- সময়েরসমুদ্রেআছি,কিন্তুএকমুহূর্তসময়নেই।
- যে সমাজে কিছুই ভাব বার নেই, কিছুই করবার নেই, সমস্তই ধরাবাধা, সে সমাজ কি বুদ্ধিমান, শক্তিমান মানুষের বাস যোগ্য? সে সমাজ মৌমাছির চাক বাধার যায়গা
- অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেস তৃণসম দহে।
- মুসলমান একটি বিশেষ ধর্ম, কিন্তু হিন্দু কোন বিশেষ ধর্ম নহে। হিন্দু ভারতবর্ষের ইতিহাসের একটি জাতিগত পরিণাম।
- যে তোমার সুখে আনন্দিত হয়, যে তোমার কস্টে দুখ পাই, যে তোমার নিরবতার কারণ খোজে, সেই তোমার প্রকৃত বন্ধু
- পৃথিবিতে সব চেয়ে অসহায় সে, যে নিজের রাগ,অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারেনা একটু চিৎকার করে কাঁদতে পারেনা শুধু চোখের জল লুকিয়ে হাসে
- প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন।
- অক্ষমের লোভ আলাদীনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে উঠে।
- ভালোবাসা হলো একমাত্র বাস্তবতা, এটি শুধুমাত্র আবেগ দিয়ে নিয়ন্ত্রিত নয়। এটি হলো একটি চিরন্তন সত্য যা যেই হৃদয়ে সৃষ্টি হয়, সেই হৃদয়ে থাকে।
- গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।
- বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয়
- যে খ্যাতির সম্বল অল্প তার সমারোহ যতই বেশি হয়, ততই তার দেউলে হওয়া দ্রুত ঘটে।
- যে মরিতে জানে সুখের অধিকার তাহারই। যে জয় করতে জানে ভোগ করা তাহাকেই সাজে।
- যে লোক পরের দুঃখকে কিছুই মনে করে না তাহার সুখের জন্য ভগবান ঘরের মধ্যে এত স্নেহের আয়োজন কেন রাখিবেন।
- সংসারে সাধু-অসাধুর মধ্যে প্রভেদ এই যে, সাধুরা কপট আর অসাধুরা অকপট।
- নারী দাসী বটে, কিন্তু সেই সঙ্গে নারী রাণীও বটে।
- মনে যখন একটা প্রবল আনন্দ একটা বৃহৎ প্রেমের সঞ্চার হয় তখন মানুষ মনে করে, ‘আমি সব পারি’। তখন হঠাৎ আত্মবিসর্জনের ইচ্ছা বলবতী হইয়া ওঠে।
- যে ছেলে চাত্তয়া মাত্রই পায়, চাবার পূর্বেই যার অভাব মোচন হতে থাকে; সে নিতান্ত দুর্ভাগা। ইচ্ছা দমন করতে না শিখে কেউ কোনকালে সুখী হতে পারেনা।
- সামনে একটা পাথর পড়লে যে লোক ঘুরে না গিয়ে সেটা ডিঙ্গিয়ে পথ সংক্ষেপ করতে চায় - বিলম্ব তারই অদৃষ্টে আছে।
- বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয়, তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না।
- লোকে ভুলে যায় দাম্পত্যটা একটা আর্ট, প্রতিদিন ওকে নতুন করে সৃষ্টি করা চাই।
- সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালবাসার স্বাদ থাকেনা - তরকারীতে লঙ্কামরিচের মত।
- যারে তুমি নিচে ফেল সে তোমাকে বাঁধিবে যে নিচে। পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।
- ‘কত বড়ো আমি’ কহে নকল হীরাটি। তাই তো সন্দেহ করি নহ ঠিক খাঁটি।
- পৃথিবীর মুখ আমি দেখিয়াছি, এবার দেখিব বাংলার মুখ।
- যার সঙ্গে মানুষের লোভের সম্বন্ধ তার কাছ থেকে মানুষের প্রয়োজন উদ্ধার করে; কিন্তু কখনো তাকে সম্মান করে না।
- যদি তোমারে নাহি পরে মনে ভেবে নিও সে তো আসিবে না ফিরে।
- অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়
- অবাধ্য বউ যার, জীবন তার দূর্বিসহ
- মেয়েরা অল্প কারণে কাদতে জানে এবং বিনা কারণে হাসে। কারণ ব্যতীত কার্য হয় না, জগতের এই কড়া নিয়মটা কেবল পুরুষের পক্ষেই খাটে।
- চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।
08 November, 2018
রবীন্দ্রনাথ ঠাকুর
Subscribe to:
Post Comments (Atom)
-
কাজী নজরুল ইসলাম ☆☆ ডাক নামঃ দুখু মিয়া ☆☆ উপাধিঃ বিদ্রোহী কবি ☆☆ জন্ম পরিচয়ঃ ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে ( জ্যৈষ...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ৪ পর্যায় সারণি ১. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? ক) Na খ) Pb গ) He ঘ) Cu সঠিক উত্তর:...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু ১. মাটির বর্ণের ভিন্নতার কারণ – ক) মাটিতে চীনামাটির উপস্থিতি খ) মাটিতে পানি...
No comments:
Post a Comment