01 December, 2018

নামাজের আহকাম সমুহ

যে ফরজ কাজগুলো নামাজ শুরু করার আগেই করতে হয়, সেগুলোকে সালাতের আহকাম বলা হয়। সালাতের আহকাম মোট সাতটি। যথা-
১. শরীর পাক হওয়া : প্রয়োজনমতো অজু-গোসল বা তায়ামুমের মাধ্যমে শরীর পাক পবিত্র করা।
২. কাপড় পাক হওয়া, অর্থাৎ কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়া।
৩. জায়গা পাক হওয়া (নামাজ পড়ার স্থান পাক হওয়া)।
৪. সতর ঢাকা (পুরুষের নাভীর উপর থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা এবং মহিলাদের মুখমণ্ডল হাতের কব্জি এবং পায়ের পাতা ছাড়া সমস্ত শরীর ঢেকে রাখা)।
৫. কিবলামুখী হওয়া (কাবার দিকে মুখ করে সালাত আদায় করা)।
৬. ওয়াক্ত হওয়া (সালাতের নির্ধারিত সময় হওয়া)।
৭. নিয়ত করা (যে ওয়াক্তের সালাত আদায় করবে মনে মনে তার নিয়ত করা)।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন