08 December, 2018

ইংরেজীতে কথা বলার ফর্মুলা ৫


Formula 111

Subject (কর্তা) না থাকলে ‘তে হবে’ ক্রিয়াকে জোরালো করা হলে must have to be বসে এবং verb-এর past participle হয়।
সন্ত্রাস নিয়ন্ত্রণ করতেই হবে। —- Terrorism must have to be controlled.
আইনের শাসন প্রতিষ্ঠা করতেই হবে। —- The rule of law must have to be established.

Formula 112

ক্রিয়ার শেষে ‘তে থাকবে’ যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall be/will be বসে এবং verb-এর সাথে ing যোগ হয়।
আমরা দৌঁড়াতে থাকবো। —- We shall be running.
সাবিনা অপেক্ষা করতে থাকবে। —- Sabina will be waiting.

Formula 113

ক্রিয়ার শেষে ‘এ থাকব’ (য়া থাকবো) ‘এ থাকবে’ (য়া থাকিবে) যুক্ত থাকলে তার ইংরেজি করার জন্য shall have/will have বসে এবং verb-এর past participle রূপ হয়। অবশ্যই কথাটা থাকলে shall have/will have-এর পরিবর্তে must have হবে।
তোমরা গল্পটা শুনে থাকবে। —- You will have heard the story.
তুমি লোকটিকে অবশ্যই দেখে থাকবে। —- You must have seen the man.

Formula 114

বাংলা বাক্যে ক্রিয়ার সঙ্গে ‘তে’ থাকলে তার ইংরেজি to হবে।
সে আমাকে দেখতে এসেছিল। —- He came to see me.
মা আমাকে মিথ্যা কথা বলতে নিষেধ করেছিল। —- Mother forbade me to tell a lie.

Formula 115

Preposition ‘of’-এর পরে verb-এর সাথে ing যোগ করতে হয়।
I am afraid of working.
He is fond of playing cricket.

Formula 116

See, hear, find, watch ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে শুধু simple verb ব্যবহার করতে হয়।
আমি বালকটিকে স্কুলে যেতে দেখলাম। —- I saw the boy to go to school.
আমি তাকে জোরে কথা বলতে শুনলাম। —- I heard him to talk loudly.

Formula 117

Verb-এর কাজ কিভাবে সম্পন্ন হয় বুঝাবার জন্য যদি অপর একটি verb ব্যবহার করা হয়, তাহলে সে verb-এর সাথে ing যুক্ত করতে হয়।
করিম এখানে দৌঁড়ে আসলো। —- Karim came hear running.
মেয়েটি নাচতে নাচতে চলে গেল। —- The girl went away dancing.

Formula 118

Know, teach, show ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করার প্রয়োজন হলে how to + verb simple বসে।
আমি তাকে পড়া শিখিয়েছি। —- I have taught him how to read.
সে সাঁতার কাটতে জানে না। —- Se does not know how to swim.

Formula 119

Let, help ইত্যাদি verb-এর পর কোন verb ব্যবহার করতে হলে শুধু simple verb ব্যবহার করতে হবে।
তাকে যেতে দাও। —- Let him go.
তাকে ঘুমাতে দাও। —- Let him sleep.

Formula 120

Active form-এ ব্যবহার করা হলে used to-এর পর simple verb বসে। কিন্তু passive form-এ ব্যবহার করা হলে তার পর verb-এর ing form ব্যবহার করতে হয়।
He used to walk in the morning. (Active)
He was used to walking in the morning. (Passive)
Rana used to play for an hour in every morning. (Active)
Rana was used to playing an hour in every morning. (Passive)

Formula 121

Finish, enjoy, practice, avoid, admit, appreciate, can’t, don’t mind ইত্যাদির পর অন্য কোন verb ব্যবহার করা প্রয়োজন হলে ing form বসে।
আমি বইটি পড়া শেষ করেছি। —- I have finished reading the book.
আমি দুপুরে সাঁতার কাটতে ভালোবসি। —- I enjoy swimming at noon.

Formula 122

বাংলায় যেমন ক্রিয়ার সঙ্গে ‘এ’ (ইয়া) যুক্ত হয়, তেমনি ইংরেজিতে verb-এর সঙ্গে ing যুক্ত হয়। যেমন: খেয়ে (খাইয়া) Eat-ing, শুনে (শুনিয়া) Hear-ing ইত্যাদি।
আমাকে দেখে সে পালিয়ে গেল। — Seeing me he ran away.
ঘরে ঢুকে আমি তাকে পড়তে দেখলাম। —- Entering the room I found him reading.

Formula 123

কোন কাজের ফলে কোন অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়া) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে বাক্যের প্রথমে By ব্যবহার করতে হয় এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হয়। অধিক আহার করে সে অসুস্থ হয়েছে। —- By eating much he has become ill.

Formula 124

কোন কাজের ফলে মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ (ইয়ে) যুক্ত ক্রিয়ার ইংরেজি করতে হলে verb-এর ing form হবে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি become হবে।
জাপানে গিয়ে তারা সুখী হল না। —- Going to Japan they could not become happy.
তোমাকে দেখে আমি খুশি হয়েছি। —- Seeing you I have become glad.

Formula 125

দেখার ফলে, শোনার ফলে, জানার ফলে, পাওয়ার ফলে কোন মানসিক অবস্থার পরিবর্তনের কথা বলা হলে ‘এ’ যুক্ত ক্রিয়ার ইংরেজি করার জন্য to + verb simple বসে এবং ‘হওয়া’ ক্রিয়ার ইংরেজি am/is/are/was/were হয়।
খবর শুনে তিনি রাগন্বিত হলেন। —- He was angry to hear the news.
তোমার চিঠি পেয়ে তোমার মা খুশি হয়েছেন। —- Your mother is glad to receive your letter.

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন