একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে ।
- সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না-বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় ।
যেমন- আগত – শব্দটির শুরুতে অন- উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল- অনাগত ।
- আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ-বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না-বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।
যেমন- অনুরাগ- শব্দটি রাগ- শব্দমূলের পূর্বে অনু- উপসর্গ যুক্ত হয়ে গঠিত হয়েছে, যেখানে অনু- উপসর্গটি ইতিবাচক অর্থ প্রকাশ করেছে । এখন অনু-র পরিবর্তে বি- উপসর্গ ব্যবহার করলে, বিরাগ- শব্দে বি-উপসর্গটি নেতিবাচক অর্থ প্রকাশ করে, এবং শব্দটির অর্থ সম্পূর্ণ উল্টে যায় । অর্থাৎ, ইতিবাচক অনু- উপসর্গের বদলে নেতিবাচক বি-উপসর্গের ব্যবহারে বিপরীত শব্দ গঠিত হল ।
- তবে সাধারণত, শব্দের বিপরীত শব্দগুলো অর্থের দিক থেকে বিপরীত অর্থবোধক হয়; না-বোধক বা নেতিবাচক হয় না । তাই, অধিকাংশ ক্ষেত্রেই এরকম কোন নিয়ম খাটে না । বরং অর্থের দিক থেকে যথাযথ বিপরীত শব্দটিই গৃহীত হয় ।
যেমন- আজ – কাল, অতীত- ভবিষ্যত, অধম- উত্তম, ইত্যাদি ।
কিছু গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
অ
| অকর্মক | সকর্মক | অজ্ঞ | প্রাজ্ঞ | অধিত্যকা | উপত্যকা |
| অক্ষম | সক্ষম | অতিকায় | ক্ষুদ্রকায় | অনন্ত | সান্ত |
| অগ্র | পশ্চাৎ | অতিবৃষ্টি | অনাবৃষ্টি | অনুকূল | প্রতিকূল |
| অগ্রজ | অনুজ | অতীত | ভবিষ্যত | অনুগ্রহ | নিগ্রহ |
| অণু | বৃহৎ | অদ্য | কল্য | অগ্রজ | অনুজ |
| অচল | সচল | অধঃ | ঊর্ধ্ব | অনুরক্ত | বিরক্ত |
| অচলায়তন | সচলায়তন | অধম | উত্তম | অনুরাগ | বিরাগ |
| অচেতন | সচেতন | অধমর্ণ | উত্তমর্ণ | অনুলোম | প্রতিলোম |
| অলীক | সত্য | অশন | অনশন | অস্তগামী | উদীয়মান |
| অল্পপ্রাণ | মহাপ্রাণ | অসীম | সসীম | অস্তি | নাস্তি/নেতি |
| অহিংস | সহিংস |
আ
| আকর্ষণ | বিকর্ষণ | আধার | আধেয় | আরোহণ | অবরোহণ |
| আকুঞ্চন | প্রসারণ | আপদ | সম্পদ | আর্দ্র | শুষ্ক |
| আগত | অনাগত | আবশ্যক | অনাবশ্যক | আর্য | অনার্য |
| আগমন | প্রস্থান | আবশ্যিক | ঐচ্ছিক | আলস্য | শ্রম |
| আজ | কাল | আবাদি | অনাবাদি | আলো | আঁধার |
| আত্ম | পর | আবাহন | বিসর্জন | আশীর্বাদ | অভিশাপ |
| আত্মীয় | অনাত্মীয় | আবির্ভাব | তিরোভাব | আসক্ত | নিরাসক্ত |
| আদি | অন্ত | আবির্ভূত | তিরোহিত | আসামি | ফরিয়াদী |
| আদিম | অন্তিম | আবিল | অনাবিল | আস্তিক | নাস্তিক |
| আদ্য | অন্ত্য | আবৃত | উন্মুক্ত | আস্থা | অনাস্থা |
ই
| ইচ্ছুক | অনিচ্ছুক | ইদানীন্তন | তদানীন্তন | ইহকাল | পরকাল |
| ইতর | ভদ্র | ইষ্ট | অনিষ্ট | ইহলোক | পরলোক |
| ইতিবাচক | নেতিবাচক | ইহলৌকিক | পারলৌকিক |
ঈ
| ঈদৃশ | তাদৃশ | ঈষৎ | অধিক |
উ
| উক্ত | অনুক্ত | উত্তরায়ণ | দক্ষিণায়ন | উন্নত | অবনত |
| উগ্র | সৌম্য | উত্তাপ | শৈত্য | উন্নতি | অবনতি |
| উচ্চ | নীচ | উত্তীর্ণ | অনুত্তীর্ণ | উন্নীত | অবনমিত |
| উজান | ভাটি | উত্থান | পতন | উন্নয়ন | অবনমন |
| উঠতি | পড়তি | উত্থিত | পতিত | উন্মুখ | বিমুখ |
| উঠন্ত | পড়ন্ত | উদয় | অস্ত | উন্মীলন | নিমীলন |
| উৎকৃষ্ট | নিকৃষ্ট | উদ্ধত | বিনীত/ নম্র | উপকর্ষ | অপকর্ষ |
No comments:
Post a Comment