- ভীরুরা মরার আগে বারে বারে মরে। সাহসীরা মৃত্যুর স্বাদ একবারই গ্রহণ করে।
- অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়।
- সৎ হওয়া মানে দুনিয়ার হাজারো মানুষের ভীড়ে বাছাইকৃত একজন হওয়া।
- উম্মত্ততায়ই জীবনের মহিমা।
- যন্ত্রণা নাও, নিখুঁত হয়ে ওঠো।
- সাফল্যের ৩টি শর্তঃ অন্যের থেকে বেশী জানুন! অন্যের থেকে বেশী কাজ করুন! অন্যের থেকে কম আশা করুন!
- আমি আমার জিহ্বা চেপে ধরে রাখলে তা আমার হৃদয় ভাঙ্গা ছাড়া আর কোনো ভালো ফলই বয়ে আনবে না।
- ওহে, কেউকি আমাকে শেখাবে কীকরে আমি চিন্তা করা ভুলতে পারি!
- মন যদি প্রস্তুত থাকে তাহলে সব কিছুই প্রস্তুত আছে।
- আমি কি তোমাকে কোনো গ্রীষ্মের দিনের সঙ্গে তুলনা করব? তুমি একটু বেশিই প্রেমময় ও নাতিশীতোষ্ণ
- সবাইকে ভালোবাসুন, খুব কম লোকের উপর ভরসা রাখুন, কারো প্রতিই ভুল কিছু করবেন না।
- সত্যিকার ভালোবাসার পথ কখনোই মসৃণ হয় না।
- পুরো দুনিয়াটাই একটা রঙ্গমঞ্চ, আর প্রতিটি নারী ও পুরুষ সে মঞ্চের অভিনেতা; এই মঞ্চে প্রবেশ পথও আছে আবার বহির্গমণ পথও আছে, জীবনে একজন মানুষ এই মঞ্চে অসংখ্য চরিত্রে অভিনয় করেন।
- আমার জিহ্বা আমার হৃদয়ের রাগগুলো প্রকাশের জন্যই, সেসব গোপন করতে গেলে হৃদয়টি ভেঙ্গে চুরমার হয়ে যাবে।
- অনেক প্রেমদেবতা (কিউপিড) আছেন যারা তীর দিয়ে খুন করেন, আর কিছু আছেন যারা ফাঁদে ফেলে মারেন।
- ভালোবাসা হল অসংখ্য উষ্ণ দীর্ঘশ্বাসের সমন্বয়ে সৃষ্ট ধোঁয়াশা।
- প্রিয় ব্রুটাস, ভুলটা আমাদের তারকাদের মধ্যে নয় বরং আমাদের নিজেদের মধ্যেই।
- লোকে বলে অল্প বয়সে বেশি পেকে গিয়ে কেউই কখনো বেশি দিন বাঁচে নি।
- ভালোবাসার আগুনে পানি উষ্ণ হয়, কিন্তু পানি ভালোবাসার আগুন নেভাতে পারে না।
- ঘণ্টা বা সপ্তাহের ব্যাবধানেই ভালোবাসা পরিবর্তিত হয়ে যায় না, বরং তা শেষ বিচার দিনের আগ পর্যন্ত সঙ্গ দেয়।
- আমি অনুভব করছি তা চলে গেছে কিন্তু কখন তা আমি জানি না।
08 November, 2018
শেক্সপিয়র
Subscribe to:
Post Comments (Atom)
-
কাজী নজরুল ইসলাম ☆☆ ডাক নামঃ দুখু মিয়া ☆☆ উপাধিঃ বিদ্রোহী কবি ☆☆ জন্ম পরিচয়ঃ ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে ( জ্যৈষ...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ৪ পর্যায় সারণি ১. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? ক) Na খ) Pb গ) He ঘ) Cu সঠিক উত্তর:...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু ১. মাটির বর্ণের ভিন্নতার কারণ – ক) মাটিতে চীনামাটির উপস্থিতি খ) মাটিতে পানি...
No comments:
Post a Comment