09 December, 2018

শিবগঞ্জে মাটিয়ান সোনারপাড়ায় জায়গাজমি বিরোধে মারপিটের ঘটনা

শিবগঞ্জে মাটিয়ান সোনারপাড়ায় জায়গাজমি বিরোধে মারপিটের ঘটনায় আহত-৪জন নারী সহ আটক-৪
রি‌পোর্টঃ সাংবা‌দিক খলিলুর রহমান আকন্দ
বগুড়ার শিবগঞ্জে কিচক ইউনিয়নের মাটিয়ান সোনারপাড়া গ্রামে জায়গাজমির বিরোধে আবারো তুমুর মারপিটের ঘটনায় নারীসহ আহত-৪জন। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থ থেকে নারী সহ ৪জনকে আটক করেছে।
প্রত্যক্ষাদর্শীরা জানান, প্রায় দেড় বছর ধরে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের মাটিয়ান সোনারপাড়া গ্রামে জনৈক আবু কালাম ও ওই গ্রামের আলতাব হোসেনের ছেলে মাহফুজার গংদের সাথে জায়গাজমির বিরোধে চলে আসছে। এনিয়ে বেশ কয়েক দফা মারপিটের ঘটনা ঘটে। এতে মামলা মোকদ্দমা সহ হতাহতের ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহঃবার সকালে প্রতিপক্ষ মোঃ আলতাব হোসেনের ছেলে মাহফুজার ও সোবহান গংরা প্রতিপক্ষের লোজকনের বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায়। এসময় মাহফুজার ও সোবহান বাহিনী লাঠিষোঠা নিয়ে আতিকুর রহমানের বাড়িতে ব্যাপক ভাংচুর করে তার ব্যবহৃত মোটরসাইকেল ভাংচুর করে। এতে বাড়িতে অবস্থানকারি সিরাজুল ইসলামের স্ত্রী মোরশেদা বেগম(৩৫), আবু কালাম, মকবুল হোসেন ও শামীম হোসেন আহত হন। তাদের উদ্ধার করে শিবগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে শামীমের অবস্থা গুরুত্বর ভেবে তাকে বগুড়া শজিমেকে স্থানান্তর করা হয়েছে। আতিক সাংবাদিককে জানিয়েছে, মাহফুজার বাহিনীর অত্যাচারে গ্রামবাসি অতিষ্ট হয়ে উঠেছে। তাদের দৃষ্টন্ত মুলক শাস্তির দাবী এলাবাসীর।
এদিকে খবর পেয়ে শিবগঞ্জ থানার সাব ইন্সপেক্টর আবু সাঈদ, এরশাদসহ সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভাংচুর ও মারপিটেরে ঘটনায় নেতৃত্বদানকারি মোঃ আলতাব হোসেনের ছেলে মাহফুজার, স্ত্রী আছিয়া, ভাই সোবহান ও তার ছেলে তাইজুলকে আটক করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

No comments:

Post a Comment

ইসমাইল হোসেন