09 May, 2018

শিবগঞ্জে চার জনের গলাকাটা লাশ পাওয়া গেছে





বগুড়ার শিবগঞ্জে চার ব্যক্তিকে হত্যা করা হয়েছে একই কায়দায়। পেছন থেকে হাত বেঁধে ও গলাকেটে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাদের। একজনের পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত তিন জনের পরিচয় পাওয়া গেছে। তবে হত্যার বিষয়ে তাদের স্বজনরা কিছুই বলতে পারছেন না। এলাকাবাসী ও পুলিশের ধারণা, কোনও পূর্ববিরোধের জেরে চারজনকে হত্যা করা হয়ে থাকতে পারে।
সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলার আটমুল ইউনিয়নের ডাবইর এলাকার ধানক্ষেত থেকে পেছনে হাত বাঁধা ও গলাকাটা চারটি লাশ উদ্ধার করে পুলিশ। স্থানীয় কৃষকরা ধান কাটতে গিয়ে লাশগুলো দেখতে পান এবং পুলিশে খবর দেন। লাশগুলো দেখতে শত শত মানুষ সেখানে ভিড় করেন। খবর পেয়ে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, শিবগঞ্জ সার্কেলের সিনিয়র এএসপি মশিউর রহমান ঘটনাস্থলে ছুটে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহত তিন জনের নাম-পরিচয় মিলেছে। তারা হলেন- শিবগঞ্জ উপজেলার কাঠগড়া চকপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে পানের দোকানি সাবরুল ইসলাম সাবু (৩৫) ও একই গ্রামের জহুরুল ইসলামের ছেলে রংমিস্ত্রি জাকারিয়া ইসলাম (৩২)। স্বজনরাই সাবু ও জাকারিয়ার লাশ শনাক্ত করেছেন। সন্ধ্যায় আরেকজনের পরিচয় পাওয়া যায়। তিনি হলেন জয়পুরহাটের কালাই উপজেলার পুনট গ্রামের আজাহার উদ্দিনের ছেলে হেলাল (৩০)। শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান জানান, স্থানীয় এক চৌকিদার তাকে হেলালের পরিচয় নিশ্চিত করেছেন। এক জনের পরিচয় মেলেনি।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন