07 November, 2018

বিভক্তি


ব্যাকরণে বর্ণিত একটি সংজ্ঞাবাচক শব্দ । ইংরেজি : inflection, inflexion।
সংস্কৃত ব্যাকরণে পাঁচ প্রকার প্রত্যয়ের একটি হলো- বিভক্তি। এই প্রত্যয়গুলি ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে কাল ও পুরষভেদে ক্রিয়াপদ সৃষ্টি করে এবং বাক্যস্থ পদের সাথে যুক্ত হয়ে বাক্যের অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করে। প্রাথমিকভাবে বিভক্তিকে দুই ভাগে ভাগ করা হয়। এই ভাগগুলি হলো-
  1. ক্রিয়া বিভক্তি
  2. শব্দ বিভক্তি..

১. ক্রিয়া বিভক্তি :
যে বিভক্তি ক্রিয়ামূলের সাথে যুক্ত হয়ে কাল ও পুরষভেদে ক্রিয়াপদ সৃষ্টি করে। যেমন-
  • √কর্ (করা) + ইয়াছিলাম=করিয়াছিলাম>করেছিলাম।
  • এখানে ইয়াছিলাম ক্রিয়া বিভক্তি।
বাংলা ভাষায় সাধু রীতির ক্রিয়াপদের বিভক্তিগুলি ক্রিয়াপদ তৈরির পর, বিভক্তির রূপ পাল্টে যায় না। কিন্তু চলতি রীতিতে ক্রিয়াপদ তৈরির সময় অনেক ক্ষেত্রেরই ক্রিয়ামূল এবং বিভক্তির রূপ পাল্টে যায়। যেমন-
  • খা +ইয়াছিলাম= খাইয়াছিলাম [সাধু রীতি]
  • খা +ইয়াছিলাম= খাইয়াছিলাম>খেয়েছিলাম [চলতি রীতি]
চলিত বাংলায় যে ভাবেই বিভক্তির রূপান্তর ঘটুক না কেন। আমরা রূপান্তরিত রূপটিকেই বাংলা ক্রিয়া-বিভক্তি হিসাবে গ্রহণ করবো। নিচ বাংলা ভাষায় ব্যবহৃত সকল ক্রিয়া-বিভক্তিকে এবং এর বিভিন্ন রূপান্তরের নমুনা দেখানো হলো।
বিভক্তি ক্রিয়াপদ সাধু রূপক্রিয়াপদের চলতি রূপচলিত রীতিতে  ক্রিয়াবিভক্তির গ্রাহ্য রূপ
অংশা +০=অংশাঅংশা +০= অংশা
অংশা +ই= অংশাইঅংশা +ই= অংশাই
ইওঅংশা +ইও= অংশাইওঅংশা +ইও= অংশাইও>অংশাও
ইছ ক +ইছ=কইছইছ
ইছি ক +ইছি=কইছিইছি
ইছিস ক +ইছিস=কইছিসইছিস
ইছে ক +ইছে=কইছেইছে
ইছেন ক +ইছেন=কইছেনইছেন
ইতেছঅংশা +ইতেছ= অংশাইতেছঅংশা +ইতেছ= অংশাইতেছ>অংশাচ্ছচ্ছ
ইতেছিঅংশা +ইতেছি= অংশাইতেছিঅংশা +ইতেছি= অংশাইতেছি>অংশাচ্ছিচ্ছি
ইতেছিসঅংশা +ইতেছিস= অংশাইতেছিসঅংশা +ইতেছিস= অংশাইতেছিস>অংশাচ্ছিসচ্ছিস
ইতেছেঅংশা +ইতেছে= অংশাইতেছেঅংশা +ইতেছ= অংশাইতেছ>অংশাচ্ছেচ্ছে
ইতেছেনঅংশা +ইতেছেন= অংশাইতেছেঅংশা +ইতেছে= অংশাইতেছে>অংশাচ্ছেনচ্ছেন
ইয়াঅংশা +ইয়া=অংশাইয়াঅংশা +ইয়া=অংশাইয়া>অংশে
ইয়াছঅংশা +ইয়াছ=অংশাইয়াছঅংশা +ইয়াছ=অংশাইয়াছ>অংশেছএছে
ইয়াছিঅংশা +ইয়াছি= অংশাইয়াছিঅংশা +ইয়াছি= অংশাইয়াছি>অংশেছিএছি
ইয়াছিসঅংশা +ইয়াছিস=অংশাইয়াছিসঅংশা +ইয়াছিস=অংশাইয়াছিস>অংশেছিসএছিস
ইয়াছেঅংশা +ইয়াছে=অংশাইয়াছেঅংশা +ইয়াছে=অংশাইয়াছে>অংশেছেএছে
ইয়াছেনঅংশা +ইয়াছেন=অংশাইয়াছেনঅংশা +ইয়াছেন=অংশাইয়াছেন>অংশেছেনএছেন
ইতঅংশা +ইত=অংশাইতঅংশা +ইত=অংশাইত>অংশাত

ক + ইত=কইত

ইত
ইতামঅংশা +ইতাম=অংশাইতামঅংশা +ইতাম=অংশাইতাম>অংশাতাম

ক + ইতাম=কইতাম
তাম

ইতাম
ইতিসঅংশা +ইতিস=অংশাইতিসঅংশা +ইতিস=অংশাইতিস>অংশাতিস

ক + ইতিস=কইতিস
তিস

ইতিস
ইতেঅংশা +ইতে=অংশাইতেঅংশা +ইতে=অংশাইতে>অংশাতে

ক + ইতে=কইতে
তে

ইতে
ইতেছিলঅংশা +ইতেছিল=অংশাইতেছিলঅংশা +ইতেছিল=অংশাইতেছিল>অংশাচ্ছিল

ক + ইতেছিল=কইতেছিল
চ্ছিল

ইতেছিল
ইতেছিলামঅংশা +ইতেছিলাম=অংশাইতেছিলামঅংশা +ইতেছিলাম=অংশাইতেছিলাম>অংশাচ্ছিলাম

ক + ইতেছিলাম=কইতেছিলাম
চ্ছিলাম

ইতেছিলাম
ইতেছিলিঅংশা +ইতেছিলি=অংশাইতেছিলিঅংশা +ইতেছিলি=অংশাইতেছিলি>অংশাচ্ছিলি

ক + ইতেছিলি=কইতেছিলি
চ্ছিলি

ইতেছিলি
ইতেছিলেঅংশা +ইতেছিলে=অংশাইতেছিলেঅংশা +ইতেছিলে=অংশাইতেছিলে>অংশাচ্ছিলে

ক + ইতেছিলে=কইতেছিলে
চ্ছিলে

ইতেছিলে
ইতেছিলেনঅংশা +ইতেছিলেন=অংশাইতেছিলেনঅংশা +ইতেছিলেন=অংশাইতেছিলেন>অংশাচ্ছিলেন

ক + ইতেছিলেন=কইতেছিলেন
চ্ছিলেন

ইতেছিলেন
ইতেনঅংশা +ইতেন=অংশাইতেনঅংশা +ইতেন=অংশাইতেন>অংশাতেনতেন
ইবঅংশা +ইব=অংশাইবঅংশা +ইব=অংশাইব>অংশাব
ইবিঅংশা +ইবি=অংশাইবিঅংশা +ইবি=অংশাইবি>অংশাবিবি
ইবেঅংশা +ইবে=অংশাইবেঅংশা +ইবে=অংশাইবে>অংশাবেবে
ইবেনঅংশা +ইবেন=অংশাইবেনঅংশা +ইবেন=অংশাইবেন>অংশাবেনবেন
ইয়াছিলঅংশা +ইয়াছিল=অংশাইয়াছিলঅংশা +ইয়াছিল=অংশাইয়াছি>অংশেছিলএছিল
ইয়াছিলামঅংশা +ইয়াছিলাম=অংশাইয়াছিলামঅংশা +ইয়াছিলাম=অংশাইয়াছিলাম>অংশেছিলামএছিলাম
ইয়াছিলিঅংশা +ইয়াছিলি=অংশাইয়াছিলিঅংশা +ইয়াছিলি=অংশাইয়াছিল>অংশেছিলিএছিলি
ইয়াছিলেঅংশা +ইয়াছিলে=অংশাইয়াছিলেঅংশা +ইয়াছিলে=অংশাইয়াছিলে>অংশেছিলে 
ইয়াছিলেনঅংশা +ইয়াছিলেন=অংশাইয়াছিলেনঅংশা +ইয়াছিলেন=অংশাইয়াছিলেন>অংশেছিলেনএছিলেন
ইয়োঅংশা +ইয়ো=অংশাইয়োঅংশা +ইয়ো=অংশাইয়ো>অংশায়ো


No comments:

Post a Comment

ইসমাইল হোসেন