01 December, 2018

শিবগঞ্জে মান্না - জিন্নাহ সহ ৭জন প্রার্থীর মনোনয়ন ফরম জমা


রি‌পোর্টঃ সাংবা‌দিক খলিলুর রহমান আকন্দ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-২ শিবগঞ্জে মনোনয়ন প্রত্যাশী ১১ জনের মধ্যে
 উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ বুধবার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকা‌রি রিটার্নিং অফিসার আলমগীর কবীর এর নিকট ৫ জন ও বগুড়া জেলা প্রশাসক ও রিটা‌রিং এর কার্যালয়ে ২জন সহ মোট ৭ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে নির্বাচন অফিস সূত্রে জানা গেছে। মনোনয়ন ফরম জমাকারীদের মধ্যে হেবি ওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দুপু‌রে মহাস্থান হযরত শাহ সুলতান মাহীসওয়ার এর মাযার জিয়ারত শেষে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকা‌রি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন ফরম জমা দেন। এর আগে মহাজোট প্রার্থী জাতীয় পার্টি থেকে বীরমুক্তিযোদ্ধা শরিফুল ইসলাম জিন্নাহ, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর) প্রার্থী মুফতি জামাল উদ্দিন জুয়েল, স্বতন্ত্র প্রার্থী জামায়াত মনোনীত সা‌বেক সংসদ সদস্য আবুল আজাদ মোহাম্মদ শাহাদাতুজ্জামান  মনোনয়ন ফরম জমা দেন। এছাড়া বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে আওয়ামীলীগ প্রার্থী বগুড়া জেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল কাশেম ফকির, বাংলাদেশ মুসলিমলীগ প্রার্থী শফিকুল ইসলাম মনোনয়ন ফরম জমা দেন। উপজেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান জানান, বিকাল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সহকা‌রি রিটার্নিং অফিসার আলমগীর কবীর এর কার্যালয় খোলা ছিল।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন