06 December, 2018

কি কি সাথে নিবেন


যোগাযোগের জন্য আন্তর্জাতিক ফোন নম্বরসহ মোবাইল, প্রয়োজনীয় অর্থ, পবিত্র হজ্জ বিষয়ক ও প্রয়োজনীয় বই, পুরুষের ইহরামের জন্য আড়াই হাত বহরের আড়াই গজ করে দুই পিস ও তিন গজ করে দুই পিস সাদা কাপড়, মহিলাদের ইহরামের জন্য সালোয়ার, কামিজ ও বোরকা ইত্যাদি সাধারণ কাপড়ই যথেষ্ট। কোমরে বাঁধার জন্য ১টি বেল্ট, একজোড়া স্পঞ্জের স্যান্ডেল সঙ্গে নিবেন এবং তাওয়াফের সময় জুতা/স্যান্ডেল রাখার জন্য একটি কাপড়ের ব্যাগ, পাসপোর্ট ও মূল্যবান কাগজপত্র রাখার জন্য একটি গলার ব্যাগ, একটি ইহরামের কাপড় রাখার ব্যাগ, একটি পাথর রাখার ব্যাগ, একটি ছাতা, ইহরাম থেকে হালাল হওয়ার সময় মাথা মুন্ডানোর জন্য ব্লেড ও রেজার সঙ্গে নেয়া। এ ছাড়াও পরিধেয় বস্ত্র পরিমাণ মতো সঙ্গে নেয়া যাহা ইহরাম খোলার পর ব্যবহার করিতে হইবে। যেমন লুঙ্গি, পায়জামা/প্যান্ট, জামা, গেঞ্জি, টুপি, গামছা, জুতা, মোজা, মহিলাদের জন্য সালোয়ার, কামিজ, ওড়না, বোরকা সঙ্গে রাখবেন। খাবারের জন্য মেলামাইন প্লেট, গ্লাস, চায়ের কাপ, প্রয়োজনীয় শুকনা খাবার, মেসওয়াক/ব্রাশ ও পেস্ট, লাইলনের রশি, টয়লেট পেপার, আয়না, চিরুনী, তেল, সাবান, দাঁতের খিলাল, ব্যক্তিগত খরচের টাকা, প্রয়োজনীয় প্রেসক্রিপশনসহ ৪৫ দিনের ওষুধ, বিছানার চাদর, একটি প্লাস্টিক মাদুর, পাম্পিং বালিশ, ইত্যাদি সঙ্গে নিবেন।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন