01 December, 2018

দুই রাকাত নামাজের নিয়ম


  • প্রথমে অজু করে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বে
  • মনে মনে নামাজের নিয়্যত করবে এবং আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে নারীরা বুকের উপর ও পুরুষেরা নাভীর উপরে হাত বাঁধবে (বাম হাঁতের উপরে ডান হাত)
  • প্রথমে সানা পড়বে
  • সূরা ফাতিহা পড়বে এবং তারপরে অন্য একটি সূরা মিলাবে
  • ধীর-স্থিরভাবে রুকু ও দুই সিজদা করে উঠে দাঁড়াবে এবং পূর্বের ন্যায় হাত বাঁধবে
  • সূরা ফাতিহা পড়বে এবং অন্য কোন সূরা মিলাবে
  • সম্পূর্ণভাবে রুকু-সেজদা করবে এবং উঠে না দাঁড়িয়ে বৈঠকে বসবে। বৈঠকে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পাঠ করবে। অতঃপর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন