06 December, 2018

হজ্জের ফরজ ও ওয়াজিব


হজ্জের ফরজ ৩টি
১।ইহরাম বাধা ২।উকুফে আরাফা (আরাফাতের ময়দানে অবস্থান) ৩।তাওয়াফুয্ যিয়ারাত
হজ্জের ওয়াজিব ৬টি
(১)সাফা ও মারওয়া পাহাড় দ্বয়ের মাঝে ৭ বার সায়ী করা।
(২)অকুফে মুযদালিফায় (৯ই জিলহজ্জ) অর্থাৎ সুবহে সাদিক থেকে সুর্যদয় পর্যন্ত একমুহুর্তের জন্য হলেও অবস্থান করা।
(৩)মিনায় তিন শয়তান (জামারাত) সমূহকে পাথর নিপে করা।
(৪)হজ্জে তামাত্তু ও কি্বরান কারীগণ হজ্জ সমাপনের জন্য দমে শোকর করা।
(৫)এহরাম খোলার পূর্বে মাথার চুল মুন্ডানো বা ছাটা।
(৬)মক্কার বাইরের লোকদের জন্য তাওয়াফে বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালীন তাওয়াফ করা। এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নাত অথবা মুস্তাহাব।
হজ্জের প্রকার ও নিয়ত সমূহ
১।হজ্জে ইফরাদ
বর্ণনা: ওমরাহ্ ব্যতিত শুধু হজ্জের জন্য ইহরাম বাঁধা এবং হজ্জের সাথে ওমরাহকে না মিলানো। (বদলী হজ্জের জন্যও এই হজ্জ)। 
নিয়্যাত: আল্লাহুমা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াসছির হুলিওয়াতা কাব্বালহুমিনি্ন। (বাংলা নিয়ত- আল্লাহ আমি ইফরাদ হজ্জের উদ্দেশ্যে আপনার সন্তুষ্টির জন্য ইহরাম বাধলাম। তা সহজ করে দিন ও কবুল করে নিন)। 

২।হজ্জে কেরান 
বর্ণনা: একত্রে একই স্থান থেকে হজ্জ ও ওমরার নিয়্যাত করে হজ্জের সাথে ওমরাহকে মিলানো এবং একই ইহ্রামে উভয়টি আদায় করা। 
নিয়্যাত: আল্লাহুমা ইন্নী উরীদুল উ'মরাতা ফায়াচ্ছির লী-ওয়াতাকাব্বাল মিন্নী। বাংলা নিয়ত হে আল্লাহ আমি আপনার উদ্দেশ্যে হজ্জে কিরানের জন্য ইহরাম বাধলাম তা সহজ করে দিন ও কবুল করে নিন। 

৩।হজ্জে তামাত্তু 
বর্ণনা: একই সফরে পৃথক পৃথক ভাবে 'ইহরাম' পরিধান করে 'হজ্জ ও ওমরাহ' আদায় করা। প্রথম ইহ্রামে ওমরাহর নিয়্যাত করে তা পালন শেষে চুল কেটে 'ইহরাম' খুলে হালাল হয়ে দ্বিতীয় বার নতুন করে 
হজ্জের নিয়্যাতে ৮ই জিলহজ্জ 'মক্ক শরীফ' থেকে হজ্জের জন্য ইহরাম বাধা। তামাত্তু করার ইচ্ছা থাকলে প্রথমে ওমরার নিয়্যাত করে এহরাম বাঁধুন।
হজ্জের নিয়্যাত: আল্লাহুমা ইন্নী উরীদুল হাজ্জা ফায়াচ্ছিরহু-লী অ-তাকাব্বালহু মিন্নী। বাংলা নিয়ত হে আল্লাহ আমি পবিত্র হজ্জ পালনের জন্য ইহরাম বেধে নিয়ত করলাম তা সহজ করে দিন এবং কবুল করে নিন।
হজ্জ ফরজ হওয়ার শর্তাবলী
ঐ সকল লোকের উপর হজ্জ করা ফরজ যারা স্বাধীন, প্রাপ্ত বয়স্ক, সুস্থ মস্তিস্ক ও সুস্থদেহের অধিকারী। যখন তারা পথের খরচের উপর সক্ষম হয় আর তা বাসস্থান ও অন্যান্য প্রয়োজনীয় জিনিস থেকে এবং ফিরে আসা পর্যন্ত আপন পোষ্য পরিজনের খোরপোষ থেকে অতিরিক্ত হয়, আর পথও নিরাপদ হয়।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন