09 December, 2018

শিবগঞ্জে কিচক ছাতিয়ানপাড়া হাফেজিয়া মাদ্রাসায় গরীব দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরন


শীত বস্ত্র বিতরন
রি‌পোর্টঃ সাংবা‌দিক খলিলুর রহমান আকন্দ
উপজেলায় একমাত্র সেরা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়া সালাফিয়া ও হাফেজিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমেদ্বীন ও টিভি আলোচক ড. মোঃ সাইফুল্যাহ‘র সার্বিক ব্যবস্থাপনায় আজ শুক্রবার বাদ্ জুম্মা এলাকার দু'শতাধিক গরীব দুঃস্থ নারী পুরুষ ও ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সহত-সভাপতি ও সাদুরিয়া রহমানিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মোঃ আকবর আলী, সেক্রেটারী মোঃ শাহাজাহান আলী, সিনিয়র সাংবাদিক খলিলুর রহমান আকন্দ, কুড়াহার ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, মোঃ রবিউল ইসলামসহ প্রমুখ।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন