- বিপ্লব কোনো ফুলশয্যা নয়। বিপ্লব হচ্ছে ভবিষ্যৎ ও অতীতের মধ্যকার একটি সংগ্রাম।— ১৯৫৯ সালে কাস্ত্রো।
- আমি হিমালয় দেখিনি, কিন্তু শেখ মুজিবকে দেখেছি৷ ব্যক্তিত্ব ও সাহসিকতায় তিনিই হিমালয়। এভাবেই আমার হিমালয় দেখার অভিজ্ঞতা অর্জিত হয়েছে
- আমার নিন্দা করুন। এর কোনো গুরুত্ব নেই। ইতিহাসই আমাকে দায়মুক্তি দেবে।— সান্তিয়াগো ডি কিউবার মনকাডা মিলিটারি ব্যারাকে হামলার অভিযোগে বিচারের সময় ১৯৫৩ সালে তরুণ আইনজীবী ফিদেল কাস্ত্রো।
- আমি বিপ্লব শুরু করেছিলাম ৮২ জন সহযোদ্ধাকে নিয়ে। আমাকে যদি আবারও এটা করতে হতো তবে আমি এমনকি ১০ বা ১৫ জনকে নিয়েও পরিপূর্ণ বিশ্বাসের সঙ্গে আবারও তা করতাম। আপনার যদি সঠিক কর্মপরিকল্পনা ও বিশ্বাস থাকে তবে আপনি কতো ছোট সেটা কোনো ব্যাপার না।— কাস্ত্রো ১৯৫৯ সালে।
- আমি দাড়ি কামানোর কথা ভাবছি না। কারণ, আমি দাড়িতে অভ্যস্ত হয়ে গেছি এবং আমার দেশের কাছে আমার দাড়ির অর্থ অনেক কিছু। সুশাসনে বিষয়ে আমরা যখন আমাদের প্রতিশ্রুতি পূরণ করতে পারবো তখনই আমি আমার দাড়ি কামাবো।— ১৯৫৯ সালে কিউবা বিপ্লবের ৩০ দিন পর সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কাস্ত্রো।
- আমি অনেক আগেই সিদ্ধা্ন্তে উপনীত হয়েছি যে কিউবার জন্য আমাকে সর্বশেষ আরেকটি ত্যাগ স্বীকার করতে হবে, আর তা হচ্ছে ধূমপান বন্ধ করা। সত্যি বলতে এর অভাব আমি খুব একটা টের পাচ্ছি না। ১৯৮৫ সালের ডিসেম্বরে ধূমপান ছাড়ার ঘোষণা দেওয়ার সময় ফিদেল কাস্ত্রো।
- সমাজতন্ত্রবাদীরা যদি বিলীন হয়ে যেত তবে কী হতো তা শুধু কল্পনা করুন...এটা কখনো সম্ভব হতো তা আমি বিশ্বাস করি না।— ১৯৮৯ সালে কাস্ত্রো।
- আমি সত্যিই খুশি যে আমি ৮০ বছরে পৌঁছেছি। আমি কখনোই এটা আশা করিনি, অন্তত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যেখানে আমার প্রতিবেশী, যারা প্রতিদিনই আমাকে হত্যার চেষ্টা করছে।—২০০৬ সালের ২১ জুলাই আর্জেন্টিনায় লাতিন আমেরিকার প্রেসিডেন্টদের এক সম্মেলনে কাস্ত্রো।
- বিপ্লবের সবচেয়ে বড় সুবিধাটি হচ্ছে এখন এমনকি আমাদের পতিতারাও কলেজ উত্তীর্ণ।—২০০৩ সালে 'কমানডান্টে' প্রামাণ্যচিত্রের পরিচালক অলিভার স্টোনকে কাস্ত্রো।
- আমরা সঙ্কটে থাকা উন্নত পুঁজিবাদী কোনো দেশ নই, যেসব দেশের নেতারা অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি, বাজারের অভাব ও বেকারত্বের সমাধান খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছেন; আমরা সমাজতান্ত্রিক এবং আমাদের সমাজতান্ত্রিকই থাকতে হবে।—২০০৮ সালে সংবাদপত্রে লেখা নিজের কলামে কাস্ত্রো।
- আমি উপলব্ধি করেছিলাম যে আমার নিয়তিই হবে যুদ্ধ করা, যে যুদ্ধ আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে করতে যাচ্ছিলাম।—ফিদেল কাস্ত্রোকে নিয়ে অলিভার স্টোনের দ্বিতীয় প্রামাণ্যচিত্র 'লুকিং ফর ফিদেল'-এ কাস্ত্রোর প্রথম উক্তি।
- আমাকে অপরাধী বানাতে পারো, এটা কোনো গুরুত্ব বহন করে না। ইতিহাস আমাকে মুক্তি দেবে
- তথ্যে বিদ্ধ হতে হবে এবং মেনে নিতে হবে, সমাজতান্ত্রিক শিবিরের পতন হয়েছে।
- তারা সমাজতন্ত্রের ব্যর্থতার কথা বলে, কিন্তু এশিয়া, আফ্রিকা আর দক্ষিণ আমেরিকায় পুঁজিবাদের সাফল্য কী?
- হত্যার চেষ্টা এড়িয়ে যাওয়ার যদি কোনো অলিম্পিক ইভেন্ট থাকত, তাহলে নির্ঘাত তাতে স্বর্ণপদক জিততাম আমি।
- দ্রুতই আমি অন্যদের মতো বিদায় নেব। এটা আমাদের সবার জীবনেই আসবে, কিন্তু কিউবার কমিউনিস্টদের ধারণা এ গ্রহে প্রমাণ হিসেবে টিকে থাকবে, যদি তারা ঐকান্তিকতা ও মর্যাদার সঙ্গে কাজ করে।
08 November, 2018
ফিদেল কাস্ত্রো
Subscribe to:
Post Comments (Atom)
-
কাজী নজরুল ইসলাম ☆☆ ডাক নামঃ দুখু মিয়া ☆☆ উপাধিঃ বিদ্রোহী কবি ☆☆ জন্ম পরিচয়ঃ ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে ( জ্যৈষ...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ৪ পর্যায় সারণি ১. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? ক) Na খ) Pb গ) He ঘ) Cu সঠিক উত্তর:...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু ১. মাটির বর্ণের ভিন্নতার কারণ – ক) মাটিতে চীনামাটির উপস্থিতি খ) মাটিতে পানি...
No comments:
Post a Comment