রিপোর্টঃ সাংবাদিক খলিলুর রহমান আকন্দ
বগুড়ার শিবগঞ্জে কিচক ইউনিয়নে স্থানীয়রা চোরকে আটককে গণধোল্ইা দিয়ে পুলিশে দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার গভীর রাতে পেশাদার ২চোর কিচক কেকারপাড়া গ্রামের অটোচালক জনৈক হানজালার বাড়ীতে ঢুকে তালা কেটে তার অটোভ্যানটি চুরি করে নিয়ে যাওয়ার পথে লোকজন চোরকে ধাওয়া দিয়ে আটক করে। এসময় তাদের কাছ থেকে ৪টি দামী মোবাইলফোন ও তালাকাটার ১টি মেশিন উদ্ধার করা হয়। আটকৃত চোরেরা হলো, জয়পুরহাটের কালাই মাত্রাই ইউনিয়নের ভুষা গ্রামের ফজলু মিয়ার ছেলে বাবু/আল আমিন(৩৫) ও শিবগঞ্জ ময়দানহাটা ইউনিয়নের ধাওয়াকান্দি গ্রামের কাজেম আলীর ছেলে লুৎফর রহমান(৩৬)। এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য জানান, তারা পেশাদার চোর ও মাঝে মাঝে ঢাকা- বগুড়ায় রিক্সা চালিয়ে জীবিকা চলে।
পরে স্থানীয় গ্রামপুলিশের সহায়তায় কিচক ইউনিয়ন পরিষদে আনা হয়। ঘটনাটি শিবগঞ্জ থানার ওসিকে অবহিত করা হয়। পরে শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর মোঃ আলহাজ চোর ২জনকে আটক করে থানায় নিয়ে যান। এ ঘটনার পর থেকে এলাকার সাধারন মানুষ চুরির আতঙ্কে ভোগছে।

No comments:
Post a Comment