০৮ জিলহজ্জ: প্রথম দিন
- ইহরাম বাঁধা (ফরয)।
- ইহরাম বাঁধা অবস্থায় মিনায় অবস্থান করা এবং যুহর, আসর, মাগরিব, এশা এবং ৯ই জিলহজ্জের ফজরের নামায মিনায় আদায় করা।
০৯ জিলহজ্জ: দ্বিতীয় দিন
- সূর্য হেলে যাওয়ার পূর্বে আরাফার ময়দানে উপস্থিত হওয়া।
- সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আরাফায় অবস্থান করা।
- যুহর এবং আসরের নামায পড়া।
- আরাফাতে উকুফ (অবস্থানই) হলো হজ্জের মূল ফরজ।
- সূর্যাস্তের পর মুযদালিফার উদ্দেশ্যে আরাফার ময়দান ত্যাগ করা।
- মুযদালিফায় মাগরিব ও ইশার নামায একত্রে পড়ে রাত্রি যাপন করা এবং জামারাতে নিক্ষেপ করার জন্য ৪৯/৭০টি কংকর সংগ্রহ করা।
১০ জিলহজ্জ: তৃতীয় দিন
ফজরের নামায শেষে সূর্যোদয়ের পূর্বেই মিনার উদ্দেশ্যে মুযদালিফা ত্যাগ করা। মিনায়
চারটি কাজ করতে হয়।
- জামারায়ে আকাবায় ৭টি কংকর নিক্ষেপ করা (ওয়াজিব)।
- কিরান ও তামাত্তু হজ্জ পালনকারীদের জন্য কুরবানি করা (ওয়াজিব)।
- মাথা মু-ানো বা সমস্ত চুলের এক-চতুর্থাংশ ছেঁটে ফেলা (ওয়াজিব)।
- তওয়াফে যিয়ারত করা (ফরজ)।
- ১০ তারিখে তওয়াফে যিয়ারত সম্ভব না হলে ১১ বা ১২ তারিখে সূর্যাস্ত পর্যন্ত করা যায়।
- ১০ জিলহজ্জ মিনায় রাত্রি যাপন করা।
১১ জিলহজ্জ: চতুর্থ দিন
মিনায় অবস্থান ও দুপুরের পর প্রথমে জামারায়ে সুগরা (ছোট), তারপর জামারায়ে উসতা (মধ্যম) এবং তারপর জামারায়ে আকাবায় (বড়) ৭টি করে মোট ২১টি কংকর নিক্ষেপ করা ওয়াজিব।
১২ জিলহজ্জ: পঞ্চম দিন
মিনায় অবস্থান ও দুপুরের পর প্রথমে জামারায়ে সুগরা (ছোট), তারপর জামারায়ে উসতা (মধ্যম) এবং তারপর জামারায়ে আকাবায় (বড়) ৭টি করে মোট ২১টি কংকর নিক্ষেপ করা ওয়াজিব। ১২ জিলহজ্জ মিনা ত্যাগ করার ইচ্ছা করলে সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করা। যদি কুরবানি ও তওয়াফে যিয়ারত না হয়ে থাকে তবে তা ১২ জিলহজ্জের মধ্যে সম্পন্ন করা।
১৩ জিলহজ্জ: ষষ্ঠ দিন
এটা মিনার শেষ দিন। আগের দিনগুলোর মত ৩টি জামারাতে ২১টি কংকর নিক্ষেপ
করা এবং সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ করা।
No comments:
Post a Comment