06 December, 2018

হজ্জে যাওয়ার পূর্ব প্রস্তুতি

সবার আগে মনোবল দৃঢ় করা। শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য মেডিকেল চেকআপ করিয়ে নেয়া। কমপক্ষে হজ্জ ফ্লাইটের ৩০ দিন পূর্বে ম্যানেনজাইটিস ইনজেকশন ও ইনফ্লুয়েঞ্জা জ্বরের টিকা দিয়ে তার সার্টিফিকেট কপি ট্রাভেলস অফিসে জমা দেয়া। হজ্জের নিয়ম-কানুন সম্পর্কে অবগত হওয়া। নিজ জেলার থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সের ছাড়পত্র এবং পাসপোর্ট, ভিসা প্রসেসিং, মহিলা হজ্জযাত্রীদের মোহরেমাত এফিডেভিট, মেডিকেল কার্ড, টিকিটসহ যাবতীয় অফিসিয়াল কাগজপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। বায়তুল্লাহ ও মদীনা মুনাওয়ারার অত্যন্ত কাছে সুন্দর পরিবেশে হোটেল বা বাড়িতে থাকা ও দেশীয় রান্নায় খাওয়ার সুব্যবস্থা বিষয়ে ট্রাভেলস কর্তৃপক্ষের সাথে আলোচনা চূড়ান্ত করে নেয়া।

একাধিকবার হজ্জ করেছেন এমন বিজ্ঞ আলেম বা প্রশিক্ষকের নিকট থেকে হজ্জের কার্যাদি ভালোভাবে অবগত হওয়া। হজ্জে গমনেচ্ছু ব্যক্তিদের সুবিধার্থে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ট্রাভেলস কর্তৃক হজ্জবিষয়ক যে সকল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাতে অংশগ্রহণ নিশ্চিত করা। আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ নন এমন ব্যক্তিরা সম্ভব হলে আরবি ও ইংরেজি ভাষায় প্রাথমিক জ্ঞান অর্জন করে নিতে পারলে ভালো হয়। পবিত্র মক্কা ও মদীনার ঐতিহাসিক পুণ্যময় জায়গাসমূহ এবং আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার যে স্থানগুলো রয়েছে সে সম্পর্কে অবগত হওয়া। প্রয়োজনে রাজধানী ঢাকার কাঁটাবন মসজিদ সংলগ্ন দোকান বা স্থানীয় নির্দিষ্ট দোকান থেকে হজ্জ বিষয়ক বই, বিগত হজ্জের অডিও ও ভিডিও চিত্র সংগ্রহ করে জ্ঞানার্জন করা। যাওয়ার পূর্ব প্রস্তুতি

সবার আগে মনোবল দৃঢ় করা। শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য মেডিকেল চেকআপ করিয়ে নেয়া। কমপক্ষে হজ্জ ফ্লাইটের ৩০ দিন পূর্বে ম্যানেনজাইটিস ইনজেকশন ও ইনফ্লুয়েঞ্জা জ্বরের টিকা দিয়ে তার সার্টিফিকেট কপি ট্রাভেলস অফিসে জমা দেয়া। হজ্জের নিয়ম-কানুন সম্পর্কে অবগত হওয়া। নিজ জেলার থানা থেকে পুলিশ ক্লিয়ারেন্সের ছাড়পত্র এবং পাসপোর্ট, ভিসা প্রসেসিং, মহিলা হজ্জযাত্রীদের মোহরেমাত এফিডেভিট, মেডিকেল কার্ড, টিকিটসহ যাবতীয় অফিসিয়াল কাগজপত্র সংগ্রহের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা। বায়তুল্লাহ ও মদীনা মুনাওয়ারার অত্যন্ত কাছে সুন্দর পরিবেশে হোটেল বা বাড়িতে থাকা ও দেশীয় রান্নায় খাওয়ার সুব্যবস্থা বিষয়ে ট্রাভেলস কর্তৃপক্ষের সাথে আলোচনা চূড়ান্ত করে নেয়া।
একাধিকবার হজ্জ করেছেন এমন বিজ্ঞ আলেম বা প্রশিক্ষকের নিকট থেকে হজ্জের কার্যাদি ভালোভাবে অবগত হওয়া। হজ্জে গমনেচ্ছু ব্যক্তিদের সুবিধার্থে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান কিংবা ট্রাভেলস কর্তৃক হজ্জবিষয়ক যে সকল প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাতে অংশগ্রহণ নিশ্চিত করা। আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ নন এমন ব্যক্তিরা সম্ভব হলে আরবি ও ইংরেজি ভাষায় প্রাথমিক জ্ঞান অর্জন করে নিতে পারলে ভালো হয়। পবিত্র মক্কা ও মদীনার ঐতিহাসিক পুণ্যময় জায়গাসমূহ এবং আল্লাহর দরবারে দোয়া কবুল হওয়ার যে স্থানগুলো রয়েছে সে সম্পর্কে অবগত হওয়া। প্রয়োজনে রাজধানী ঢাকার কাঁটাবন মসজিদ সংলগ্ন দোকান বা স্থানীয় নির্দিষ্ট দোকান থেকে হজ্জ বিষয়ক বই, বিগত হজ্জের অডিও ও ভিডিও চিত্র সংগ্রহ করে জ্ঞানার্জন করা।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন