- প্রথমে অজু করে পবিত্র হয়ে জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া পড়বে
- মনে মনে নামাজের নিয়্যত করবে এবং আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমার পরে নারীরা বুকের উপর ও পুরুষেরা নাভীর উপরে হাত বাঁধবে (বাম হাঁতের উপরে ডান হাত)
- প্রথমে সানা পড়বে
- সূরা ফাতিহা পড়বে এবং তারপরে অন্য একটি সূরা মিলাবে
- ধীর-স্থিরভাবে রুকু ও দুই সিজদা করে উঠে দাঁড়াবে এবং পূর্বের ন্যায় হাত বাঁধবে
- সূরা ফাতিহা পড়বে এবং অন্য কোন সূরা মিলাবে
- পূর্বের ন্যায় রুকু সেজদা করে উঠে না দাঁড়িয়ে সোজা হয়ে বসবে (প্রথম বৈঠক), এবং তাশাহুদ পাঠ করবে
- আল্লাহু-আকবার বলে উঠে দাঁড়িয়ে হাত বাঁধবে এবং সূরা ফাতিহা পাঠ করবে। ফরজ নামাজ না হলে সূরা ফাতিহার পর আরেকটি সূরা মিলাবে
- রুকু সেজদা করে সোজা হয়ে দাঁড়িয়ে হাত বাঁধবে। তৃতীয় রাকাতের নিয়মানুযায়ী সূরা পাঠ করবে।
- সম্পূর্ণভাবে রুকু-সেজদা করবে এবং উঠে না দাঁড়িয়ে বৈঠকে বসবে। বৈঠকে তাশাহুদ, দরুদ ও দোয়া মাসুরা পাঠ করবে। অতঃপর ডানে ও বামে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে
01 December, 2018
চার রাকাত নামাজের নিয়ম
Subscribe to:
Post Comments (Atom)
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ৪ পর্যায় সারণি ১. নিচের কোন মৌল বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? ক) Na খ) Pb গ) He ঘ) Cu সঠিক উত্তর:...
-
কাজী নজরুল ইসলাম ☆☆ ডাক নামঃ দুখু মিয়া ☆☆ উপাধিঃ বিদ্রোহী কবি ☆☆ জন্ম পরিচয়ঃ ১৮৯৯ খ্রিস্টাব্দের ২৫ মে ( জ্যৈষ...
-
এস.এস.সি রসায়ন MCQ অধ্যায় - ১০ খনিজ সম্পদ ধাতু-অধাতু ১. মাটির বর্ণের ভিন্নতার কারণ – ক) মাটিতে চীনামাটির উপস্থিতি খ) মাটিতে পানি...
No comments:
Post a Comment