10 November, 2022
05 January, 2021
মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর,সাধারণ জ্ঞান
মুক্তিযুদ্ধের ১১ টি সেক্টর
| ১ নং সেক্টর । এলাকাঃ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং নোয়াখালী জেলার মহুয়া নদীর পূর্বাংশের সমগ্র এলাকা । সদর দপ্তরঃ হরিণা, ত্রিপুরা, ভারত। দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর জিয়াউর রহমান(এপ্রিল-জুন) এবং মেজর রফিকুল ইসলাম (জুন-ডিসেম্বর)। |
| ২ নং সেক্টর। এলাকাঃ কুমিল্লা, আখাউরা-ভৈরব এবং ঢাকা শহর, ফরিদপুর ও নোয়াখালী জেলার অংশবিশেষ। সদর দপ্তরঃ মেঘালয়, ত্রিপুরা, ভারত । দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর কে এম খালেদ মোশরফ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং মেজর এটি এম হায়দার (সেপ্টেম্বর-ডিসেম্বর) |
| ৩ নং সেক্টর । এলাকাঃ আখাউরা-ভৈরব রেললাইন থেকে পূর্ব-দিকে কুমিল্লা জেলার অংশ বিশেষ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশ বিশেষ। সদর দপ্তরঃ কলাগাছিয়া, ত্রিপুরা, ভারত। দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃমেজর কে এম শফিউল্লাহ (এপ্রিল-সেপ্টেম্বর) এবং মেজর এ এম এন নুরুজ্জামান (সেপ্টেম্বর-ডিসেম্বর)। |
| ৪ নং সেক্টর । এলাকাঃ সিলেটের পূর্বঞ্চল, খোয়াই-সায়েস্তগঞ্জ রেললাইন থেকে পূর্ব-উত্তর দিকে সিলেট-ডাউকি সড়ক । সদর দপ্তরঃ জালালপুর। দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর সি.আর. (চিত্তরঞ্জন) দত্ত এবং ক্যাপ্টেন রব |
| ৫ নং সেক্টর । এলাকাঃ সিলেটের পশ্চিম এলাকা, সিলেট-ডাউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল । সদর দপ্তরঃ বাঁশতলা, ছাতক, সুনামগঞ্জ। দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর মীর শওকত আলী । |
| ৬ নং সেক্টর । এলাকাঃ ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও দিনাজপুর জেলার অংশবিশেষ। সদর দপ্তরঃ বুড়িমারী। দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ উইং কমান্ডার এম কে বাশার। |
| ৭ নং সেক্টর । এলাকাঃ সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র বগুরা ও পাবনা জেলা। সদর দপ্তরঃ বালুঘাট, পশ্চিমবঙ্গ, ভারত । দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর নাজমুল হক, সুবাদার মেজত এ রব, মেজর কাজী নুরুজ্জামান। |
| ৮ নং সেক্টর । এলাকাঃ সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা, ফরিদপুরের অংশবিশেষ, এবং দৌলতপুর-সাতক্ষীরা সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা। সদর দপ্তরঃ বেনাপোল, যশোর । দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর আবু ওসমান চৌধুরী, মেজর এম এ মঞ্জুর । |
| ৯ নং সেক্টর । এলাকাঃ সাতক্ষীরা-দৌলতপুর সড়কসহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা। সদর দপ্তরঃ হাসনাবাদ, বাগেরহাট। দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর এম আব্দুর আজিজ, মেজর এম. এ. মঞ্জুর, মেজর জয়নাল আবেদীন। |
| ১০ নং সেক্টর । এলাকাঃ অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকুলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা । সদর দপ্তরঃ নৌবাহিনীর কমান্ডারের অধীন । দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ পাকিস্তান নৌবাহিনীর আটজন বাঙালী কর্মকর্তা। |
| ১১ নং সেক্টর । এলাকাঃ ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা । সদর দপ্তরঃ মহেন্দ্রগঞ্জ, আসাম, ভারত । দায়িত্বপ্রাপ্ত কমান্ডারঃ মেজর এম. আবু তাহের(৩ নভে: পর্যন্ত), স্কোয়াড্রন লিডার এম হামিদুল্লাহ (৩ নভে:-ডিসেম্বর) । |
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ,সাধারণ জ্ঞান
মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ
| ১/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছয় দফা কর্মসুচী ব্যক্ত করেন -- ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে। |
| ২/ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় -- জানুয়ারী, ১৯৬৮। |
| ৩/ আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন -- পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান। |
| ৪/ আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয় -- জুন, ১৯৬৮। |
| ৫/ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল -- ৩৫ জন। |
| ৬/ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী ছিলেন -- শেখ মুজিবর রহমান। |
| ৭/ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় -- ২২ ফেব্রুয়ারী ১৯৬৯। |
| ৮/ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে -- ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯। |
| ৯/ আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয় -- ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য। |
| ১০/ পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন -- ২০ জানুয়ারী, ১৯৬৯। |
| ১১/ শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন -- আইন বিভাগের। |
| ১২/ পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন -- ২৪ জানুয়ারী, ১৯৬৯। |
| ১৩/ শহীদ মতিউর কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন -- নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর ছাত্র। |
| ১৪/ শহীদ ড. শামসুজ্জোহা হত্যা করা হয়েছিল -- ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে। |
| ১৫/ আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন -- ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান। |
| ১৬/ শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয় -- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী। |
| ১৭/ শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয় -- ০৩ মার্চ ১৯৭১। |
| ১৮/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন -- আ.স.ম আবদুর রব। |
| ১৯/ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল -- ১৬৭ টি আসন। |
| ২০/ পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয় – ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল। |
| ২১/ আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন -- ২৫ মার্চ, ১৯৭১ রাতে। |
| ২২/ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় -- ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে। |
| ২৩/ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষনা পাঠ করা হয় -- ২৬ মার্চ, ১৯৭১। |
| ২৪/ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় -- চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১। |
| ২৫/ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন যারা -- ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। |
| ২৬/ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় -- ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে। |
| ২৭/ স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন -- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। |
| ২৮/ প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় -- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়। |
| ২৯/ প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় -- ০২ ই মার্চ, ১৯৭১। |
| ৩০/ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন -- আ স ম আব্দুর রব। |
| ৩১/ শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় -- ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে। |
| ৩২/ সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা গঠিত হয় -- ১০ এপ্রিল, ১৯৭১। |
| ৩৩/ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল -- ১০ এপ্রিল, ১৯৭১। |
| ৩৪/ বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল -- ১৭ এপ্রিল, ১৯৭১। |
| ৩৫/ বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহন করেছিল -- ১৭ এপ্রিল, ১৯৭১। |
| ৩৬/ বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল -- ৬ জন। |
| ৩৭/ বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল -- মেহেরপুর জেলার মুজিবনগরে। |
| ৩৮/ মুজিবনগরের পুরাতন নাম কি ছিল -- বৈদ্যনাথ তলার ভবের পাড়া। |
| ৩৯/ বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন -- তাজউদ্দিন আহম্মেদ। |
| ৪০/ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন -- এম, মনসুর আলী। |
| ৪১/ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন -- তাজউদ্দিন আহম্মেদ। |
| ৪২/ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন -- শেখ মুজিবর রহমান। |
| ৪৩/ মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন -- সৈয়দ নজরুল ইসলাম। |
| ৪৪/ মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন -- অধ্যাপক ইউসুফ আলী। |
| ৪৫/ মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অনার প্রদান করেন -- মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)। |
| ৪৬/ জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন -- ১৮ এপ্রিল, ১৯৭১। |
| ৪৭/ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন -- ক্যাপ্টেন এ কে খন্দকার। |
| ৪৮/ প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন -- এম হোসেন আলী। |
| ৪৯/ শেখ মুজিব পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন -- ১০ জানুয়ারী ১৯৭২। |
| ৫০/ “এ দেশের মাটি চাই, মানুষ নয়”- এ উক্তি যার -- জেনারেল ইয়াহিয়া খান। |
| ৫১/ স্বাধীনতা যুদ্ধের সময় যে বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় -- ১৮ এপ্রিল কলকতায়। |
| ৫২/ মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে ভাগ করেছিলেন -- ১১ টি সেক্টরে। |
| ৫৩/ যে সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না -- ১০ নং সেক্টর। |
| ৫৪/ স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন -- ৭ জন। |
| ৫৫/ স্বাধীনতা যুদ্ধে বীরউত্তম খেতাব লাভ করেন -- ৬৮ জন। |
| ৫৬/ স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি লাভ কেও -- ১৭৫জন। |
| ৫৭/ স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা -- ৪২৬ জন। |
| ৫৮/ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট খেতাব প্রাপ্ত হন -- ৬৭৬ জন। |
| ৫৯/ যে বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি -- বীর শ্রেষ্ঠ রুহুল আমীন। |
| ৬০/ যে বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই -- বীর শ্রেষ্ঠ রুহুল আমীন। |
| ৬১/ সম্প্রতি যে বীরশ্রেষ্ঠর কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে -- বীরশ্রেষ্ঠ মতিউর রহমান। |
| ৬২/ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল -- পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে। |
| ৬৩/ কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না -- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের। |
| ৬৪/ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর ছিল -- ভারতের আমবাসা এলাকায়। |
| ৬৫/ দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম -- ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি। |
| ৬৬/ বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন যার নাম ছিল -- মাদার মারিও ভেরেনজি। |
| ৬৭/ স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী -- হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া। |
| ৬৮/ বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা -- শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক। |
| ৬৯/ ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় -- ২১ নভেম্বর, ১৯৭১। |
| ৭০/ ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে – ০৬ ডিসেম্বর, ১৯৭১। |
| ৭১/ ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন -- জেনারেল জগজিৎ সিং অরোরা। |
| ৭২/ পাকিস্তানের পক্ষে আত্মসমর্পন করেন -- জেনারেল এ, কে নিয়াজী। |
| ৭৩/ মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয় -- রেসকোর্স ময়দানে। |
| ৭৪/ জেনারেল এ, কে নিয়াজী যার নিকট আত্মসমর্পণ করে -- জেনারেল জগজিৎ সিং অরোরার। |
| ৭৫/ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন -- বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার। |
| ৭৬/ জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল -- ৯৩ হাজার। |
| ৭৭/ যে সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন -- আবদুস সাত্তার। |
| ৭৮/ স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন -- এম আর আখতার মুকুল। |
| ৭৯/ ২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন -- ১৯৮০ সালে। |
| ৮০/ বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ করেন -- মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১) । |
| ৮১/ বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ করেন -- মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)। |
| ৮২/ সাইমন ড্রিং ছিলেন -- ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। |
জাতীয়তাবাদী আন্দোলন ও তৎকালীন রাজনীতি,সাধারণ জ্ঞান
জাতীয়তাবাদী আন্দোলন ও তৎকালীন রাজনীতি
| ১/ আধুনিক ভারতের জনক বলা হয় – রাজা রামমোহন রায়কে। |
| ২/ যে আইনের মাধ্যমে ভারাতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার ক্ষমতা প্রদান করা হয় – ইলবার্ট বিল। |
| ৩/ কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন – উমেশচন্দ্র বন্দোপাধ্যায়। |
| ৪/ ভারতীয় জাতীয় কংগ্রেস ১৮৮৫ সালে প্রতিষ্ঠা করেন – অবসর |
| ৫/ অহিংস ও অসহযোগ আন্দোলনের জনক – মহাত্মা গান্ধী। |
| ৬/ ভারত ছাড় আন্দোলনের নেতৃত্ব দেন -- মহাত্মা গান্ধী, ১৯৪২ সালে। |
| ৭/ ‘অখন্ড ভারত’ নীতিতে আন্দোলন করেন – কংগ্রেস। |
| ৮/ ‘পূর্ববঙ্গ ও আসাম’ নামক নতুন প্রদেশের রাজধানী ও আইনসভা প্রতিষ্ঠত হয় – ঢাকায়। |
| ৯/ ভারতে সাধারণ নির্বাচনের নির্দেশ দেন – ব্রিটিশ প্রধানমন্ত্রী মি. এটলি, ১৯৪৬ সালে। |
| ১০/ নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় – ১৯০৬ সালে (নবাব সালিমুল্লাহর উদ্যোগে)। |
| ১১/ দ্বিজাতিতত্ত্বের প্রবক্তা হলেন – মুহাম্মাদ আলী জিন্নাহ। |
| ১২/ ‘বেঙ্গল প্যাক্ট’ সম্পাদিত হয় – হিন্দু ও মুসলমানদের মধ্যে। |
| ১৩/ বাংলায় প্রথম প্রাদেশিক মন্ত্রিসভা গঠন করেন – এ.কে. ফজলুল হক। |
| ১৪/ বাংলার প্রথম মূখ্যমন্ত্রী ছিলেন – এ.কে. ফজলুল হক। |
| ১৫/ বঙ্গভঙ্গকে কেন্দ্র করে যে বিখ্যাত রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটে – মুসলিম লীগ। |
| ১৬/ মুহাম্মাদ আলী জিন্নাহ মুসলিম লীগে যোগদান করেন – ১৯১০ সালে। |
| ১৭/ জালিয়ানওয়ালাবাদ হত্যাকান্ড সংগঠিত হয় – ১৯১৯ সালে । |
| ১৮/ ভারত সভা বা ইন্ডিয়ান এসোসিয়েশন প্রতিষ্ঠা করেন -- সুরেন্দ্রনাথ বন্দোপাধ্যায়। |
| ১৯/ Grand Old Man of India নামে খ্যাত – দাদা ভাই নওরোজী। |
| ২০/ পূর্ব বাংলা ও আসাম প্রদেশের প্রথম লেফটেন্যান্ট ছিলেন – বামফিল্ড ফুলার। |
| ২১/ হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয় – লক্ষ্ণৌ চুক্তির মাধ্যমে। |
| ২২/ ইংরেজ ম্যজিস্ট্রেট কিংস ফোর্ডকে হত্যার জন্য বোমা নিক্ষেপ করে – ক্ষুদিরাম। |
| ২৩/ স্বরোজ দলের নেতা ছিলেন – চিত্তরঞ্জন দাস। |
| ২৪/ ঢাকায় ‘মুসলিম সাহিত্য সমাজ’ প্রতিষ্ঠিত হয় – ১৯২৬ সালে। |
পাকিস্তান আমল,সাধারণ জ্ঞান
পাকিস্তান আমল
| ১/ ১৯৪৭ সালের ১৪ আগষ্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় – দ্বিজাতিতত্বের ভিত্তিতে। |
| ২/ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন - - ইস্কান্দার মির্জা। |
| ৩/ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন - - লিয়াকত আলী খান। |
| ৪/ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -- মুহম্মদ আলী জিন্নাহ। |
| ৫/ পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী হন - - খাজা নাজিমউদ্দিন। |
| ৬/ পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসে - - করাচিতে, ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮। |
| ৭/ বাংলাদেশপাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল - - ২৪ বৎসর। |
| ৮/ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় - - ২৩ জুন, ১৯৪৯ সালে। |
| ৯/ আওয়ামী লীগের প্রথম সভাপতি হন -- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী। |
| ১০/ নূরুল আমিনের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল – ১৪ সেপ্টম্বর, ১৯৪৮ থেকে মার্চ, ১৯৫৪। |
| ১১/ যুক্তফ্রন্ট গঠিত হয় - - ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর| |
| ১২/ যুক্তফ্রন্ট মন্ত্রীসভা যার নেতৃত্বে গঠিত হয় - - এ. কে. ফজলুল হকের (০২ এপ্রিল, ১৯৫৪)। |
| ১৩/ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করা হয় -- ৩০ মে ১৯৫৪। |
| ১৪/ এ,কে, ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন - - আবু হোসেন সরকার। |
| ১৫/ আতাউর রহমান মুখ্যমন্ত্রী হন -- ৬ সেপ্টম্বর ১৯৫৬। |
| ১৬/ পাকিস্তান গণ পরিষদ বাতিল করা হয় - - ২৪ অক্টোবর ১৯৫৪। |
| ১৭/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গ্রহীত হয় - - ২৯ ফেব্রুয়ারী, ১৯৫৬। |
| ১৮/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কার্যকর হয় - - ২৩ মার্চ ১৯৫৬। |
| ১৯/ পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় - - ২৩ মার্চ ১৯৫৬। |
| ২০/ শহীদ সোহওয়ার্দি পকিস্তানের প্রধানমন্ত্রি হন - - ১২ সেপ্টেম্বর, ১৯৫৬। |
| ২১/ মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রি হন - - ১৬ ডিসেম্বর, ১৯৫৭ সালে। |
| ২২/ পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় - - ঢাকায়। |
| ২৩/ গভর্নর এ, কে ফজলুল হক, ‘আতাউর রহমান মন্ত্রিসভা’ বরখাস্ত করেন - - ৩১ মার্চ, ১৯৫৮। |
| ২৪/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন - - ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮। |
| ২৫/ পাকিস্তানে প্রথম সামরিক আইন জারী করে - - ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮। |
| ২৬/ আইয়ুব খান ইস্কান্দার মির্জার স্থলাভিসিক্ত হন - -২৭ অক্টোবর ১৯৫৮। |
| ২৭/ মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুর খান প্রেসিডেন্ট নির্বাচিত হন - - ফেব্রুয়ারী, ১৯৬০ সালে। |
| ২৮/ ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের গর্ভনর ছিলেন - - জেনারেল আযম খান। |
| ২৯/ পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষনা দেন - - প্রেসিডেন্ট আইয়ুব খান, মার্চ, ১৯৬২। |
| ৩০/ ১৯৫৪ সালের পরে প্রাদেশিক নির্বাচন হয় - - ৭ মে, ১৯৬২। |
| ৩১/ ১৯৬২ সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পীকার ছিলেন -- আবদুল হামিদ চৌধুরী। |
| ৩২/ ১৯৬২ সালের পর প্রাদেশিক নির্বাচন হয় - - ১৬ মে, ১৯৬৫। |
| ৩৩/ যে নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্নাহ দাড়িয়ে ছিলেন - -১৯৬৫ সালের জানুয়ারী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে। |
| ৩৪/ প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয় - - ৬ সেপ্টম্বর, ১৯৬৫। |
| ৩৫/ প্রথম পাক- ভারতের যুদ্ধ কারণ -- পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা। |
| ৩৬/ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন ছিল – ১৬৯ টি। |
উপনিবেশিক শাসন,সাধারন জ্ঞান
উপনিবেশিক শাসন
| ১/ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসছিলো -- পর্তুগীজরা। |
| ২/ পর্তুগীজরা দেশে পরিচিত ছিল – ফিরিঙ্গি নামে। |
| ৩/ পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন -- ১৪৯৮ সালে। |
| ৪/ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় -- ১৪৮৭ সালে। |
| ৫/ পঞ্জিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে তোলেন – ফরাসিরা। |
| ৬/ ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে – ফোর্ট উইলিয়াম দূর্গকে কেন্দ্র করে। |
| ৭/ পর্তুগীজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে -- ১৫৮০ সালে। |
| ৮/ বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে -- পর্তৃগ্রীজ নাবিক পেড্রো আলভারেজ কাব্রাল। |
| ৯/ বাংলা থেকে পর্তূগীজদের বিতাড়িত করেন – কাসিম খান জুয়ানি। |
| ১০/ সুরাটে ইংরেজদের বানিজ্যকুঠি নির্মাণের অনুমতি দেন – সম্রাট জাহাঙ্গীর। |
| ১১/ পর্তুগ্রীজদের পর বানিজ্যের জন্য বাংলায় আসে -- ওলন্দাজরা। |
| ১২/ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠন করেন -- ওলন্দাজগণ, ১৬০২ সালে। |
| ১৩/ ফরাসিরা বাংলায় বানিজ্য করতে আগমন করে -- ১৬৬৮ সালে। |
| ১৪/ ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় --১৬৬৪ সালে। |
| ১৫/ ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় - -১৬০০ সালে। |
| ১৬/ ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায় --১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে। |
| ১৭/ বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে -- ইং সেনাপতি আয়ারকুটের কাছে ফরাসি গর্ভনর কাউন্ট লালী। |
| ১৮/ উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য স্থাপন করে - - ইন্দোনেশিয়ায়। |
| ১৯/ প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় - - ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে। |
| ২০/ ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে - - সুরাটে। |
| ২১/ শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে - - ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড। |
| ২২/ বাংলায় ইংরেজদের যে কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল - - ফোর্ট উইলিয়াম। |
| ২৩/ মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় - -১৬৬০ সালে। |
| ২৪/ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন - - ইংরেজ কর্মচারী জন চার্নক। |
| ২৫/ ইংরেজরা বাংলা আক্রমন করে - -১৬৮৬ সালে। |
| ২৬/নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন -- ২০ জুন ১৭৫৬। |
| ২৭/ নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় -- ১৭৫৬ সালে। |
| ২৮/ রেজরা কলকাতা অধিকার করে - -০২ জানুয়ারী ১৭৫৭। |
| ২৯/পলাশীর যুদ্ধ সংঘটিত হয় -- ২৩ শে জুন, ১৭৫৭ সালে। |
| ৩০/ নবাব সিরাজুদ্দৌলা জন্মগ্রহন করেন -- ১৭৩৩ খ্রিষ্টাব্দে। |
| ৩১/ নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে - -১৭৬৪ সালে। |
| ৩২/ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর ছিল - - লর্ড ক্লাইভ। |
| ৩৩/ দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন করেন - - লর্ড ক্লাইভ। |
| ৩৪/ দ্বৈত শাসন ব্যবস্থা চালূ হয় - -১৭৬৭ সালে। |
| ৩৫/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ন্যাস্ত হয় - - নবাবের উপর। |
| ৩৬/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয় - - লর্ড ক্লাইভ। |
| ৩৭/ ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল - - ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে। |
| ৩৮/ পঞ্চাশের মন্বন্তর হয়েছিল - - ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে। |
| ৩৯/ অন্ধ কূপ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল - -১৭৫৬ সালে। |
| ৪০/ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন - - ওয়ারেন হেষ্টিংস। |
| ৪১/ নিলাম সুত্রে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন - - ওয়ারেন হেষ্টিংস। |
| ৪২/ ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন - - ১৭৭২ সালে। |
| ৪৩/ চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন - - লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)। |
| ৪৪/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন - - ওয়ারেন হেস্টিংস। |
| ৪৫/ কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় - - ১৬৯০ সালে। |
| ৪৬/ বর্গী নামে পরিচিতি ছিল - - মারাঠারা। |
| ৪৭/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন - - মীর কাসিম। |
| ৪৮/ ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল - - বক্সারে। |
| ৪৯/ বক্সারের যুদ্ধ হয়েছিল - - ১৭৬৪ সালে। |
| ৫০/ ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা রেগুলেটিং এ্যাক্ট পাশ হয় - -১৭৭৩ সালে। |
| ৫১/ উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন - - ওয়ারেন হেষ্টিংস। |
| ৫২/ পাঁচশালা বন্দোবস্তের প্রর্বতন করেন - - ওয়ারেন হেস্টিংস। |
| ৫৩/ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন - - লর্ড বেন্টিঙ্ক। |
| ৫৪/ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন - - লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)। |
| ৫৫/ উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন - - লর্ড বেন্টিঙ্ক। |
| ৫৬/ বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন - - লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)। |
| ৫৭/ ‘ইন্ডিয়ান পেনাল কোড’ প্রণীত হয় – ১৮৬০ সালে। |
| ৫৮/ ভারতে খাজনা আইন পাশ হয় – ১৮৫৯ সালে। |
| ৫৯/ সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ। |
| ৬০/ ভারতের যে ভাইসরয় নাম করা কবি ও সাহিত্যিক ছিলেন – লর্ড লিটন। |
| ৬১/ ‘ভারতবন্ধু’ নামে পরিচিত লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম – হান্টার কমিশন। |
| ৬২/ বঙ্গভঙ্গ রদ করেন – লর্ড হার্ডিঞ্জ (১৯১১ সালে)। |
| ৬৩/ ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন – লর্ড ডালহৌসী। |
| ৬৪/ উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন - - লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে। |
| ৬৫/ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন - - লর্ড ক্যানিং। |
| ৬৬/ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় - -১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে। |
| ৬৭/ সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন - - মায়ানমারে। |
| ৬৮/ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত - - মায়ানমারে। |
| ৬৯/ যে দেশের লোকদের ওলন্দাজ বলা হয় - - হল্যান্ডের। |
| ৭০/ উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল - - লর্ড মাউন্ট ব্যাটন। |
| ৭১/ আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন - - নবাব আবদুল গনি, ১৯৭২ সালে। |
| ৭২/ বঙ্গ প্রদেশকে বেঙ্গল ও আসাম প্রদেশে বিভক্ত করেন – লর্ড কার্জন। |
| ৭৩/ কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন - -১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন। |
Subscribe to:
Posts (Atom)
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ৪ পর্যায় সারণি ১. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? ক) Na খ) Pb গ) He ঘ) Cu সঠিক উত্তর:...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু ১. মাটির বর্ণের ভিন্নতার কারণ – ক) মাটিতে চীনামাটির উপস্থিতি খ) মাটিতে পানি...
-
কাজী নজরুল ইসলাম ☆☆ ডাক নামঃ দুখু মিয়া ☆☆ উপাধিঃ বিদ্রোহী কবি ☆☆ জন্ম পরিচয়ঃ ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে ( জ্যৈষ...





