08 November, 2018

বিজ্ঞানী ও গুনীজনদের উক্তি

  1. বিদ্ধানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র।__আল হাদিস
  2. বিদ্রোহী মানে কাউকে না মানা নয়। যা বুঝিনা তা মাথা উঁচু করে ’বুঝিনা’ বলা।__কাজী নজরুল ইসলাম
  3. সফল হওয়ার ভার, নতুন করে শুরু করার আলোয় কেটে গিয়েছিল, সবকিছু সম্পর্কে কম নিশ্চিত ছিলাম। এটি আমাকে আমার জীবনের সবচেয়ে সৃজনশীল অংশে প্রবেশ করতে সহায়তা করে।__স্টিভ জবস
  4. ধর্ম ছাড়া বিজ্ঞান পঙ্গু, আর বিজ্ঞান ছাড়া ধর্ম অন্ধ।__ আইন্সটাইন
  5. আমাদের অজ্ঞতার নাম ঈশ্বর, আর যা আমরা জানি, সেটা বিজ্ঞান।__ রবার্ট গ্রীন
  6. মানুষের কাছে পেয়েছি যে বাণী, তাই দিয়ে রচি গান৷ মানুষের কাছে ঢেলে দিয়ে যাবো, মানুষের দেয়া প্রাণ।__কমরেড সত্যেন সেন
  7. একটি ধর্মান্ধের মুখের দিকে তাকালেই বোঝা যায় আল্লাহ অমন লোককে পছন্দ করতে পারে না।__ হুমায়ুন আজাদ
  8. ইসলাম একমাত্র ধর্ম, যা সকল যুগে সকল মানুষের ধর্ম অর্থাৎ বিশ্বজনীন ধর্মরূপে গণ্য হতে পারে।__ জর্জ বানার্ডশ
  9. প্রত্যেক ধর্মেই অনেক ভাল জিনিস আছে। এই সকল ধর্মের মধ্যে যা সুন্দর তা গ্রহন করে যা নিকৃষ্ট তা ত্যাগ করবো।__ আকবর নামা
  10. সাধারণের কাছে ধর্ম সত্য, জ্ঞানীদের কাছে মিথ্যা আর শাসকদের কাছে উপকারী।__ সেনেকা
  11. আমাদের বুদ্ধিবৃত্তির আঁতুড়ঘরের উচ্ছিষ্টের নাম ধর্ম। যখনই আমরা যুক্তি আর বিজ্ঞানকে দিকনির্দেশক হিসেবে গ্রহণ করবো, তা বিলীন হয়ে যাবে।__ বারট্রান্ড রাসেল
  12. বিজ্ঞান অন্বেষণ করে, ধর্ম ব্যাখ্যা করে। বিজ্ঞান দেয় জ্ঞান, যা ক্ষমতা; ধর্ম দেয় চিন্তা, যা নিয়ন্ত্রণ।__ লুথার কিং
  13. ধর্ম নিয়ে যারা কোন্দল করে, ধর্মের ধর্মই তারা জানে না।__ ড. মুহাম্মদ শহিদুল্লাহ।
  14. নদীর গতিপথ যেমন নির্দেশ করে দেওয়া যায় না, ভাষাও তেমনি। একমাত্র কালই ভাষার গতি নির্দেশ করে।__ ড. মুহাম্মদ শহিদুল্লাহ।
  15. যে দেশে গুণের সমাদর নেই, সে দেশে গুণী জন্মাতে পারে না।__ ড. মুহাম্মদ শহিদুল্লাহ।
  16. অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাঁটা আলোতে একা হাঁটার চেয়ে ভালো।__হেলেন কিলার
  17. অনেক কিছু ফিরে আসে, ফিরিয়ে আনা যায়, কিন্তু সময়কে ফিরিয়ে আনা যায় না। __আবুল ফজল
  18. অর্থ যেখানে নাই ভালোবাসা সেখানে দুর্লভ । __স্যার টমাস ব্রাউন
  19. অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা ভালো। __হোমার
  20. অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।   __গোল্ড স্মিথ
  21. অসহায়কে অবজ্ঞা করা উচিত নয়, কারণ মানুষ মাত্রেই জীবনের কোন না কোন সময় অসহায়তার শিকার হবে।   __গোল্ড স্মিথ
  22. আইন ভাঙ্গার জন্যই তৈরী হয় । __জন উইলসন।
  23. আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি। __শেলী
  24. আমার দোষ তুমি আমাকেই বল। __ইমাম গাজ্জালী
  25. মন্দ কাজ হতে আত্মরক্ষার জন্য পরিচ্ছন্ন মনের প্রয়োজন। মন পরিচ্ছন্ন থাকলে দেহও পরিচ্ছন্ন থাকে।__ইমাম গাজ্জালী
  26. আমার বন্ধুর জন্যে সবচেয়ে বেশি যা করতে পারি তা হলে শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেয়ার মতো কোন সম্পদ আমার নেই। সে যদি জানে যে আমি তাকে ভালবেসেই সুখী, সে আর কোন পুরস্কারই চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গীয় নয়। __হেনরি ডেভিড থিওরো
  27. আমি জানি না বলতে শেখাই সবচেয়ে বড় শিক্ষা। __হিব্রু প্রবাদ
  28. আমি তোমাদের বলেছি যে তোমরা মিনিটের খেয়াল রাখো, তাহলে দেখবে ঘন্টাগুলো আপনা থেকেই নিজেদের খেয়াল রাখছে। __চেষ্টারফিল্ড
  29. আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা। __মাইকেল জর্ডান
  30. আহ্, কী ভালোই না লাগে- পুরনো বন্ধুর হাত। __মেরি এঙলেবাইট
  31. উচ্চাশা যেখানে শেষ হয়, সেখান থেকেই শান্তির শুরু হয়। __ইয়ং
  32. এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না , যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করেনা তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে। __আইনস্টাইন
  33. একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না। __জর্জ লিললো
  34. একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান। __ইউরিপিদিস [গ্রীক নাট্যকার]
  35. একজন মহান ব্যক্তির মহত্ব বোঝা যায় ছোট ব্যক্তিদের সাথে তার ব্যবহার দেখে। __কার্লাইল
  36. একফোঁটা শিশিরেও বন্যা হতে পারে যদি গর্তটা হয় পিঁপড়ের। __ফারসি প্রবাদ
  37. একমাত্র সৎ ব্যক্তিরাই অন্যকে কঠোরভাবে তিরস্কার করতে পারে। __জর্জ ম্যারাডিথ।
  38. কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা করেও না। __সিসেরো
  39. কথা-বার্তায় ক্রোধের পরিমান খাবারের লবনের মত হওয়া উচিত। পরিমিত হলে রুচিকর, অপরিমিত হলে ক্ষতিকর। __প্লেটো
  40. কান্না চোখের একটি মহৎ ভাষা। __রবার্ট হেরিক।
  41. কারো অতীত জেনোনা, বর্তমানকে জানো এবং সে জানাই যথার্থ । __এডিসন
  42. কিভাবে কথা বলতে হয় না জানলে অন্তত কিভাবে চুপ থাকতে হয় তা শিখে নাও। __অজানা
  43. কে আমাদের একশবার রসগোল্লা খাইয়েছিল তা আমরা ভুলে যাই। কিন্তু কে কবে একবার কান মুচড়ে দিয়েছিল তা মনে রাখি। __আবদুল্লাহ আবু সাঈদ
  44. কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতোক্ষন তার একটিও বন্ধু আছে। __রবার্ট লুই স্টিভেন্স
  45. গরীব খোঁজে খাদ্য, আর ধনী খোঁজে ক্ষিধে। __হিন্দি প্রবাদ
  46. গোপন কথা তোমার গোলাম। ফাঁস করে দিলে তুমি তার গোলাম। __আরবি প্রবাদ
  47. ছবি হল নীরব কবিতা। আর কবিতা হল নীরব ছবি যা কথা বলে। __সিমোনিডেস
  48. জ্ঞানীলোকের কানটা বড় আর জিভটা ছোট হয়।  __চীনা প্রবাদ
  49. তিন ইঞ্চি লম্বা জিভ একজন সাতফিট মানুষকেও ধরাশায়ী করতে পারে।  __চীনা প্রবাদ
  50. জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই। মনে রেখ, তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে।  __অজানা
  51. জীবনকে এক পেয়ালা চায়ের সাথে তুলনা করা যেতে পারে। যতই তৃপ্তির সাথে আমরা তা পান করি ততই দ্রুত তলার দিকে অগ্রসর হতে থাকি।  __ক্রিনেট
  52. জীবনে যে অকৃতকার্য হয় নাই, সে কোনদিন সম্পদশালী হতে পারে না।  __সি. এইচ. স্পারজন
  53. জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে ওপরে ওঠা উচিত। ডিঙ্গিয়ে উঠলে পড়ে যাবার সম্ভাবনা বেশি।  __হুইটিয়ার
  54. টাকার প্রশ্নে সকলেই এক ধর্মাবলম্বী।  __ভলতেয়ার
  55. দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কারো সঙ্গে ভাগ করে নিতে হবে।  __মার্ক টোয়েন
  56. দুর্ভাগ্যবান তারাই যাদের প্রকৃত বন্ধু নেই।  __অ্যারিস্টটল
  57. দেশপ্রেমিকের রক্তই স্বাধীনতা বৃক্ষের বীজ স্বরূপ।  __টমাস ক্যাম্পবেল
  58. ধৈর্যশীল ব্যক্তির ক্রোধ থেকে সাবধান।  __ড্রাইডেন
  59. নুড়ি হাজার বছর ঝরণায় ডুবে থেকেও রস পায় না।  __কাজী নজরুল ইসলাম
  60. নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়।  __জন লিভেগেট
  61. নদীতে স্রোত আছে তাই নদী বেগবান, জীবনে দ্বন্দ্ব আছে তাই জীবন বৈচিত্র্যময়।  __টমাস মুর
  62. নাস্তিক হচ্ছে নিজের প্রচারিত ধর্মের স্বঘোষিত নবী এবং তার নিজ ধর্মের একমাত্র উম্মাত।  __অজানা
  63. নিচ লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য।  __হযরত আলী (রা)
  64. নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।  __জ্যাক দেলিল ১৭৩৮-১৮১৩], ফরাসী কবি
  65. প্রত্যেককে বিশ্বাস করা বিপদজনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরো বেশী বিপদজনক।  __আব্রাহাম লিংকন
  66. পরের উপকার করা ভাল কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়।  __এডওয়ার্ড ইয়ং।
  67. বই ভালো সঙ্গী। এর সঙ্গে কথা বলা যায়। বই সব উপদেশই দেয় কিন্তু কোন কাজ করতেই বাধ্য করে না।  __হেনরী ওয়ার্ড বিশার
  68. বড় হতে হলে সর্ব প্রথম সময়ের মূল্য দিতে হবে।  __ডিকেন্স
  69. বুদ্ধিহীনের সুখ্যাতি ও সম্পদ ভয়ংকর সম্পদ বিশেষ।  __ডেমোক্রিটাস
  70. বন্ধু কি ? এক আত্মার দুইটি শরীর।  __এরিস্টটল
  71. বন্ধুত্ব একবার ছিঁড়ে গেলে পৃথিবীর সমস্ত সুতো দিয়েও রিপু করা যায় না।  __কার্লাইল
  72. বন্ধুত্ব একমাত্র সিমেন্ট যা সবসময় পৃথিবীকে একত্র রাখতে পারবে।  __উইড্রো উইলসন
  73. বন্ধুদের মধ্যে সবকিছুতেই একতা থাকে।  __প্লেটো
  74. বিধাতার নিকট আমার প্রার্থণা এই যে আমাকে তুমি বন্ধু দিও না, শত্রু দিও, যাতে আমি আমার ভূলগুলো ধরতে পারি।__জন ম্যাকি
  75. বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিসহ করে তোলে।__মিল্টন
  76. ভবিষৎকে জানার জন্যই আমাদের অতীত জানা উচিত।__জন ল্যাক হন
  77. ভাগ্য সবার দুয়ারে আসার জন্যই অপেক্ষা করে, কিন্তু উপযাচক হয়ে আসে না, ডেকে আনতে হয়।__ইলা অলড্রিচ
  78. মা সকল ক্ষেত্রে সকল পরিবেশেই মা।__লেডি বার্নার্ড।
  79. মানুষের পয়লা নাম্বার শত্রু হল সময়।__সঞ্জীব চট্টোপাধ্যায়
  80. মানুষের সর্বোৎকৃষ্ট শিক্ষকই হল মহৎ ব্যক্তিদের আত্নজীবনী ও বাণী।__ওরসন স্কোরার ফাউলার
  81. যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারন তাদের ‘না’ এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি।__আইনস্টাইন
  82. যারা বন্ধুদের অপমান করে, বন্ধুদের অপমানিত হতে দেখে কাপুরুষের মতো নীরব থাকে তাদের সঙ্গে সংসর্গ করো না।__সিনেকা
  83. যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।__জনসার্কল
  84. যে ইচ্ছাপূর্বক বন্ধুকে ঠকায়, সে তার খোদাকেও ঠকাতে পারে।__লাভাটাব
  85. যে একজনও শত্রু তৈরি করতে পারেনি সে কারো বন্ধু হতে পারেনা।__আলফ্রেড টেনিস
  86. যে দৃষ্টির সংগে মনের যোগাযোগ নাই সে তো দেখা নয়, তাকানো।__যাযাবর
  87. যে নদীর গভীরতা বেশি, তার বয়ে যাওয়ার শব্দ কম।__জনলিভগেট
  88. যে ন্যায়ের পক্ষে, সে সত্যেরপক্ষে।__রাহুলসাংকৃত্যায়ন।
  89. যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারেনা।__জন এন্ডারসন
  90. যে নিজের মর্যাদা বোঝেনা অন্যেও তার মর্যাদা দেয়না!__হযরতআলী (রাঃ)
  91.  যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালোভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।__ফ্রান্সিসবেকন
  92. যে মাথা নোয়াতে জানে, সে কখনো মাথা খোয়ায়না।__লাউতজে
  93. যে সম্পদ কারো চোখে পড়েনা তা-ই মানুষকে সুখী ও ঈর্ষাতীত করে তোলে।__বেকন
  94. যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।__উইলিয়ামল্যাংলয়েড
  95. রাগকে শাসন না করলে রাগই সম্পূর্ণ মানুষটিকে শাসন করে।__সেফটিসবারী
  96. শত্রু মরেগেলে আনন্দিত হবার কারন নেই।শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।__ওলপিয়ার্ট
  97. শিক্ষার শেকড়ের স্বাদ তেঁতো হলেও এর ফল মিষ্টি।__এরিস্টটল।
  98. শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভাল।__টিপু সুলতান
  99. সৎ হতে হবে অথবা সৎ লোকের অনুসন্ধান করতে হবে।__ডেমিক্রিটাস
  100. সত্যকে ভালবাস, কিন্তু ভুলকে ক্ষমা কর।__ভলতেয়ার
  101. সবলোকের ঘাড়েই মাথা আছে, কিন্তু মস্তিষ্ক আছে কিনা সেটাই প্রশ্ন।__জুভেনাল
  102. সবচেয়ে  জ্ঞানী ব্যক্তিটি ও উত্তর জানেনা এমন হাজার প্রশ্ন করতে পারে শিশুরা।__জেএবট
  103. সবার সঙ্গে তাল মিলিয়ে যে কথা বলে সে ব্যক্তিত্বহীন।__মার্কটোয়াইন
  104. সময় চলে যায়না, আমরাই চলে যাই।__অস্টিনডবসন
  105. সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতেপারে, তারাই সফল ও সার্থক বলে পরিচিত হয়।__বেকেনবাওয়ার
  106. সর্বোৎকৃষ্ট আয়না হলো একজন পুরনো বন্ধু।__জর্জহার্বাট
  107. ‘হ্যাঁ’ এবং ‘না’ কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট।কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।__পীথাগোরাস
  108. ভীতি কখনোই প্রীতির মতো স্থায়ী ফলদায়ক ঔষধ নয়, তবে তাতে সাময়িক উপশম অবশ্যই হয়।__আবু তাহের মিসবাহ
  109. এ ভুল করো না, এ ফুল ছিঁড়ো না, তিলি তিলে গড়ে উঠুক এ উদ্যান।__আবু তাহের মিসবাহ
  110. জীবিতদের কেউ মানুষ, আবার কেউ অমানুষ! আর মৃতরা শুধুই লাশ! সেখানে কোনো মনুষ্যত্ব নেই!__এজি মাহমুদ
  111. আঁধারে প্রেতাত্মাকে তবু বিশ্বাস করা চলে; দু'নম্বর মানুষকে বিশ্বাস করার কোনো কারণ নেই!__এজি মাহমুদ
  112. মৃত্যুকে সবচেয়ে বেশি ভালোবাসেন ইশ্বর! নইলে মৃতদের সকল দায় নিজের কাঁধে নেবেন কেন?__এজি মাহমুদ
  113. খাচার খাজের এক জলন্ত চেরাগনিথর দেহ, এক বায়ু রুহ আর একটা ইহকাল...বহুরূপী লোভী মানুষের ভিড় ঠেলেশেষ গন্তব্য পরকাল__শিহাব কাজী
  114. সত্যকে নিজের দাস মনে না করে নিজেকে সত্যের অনুসারী হিসেবে দাঁড় করাতে হবে।__আসিফ শিবগাত ভূঁইয়া
  115. হ্যাঁ এবং না কথা দুটো সবচেয়ে পুরনো এবং সবচেয়ে ছোট। কিন্তু এ কথা দুটো বলতেই সবচেয়ে বেশি ভাবতে হয়।__পীথাগোরাস
  116. তুমি যদি কোনো লোককে জানতে চাও, তা হলে তাকে প্রথমে ভালবাসতে শেখো।__লেলিন
  117. একজন আহত ব্যক্তি তার যন্ত্রনা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভোলে না।__জর্জ লিললো
  118. বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে।__মিল্টন
  119. আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয়।__ইবনে সিনা
  120. স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়। তাই বলে, স্বপ্নকে ত্যাগ করে নয়, তাকে সঙ্গে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।__ব্রায়ান ডাইসন
  121. নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়।__জন লিভেগেট
  122. যেখানে পরিশ্রম নেই সেখানে সাফল্যও নেই।__উইলিয়াম ল্যাংলয়েড
  123. যে নিজেকে অক্ষম ভাবে, তাকে কেউ সাহায্য করতে পারে না।__জন এন্ডারসন
  124. সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া।__থেলিস
  125. যে নিজেকে দমন করতে পারে না সে নিজের জন্যেও বিপদজনক এবং অন্য সবার জন্যেও।__থেলিস
  126. আমি বলবনা আমি ১০০০ বার হেরেছি, আমি বলবো যে আমি হারার ১০০০ টি কারণ বের করেছি।__টমাস আলভা এডিসন
  127. যে বিজ্ঞানকে অল্প জানবে সে নাস্তিক হবে, আর যে ভালো ভাবে বিজ্ঞানকে জানবে সে অবশ্যই ঈশ্বরে বিশ্বাসী হবে।__ফ্রান্সিস বেকন
  128. যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়।__এডমণ্ড বার্ক
  129. জনগণ, কেবলমাত্র জনগণই হচ্ছে বিশ্ব ইতিহাস সৃষ্টির চালক শক্তি।__মাও সেতুং
  130. শত পুষ্পের বিকাশ সম্ভব হোক, শত মতের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলুক।__মাও সেতুং
  131. যারা বলে অসম্ভব, অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয়।__জন সার্কল
  132. তোমার বন্ধু হচ্ছে সে, যে তোমার সব খারাপ দিক জানে; তবুও তোমাকে পছন্দ করে।__অ্যালবার্ট হুবার্ড
  133. যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে, পুরুষ চায় নিজের শক্তির দিকে। তোমার বাহু, তোমার মাথা তোমাকে টেনে তুলবে, তোমার কপাল নয়।__ডঃ লুৎফর রহমান
  134. সবাই অনেকদিন বাঁচতে চায়, কিন্তু কেউই বুড়ো হতে চায় না।__জোনাথন সুইফট
  135. আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোন মূল্য নেই।__প্লেটো
  136. আগুন দিয়ে যেমন লোহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায়।__জন এ শেড
  137. সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ কর, তাহলেই প্রতিষ্ঠা পাবে।__ডব্লিউ এস ল্যান্ডের
  138. সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও।__মেরিডিথ
  139. পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই।__উলিয়ামস হেডস
  140. সেই সত্যিকারের মানুষ যে অন্যের দোষত্রুটি নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে।__লর্ড হ্যলি ফক্স
  141. সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন।__মার্ক টোয়েন
  142. ভাগ্য বলে কিছুই নেই, প্রত্যেকের চেষ্টা ও যত্নের উপর তা গড়ে উঠে।__স্কট
  143. যে সহজ সরল জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য।__আলেকজান্ডার
  144. সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয়।__হযরত সোলায়মান (আঃ)
  145. যে দৃষ্টির সঙ্গে মনের যোগাযোগ নেই সে তো দেখা নয়, তাকানো।__যাযাবর
  146. সেই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে।__বায়রন
  147. অন্যকে বারবার ক্ষমা কর কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না।__সাইরাস
  148. যদি তুমি কখনো অপমানিত বোধ কর তবে অপরকে সেটা বুঝতে দেবে না।__জন বেকার
  149. যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী।__জন লিলি
  150. কুকুর মানুষকে উষ্ন রক্তের আসবাব মনে করে।__হেনরি জেমস

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন