হজরত নবী করিম (সা.) ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজরের নামাজের পর এ বাক্যটি তিনবার বলবে, আল্লাহতায়ালা তাকে তিনটি রোগ থেকে মুক্ত রাখবেন। যথা- অন্ধত্ব, বিকলাঙ্গতা ও পক্ষাঘাত। -মুসনাদে আহমাদ: ২০৬০২
سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ وَبِحَمْدِهِ
বাংলা উচ্চারণ
সুবহানাল্লাহিল আজিমি ওয়া বিহামদিহি।
বাংলা অর্থ
আমি সুমহান আল্লাহতায়ালার পবিত্রতা ঘোষণা করছি। তার প্রশংসা জ্ঞাপন করছি।
আলেমরা আরও বলেছেন, এ দোয়া পাঠে বিভিন্ন ধরনের দূরারোগ্য ব্যাধি থেকে আল্লাহতায়ালা তার বান্দাকে হেফাজত করেন।
No comments:
Post a Comment