08 December, 2018

ইংরেজীতে কথা বলার ফর্মুলা ৪


Formula 91

বাংলা ক্রিয়ার পর ‘হয়েছিল/হল/হত/যেত’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।
বালটিকে ঢাকা পাঠানো হল। —- The boy was sent to Dhaka.
করিমকে পুরস্কার দেয়া হয়েছিল। —- Karim was given a prize.

Formula 92

ক্রিয়ার পর ‘হয়েছিল কি/হল কি/হত কি/যেত কি’ থাকলে তার ইংরেজি করার সময় was/were বসে এবং verb-এর past participle হয়।
তোমাকে ডাকা হয়েছিল কি? —- Were you called in?
এই বনে বাঘ দেখা যেত কি? —- Were tigers seen in this jungle?

Formula 93

ক্রিয়ার পর ‘হয়নি/যায়নি/হল না/হত না’ থাকলে তার ইংরেজি করার জন্য were not/was not বসে এবং verb-এর past participle হয়।
বইটি পাওয়া যায় নি।—- The book was not found.
লোকগুলোকে সাহায্য করা হত না। —- The people were not helped.

Formula 94

বাংলা বাক্যের বিশেষণ (adjective)-এর পর ‘হল’ ক্রিয়ার became/grew/got ইংরেজি বসে।
বালকটি অন্ধ হল। —- The boy became blind.
সে রাগান্বিত হল। —- He got angry.

Formula 95

বাংলা বাক্যের ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তার ইংরেজি am being/is being/are being বসে এবং verb-এর past participle হয়।
তাকে মাঠে দেখা যাচ্ছে। —- He is being seen in the field.
ঘরটি মেরামত করা হচ্ছে। —- The house is being repaired.

Formula 96

‘আদেশ করা, অনুরোধ করা, উপদেশ দেয়া’ ইত্যাদি ক্রিয়ার পর ‘হচ্ছে/যাচ্ছে’ থাকলে তর ইংরেজি am/is/are বসে এবং verb-এর past participle হয়।
কাজে যোগদানের জন্য তোমাকে নির্দেশ দেয়া হল। —- You are directed to join in your duty.
মিথ্যা কথা বলার জন্য তোমাকে নিষেধ করা হচ্ছে। —- You are forbidden to tell a lie.

Formula 97

বাংলা বাক্যে Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছে’ থাকলে তার ইংরেজি am/is/are এবং getting/growing বসে।
গাছটি লম্বা হচ্ছে। —- The tree is growing tall.
সে অসুস্থ হচ্ছে। —- He is getting sick.

Formula 98

বাংলা বাক্যে ক্রিযার পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was being/were being বসে এবং verb-এর past participle হয়।
লোকটিকে উপহাস করা হচ্ছিল। —- The man was being laughed at.
সানজিদাকে ডাকঘরে পাঠানো হচ্ছিল। —- Sunjida was being sent to the post office.

Formula 99

বাংলা বাক্যের Adjective (বিশেষণ)-এর পর ‘হচ্ছিল’ থাকলে তার ইংরেজি করার জন্য was/were বসে এবং তার সঙ্গে getting/growing হয়।
জায়গাটা আরো গরম হচ্ছিল। —- The place was growing hot.
গরিবরা আরও গরিব হচ্ছি। —- The poor were getting poorer.

Formula 100

ক্রিয়ার পর ‘হব/হবে’ থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর past participle হয়।
বালকটিকে শাস্তি দেওয়া হবে। — The boy will be punished.
তোমাকে ভাল শিক্ষা দেয়া হবে। —- You will be given a good lesson.

Formula 101

কোন নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি shall be/will be হয়।
আমি শিক্ষক হব। —- I shall be a teacher.
রহিম ডাক্তার হবে। —- Rahim will be a doctor.

Formula 102

কোন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্ত ‘কিছু হবে’ বুঝালে তার ইংরেজি There shall be/There will be হবে।
স্কুল প্রাঙ্গণে জনসভা হবে। —- There will be a public meeting in the school yard.
এ বছর বন্যা হবে না। —- There will be no flood in this year.

Formula 103

কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি shall/will হয় এবং তার সঙ্গে become বসে।
নিয়মিত পড়লে সফল হবে। —- If you read regularly, you will become successful.
যদি তুমি নড়, তবে মারা যাবে। —- If you move, you will die.

Formula 104

কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তন হলে ‘হবে’ ক্রিয়ার ইংরেজি করার জন্য shall be/will be বসে।
তুমি আসলে আমি খুশি হব। —- I shall be glad if you come.
ফরিদাকে বিয়ে করলে তুমি সুখী হবে। —- You will be happy if you marry Farida.

Formula 105

ক্রিয়ার সঙ্গে ‘তে হয়’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য have to/has to বসে।
আমাকে রোজ একটা ওষুধ কিনতে হয়। —- I have to buy a medicine everyday.
জেলেকে কি মাছ ধরতে হয়? (প্রশ্নবোধক) —- Does the fisherman have to catch fish?

Formula 106

ক্রিয়ার শেষে ‘তে হল/তে হয়েছিল’ যুক্ত থাকলে তার ইংরেজি had to বসে।
আমাকে ঢাকা যেতে হয়েছিল। —- I had to go to Dhaka.
তাকে পদত্যাগ করতে হয়েছিল। —- He had to resign his post.

Formula 107

কর্তা না থাকলে ‘তে হয়েছিল’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য had to be বসে এবং verb-এর past participle হয়।
স্বাধীনতা যুদ্ধে অনেক জীবন উৎসর্গ করতে হয়েছিল। —-Many lives had to be sacrificed during the war of independence.
একটা নতুন বাড়ি কিনতে হয়েছিল।—- A new house had to be bought.
প্রশ্নবোধক: Had a new house to be bought?
না-বোধক: A new house had not to be bought.

Formula 108

ক্রিয়ার পরে ‘তে হবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have to/will have to বসে।
আমাকে চট্টগ্রাম যেতে হবে। —- I shall have to go to Chittagong.
তোমাকে একটি ছবি আঁকতে হবে। —- You will have to draw a picture.

Formula 109

Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য shall have to be/will have to be বসে এবং verb-এর past participle হয়।
কাজটি তাড়াতাড়ি শেষ করতে হবে। —- The work will have to be completed.
বাড়িটি বিক্রি করতে হবে। —- The house will have to be sold.

Formula 110

‘তে হবে’ যুক্ত ক্রিয়া জোড়ালো করা হলে must have to বসে।
তাকে কাজটা করতেই হবে। —- He must have to do the work.
আমাকে কথা রাখতেই হবে। —- I must have to keep my word.

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন