10 May, 2018

কিচক বাজারে চা বিক্রেতার ছেলে হাবিব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে!


রি‌পোর্টঃ সাংবা‌দিক মু. ফারুক হোসাইন, প্রতিনিধি দৈনিক সংগ্রাম ।বগুড়ার শিবগঞ্জে কিচক বাজারে চা বিক্রেতা মল্লিকপুর (ঠাকুরপাড়া) গ্রামের হতদরিদ্র এক পিতা নাম মোঃ ইউসুফ আলী। সামান্য আয় রোজগারে তারঁ সংসার চালাতেই হিমশিম। ছেলে মোঃ আহসান হাবিব এবারে এসএসসি‘তে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সে কিচক দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র, জেএসসিতেও তার ভালো রেজাল্ট হয়েছে। হাবিব ভবিষ্যতে প্রকৌশলী হতে ইচ্ছুক। ছেলের ভালো ফলাফলে মাতা হাফেজে কুরআন মোছাঃ জাকিয়া বেগমের চোখে আনন্দের জল। তাদের ভাবনা সামনে ছেলেটাকে কিভাবে উচ্চ শিক্ষায় শিক্ষিত করা যায়। হতদরিদ্র পিতা মোঃ ইউসুফ আলীর আকুতি অর্থাভাবেই হয়তো ছেলেটার পড়া-লেখায় বাধাঁ হয়ে যেতে পারে।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন