বিচ্ছেদ হয় না। -- সমরেশ মজুমদার।

  • মেয়েদের না এবং হ্যা এর মধ্যে কোন তফাত নেই। - সেরভেন টিস।

  • প্রেম মানুষকে শান্তি দেয় কিন্তু স্বস্তি দেয় না। –বায়রন।

  • প্রেমের মধ্যে ভয় না থাকিলে রস নিবিড় হয় না। -–রবীন্দ্রনাথ ঠাকুর।

  • প্রেম হচ্ছে সব কিছুর শুরু, মধ্য এবং অন্ত। --লাকর্ডেয়ার।

  • ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে। --লুইস ম্যাকেন, আমেরিকান সাংবাদিক

  • ভালবাসার প্রতিদানেই ভালবাসা পাওয়া যায়।

  • তুমি অপরকে ভালনা বাসলে, অপরের ভালবাসা পেতে পারনা।

  • ভালবাসা একটি সাময়িক সমাধি। -- প্লেটো

  • ভালবাসার জন্য যার পতন হয়, বিধাতার কাছে সে আকাশের উজ্জল তারার মত উজ্জল । -- বেন জনসন

  • ভালবাসার অর্থ হলো যাকে তুমি ভালবাসো তার মত জীবন যাপন করা । --টলস্টয়

  • প্রেম ও হাসির মধ্য দিয়ে বাচতে হবে । -- হোরেস

  • ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল । -- ইমারসন

  • পুরুষ অনে ঠেকে , অনেক ঘা খেয়ে ভালবাসতে শেখে । -- রবীন্দ্রনাথ

  • মেয়ে মানুষের ভালবাসা সবুর করতে পারেনা , বিধাতা তার হাতে সে অবসর দেননি। -- রবীন্দ্রনাথ

  • কামনা একটা প্রবল সাময়িক উত্তেজনা আর প্রেম হচ্ছে ধীর প্রশান্ত ও চিরন্তন। -- কাজী নজরুল

  • তুমি আমায় ভালবাস তাই তো আমি কবি আমার এ রূপ সে যে তোমার ভালবাসার ছবি। -- কাজী নজরুল

  • রঙিন ঠোটের সরুলতা হতে একটি চুমুরে ছিড়ে বেধে রাখা যায় রূপহীন সেই ভালবাসার কথাটিরে। -- জসীমউদ্দিন

  • চলো যাই প্রেম আর বিশ্বাসের আলো হাতে নিয়ে এগিয়ে পেরিয়ে যাই ঘৃনার নদীর সাঁকো । -- আহসান হাবিব

  • একটাই প্রশ্ন, যার কোনো উত্তর আজও আমি দিতে পারিনি। সেটা হচ্ছে, একজন নারী কী চায়? - সিগমুন্ড ফ্রয়েড, মনোবিজ্ঞানী

  • একটি হৃদয় কখনো কখনো ভেঙে যেতে পারে কিন্তু তখনো সেটা একই রকম রক্ত সরবরাহ করে। -- ফ্রাইড গ্রিন টমাটোস চলচ্চিত্রের সংলাপ

  • প্রতিটি সফল প্রেম বলতে বোঝায় যে প্রেমিকাকে পায়নি, আর প্রতিটি ব্যর্থ প্রেম বলতে বোঝায় যে প্রেমিকাকে বিয়ে করেছে । -- হুমায়ুন আজাদ

  • ভালবাসার মানে সাতার না জেনে সমুদ্রে লাফ দেওয়া

  • মানুষ খুবই স্বাধীন প্রাণী কিন্তু অদ্ভুত কারণে সে ভালবাসে শিকল পরে থাকতে। -- হুমায়ূন আহমেদ

  • দুঃসময়ে কোনো অপমান গায়ে মাখতে হয় না। ভালোবাসা ও ঘৃনা দুটাই মানুষের চোখে লিখা থাকে! -- হুমায়ূন আহমেদ

  • প্রেমে পড়া মানে নির্ভরশীল হয়ে পড়া। তুমি যার প্রেমে পড়বে সে তোমার জগতের একটা বিরাট অংশ দখল করে নেবে। যদি কোনো কারণে সে তোমাকে ছেড়ে চলে যায় তবে সে তোমার জগতের ঐ বিরাট অংশটাও নিয়ে যাবে। তুমি হয়ে পড়বে শূণ্য জগতের বাসিন্দা। -- হুমায়ূন আহমেদ

  • ভালোবাসা আর ঘৃণা আসলে একই জিনিস। একটি মুদ্রার এক পিঠে “ভালোবাসা” আরেক পিঠে লেখা ঘৃণা। প্রেমিক প্রেমিকার সামনে এই মুদ্রা মেঝেতে ঘুরতে থাকে। যাদের প্রেম যতো গভীর তাদের মুদ্রার ঘূর্ণন ততো বেশি। এক সময় ঘূর্ণন থেমে যায় মুদ্রা ধপ করে পড়ে যায়। তখন কারো কারোর ক্ষেত্রে দেখা যায় “ভালোবাসা” লেখা পিঠটা বের হয়েছে, কারো কারো ক্ষেত্রে ঘৃণা বের হয়েছে। কাজেই এই মুদ্রাটি যেন সবসময় ঘুরতে থাকে সেই ব্যবস্থা করতে হবে। ঘূর্ণন কখনো থামানো যাবে না।”― দাঁড়কাকের সংসার কিংবা মাঝে মাঝে তব দেখা পাই। -- হুমায়ূন আহমেদ

  • চাঁদের বিশালতা মানুষের মাঝেও আছে, চাঁদ এক জীবনে বারবার ফিরেআসে…ঠিক তেমন মানুষ প্রিয় বা অপ্রিয় যেই হোক,একবার চলে গেলে আবার ফিরে আসে। -- হুমায়ূন আহমেদ

  • ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে, সেই ভালোবাসা মধূর হয়।কেননা, হারানোর ভয়ে প্রিয়য়জনের প্রতি ভালোবাসা আরো বেড়ে যায়!! -- হুমায়ূন আহমেদ

  • যখন কেউ কারো জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটাই হলো প্রকৃত ভালোবাসা। -- হুমায়ূন আহমেদ

  • প্রত্যেক ভালবাসায় দুইজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবেই, এটাই হয়তো প্রকৃতির নিয়ম। -- হুমায়ূন আহমেদ

  • পৃথিবীর সবচেয়ে অসুন্দর দৃশ্য হল লোভে চকচক করা চোখ। আর সবচেয়ে সুন্দর দৃশ্য গভীর মমতায় আদ্র প্রেমিকার চোখ। -- হুমায়ূন আহমেদ


ইসলামিক উক্তি দ্বিতীয় পর্ব

  • আমি তিরিশ বছর ব্যয় করেছি আদব শিখতে এবং বিশ বছর ব্যয় করেছি জ্ঞানার্জনে।আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • কোন ব্যক্তি যতক্ষণ জ্ঞানার্জনের পথে থাকে ততক্ষণ সে জ্ঞানী, যখনই সে নিজেকে আলেম বলে মনে করে তখনই সে জাহেল হয়ে যায়। --আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • আমাদের অন্তরগুলো যদি শুদ্ধ হতো, তাহলে আল্লাহর স্মরণে (যিকিরে) কখনো আমরা ক্লান্তিবোধ করতাম না। --আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • ততক্ষণ পর্যন্ত যেকোন জ্ঞানের মাধ্যমে কেউ উন্নত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত সুন্দর আচরণের মাধ্যমে সে তার জ্ঞানকে সৌন্দর্যময় করে। --আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • আমি সিরিয়াতে একটি কলম ধার নিয়েছিলাম এবং কলমটি যার তাকে ফেরত দিতে ভুলে গিয়েছিলাম। যখন আমি মারভেতে (ইরানে অবস্থিত) এসে পড়েছিলাম, তখন খেয়াল করলাম কলমটি আমার সাথেই রয়ে গেছে। তাই আমি সিরিয়ায় ফিরে গিয়ে যার কলম তাকে ফেরত দিয়েছিলাম। --আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে জ্ঞানার্জন করার চেয়ে উত্তম আর কিছু নেই। এবং আল্লাহ ছাড়া অন্য কারো জন্য জ্ঞানার্জন করলে তিনি যেমন ঘৃণা করেন তা অন্য কিছুতে করেন না। --আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • যদি কোন ব্যক্তি তার ভাইয়ের মাঝে এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, সে​ গোপনে ​ভাইটিকে নির্দেশনা দিবে এবং​ একান্তেই ​তাকে নিষেধ করবে। অন্যদিকে, তার কারণে সে পুরষ্কৃত হবে ভাইয়ের দোষ লুকিয়ে রাখার জন্য এবং মন্দ কাজ থেকে তাকে নিষেধ করার জন্য। কিন্তু এখনকার দিনে, যখন কোন ব্যক্তি তার ভাইকে এমন কিছু করতে দেখে যা সে অপছন্দ করে, সে তাকে রাগিয়ে দেয় এবং তার দোষ প্রকাশ করে দেয়। --আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • কাপড়ের উপরে কালি হলো আলেমদের জন্য সুগন্ধির ন্যায়। --আবদুল্লাহ ইবনে মুবারাক (রাহিমাহুল্লাহ)

  • তিনটি বস্তু মানুষকে ধ্বংস করে দেয়। লোভ, হিংসা ও অহংকার। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • সাফল্যের অপর নামই অধ্যবসায়। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • তিনটি অভ্যাস মানুষের জন্য সর্বমুখী কল্যাণ ডেকে আনে। আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দু’হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং যে কোন সংকটে ধৈর্য ধারণ করা। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • শক্ত কথায় রেশমের মতো নরম অন্তরও পাথরের মতো শক্ত হয়ে যায়। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • ক্রোধ মনুষ্যত্বের আলোকশিখা নির্বাপিত করে দেয়। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • মানবজীবনের সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তার ‘মন এবং জবানকে’ নিয়ন্ত্রণের মধ্যে রাখতে সমর্থ হওয়া। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • দুই ধরনের লোক কখনও তৃপ্ত হতে পারে না- জ্ঞানের অম্বেষী এবং সম্পদের লোভী। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • আয়নায় নিজের চেহারা দেখ, যদি সুদর্শন হও তবে পাপের কালিমা লেপন করে ওকে কুৎসিত করো না! আর যদি কালো-কুশ্রী হয়ে থাক, তবে ওকে পাপ-পঙ্কিলতা মেখে আরও বীভৎস করে তুলো না। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • আল্লাহর প্রত্যেকটি ফয়সালাই ন্যায়বিচারের ওপর ভিত্তিশীল। সুতরাং কোন অবস্থাতেই অভিযোগের ভাষা যেন তোমার মুখে উচ্চারিত না হয়। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • দুনিয়াতে সবচেয়ে বোকা ও নির্বোধ সে, যে নিজের পবিত্রতা দাবী করে এবং নিজেই নিজের প্রশংসা করে। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • যদি কোন আলেমকে অন্য আলেমদের নামে মন্দ কথা বলতে দেখেন, তাকে এড়িয়ে চলুন। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • লোকের প্রশংসায় আনন্দিত হতে এবং লোকের নিন্দায় দুঃখিত হতে আপনার অন্তরকে প্রশ্রয় দিবেন না। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • যে ব্যক্তি ভালো কাজের আদেশ দেয় এবং খারাপ কাজ থেকে নিষেধ করে তার ধৈর্য, সহানুভূতি, জ্ঞান ও প্রজ্ঞা থাকতে হবে। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • আপনার অবশ্যই নিজেকে বুঝিয়ে সন্তুষ্ট রাখতে হবে এই বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা আপনার জন্য যা নির্ধারণ করে রেখেছেন সেটাই আপনার সবচাইতে সঠিক এবং সর্বাধিক কল্যাণকর। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • আপনি যা ভালোবাসেন তা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই আপনার অপছন্দের বিষয়টিতে ধৈর্যধারণ করতে হবে। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • নরম-কোমল কথামালা পাথরের চাইতে কঠিন হৃদয়কেও কোমল করে দেয়, কর্কশ-কঠিন কথাবার্তা রেশমের চাইতে কোমল হৃদয়কেও কঠিন করে দেয়। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • যদিও মানুষের হয়ত জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞান তাদের জন্য অর্থহীন যতক্ষণ তাতে বুদ্ধিমত্তার সংযোগ না ঘটবে। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • যে ব্যক্তি অন্যের খারাপ চরিত্র নিয়ে অভিযোগ করলো,সে নিজের চরিত্রের খারাপ দিকটি প্রকাশ করে দিলো। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভরশীলতা যেন সেই শিশুটির মতন যে খুব ভালো করে জানে সে যদি মাকে না-ও ডাকে তবু মা তার ব্যাপারে সম্পূর্ণ সচেতন এবং সঠিকভাবেই তার দেখাশোনা করছেন। --ইমাম গাজ্জালী (রহঃ)

  • তাহাজ্জুদের সময়ে করা দু’আ হলো এমন একটি তীরের মতন যা লক্ষ্যভ্রষ্ট হয় না --ইমাম শাফেয়ী (রহঃ)

  • দায়িত্ব বেড়ে যাবার আগেই তোমার ইবাদাতের পরিমাণ বাড়িয়ে দাও। কেননা একদিন এমন সময় আসবে যখন যথেষ্ট ইবাদাত করার মতন সময় পাবে না। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • তোমরা কি দেখ না সিংহ কেমন নিশ্চুপ হয়ে থাকে তবু সবাই তাকে ভয় করে, কুকুর তো সবসময় ঘেউ ঘেউ করে এবং সবাই তাকে ঘৃণা করে। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • আল্লাহকে যারা ভালোবাসেনা, তাদেরকে ভালোবাসবেন না। তারা যদি আল্লাহকে ছেড়ে থাকতে পারে, তারা আপনাকে ছেড়ে চলে যাবে। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • যেকথা ভেবে আমার অন্তর প্রশান্ত হয় তা হলো আমার জন্য যা নির্ধারিত আছে তা কখনো আমাকে ছেড়ে যাবে না এবং যা কিছু আমার পাওয়া হয়না তা কখনো আমার জন্য নির্ধারিত ছিলো না। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • যে ব্যক্তি দাবী করে যে, সে এই দুনিয়া ও তার স্রষ্টাকে একই সাথে ভালবাসে সে আসলে মিথ্যা কথা বলে। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • যে আপনার জন্য অন্যদের নামে গীবত করে, সে আপনার নামেও অন্যদের কাছে গীবত করবে। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • যাকে আল্লাহভীতি দান করে সম্মানিত করা হয়নি তার আর কোনো সম্মানই নেই। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • হাজার জন জ্ঞানীর সাথে যুক্তিতর্কে হয়তো আমি জিতে যাব, কিন্তু একজন মূর্খের সাথে আমি কখনোই পেরে উঠবো না। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • কিছু মানুষ পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু তাদের চরিত্র তাদের আজো বাঁচিয়ে রেখেছে, আর কিছু মানুষ বেঁচে আছে কিন্তু তাদের চরিত্র তাদেরকে মেরে ফেলেছে। --ইমাম শাফেয়ী (রহঃ)

  • দু’টি অংশের সমন্বয়ে ঈমান; একটি অংশ ধৈর্য (সবর) এবং অপরটি কৃতজ্ঞ হওয়া (শোকর)। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • আমাদের হৃদয় একটা পাখির মতন, মাথাটি যার ভালোবাসা এবং পাখা দু’টি হলো আশা ও ভয়। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • আন্তরিকতাবিহীন আমল হচ্ছে পরিষ্কার পানিতে ময়লা মিশিয়ে বয়ে নিয়ে যাবার মত। এটা বহনকারীকে শুধু ভার অনুভব করাবে আর কোন উপকারে আসবে না। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • কুফর এবং ঈমান কখনো একসাথে থাকতে পারেনাঃ যখন এদের একটি উপস্থিত থাকে, তখন অন্যটি হারিয়ে যায়। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • কোন ভালো কাজ করার পর যদি আপনি অন্তরে মিষ্টতা অনুভব না করেন এবং হৃদয় প্রশান্ত না হয় তাহলে আপনার অন্তরকে সন্দেহ করুন। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার জীবনের সন্তান হয়ো না, নিশ্চয়ই সন্তান তার মা-কে অনুসরণ করে। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • পাপকাজের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে একটি হলো তা আপনার কাছ থেকে জ্ঞান ছিনিয়ে নেবে। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • যখন আদম (আলাইহিস সালাম) জান্নাত থেকে নেমে এসেছিলেন তখন শয়তান আনন্দে উৎফুল্ল হয়েছিলো, কিন্তু সে জানতো না একজন ডুবুরি যখন সাগরে ডুব দেয়, সে মণি-মুক্তা সংগ্রহ করে আবার ভেসে ওঠে। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • আমাদের পুর্ব প্রজন্মের একজন মানুষ বলেছিলেন, খারাপ কাজের একটি শাস্তি হলো আরো খারাপ কাজ হওয়া এবং ভালো কাজের একটি পুরষ্কার হলো আরো ভালো কাজ হওয়া। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • প্রতিটি পাপ আরো অনেক পাপের জন্ম দেয়, একটি পাপ আরেকটি পাপের দিকে নিয়ে যেতে থাকে যতক্ষণ না পর্যন্ত সেই পাপরাশি মানুষটিকে এমনভাবে কাবু করে ফেলে যে কৃত পাপগুলোর জন্য তাওবা করাকে তার কাছে কঠিন বলে মনে হয়। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • আপনার নিজ অন্তরকে খুঁজে পেতে চেষ্টা করুন তিনটি স্থানে– ১) যখন কুর’আন তিলাওয়াত শুনবেন, ২) যেসব মজলিশে (আল্লাহর) যিকির হয়, ৩) এবং যখন (একাকী) গোপনে থাকবেন। এই জায়গাগুলোতে যদি আপনি তা খুঁজে না পান, তাহলে আল্লাহর কাছে দু’আ করুন যেন তিনি আপনাকে একটি অন্তর দান করেন, কেননা আপনার আসলে সেটি নেই। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • আপনি যখন কোন সৃষ্টিকে ভয় করবেন তখন তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন তাকে ভালোবাসবেন এবং তার সাথে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করবেন। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • যে ব্যক্তি জ্ঞানবিহীন আমল করে সে তো ঐ ব্যক্তির মত যে কোন পথপ্রদর্শক (গাইড) ছাড়াই ভ্রমণ করে। আর এটা জানা কথা যে এমন লোক সম্ভবত রক্ষা পাবে না বরং ধ্বংস হবে। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • আপনি যদি কুরআন থেকে উপকৃত হতে চান তাহলে তিলাওয়াতের সময় সম্পূর্ণ অন্তর দিন (কী বলা হচ্ছে বুঝতে চেষ্টা করুন), শোনার ব্যাপারে মনোযোগী হোন এবং কল্পনা করুন আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • আত্মার বিরুদ্ধে জিহাদ হলো কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের ভিত্তি। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • নিজের জন্য কেনাকাটা করুন (ভালো কাজ করার মাধ্যমে) যতদিন আপনার জন্য বাজার রয়েছে এবং আপনার কেনাকাটার সামর্থ্য আছে। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • সবর (ধৈর্য) তো সেটাই যখন কারো তাকদীরে যা নির্ধারিত হয়েছে তাতে অন্তর কোন রাগ অনুভব করেনা এবং মুখ সে ব্যাপারে কোন অভিযোগ করে না। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • সে-ই মানুষ যে তার অন্তরের মৃত্যুকে ভয় করে, শরীরের মৃত্যুকে নয়। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • একজন পাপাচারী লোক তার পাপের জন্য অনুতপ্ত হয়না। কারণ তার অন্তর ইতোমধ্যেই মরে গেছে। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • লক্ষ্যপূরণের ব্যাপারে নিষ্ঠাবান থাকলে দেখবেন আল্লাহর সাহায্য আপনাকে চারপাশ থেকে ঘিরে আছে। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • যে ভালো কাজের ফলে অন্তরে অহংকার সৃষ্টি হয় তার চাইতে যে পাপের জন্য কোন ব্যক্তি আল্লাহর কাছে তার আত্মাকে সমর্পিত করে সেটি আল্লাহর কাছে বেশি পছন্দের। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • একজন প্রকৃত আন্তরিক উপদেশদাতার উপদেশ আপনি গ্রহণ না করলেও তিনি কখনো আপনার প্রতি শত্রুতা পোষণ করবেন না। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • জেনে রাখুন আপনি যাকে দান করছেন তার দানটি যতটুকু প্রয়োজন তার চাইতে অকল্পনীয় রকমের বেশি প্রয়োজনীয় বিষয় হলো আপনার এই দানটি আল্লাহর কাছে কবুল হওয়া। --ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)

  • কারো উপরে বেশি নির্ভরশীল হয়ে যেয়ো না। মনে রেখো, অন্ধকারে তোমার নিজের ছায়াও তোমাকে ছেড়ে চলে যায়। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • লোকে অতীতে কী ধরণের কাজ করতো সেই দিকে তোমাদের খেয়াল করা উচিত নয়, বরং তারা আজকে কেমন মানুষ সেই বিষয়ে খেয়াল রাখা উচিত। যে ব্যক্তি মানুষের অতীত নিয়ে লেগে থাকে, সে তো একদম ইবলিশের মতন যে আল্লাহকে বলেছিলো, “আপনি আমাকে আগুণ থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদামাটি থেকে। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া, সুন্দর ক্ষমা হলো বকা না দিয়ে ক্ষমা করা, সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য্ধারণ করা। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • জ্ঞানার্জন ছাড়া দিক-নির্দেশনা অর্জন করা যায় না। আর ধৈর্যধারণ ছাড়া সঠিক পথের দিশা অর্জন করা যায়না। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • পাপকাজগুলো মানুষের চেহারাকে কুৎসিত করে দেয়। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • পৃথিবীর মানুষের যত পথভ্রষ্টতা তার মূল নিহিত এই দুইটি জিনিসে: হয় আল্লাহ অনুমোদন দেননি এমন কিছুকে ধর্ম হিসেবে নেয়া, অথবা আল্লাহ নিষেধ করেননি এমন কিছুকে নিষিদ্ধ করা। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • একজন মানুষের অন্তর যদি রোগগ্রস্ত না হয় তাহলে সে কোনদিন, কোন অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • ঐক্যের কথা বিবেচনা করাই সঠিক পথ। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • ঈমানদারদের জীবন ক্রমাগত বিভিন্ন কঠিন পরীক্ষার মুখোমুখি করানো হয় তাদের ঈমানকে বিশুদ্ধ এবং তাদের পাপকে মোচন করানোর জন্য। কারণ, ঈমানদারগণ তাদের জীবনের প্রতিটি কাজ করেন কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য; আর তাই জীবনে সহ্য করা এই দুঃখ-কষ্টগুলোর জন্য তাদের পুরষ্কার দেয়া আল্লাহর জন্য অপরিহার্য হয়ে যায়। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • পাপ হলো শেকলের মতন যা পাপকারীকে আটকে রাখে যেন সে তাওহীদের বিশাল বাগানে বিচরণ করতে এবং সেখানকার ফল সৎকর্মসমূহকে সংগ্রহ করতে না পারে। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • কেউ যখন আমাকে খেপিয়ে তোলে, আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে তা একটি উপহার। তিনি আমাকে নম্র হওয়া শেখাচ্ছেন। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • ইলম (জ্ঞান) যে রোগ বয়ে আনে তা হলো দাম্ভিকতা, ইবাদাত যে রোগ বয়ে আনে তা হলো রিয়া (প্রদর্শনেচ্ছা)। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • নিয়্যাহ-এর প্রকৃত স্থান হলো অন্তরে, জিহবায় নয়। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • ঈমানদার কখনো আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়না বা প্রতিশোধ নিতে যায়না, এমনকি অন্যের খুঁত ধরতে এবং তাদের নিন্দা করতেও যায় না। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণ জাতিকে সাহায্য করেন যদি তারা কাফিরও হয় এবং তিনি অন্যায়কারী জাতিকে সাহায্য করেন না যদি তারা মুসলিমও হয়। ন্যায়বিচারের মাধ্যমেই মানুষকে আল্লাহ সম্মান ও আভিজাত্য প্রদান করেন এবং সম্পদে প্রাচুর্য দেন। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • মাছের জন্য পানি যেমন, বান্দার অন্তরের জন্যে আল্লাহর স্মরণও (যিকির) ঠিক তেমন। আর মাছকে যখন পানি থেকে আলাদা করা হয় তখন মাছের অবস্থা কেমন হয়? --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • বান্দা তার রব আল্লাহকে যত বেশি ভালোবাসবে অন্যান্য জিনিসকে ততই কম ভালোবাসবে এবং তাদের সংখ্যাও কমে যাবে। বান্দা তার রব আল্লাহকে যত কম ভালোবাসবে অন্যান্য জিনিসকে ততই বেশি ভালোবাসবে এবং তাদের সংখ্যাও বেড়ে যাবে। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • যে বিপদ-আপদ ও মুসিবত আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়, তা সেই রাহমাতের চাইতে উত্তম যা আপনাকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ করে দেয়। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • আপনি যদি লোকের অলক্ষ্যে ভালো কাজ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা প্রকাশ্যে আপনার উপরে তার রাহমাত বর্ষণ করবেন। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • যখন মানুষ পাপকাজে এবং সীমালঙ্ঘনে একে অপরকে সাহায্য করে, তখন তাদের সম্পর্কের পরিসমাপ্তি ঘটে পরস্পরের প্রতি ঘৃণা-বিদ্বেষ পোষণে। --ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)

  • যে ব্যক্তি ধৈর্যধারণ করতে পারবে, সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবেনা। হয়তবা সফল হবার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • সবচেয়ে সুখী ব্যক্তিই সেই যাকে আল্লাহ তা’আলা একজন পূণ্যবতী স্ত্রী দান করেছেন। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • যেসব পাপকাজ তোমরা গোপনে করে থাকো সেগুলোকে ভয় করো, কেননা সেসব পাপের সাক্ষী বিচারক স্বয়ং নিজেই। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • অতিরিক্ত সমালোচনা করবেন না। অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • কারো অধঃপতনে আনন্দ প্রকাশ করো না, কেননা ভবিষ্যত তোমার জন্য কী প্রস্তুত করে রেখেছে সে সম্পর্কে তোমার কোন জ্ঞানই নেই। আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • সেই ব্যক্তিই সবচেয়ে জ্ঞানী ও প্রজ্ঞাবান যিনি পরম করুণাময় আল্লাহর দয়ার ব্যাপারে আশা ও আত্মবিশ্বাস না হারানোর জন্য মানুষকে উপদেশ দেন। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • আপনার দ্বারা নেক কাজ সাধিত হলে আল্লাহ তা’আলার প্রশংসা করুন, এবং যখন অসফল হবেন তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • আপনার গর্বকে ছুঁড়ে ফেলুন, দাম্ভিকতাকে দমিয়ে দিন আর আপনার কবরকে স্মরণ করুন। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • হৃদয় থাকা সকল মানুষের বোধ থাকে না, কান থাকা সকল মানুষই শুনতে পায় না, চোখ থাকা সকল মানুষই দেখতে পায় না। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • কল্যাণপ্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপসমূহ তাকে অন্যদের পাপের দিকে অঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • জ্ঞানের মত সম্পদ আর নেই, অজ্ঞতার মতন দারিদ্র আর নেই। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • ফুলের মতন হও, যে তাকে দলিত করে তাকেও সে সুগন্ধ বিলায়। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • তোমার যা ভাললাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • আত্মীয়ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয়বত্সল গরিব ভালো। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • যৌবনের অপচয়কৃত সময়ের ক্ষতি অবশ্যই পূরন করতে হবে, যদি তুমি সন্তোষজনক সমাপ্তি অনুসদ্ধান করো। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • নিজের মহানুভবতার কথা গোপন রাখো, আর তোমার প্রতি অন্যের মহানুভবতার কথা প্রচার করো। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • বুদ্ধিমানেরা বিনয়ের দ্বারা সম্মান অর্জন করে, আর বোকারা ঔদ্ধত্যের দ্বারা অপদস্ত হয়। --আলী ইবনে আবু তালিব (রাঃ)

  • আল্লাহ তাকেই সাহায্য করেন যে আল্লাহর রাস্তায় চলেন। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • যে ব্যাক্তি অভিযোগকে এড়িয়ে যায় ,সে সুখ কে আহবান করে। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • সর্বশ্রেষ্ঠ সত্য হল সততা, এবং সর্বশ্রেষ্ঠ মিথ্যা হল অসাধুতা। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • মন্দ সমাজের চেয়ে নিজর্নতা অনেক ভালো। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • একজন যুবকের পাপ করা অন্যায়; কিন্তু একজন বৃদ্ধ মানুষের জন্য তা আরও খারাপ। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • যদি তুমি অন্য লোকদের নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করো। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • জ্ঞান ছাড়া সকল কাজই অনর্থক, কাজ ছাড়া জ্ঞান অর্জন করার চেষ্টা বৃথা। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • যদি তুমি আল্লাহর আশীর্বাদ চাও, তাহলে লোকদের উপর দয়ালু হও। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • ভাল কাজগুলো প্রতিকুল পরিবেশের বিপক্ষে একটি রক্ষক হয়। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • জিহাদ মুসলমানদের জন্য বাধ্যতামূলক। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • যে ব্যক্তি আল্লাহর পথে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করবেন। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • যখন জ্ঞান সীমিত হয় - এটি মূঢ়তা সৃষ্টি করে ... যখন জ্ঞান একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন এটি শোষণের দিকে পরিচালিত করে। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)

  • আপনি আল্লাহ কে যত বেশি ভয় করবেন, ততবেশী জ্ঞান অর্জন করতে পারবেন। --উমর ইবনুল খাত্তাব (রাঃ)


ইসলামিক উক্তি প্রথম পর্ব

  • ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটিঃ মুখে স্বীকার এবং কাজে পরিণত করাই হচ্ছে ঈমান এবং তা বৃদ্ধি পায় ও হ্রাস পায়। --হযরত মুহম্মদ (সাঃ)

  • সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সে-ই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে। --হযরত মুহম্মদ (সাঃ)

  • তোমাদের কেউ প্রকৃত মু’মিন হতে পারবে না, যতক্ষণ না আমি তার নিকট তার পিতা, তার সন্তান ও সব মানুষের অপেক্ষা অধিক প্রিয়পাত্র হই। --হযরত মুহম্মদ (সাঃ)

  • মুসলিমকে গালি দেয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী। --হযরত মুহম্মদ (সাঃ)

  • দুইটি নিয়ামতের ব্যাপারে দুনিয়ার বহু লোক অবহেলার শিকার ; একটি হল সুস্বাস্থ্য ও অপরটি হল নিয়ামত। --হযরত মুহম্মদ (সাঃ)

  • জান্নাত তোমাদের প্রত্যেকের জন্যে তার জুতার ফিতার নিকটে, আর জাহান্নামের অবস্থা ও তাই। --হযরত মুহম্মদ (সাঃ)

  • প্রতিটি ভালো কাজই হচ্ছে সাদাকা। --হযরত মুহম্মদ (সাঃ)

  • যে ব্যাক্তি মানুষকে দয়া করে না, আল্লাহ ও তাকে দয়া করেন নাহ। --হযরত মুহম্মদ (সাঃ)

  • গরীবরা ধনীদের পাঁচশ বছর আগে জান্নাতে প্রবেশ করবে। --হযরত মুহম্মদ (সাঃ)

  • দুনিয়াটা ঈমানদার লোকদের জন্যে কারাগার, কাফির দের নিকট জান্নাত সমতূল্য। --হযরত মুহম্মদ (সাঃ)

  • ধন সম্পদ বেশি হলে ধনী হওয়া যায় না; প্রকৃত ধনী হলো সেই ব্যাক্তি ,যে আত্মার ধনে ধনী। --হযরত মুহম্মদ (সাঃ)

  • আল্লাহ যার কল্যান চান ,তাকে দ্বীনের বুঝ উপলব্দি করান। --হযরত মুহম্মদ (সাঃ)

  • পবিত্রতা ঈমানের অঙ্গ। --হযরত মুহম্মদ (সাঃ)

  • দুনিয়াতে এমনভাবে জীবন যাপন করো যেন তুমি একজন মুসাফির। --হযরত মুহম্মদ (সাঃ)

  • আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ব্যাক্তি জান্নাতে প্রবেশ করবে নাহ। --হযরত মুহম্মদ (সাঃ)

  • আল্লাহর নিকট সর্বোকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ, আর অপছন্দীয় জায়গা হচ্ছে বাজার। --হযরত মুহম্মদ (সাঃ)

  • যে নম্রতা হতে বঞ্চিত সে কল্যাণ হতে বঞ্চিত। --হযরত মুহম্মদ (সাঃ)

  • সলাত জান্নাতের চাবিকাঠি। --হযরত মুহম্মদ (সাঃ)

  • সলাতের জন্যে অপেক্ষমাণ ব্যাক্তি সলাতের সমপরিমাণ সওয়াব পাবে। --হযরত মুহম্মদ (সাঃ)

  • প্রত্যেক মাসে তিনদিন সিয়াম রাখ, কেননা তা এক বছরের সিয়ামের সমান। --হযরত মুহম্মদ (সাঃ)

  • আল্লাহর পথে সকাল ও সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়া ও তার মধ্যাকার সকল বস্তুর চেয়ে সমান। --হযরত মুহম্মদ (সাঃ)

  • মানুষের ঈমান এবং শিরক ও কুফরের মধ্যকার পার্থক্য হলো সলাত পরিহার করা। --হযরত মুহম্মদ (সাঃ)

  • যে ব্যাক্তি জ্ঞানের(ইলমের) সন্ধানে কোনো পথ অতিক্রম্নকরে, আল্লাহ তার জন্যে জান্নাতের পথ সহজ করে দেন। --হযরত মুহম্মদ (সাঃ)

  • অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যাক্তির উওম ইসলাম। --হযরত মুহম্মদ (সাঃ)

  • যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল, যে আমার অমান্য করল সে আল্লাহকে অমান্য করল। --হযরত মুহম্মদ (সাঃ)

  • মানুষের সাথে তাদের বুদ্ধি পরিমাণ কথা বলো। -- হযরত আলি (র:)

  • যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। -- হযরত আলি (র:)

  • সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ। -- হযরত আলি (র:)

  • তোমার যা ভাললাগে তাই জগৎকে দান কর, বিনিময়ে তুমিও অনেক ভালো জিনিস লাভ করবে। -- হযরত আলি (র:)

  • অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মতো ভাবে। -- হযরত আলি (র:)

  • যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না! -- হযরত আলি (র:)

  • মানুষের চরিত্র সত্য ও সুন্দর হলে তার কথাবার্তাও নম্র ভদ্র হয়। -- হযরত আলি (র:)

  • যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশ দিও না। -- হযরত আলি (র:)

  • কৃপণতা সকল বদভ্যাসের সম্মিলিত রুপ। এটা এমনি এক লাগাম যা দ্বারা যে কোন অন্যায়ের দিকে টেনে নেওয়া চলে। -- হযরত আলি (র:)

  • অযাচিত দানই দান, চাহিলে অনেক সময় চক্ষুলজ্জায় লোকে দান করে, কিন্তু তা দান নহে। -- হযরত আলি (র:)

  • আত্মীয়ত্যাগী ধনী অপেক্ষা আত্মীয়বত্সল গরিব ভালো। -- হযরত আলি (র:)

  • কার্পণ্য ত্যাগ করো নতুবা তোমার আপনজনরা তোমার জন্য লজ্জিত হবে এবং অপরে তোমাকে ঘৃণা করবে। -- হযরত আলি (র:)

  • স্বাস্থ্যের চাইতে বড় সম্পদ এবং অল্পে তুষ্টির চাইতে বগ সুখ আর কিছু নেই। -- হযরত আলি (র:)

  • মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু। -- হযরত আলি (র:)

  • ধনসম্পদ হচ্ছে কলহের কারণ, দুর্যোগের মাধ্যমে কষ্টের উপলক্ষে এবং বিপদ আপদের বাহন। -- হযরত আলি (র:)

  • শত্রুরা শত্রুতা করতে কৌশলে ব্যর্থ হলে তারপর বন্ধুত্বের সুরত ধরে। -- হযরত আলি (র:)

  • রাজ্যের পতন হয় দেশ হতে সুবিচার উঠে গেলে, কারণ সুবিচারে রাজ্য স্থায়ী হয়। সুবিচারকের কোন বন্ধুর দরকার হয় না। -- হযরত আলি (র:)

  • হীনব্যক্তির সম্মান করা ও সম্মানীয় ব্যক্তির অপমান করা একই প্রকার দোষের। -- হযরত আলি (র:)

  • বড়দের সম্মান কর, ছোটরা তোমাকে সম্মান করবে। -- হযরত আলি (র:)

  • অভ্যাসকে জয় করাই পরম বিজয়। -- হযরত আলি (র:)

  • পাপ লুকানোর চেষ্টা করে কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। -- হযরত আলি (র:)

  • যা সত্য নয় তা কখনো মুখে এনো না । তাহলে তোমার সত্য কথাকেও লোকে অসত্য বলে মনে করবে। -- হযরত আলি (র:)

  • বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। আর নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। -- হযরত আলি (র:)

  • বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গ কামনা করো না। -- হযরত আলি (র:)

  • আল্লাহ তাকেই সাহায্য করেন যে আল্লাহর রাস্তায় চলেন। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • যে ব্যাক্তি অভিযোগকে এড়িয়ে যায় ,সে সুখ কে আহবান করে। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • সর্বশ্রেষ্ঠ সত্য হল সততা, এবং সর্বশ্রেষ্ঠ মিথ্যা হল অসাধুতা। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • মন্দ সমাজের চেয়ে নিজর্নতা অনেক ভালো। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • একজন যুবকের পাপ করা অন্যায়; কিন্তু একজন বৃদ্ধ মানুষের জন্য তা আরও খারাপ। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • যদি তুমি অন্য লোকদের নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে আগে নিজেকে নিয়ন্ত্রণ করো। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • জ্ঞান ছাড়া সকল কাজই অনর্থক, কাজ ছাড়া জ্ঞান অর্জন করার চেষ্টা বৃথা। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • যদি তুমি আল্লাহর আশীর্বাদ চাও, তাহলে লোকদের উপর দয়ালু হও। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • ভাল কাজগুলো প্রতিকুল পরিবেশের বিপক্ষে একটি রক্ষক হয়। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • জিহাদ মুসলমানদের জন্য বাধ্যতামূলক। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • অপরের কষ্ট দূর করার জন্য কষ্ট করার মাঝে রয়েছে মহত্বের প্রকৃত নির্যাস। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • পরীক্ষার মুখোমুখি হয়ে সবর করার চেয়ে পরীক্ষা থেকে সুরক্ষিত থেকে কৃতজ্ঞ হওয়া আমার কাছে বেশি পছন্দের। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • যে ব্যক্তি আল্লাহর পথে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি গৃহ নির্মাণ করবেন। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • যখন জ্ঞান সীমিত হয় - এটি মূঢ়তা সৃষ্টি করে ... যখন জ্ঞান একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করে, তখন এটি শোষণের দিকে পরিচালিত করে। --আবু বকর সিদ্দীক (রাঃ)

  • আপনি আল্লাহ কে যত বেশি ভয় করবেন, ততবেশী জ্ঞান অর্জন করতে পারবেন। --আবু বকর সিদ্দীক (রাঃ)


ইসমাইল হোসেন