১. প্রশ্ন : ‘রোয়ানু’ কোন দেশি শব্দ?
উত্তর : মালদ্বীপ।
২. প্রশ্ন : ২০১৬ সালের ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত বাংলাদেশের চলচ্চিত্র কী কী?
উত্তর : ‘অজ্ঞাতনামা’ ও ‘আয়নাবাজি’।
৩. প্রশ্ন : ‘অজ্ঞাতনামা’ চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর : তৌকির আহমেদ।
৪. প্রশ্ন : ‘আয়নাবাজি’ চলচ্চিত্র কে পরিচালনা করেন?
উত্তর : অমিতাভ রেজা।
৫. প্রশ্ন : ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে ‘পাম ডি-অর’ পুরস্কার পান কে?
উত্তর : ব্রিটিশ নির্মাতা কেন লোচ।
৬. প্রশ্ন : ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার পান কে?
উত্তর : ইরানের অভিনেতা শাহাব হোসেইনী।
৭. প্রশ্ন : ৬৯তম কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার পান কে?
উত্তর : ফিলিপাইনের অভিনেত্রী জ্যাকলিন জোসে।
৮. প্রশ্ন : জি-৭ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর : ২৬-২৭ মে ২০১৬।
৯. প্রশ্ন : জি-৭ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : জাপানে।
১০. প্রশ্ন : বাঙালি জাতির পরিচয় কী?
উত্তর : শংকর জাতি।
১১. প্রশ্ন : বাংলা ভূমিখন্ডের প্রাচীন জনপদগুলোর নাম কী কী?
উত্তর : গৌড় (পুন্ড্র, বরেন্দ্রীয়, রাঢ়), সুহ্ম (তাম্র, লিপ্পি, সমতট), বঙ্গ (বঙ্গাল, হরিকেল)।
১২. প্রশ্ন : রাজা শশাঙ্কের শাসনামলের পর বঙ্গ দেশ কয়টি জনপদে বিভক্ত ছিল?
উত্তর : ৩টি। যথা- পুন্ড্র, গৌড়, বঙ্গ।
১৩ . প্রশ্ন : প্রাচীন জনপদ পুন্ড্রের রাজধানীর ধ্বংসাবশেষ বর্তমান বাংলাদেশের কোথায় পাওয়া যায়?
উত্তর : বগুড়া জেলার মহাস্থানগড়ে।
১৪ . প্রশ্ন : দেশবাচক নাম হিসেবে বাংলা শব্দের ব্যবহার কখন প্রয়োগ হয়?
উত্তর : মুসলিম শাসনামলের প্রথম দিকে।
১৫ . প্রশ্ন : সম্রাট আকবরের আমলে সমগ্র বঙ্গদেশ কী নামে পরিচিত ছিল?
উত্তর : সুবহ-ই-বাঙ্গালাহ নামে।
১৬ . প্রশ্ন : ইবহমধষ এবং ইধহমষধ কোন শব্দের রূপান্তর?
উত্তর : ফারসি ‘বাঙ্গালহ্’ শব্দের।
১৭ . প্রশ্ন : কোন গ্রন্থে বাংলা শব্দের প্রথম ব্যবহার হয়েছে?
উত্তর : আইন-ই-আকবরী গ্রন্থে।
১৮ . প্রশ্ন : ‘মোসাদ’ কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর : ইসরাইল।।
No comments:
Post a Comment