06 December, 2018

হজ্জ ও ওমরাহ এর দোয়া সমূহ


(১)নিয়ত বাঁধার পর পড়ুনঃ লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুল্ক, লা-শারিকা লাক।
(২)ইহরামের নামাযের পর হাত তুল দোয়া করুন এবং পড়ুনঃ আল্লাহুম্মাগ ফিরতুকা আওছাউ মিন জুনুবী ওয়া রাহমাতুকা, আরজা ইন্দি মিন আমালী।
অর্থঃ হে আল্লাহ, তোমার ক্ষমা আমার গুনাহের চেয়ে অত্যন্ত প্রশস্ত এবং আমার আমলের চেয়ে তোমার রহমতের প্রতি আমি অধিক আশ্বস্ত। হে আল্লাহ আমি তুমার কাছে তওবা করছি, আমি গুনাহের দিকে কখনও ফিরে যাব না।
(৩)এহরামের নিয়তঃ আল্লাহুম্মা ইন্নি উরীদুল উমরাতা ফাইয়াছ ছিরহা লী, ওয়া তাকাব্বালহা মিন্নি।
অর্থঃ হে আল্লাহ আমি উমরাহ পালনের নিয়ত করছি। তা আমার জন্য সহজ করে দিন এবং কবুল করে নিন।
(৪)মসজিদে হারামে প্রবেশ করে এই দোয়া পড়ুনঃ আল্লাহুম্মাগ ফিরলী যুনুবী ওয়াফতাহলী আবোয়াবা রাহমাতিকা। 
অর্থঃ হে আল্লাহ, আমার সকল গুনাহ মাফ করুন, এবং আমার জন্য আপনার রহমতের দরওয়াজা সমুহ খুলে দিন।
(৫)তওয়াফ শুরুর পুর্বে এই দোয়া পড়ুনঃ (কাল রেখার উপর দাঁড়িয়ে) আল্লাহুম্মা ইন্নি উরীদু তাওয়াফা বাইতিকাল হারামী ছবআতা আশোয়াতিনলিল্লহি তা য়ালা ফাইছছিরহুলী ওয়া তাকাব্বালহু মিন্নী।
অর্থঃ হে আল্লাহ আমি তুমার বায়তুল হারামকে সাত চক্ষরে তোয়াফ করার ইচ্ছা করছি একমাত্র তুমার সন্তুষ্টি লাভের জন্য। আমার জন্য তা সহজ করে দিন।এবং কবুল করে নিন।
(৬)হাজরে আছওয়াদে চুমু দেয়ার সময় পড়ুনঃ (৮চক্ষরে আঁট বার) আল্লাহু আকবর লাইলাহা ইল্লাল্লাহু ওয়াছছালাতু ওয়াছছালামু আলা রাসুলিল্লাহি।
(৭)হাজরে আছোয়াদও রুকনেইয়ামানীর মধ্যখানের দোয়া সমূহঃ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লাইলাহা, ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালাহাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহি। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যোয়ালিমীন।
অর্থঃ আল্লাহ পবিত্র এবং সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ ছাড়া ইবাদতের কেউ নেই। আল্লাহ তালা সব ছেয়ে মহান। ভাল কাজ করার শক্তি এবং মন্দ কাজ থেকে বেচে থাকার সামর্থ্য আল্লাহর পক্ষ থেকে হয়।
হে আল্লাহ, তুমি ছাড়া কোন মাবুদ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি অত্যাচারকারীদের অন্তর্ভুক্ত।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন