05 January, 2021

পাকিস্তান আমল,সাধারণ জ্ঞান

 

পাকিস্তান আমল

১/ ১৯৪৭ সালের ১৪ আগষ্ট পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয় – দ্বিজাতিতত্বের ভিত্তিতে।
২/ পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট ছিলেন - - ইস্কান্দার মির্জা।
৩/ পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন - - লিয়াকত আলী খান।
৪/ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল ছিলেন -- মুহম্মদ আলী জিন্নাহ।
৫/ পূর্ব পাকিস্তানের প্রথম মুখ্যমন্ত্রী হন - - খাজা নাজিমউদ্দিন।
৬/ পাকিস্তানের প্রথম গণপরিষদের প্রথম অধিবেশন বসে - - করাচিতে, ২৩ ফেব্রুয়ারী ১৯৪৮।
৭/ বাংলাদেশপাকিস্তানের অন্তর্ভুক্ত ছিল - - ২৪ বৎসর।
৮/ বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় - - ২৩ জুন, ১৯৪৯ সালে।
৯/ আওয়ামী লীগের প্রথম সভাপতি হন -- মাওলানা আবদুল হামিদ খান ভাসানী।
১০/ নূরুল আমিনের মুখ্যমন্ত্রীর মেয়াদকাল – ১৪ সেপ্টম্বর, ১৯৪৮ থেকে মার্চ, ১৯৫৪।
১১/ যুক্তফ্রন্ট গঠিত হয় - - ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর|
১২/ যুক্তফ্রন্ট মন্ত্রীসভা যার নেতৃত্বে গঠিত হয় - - এ. কে. ফজলুল হকের (০২ এপ্রিল, ১৯৫৪)।
১৩/ যুক্তফ্রন্ট মন্ত্রিসভা বাতিল ঘোষনা করা হয় -- ৩০ মে ১৯৫৪।
১৪/ এ,কে, ফজলুল হকের পর পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী হন - - আবু হোসেন সরকার।
১৫/ আতাউর রহমান মুখ্যমন্ত্রী হন -- ৬ সেপ্টম্বর ১৯৫৬।
১৬/ পাকিস্তান গণ পরিষদ বাতিল করা হয় - - ২৪ অক্টোবর ১৯৫৪।
১৭/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র গ্রহীত হয় - - ২৯ ফেব্রুয়ারী, ১৯৫৬।
১৮/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র কার্যকর হয় - - ২৩ মার্চ ১৯৫৬।
১৯/ পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় - - ২৩ মার্চ ১৯৫৬।
২০/ শহীদ সোহওয়ার্দি পকিস্তানের প্রধানমন্ত্রি হন - - ১২ সেপ্টেম্বর, ১৯৫৬।
২১/ মালিক ফিরোজ খান নুন কবে প্রধানমন্ত্রি হন - - ১৬ ডিসেম্বর, ১৯৫৭ সালে।
২২/ পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশন হয় - - ঢাকায়।
২৩/ গভর্নর এ, কে ফজলুল হক, ‘আতাউর রহমান মন্ত্রিসভা’ বরখাস্ত করেন - - ৩১ মার্চ, ১৯৫৮।
২৪/ পাকিস্তানের প্রথম শাসনতন্ত্র বাতিল করেন - - ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
২৫/ পাকিস্তানে প্রথম সামরিক আইন জারী করে - - ইস্কান্দার মির্জা, ৮ অক্টোবর, ১৯৫৮।
২৬/ আইয়ুব খান ইস্কান্দার মির্জার স্থলাভিসিক্ত হন - -২৭ অক্টোবর ১৯৫৮।
২৭/ মৌলিক গণতন্ত্রীদের আস্থা ভোটে আইয়ুর খান প্রেসিডেন্ট নির্বাচিত হন - - ফেব্রুয়ারী, ১৯৬০ সালে।
২৮/ ১৯৬১ সালে পূর্ব পাকিস্তানের গর্ভনর ছিলেন - - জেনারেল আযম খান।
২৯/ পাকিস্তানের দ্বিতীয় শাসনতন্ত্রের ঘোষনা দেন - - প্রেসিডেন্ট আইয়ুব খান, মার্চ, ১৯৬২।
৩০/ ১৯৫৪ সালের পরে প্রাদেশিক নির্বাচন হয় - - ৭ মে, ১৯৬২।
৩১/ ১৯৬২ সালের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তানের আইন পরিষদের স্পীকার ছিলেন -- আবদুল হামিদ চৌধুরী।
৩২/ ১৯৬২ সালের পর প্রাদেশিক নির্বাচন হয় - - ১৬ মে, ১৯৬৫।
৩৩/ যে নির্বাচনে প্রেসিডেন্ট আইয়ুব খানের বিপক্ষে ফাতেমা জিন্নাহ দাড়িয়ে ছিলেন - -১৯৬৫ সালের জানুয়ারী মাসের রাষ্ট্রপতি নির্বাচনে।
৩৪/ প্রথম পাক-ভারত যুদ্ধ শুরু হয় - - ৬ সেপ্টম্বর, ১৯৬৫।
৩৫/ প্রথম পাক- ভারতের যুদ্ধ কারণ -- পাকিস্তানের ভারত অধিকৃত কাশ্মীর দখলের প্রচেষ্টা।
৩৬/ পূর্ব পাকিস্তানে জাতীয় পরিষদে মোট আসন ছিল – ১৬৯ টি।

উপনিবেশিক শাসন,সাধারন জ্ঞান

 

উপনিবেশিক শাসন

১/ বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসছিলো -- পর্তুগীজরা।
২/ পর্তুগীজরা দেশে পরিচিত ছিল – ফিরিঙ্গি নামে।
৩/ পতুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ভারতবর্ষে আসেন -- ১৪৯৮ সালে।
৪/ ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় -- ১৪৮৭ সালে।
৫/ পঞ্জিচেরিতে প্রথম উপনিবেশ গড়ে তোলেন – ফরাসিরা।
৬/ ভারতে ব্রিটিশ শাসনের সূত্রপাত ঘটে – ফোর্ট উইলিয়াম দূর্গকে কেন্দ্র করে।
৭/ পর্তুগীজরা বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে -- ১৫৮০ সালে।
৮/ বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করে -- পর্তৃগ্রীজ নাবিক পেড্রো আলভারেজ কাব্রাল।
৯/ বাংলা থেকে পর্তূগীজদের বিতাড়িত করেন – কাসিম খান জুয়ানি।
১০/ সুরাটে ইংরেজদের বানিজ্যকুঠি নির্মাণের অনুমতি দেন – সম্রাট জাহাঙ্গীর।
১১/ পর্তুগ্রীজদের পর বানিজ্যের জন্য বাংলায় আসে -- ওলন্দাজরা।
১২/ ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী গঠন করেন -- ওলন্দাজগণ, ১৬০২ সালে।
১৩/ ফরাসিরা বাংলায় বানিজ্য করতে আগমন করে -- ১৬৬৮ সালে।
১৪/ ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় --১৬৬৪ সালে।
১৫/ ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় - -১৬০০ সালে।
১৬/ ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায় --১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে।
১৭/ বন্দিবাসের যুদ্ধে কে, কার কাছে পরাজয় স্বীকার করে -- ইং সেনাপতি আয়ারকুটের কাছে ফরাসি গর্ভনর কাউন্ট লালী।
১৮/ উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য স্থাপন করে - - ইন্দোনেশিয়ায়।
১৯/ প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় - - ফরসিদের সাথে ইংরেজদের মধ্যে ১৭৪৬ সালে।
২০/ ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে - - সুরাটে।
২১/ শান্তিপূর্ন বানিজ্য নীতি পরিত্যাগ করে বন্দর আক্রমন করে - - ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।
২২/ বাংলায় ইংরেজদের যে কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল - - ফোর্ট উইলিয়াম।
২৩/ মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় - -১৬৬০ সালে।
২৪/ কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন - - ইংরেজ কর্মচারী জন চার্নক।
২৫/ ইংরেজরা বাংলা আক্রমন করে - -১৬৮৬ সালে।
২৬/নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন -- ২০ জুন ১৭৫৬।
২৭/ নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় -- ১৭৫৬ সালে।
২৮/ রেজরা কলকাতা অধিকার করে - -০২ জানুয়ারী ১৭৫৭।
২৯/পলাশীর যুদ্ধ সংঘটিত হয় -- ২৩ শে জুন, ১৭৫৭ সালে।
৩০/ নবাব সিরাজুদ্দৌলা জন্মগ্রহন করেন -- ১৭৩৩ খ্রিষ্টাব্দে।
৩১/ নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে - -১৭৬৪ সালে।
৩২/ উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর ছিল - - লর্ড ক্লাইভ।
৩৩/ দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন করেন - - লর্ড ক্লাইভ।
৩৪/ দ্বৈত শাসন ব্যবস্থা চালূ হয় - -১৭৬৭ সালে।
৩৫/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব ন্যাস্ত হয় - - নবাবের উপর।
৩৬/ দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয় - - লর্ড ক্লাইভ।
৩৭/ ছিয়াত্তরের মন্বন্তর হয়েছিল - - ১১৭৬ বাং এবং ১৭৭০ ইং সালে।
৩৮/ পঞ্চাশের মন্বন্তর হয়েছিল - - ১৩৫০ বাং এবং ১৯৪৩ ইং সালে।
৩৯/ অন্ধ কূপ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল - -১৭৫৬ সালে।
৪০/ বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করেন - - ওয়ারেন হেষ্টিংস।
৪১/ নিলাম সুত্রে জমি বন্দোবস্তের প্রথা চালু করেন - - ওয়ারেন হেষ্টিংস।
৪২/ ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন - - ১৭৭২ সালে।
৪৩/ চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন - - লর্ড কর্নওয়ালিস (১৭৯৩ সালে)।
৪৪/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন - - ওয়ারেন হেস্টিংস।
৪৫/ কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় - - ১৬৯০ সালে।
৪৬/ বর্গী নামে পরিচিতি ছিল - - মারাঠারা।
৪৭/ বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন - - মীর কাসিম।
৪৮/ ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল - - বক্সারে।
৪৯/ বক্সারের যুদ্ধ হয়েছিল - - ১৭৬৪ সালে।
৫০/ ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন বা রেগুলেটিং এ্যাক্ট পাশ হয় - -১৭৭৩ সালে।
৫১/ উপমহাদেশে সর্বপ্রথম রাজস্ব বোর্ড স্থাপন করেন - - ওয়ারেন হেষ্টিংস।
৫২/ পাঁচশালা বন্দোবস্তের প্রর্বতন করেন - - ওয়ারেন হেস্টিংস।
৫৩/ আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন - - লর্ড বেন্টিঙ্ক।
৫৪/ সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন - - লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)।
৫৫/ উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি ইংরেজি শিক্ষার প্রবর্তন করেন - - লর্ড বেন্টিঙ্ক।
৫৬/ বিধবা বিবাহ আইন প্রচলন কে, কখন করেন - - লর্ড ক্যানিং (১৮৫৬ সালে)।
৫৭/ ‘ইন্ডিয়ান পেনাল কোড’ প্রণীত হয় – ১৮৬০ সালে।
৫৮/ ভারতে খাজনা আইন পাশ হয় – ১৮৫৯ সালে।
৫৯/ সর্বশেষ মুঘল সম্রাট ছিলেন – দ্বিতীয় বাহাদুর শাহ।
৬০/ ভারতের যে ভাইসরয় নাম করা কবি ও সাহিত্যিক ছিলেন – লর্ড লিটন।
৬১/ ‘ভারতবন্ধু’ নামে পরিচিত লর্ড রিপন কর্তৃক গঠিত শিক্ষা কমিশনের নাম – হান্টার কমিশন।
৬২/ বঙ্গভঙ্গ রদ করেন – লর্ড হার্ডিঞ্জ (১৯১১ সালে)।
৬৩/ ব্রিটিশ ভাইসরয়দের মধ্যে সবচেয়ে বেশি সাম্রাজ্যবাদী ছিলেন – লর্ড ডালহৌসী।
৬৪/ উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন - - লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে।
৬৫/ উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার প্রচলন করেন - - লর্ড ক্যানিং।
৬৬/ উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় - -১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে।
৬৭/ সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন - - মায়ানমারে।
৬৮/ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত - - মায়ানমারে।
৬৯/ যে দেশের লোকদের ওলন্দাজ বলা হয় - - হল্যান্ডের।
৭০/ উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিল - - লর্ড মাউন্ট ব্যাটন।
৭১/ আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন - - নবাব আবদুল গনি, ১৯৭২ সালে।
৭২/ বঙ্গ প্রদেশকে বেঙ্গল ও আসাম প্রদেশে বিভক্ত করেন – লর্ড কার্জন।
৭৩/ কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন - -১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন।

বাংলায় মুঘল আমল,সাধারণ জ্ঞান

 

বাংলায় মুঘল আমল

১/ শায়েস্তা খান সুবেদার হয়ে বাংলায় আসেন -- ১৬৬৪ সালে।
২/ শায়েস্তা খান দ্বিতীয়বার ঢাকায় আসেন -- ১৬৮০ সালে।
৩/ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- জহিরউদ্দীন মুহাম্মদ বাবর।
৪/ বাবরের মৃত্যু পর বাংলার মসনদে উপবিষ্ট হন -- নাসির উদ্দীন মুহম্মদ হুমায়ুন।
৫/ যে যুদ্ধের ফলে বাংলাদেশ মুঘল সাম্রাজ্যের অর্ন্তভুক্তি হয় -- রাজমহলের যুদ্ধে।
৬/ শায়েস্তা খানের কন্যা পরিবিবির মৃত্যু হয় - -১৬৮৪ সালে।
৭/ শায়েস্তা খান ছিলেন -- শাহজাহানের প্রধানমন্ত্রী আসক খানের ছেলে।
৮/ শায়েস্তা খানের পূর্ন নাম -- মির্জা আবু তালেব ওরফে শায়েস্তাা খান।
৯/ শায়েস্তা খান মোট কত বছর বাংলায় থাকেন -- মোট ২৪ বছর।
১০/ শায়েস্তা খান ঢাকায় থাকতেন -- মিডর্ফোড হাসপাতাল প্রাঙ্গনে, বুড়িগঙ্গার তীরে।
১১/ চট্টগ্রামের নাম ইসলামাবাদ রাখেন - - শায়েস্তা খান।
১২/ লালবাগ কেল্লার সামনের এক গম্বুজওয়ালা কারুকাজ মন্ডিত স্থাপত্য নিদর্শন কি -- পরিবিবির মাজার।
১৩/ লালবাগে পরিবিবির সমাধিসৌধ তৈরী করেন - - শায়েস্তা খান।
১৪/ পরিবিবি ছিলেন -- নবাব শায়েস্তার খানের কন্যা।
১৫/ পরিবিবির আমল নাম -- ইরান দুখত।
১৬/ সুবাদার ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন -- ১৬১০ সালে।
১৭/ লালবাগের শাহী মসজিদ নির্মিত হয় -- যুবরাজ মোহাম্মদ আযম- এর আমলে।
১৮/ শাহ মোহম্মদ আজম ছিলেন -- সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় সন্তান।
১৯/ শাহ মোহম্মদ আজম লালবাগ দুর্গের কাজ আরম্ভ করেন -- ১৬৭৮ সালে।
২০/ শাহ মোহম্মদ আজম প্রথমে লালবাগ কেল্লার নামকরণ করেন - - কিল্লা আওরঙ্গবাদ।
২১/ লালবাগ দুর্গ প্রাঙ্গনের দৈর্ঘ্য -- পূর্ব-পশ্চিমে ১২০০ ফুট ও উত্তর-দক্ষিণে ৮০০ ফুট।
২২/ বিশ্ব বিখ্যাত মসলিন বস্ত্র তৈরী হত - - মুঘল আমলে।
২৩/ ঈসা খানের রাজধানী ছিল - - সোনারগাঁয়ে।
২৪/ রাজস্ব আদায়ের জন্য ইজারাদারী প্রথা প্রবর্তন করেন - - মুর্শিদকুলি খান।
২৫/ সম্রাট আকবর বাংলা জয় করেন - - ১৫৭৬ সালে।
২৬/ শাহবাজ খান বাংলার সুবাদার নিযু্‌ক্ত হন - - ১৮৫৩ সালে।
২৭/ মীর জুমলা বাংলার সুবেদার ছিলেন - - ১৬৬০-১৬৬৩ সাল পর্যন্ত ৩ বছর।
২৮/ মুঘল সাম্রাজ্যের শৌর্যবীর্যের প্রতীক সম্রাট আকবরের মৃত্যু হয় -- ১৬০৫ সালে।
২৯/ ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করেন - - রাজমহল থেকে।
৩০/ ঢাকার দোলাই খাল খনন করেন - - সুবেদর ইসলাম খান।
৩১/ পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় - - ১৫৫৬ সালে, আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর।
৩২/ পানিপথের তৃতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয় কোন সালে -- ১৭৬১ সালে, আহমেদ শাহ আবদালী ও মারাঠাদের।
৩৩/ শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লীর সিংহাসন দখল করেন - - কনৌজের যু্‌দ্ধ।
৩৪/ বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষনা করেন - - সম্রাট হুমায়ুন।
৩৫/ ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রচলন করেন - - শেরশাহ।
৩৬/ গ্রান্ড ট্রাঙ্ক রোড নির্মান করেন - - শেরশাহ।
৩৭/ দাম নামক মুদ্রা দিল্লীর যে সুলতানের সময় প্রচলিত ছিল - - শেরশাহ।
৩৮/ আকবর দিল্লীর সিংহাসনে বসার সময় তার বয়স ছিল - - ১৩ বছর।
৩৯/ সম্রাট আকবরের প্রবর্তিত ধর্মের নাম -- দীন-ই-ইলাহী।
৪০/ যার আমলে সমগ্র বাংলা সুবহ-ই-বাঙ্গালাহ নামে পরিচিত ছিল -- সম্রাট আকবর।
৪১/ যে মুঘল সম্রাট জিজিয়া কর রহিত করেন -- সম্রাট আকবর।
৪২/ সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী ছিলেন -- টোডরমল।
৪৩/ অমৃতসর স্বর্ণ মন্দির তৈরী হয় - - সম্রাট আকবরের আমলে।
৪৪/ বুলান্দ দরওয়াজা নির্মান করেন - - সম্রাট আকবর।
৪৫/ আকবর যে রাজপুত রমনীর পানি গ্রহন করেছিলেন - - জোধা বাঈ।
৪৬/ সম্রাট আকবরের সমাধি অবস্থিত - -সেকেন্দ্রায়।
৪৭/ যে মুঘল সম্রাট Prince of Builders নামে খ্যাত - - সম্রাট শাহজাহান।
৪৮/ দিল্লীর দেওয়ান-ই-আম ও দেওয়ান-ই-খাস নির্মান করেন কে - - সম্রাট শাহজাহান।
৪৯/ আগ্রার জামে মসজিদ নির্মান করেন - - সম্রাট শাহজাহান।
৫০/ ময়ূর সিংহাসনের নির্মাতা - - সম্রাট শাহজাহান।
৫১/ ময়ূর সিংহাসন লুন্ঠন করেন - - পারস্যের নাদির শাহ (১৭৩৯)।
৫২/ ময়ূর সিংহাসন বর্তমানে রক্ষিত আছে - - ইরানে।
৫৩/ দিল্লীর লাল কেল্লা নির্মান করেন -- শাহজাহান।
৫৪/ সর্বশেষ মোগল সম্রাট - - দ্বিতীয় বাহাদুর শাহ।
৫৫/ সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহের সমাধি অবস্থিত - - রেঙ্গুনে (ইয়াঙ্গুন), মায়ানমার।
৫৬/ মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন - - শিবাজী।
৫৭/ শিবাজীর তরবারির আঘাতে আঙ্গুল কাটাঁ যায় - - শায়েস্তা খানের।
৫৮/ হুসেনী দালাল (ইমাম বাড়ি) নির্মান করেন - - মীর মুরাদ।
৫৯/ ঢাকার সাত গম্বুজ মসজিদ নির্মান করেন - - ১৬৮০ সালে, নবাব শায়েস্তা খাঁ।
৬০/ গ্রান্ডট্রাঙ্ক রোড তৈরী করা হয় - - শেরশাহ এর নির্দেশে।
৬১/ ঢাকার নাম জাহাঙ্গীর নগর রাখেন - - ইসলাম খান।
৬২/ বাংলার বার ভুইয়ার মধ্যে শ্রেষ্ঠ ভুঁইয়া - - ঈসা খান।
৬৩/ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন - - মীর জুমলা।
৬৪/ মুর্শিদকুলী খান বাংলার দেওয়ান নিযুক্ত হন - - আওরঙ্গজেব এর রাজত্বকালে।
৬৫/ মুর্শিদকুলী খান স্বাধীনভাবে বাংলাদেশ শাসন করেন - - সম্রাট আওরঙ্গজেব এর মৃত্যুর পর।
৬৬/ যে মুঘল সুবেদার পর্তুগ্রীজদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন - - শায়েস্তা খান।
৬৭/ মুর্শিদকুলী খান ইন্তেকাল করেন - -১৭২৭ সালে।
৬৮/ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন -- মুর্শিদকুলী খান।
৬৯/ মূঘল সুবেদারদের প্রথম রাজধানী ছিল -- মুর্শিদাবাদ।
৭০/ বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন -- সিরাজউদ্দৌলা।
৭১/ বড় কাটরা নির্মিত হয় -- ১৬৪৪ সালে।
৭২/ বড় কাটরা যার আমলে নির্মিত হয় -- সুবেদার ইসলাম খান।

সুলতানী আমল,সাধারণ জ্ঞান

 

সুলতানী আমল

১/ সুলতান মাহমুদ ভারতবর্ষ আক্রমন করে কত বার - - ১৭ বার।
২/ সুলতাল মাহমুদ ভারত আক্রমন করেন - - ১০০০ সালে।
৩/ সুলতান মাহমুদের সভাকবি কে ছিলেন - - মহা কবি ফেরদৌসি।
৪/ আল বিরুনী নামকরা দার্শনিক ও জ্যের্তিবিদ হিসাবে কর্মরত ছিলেন -- সুলতান মাহমুদের।
৫/ ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বখতিয়ার খিলজী নদীয়া আক্রমন করে -- ১২০৪ খ্রিঃ।
৬/ বাংলায় মুসলিম আধিপত্য প্রতিষ্ঠিত হয় -- ত্রয়োদশ শতকে।
৭/ সুলতান মাহমুদ ছিলেন -- গজনীর অধিপতি।
৮/ সুলতান মাহমুদ বারবার ভারত আক্রমনের করেন - - ধনসম্পদ লুট করার জন্য।
৯/ মুহম্মদ ঘুরী ও পৃথ্বীরাজের মধ্যে অনুষ্ঠিত হয় -- তরাইনের প্রথম যুদ্ধ।
১০/ দিল্লীর সিংহাসনে আরোহনকারী প্রথম মুসলমান নারী -- সুলতানা রাজিয়া।
১১/ পরিব্রাজক ইবনে বতুতা যার সময়ে দিল্লীতে আসেন-- মুহাম্মদ বিন তুঘলক।
১২/ ইবনে বতুতা যে দেশের অধিবাসী ছিলেন - - উত্তর আফ্রিকার মরক্কো।
১৩/ পূর্বে বলঘকপুর বা বিদ্রোহের দেশ নামে পরিচিতি ছিল - - বাংলা।
১৪/ ইবনে বতুতা কেন বাংলাদেশকে ধনসম্পদপূণ নরক বা দোযখপুর নিয়ামত বলেন - - সম্পদের প্রাচুর্য ও প্রতিকূল আবহাওয়ার জন্য।
১৫/ বাংলার অপরূপ বর্ণনা পাওয়া যায় ইবনে বতুতার যে গ্রন্থে - - কিতাবুল রেহালা।
১৬/ দিল্লী হতে রাজধানী দেবগিরিতে স্থানান্তর করেন - - মুহম্মদ বিন তুঘলক।
১৭/ ভারতে সর্বপ্রথম তুর্কী সাম্রাজ্য বিন্তার করেন -- মুহাম্মদ ঘুরী।
১৮/ ভারতে তুর্কী সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা -- কুতুবউদ্দিন আইবেক।
১৯/ কুতুবউদ্দিন আইবেক মৃত্যুবরন করেন -- ১২১০ সালে।
২০/ কোন সুলতান সুলতানই আজম খেতাবে ভুষিত হন -- সুলতান ইলতুৎমিশ।
২১/ দিল্লীর কুতুব মিনার নির্মান করেন - - সুলতান কুতুবউদ্দিন-এর সময় নির্মান শুরু এবং ইলতুৎমিশের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় সমাপ্ত।
২২/ মুহম্‌দ বিন তুঘলক (উলুখ খান) দিল্লীর সিংহাসনে আসীন হয় -- ১৩২৫ সালে।
২৩/ ইব্রাহীম লোদী সিংহাসনে আরোহন করেন -- ১৫১৭ সালে।
২৪/ পানি পথের প্রথম যুদ্ধ সংঘটিত হয় -- ১৫২৬ সালে, ইব্রাহিম লোদী ও সম্রাট বাবরের মধ্যে।
২৫/ শাহ-ই- বাঙালা উপাধিতে ভুষিত করা হয় -- সমগ্র বাংলার ১ম সুলতান শামছুদ্দীন ইলিয়াস শাহ।
২৬/ বাংলার সুলতানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুলতান ছিলেন -- আলাউদ্দিন হোসেন শাহ।
২৭/ নাসিরউদ্দিন মাহমুদ বাংলার সিংহাসনে বসেন -- ১৪৪২ সালে।
২৮/ জালাল উদ্দিন মুহম্মদ নাম ধারন করে বাংলার সিংহাসনে আরোহণ করেন -- রাজা গণেশের ছেলে যদু সেন।
২৯/ যার পৃষ্ঠপোষকতায় বাংলায় মহাভারত রচিত হয় -- পরাগল খান ও ছুটি খান।
৩০/ যে মুসলমান সুলতান সর্বপ্রথম সমগ্র বাংলার অধিপতি হন -- ইলিয়াস শাহ।
৩১/ মালদহের বড় পান্ডু্রয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মান করেন -- সিকান্দার শাহ।
৩২/ গৌড়ের কদম রসুল ও বড় সোনা মসজিদ কে নির্মান করেন -- নসরত শাহ।
৩৩/ উত্তর আফ্রিকার পর্যটক ইবনে বতুতা পূর্ব বাংলায় কার এসেছিলেন -- মুহম্মদ বিন তুঘলক আমলে।
৩৪/ যার শাসনামলে পীর খান জাহান আলী খুলনা অঞ্চলে ইসলাম ধর্ম প্রচারে নিয়োজিত হন -- নাসিরুদ্দীন মুহাম্মদ শাহ।
৩৫/ বাংলার যে শাসনকর্তার সময় হযরত শাহজালাল (রাঃ) ধর্ম প্রচারে বাংলায় আসেন -- সুলতান শামসুদ্দিন ফিরোজ শাহ।
৩৬/ যে সম্রাট অশ্ববিক্রেতার বেশে নদীয়া আক্রমন করেন -- বখতিয়ার খলজি।
৩৭/ বখতিয়ার খলজি যে স্থানে মৃত্যুবরন করেন -- দেবকোটে।
৩৮/ বখতিয়ার খলজি বাংলাদেশ জয় করেন -- ১৭ জন সৈন্য নিয়ে ।
৩৯/ আলাউদ্দিন হোসেন শাহের রাজধানী ছিল -- একডালা।
৪০/ সুলতানী আমলে লোকেরা বেচাকেনার জন্য ব্যবহার করত -- রৌপ্য মুদ্রা।

প্রাচীন বাংলা সাধারণ জ্ঞান

 

প্রাচীন বাংলা

১/ গুপ্তযুগে বঙ্গের ভাগ কয়টি ছিল -- দুটি।
২/ গুপ্ত বংশের রাজত্বকাল স্থায়ী হয়েছিল -- ৩২০-৫৫০ খ্রিঃ।
৩/ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা -- ১ম চন্দ্রগুপ্ত (শ্রী-গুপ্ত)।
৪/ গুপ্ত সাম্রাজ্যের গোড়া পত্তন হয় -- ৩২০ খ্রিঃ।
৫/ গুপ্ত বংশের মধ্যে স্বাধীন ও শক্তিশালী রাজা ছিলেন -- ১ম চন্দ্রগুপ্ত।
৬/ ১ম চন্দ্রগুপ্তের উপাধি ছিল -- রাজাধিরাজ।
৭/ গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা -- সমুদ্রগুপ্ত।
৮/ সমূদ্রগুপ্ত সিংহাসনে আরোহন করেছিল -- ৩৩৫ খ্রিঃ।
৯/ সমূদ্রগুপ্ত বছর রাজ্য শাসন করেন -- ৪৫ বছর (৩৮০ খ্রিঃ পর্যন্ত)।
১০/ সমূদ্রগুপ্তের পিতা ছিলেন -- ১ম চন্দ্রগুপ্ত।
১১/ মহাকবি কালিদাস সভাকবি ছিলেন -- ২য় চন্দ্রগুপ্ত রাজার।
১২/ বিক্রমাদিত্য উপাধী ছিল -- ২য় চন্দ্রগুপ্ত।
১৩/ ২য় চন্দ্রগুপ্ত-এর রাজত্বকাল ছিল -- ৩৮০-৪১৩ খ্রিঃ।
১৪/ অজান্তার গুহাচিত্র কোন যুগের সৃস্টি -- গুপ্তযুগের।
১৫/ গুপ্ত বংশের কোন সম্রাটকে ভারতীয় নেপোলিয়ন বলা হত -- সমুদ্রগুপ্তকে।
১৬/ সর্ব প্রথম কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে আগমন করেন -- ফা-ইয়েন।
১৭/ ফা-হিয়েন কার সময়ে ভারতবর্ষ পরিভ্রমন করেন -- ২য় চন্দ্রগুপ্ত।
১৮/ ফা-হিয়েনের ভারত পরিভ্রমনের কারণ কি ছিল -- বৌদ্ধ ধর্মপুস্তক ‘বিনায়াপিটক’ এর মূল রচনা সংগ্রহ করা।
১৯/ ফা-হিয়েন কত বছর ভারতবর্ষে অবস্থান করেন -- তিন বছর।
২০/ গুপ্ত সাম্রাজ্যের পতন ঘটে কখন -- স্কন্দগুপ্তের বিক্রমাদিত্যের জীবনাবসনে।
২১/ কখন সম্রাট আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন -- খ্রীস্টপূর্ব ৩২৭ অব্দে।
২২/ আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন -- এরিস্টটল।
২৩/ স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন -- শশাঙ্ক।
২৪/ গৌড় রাজ্য প্রতিষ্ঠিত হয় -- ৬০৬ সালে।
২৫/ গৌড় রাজ্যের রাজধানীর নাম ছিল – কর্ণসুবর্ণ।
২৬/ গৌড়ের স্বাধীন নরপতি ছিলেন -- শশাঙ্ক।
২৭/ গৌড় বংশের শক্তিশালী রাজা ছিলেন -- শশাঙ্ক।
২৮/ শশাঙ্কের রাজধানী ছিল - - কর্ণসুবর্ণ।
২৯/ শশাঙ্কের উপাধি ছিল - - মহাসামন্ত।
৩০/ হিউয়েন সাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেছেন - - শশাংঙ্ককে।
৩১/ শশাঙ্কের পর গৌড় রাজ্য দখল করেন - - হর্ষবর্ধন।
৩২/ আরবরা সিন্ধু আক্রমন করে - - ৭১২ খ্রিষ্টাব্দে।
৩৩/ পাল বংশের প্রতিষ্ঠাতা -- গোপাল।
৩৪/ গোপালের রাজত্বকাল ছিল -- ৭৫০ থেকে ৭৭০ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২০ বছর।
৩৫/ পাল বংশের রাজাগণ বাংলায় কত বছর রাজত্ব করেছেন -- প্রায় চারশ বছর।
৩৬/ পাল রাজারা যে ধর্মাবলম্বী ছিলেন -- বৌদ্ধ।
৩৭/ বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ -- পাল বংশ।
৩৮/ পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে -- ধর্মপাল।
৩৯/ গোপালের পরে বঙ্গ দেশের সিংহাসনে আসীন হন -- ধর্মপাল।
৪০/ ধর্মপাল বৌদ্ধ ধর্মপ্রসারে যে মন্দির স্থাপন করেন -- ১০৭ মন্দির সম্পন্ন বিক্রমশীলা বৌদ্ধ বিহার, পাহাড়পুরের সোমপর বিহার, ময়নামতি বিহার ইত্যাদি।
৪১/ ধর্মপালের রাজত্বকাল ছিল -- ৭৭০ থেকে ৮১০ খ্রিষ্টাব্দে পর্যন্তু ৪০ বছর।
৪২/ নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা -- ধর্মপাল।
৪৩/ লৌসেন (Lausen) হলো -- রাজা দেবপালের (৮১০-৮৫০ খ্রিঃ) সেনাপতি।
৪৪/ উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় -- দেবপালের শাসনামলকে।
৪৫/ পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে -- ১১২৪ খ্রিষ্ঠাব্দে।
৪৬/ চন্দ্রবংশের শাসনকাল বিস্তৃত ছিল -- ১০ম- ১১শ শতক পর্যন্ত।
৪৭/ চন্দ্রবংশের প্রথম শক্তিশালী রাজা -- ত্রৈলোক্যচন্দ্র।
৪৮/ পরমেশ্বর, পরম ভট্টারক, মহারাজাধিরাজ উপাধী ছিল -- শ্রীচন্দ্রের।
৪৯/ শ্রীচন্দ্র রাজত্ব করেছেন -- ৯৩০-৯৭৫ খ্রিঃ সময় পর্যন্ত।
৫০/ বেদ রাজবংশের রাজাদের রাজধানী ছিল -- দেবপর্বত।
৫১/ দেবপর্বত অবস্থিত -- কুমিল্লার ময়নামতি পাহাড়ের দক্ষিনাংশে।
৫২/ সেন বংশের প্রথম রাজা ও প্রতিষ্ঠাতা -- সামন্ত সেন।
৫৩/ সেন রাজাদের পূর্ব পুরুষগণ যে দেশের অধিবাসী ছিলেন -- দাক্ষিণাত্যের কর্ণাটক।
৫৪/ সেন বংশের সর্বপ্রথম সার্বভৌম রাজা -- বিজয় সেন।
৫৫/ সেন বংশের শ্রেষ্ঠ সম্রাট -- বিজয় সেন।
৫৬/ যার শাসনামলে বাংলা সর্বপ্রথম এক শাসনাধীন আসে -- বিজয় সেনের।
৫৭/ বিজয় সেনের রাজত্বকাল বিস্তৃত ছিল -- ১০৯৮-১১৬০ খ্রিঃ সময় পর্যন্ত।
৫৮/ বিজয় সেনের দ্বিতীয় রাজধানী ছিল -- ঢাকা জেলার বিক্রমপুরে (রামপাল)।
৫৯/ কৌলিন্য প্রথার প্রবর্তক -- বল্লাল সেন।
৬০/ সেন রাজাদের মধ্যে গৌড়েশ্বর উপাধী ছিল -- লক্ষন সেনের।
৬১/ লক্ষন সেনের রাজধানী ছিল -- গৌড় ও নদীয়ায়।
৬২/ সেন বংশের অবসান ঘটে -- ত্রয়োদশ শতকে।
৬৩/ সেন বংশের সর্বশেষ রাজা -- লক্ষন সেন।
৬৪/ বাংলার শেষ হিন্দু রাজা ছিলেন -- লক্ষন সেন।

ইসমাইল হোসেন